All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Other public office

জন্ম নিবন্ধন তৈরি

একটা জন্ম নিবন্ধন তৈরিতে 3000 টাকা দাবি করা হয়েছে যা কোথাও করা হয় না বা সবার কাছ থেকে করা হয় না খুবই বাজে ভাবে ঘোরাচ্ছিল এবং দাবি করছে কিন্তু তারা সফল হতে পারেনা আমি কাজটি করিনি

Refused
দিনাজপুর ৳3.0K
28 August 2026 7 RNGCZASL
0 Comments
Land Office

Vumi Registry

Amar dadar jomi 5 bigha, dadar kas theke amar soto kaka tip soi die registry kore nise,, ete vumi office er registry ra ghush khai e registry korte help korese,, erpor kaka kaki mil e dada ke mere felese,, now amra case koresi jomir prapto dabi kore,, but ukil ra ghush kahi e date pisatei ace aj 2 bosor dhore..taka sara kono ukil kaj kore na,, onek ukil both side thekei taka khai... jani na ei jomir mamla konodin sesh hobe kina...jibon tai akdin sesh hoe jabe but jomir mamla konodin sesh hobe na hoito e kemon Bangladesh....(Jhenaidah, Khulan, — anyone can help me)

Refused
Jhenaidah ৳200.0K
28 August 2026 8 KHS9U8U8
0 Comments
BRTA

১০-১৫ কেজির মাল লকারে দিতে টাকা নিয়েছে

রংপুর থেকে জিনিসপত্র নিয়ে পঞ্চগড় যেতে BRTC তে উঠেছি। ৩টা বস্তা, একটা হ্যান্ডব্যাগ আর চেয়ার ছিলো— ওজন ১৫ কেজির মতো হবে। একটা লকারের পুরোটাই লেগেছে তবে বাকিদের জিনিসপত্র নিতে সমস্যা হয়নি। মালগুলো লকারে তুলে দিতে ২০ টাকা নিলেন লাল জামা পড়া বৃদ্ধ, পৌঁছানোর পর মালগুলো বের করার সময় ১৫০ টাকা চাইলো সুপারভাইজার; টাকা দিতে না চাইলে লকার বন্ধ করে রাখে দেয়, বাধ্য হয়ে ১০০ টাকা দিলাম— এর আগে ২/৩ বস্তা মাল রংপুর থেকে বোদায় পাঠাইতে ২৫০ টাকা চাইসে BRTC, লিগ্যাল ভাড়া ২৫০ টাকা যেখানে। পরে রাগ ধরে মাল নামাইতে বললাম— ২০০ টাকা চাইলো, উপায় না পেয়ে ২০০ দিয়ে চলে আসি

Paid
রংপুর ৳100
28 August 2026 9 RNYYASGS
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্রের ছবি ও ফিঙ্গার দেওয়া বিষয়ক

আমার ওয়াইফের জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য স্থানীয় নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তারা কাগজপত্র চেক দিয়ে বলেন সব পেপার ঠিক আছে, পরবর্তীতে ফোনে এসএমএসের মাধ্যমে ছবি তোলার ডেট জানানো হবে। তাদেরকে রিকুয়েষ্ট করি সেইদিনই ছবি উঠানোর জন্য এবং আরও বলি সরকারি চাকরি করি তাই জেলার বাইরের কর্মস্থল থেকে পূণরায় যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হবে। তখন তারা আমার কাছে ১৫০০ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। অতপর তারা সেদিনই আমার কাজটি করে দেয়।

Paid
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ৳500
28 August 2026 8 RJF2W4AZ
0 Comments
Other public office

এনজিও বুরো

যে কোন ফাইল পাশ করাতে টাকা দিতে হবে। এ ছাড়া কর্মকর্তারা প্রজেক্ট ভিজিট করলেই 10000-20000 টাকা, পরিবারসহ সকলের ভিজিট খরচ, গাড়ি ভাড়া, গিফট ইত্যাদি দিতে হয়।

Paid
ঢ।কা ৳20.0K
28 August 2026 9 DKLYGW2W
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট

ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আনতে যাই পরে একজনকে দেখি ট্রেড লাইসেন্স নিচ্ছেন পরে উনি বলেছেন অফিস সহকারিকে। যে সরকারি ফিস তো 500 টাকা 600 টাকা কেন নিচ্ছেন পরে অফিস সহকর্মী বলেন এটা সচিব এর অডার পরে লোকটি 600 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নিচ্ছেন। পরে আমি সার্টিফিকেট নিয়েছিলাম 600 টাকা দিয়ে যার সরকারি ফিস 500 টাকা। এটা Rupganj ar akti union office a

Paid
Rupganj ৳100
28 August 2026 8 DKQCDW6Y
0 Comments
Land Office

ডিসিআর

ডিসিআর এ লিখছে ১৭০০ টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে হয়েছিল ২৪০০০ টাকা। আমাকে টাকা আগে পরিশোধ করতে হয়েছিল এবং প্রায় দুই মাস পর আমার কাজটি করে দেয়। আজ না কাল আসুন এইভাবে দীর্ঘদিন পর গিয়ে কাজটা করে দেয়।

Paid
গ্রাম ৳24.0K
28 August 2026 13 KHQZNXHY
0 Comments
Other public office

গভির নলকুপ লাইসেন্স নবায়ন

রেললাইন যাওয়ার ডিপ এর লাইসেন্স নবায়ন করতে হতো। এই জন্য শেরপুর এর সেই নলকূপ অফিসে গিয়েছিলাম। অফিসার ঘুষ নেয় নি, উনি অফিসে কম আসে। ঘুষ নিয়েছে তার অফিসে যে এসব দেখাশোনা করে সে, মেবি অফিস সহায়ক।

Paid
শেরপুর, বগুড়া ৳40.0K
28 August 2026 6 RJ9RJWAC
0 Comments
Other public office

পাসপোর্টর জন্য পুলিশ ভেরিফিকেশন

ফোন পেয়ে বন্দর বাজার পুলিশ ফাড়িতে উপস্থিত হই। অফিসার দাবি করেন ২ হাজার দিতে হবে (বুঝতেই পারছেন) হুজুর মানুষ কম বললাম। যদি বাড়ি যেতাম তখন খরচা হতো, বেতন পাইনি নানান বাহানা করে ১০০০ দিয়ে আমার শালার পাসপোর্ট টা ভেরিফিকেশন করি।

Paid
সিলেট ৳1.0K
28 August 2026 9 SYEVRG5J
0 Comments
Other public office

বেসরকারী শিক্ষক অবসর পেনশন টাকা

৩০ বছর ধরে চাকরি করে অবসর এর টাকা পাওয়া যায় না , ৩ বছর ধরে অপেক্ষা এখনও পাওয়া যায় না , এক কর্মকর্তা বলে পাইয়ে দিবে

Paid
বেসরকারী শিক্ষক অবসর কল্যাণ বোর্ড,ঢাকা ৳50.0K
28 August 2026 9 DKRNSFB2
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

আমার আম্মুর পাসপোর্ট করার জন্য পুলিশ স্টেশনে যাই পুলিশ ভেরিফিকেশন করার জন্য নির্ধারিত পুলিশ সদস্য উনি আমার আম্মুর কাগজপত্র দেখে বলে এখানে নামে ভুল আছে ওইখানে ভুল আছে যখন বুঝলাম যে টাকার জন্য এরকম করতেছে তখন ৫০০ টাকা দেওয়াতে বলে এখন সব ঠিক আছে বাসায় চলে যান সব ঠিক হয়ে যাবে।

Paid
কুমিল্লা, মুরাদনগর ৳500
28 August 2026 7 CTXGSYW5
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন অনলাইন

৮ নং রায়পুর ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ রংপুর জান নিবন্ধন অনলাইন করতে গেছিলাম ১০০০ টাকার বেশি দাবি করে বসে আমি অবশ্যই পরিশোধ করছি তারপর আমার কাজটা করে দিছে আবার তাও ১০-১৫ দিন অনেক ঘোরানোর পর

Paid
৮ নং রায়পুর ইউনিয়নের পরিষদ পীরগঞ্জ রংপুর ৳1.0K
28 August 2026 10 RNFUB5UD
0 Comments
Other public office

নাগরিক সনদ

দৌলতখান পৌরসভা থেকে নাগরিক সনদ গ্রহন প্রাক্কালে — নামে একজন স্টাপ দৌলতখান পৌরসভার এই টাকা দাবী করে। টাকা পরিষদ না করলে সনদ দিবে না। বলা হয়েছিলো কিছু খরচ আছে। রশিদ ছারা ২০০ টাকা দিতে বাধ্য হলাম।

Paid
ভোলা জেলা দৌলতখান উপজেলা, দৌলতখান পৌরসভা। ৳200
28 August 2026 7 BR4JQPMM
0 Comments
Other public office

Building fire plan pass

everything happened through a syndicate adopted by Jashore Municipality .over the year its sarveyor , engineer along with local fire office has created a eco system where you cant pass your house plan without a payout .some times they will ask for certain plans that needs files from their desincated people who will ask random amount just for the sake of smooth processing .specially the so called fire plan .then NOC of Municipality is other point. Even Jashore DC office officials also are now involved in this events .for this harassment, now the local engineers community bare submit plans for approval anymore .

Paid
jashore ৳172.0K
28 August 2026 10 KH6UGBSS
0 Comments