All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Other public office

টাকা উদ্ধার করে দেবার জন্য ঘুষ চায়।

এক লোক আমার ৯৭ হাজার টাকা চুরি করে গায়েব হয়ে যায়। পুলিশে জানাই। যা যা করতে বলে পুলিশ করি। কিন্তু কোন লাভ হয় না। পরে আমাকে বলে যে ৩০০০০ হাজার টাকা তাদের খরচ দিলে তারা টাকা উদ্ধার করে দিবে। আমি রাজি হয় নি। এখনো আমি আমার টাকা পাই নি ।

Refused
কুষ্টিয়া ৳30.0K
28 August 2026 9 KHMZWMDY
0 Comments
Land Office

বে-দখলি জমির মালিকানা জাচাই করন সার্ভে।

কিছুদিন আগে আমার এক প্রবাসী আঙ্কেলের জমি জমা যাচাই-বাছাই করার উদ্দেশ্যে অত্র ভূমি অফিসের যাই, তাহার কিছু বেদখলে জমি উদ্ধারে উদ্দেশ্যে তার সমস্ত ডকুমেন্টারি নিয়ে পাইকগাছা দেলুটি ভূমি ইউনিয়ন অফিসে গেলে সেখানে কর্মরত নায়েক সাহেব সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই পরে বর্তমান জমির কার কার ভক্ত খুলে আছে এবং কি অবস্থায় আছে তাহা রিপোর্ট আকারে প্রকাশ করে দেওয়ার জন্য আমাদের কাছে ১০ হাজার টাকা দাবি করে এবং অসহায় হয়েই আমার সে টাকা পরিশোধ করি এবং উনি কাজটা করে দেয়। যে রিপোর্টের ভিত্তিতে বড় হইতে আমরা মামলা মোকদ্দমা করে আবার আমাদের নামে ফিরিয়ে আনতে সমর্থ হই।

Paid
দেলহুটি,ইউনিয়ন, পাইকগাছা, খুলনা ৳10.0K
28 August 2026 8 KHD6U8J4
0 Comments
BRTA

লাইসেন্স নবায়ন

প্রয়োজন হলে আমার দেশে চুরি করে আমি আমার জীবিকা উপার্জন করব কিন্তু সৎ পথে খাওয়া এ দেশে অনেক কষ্টদায় লাইসেন্স মেয়াদ শেষ হয়েছে আরো অনেক আগে তাদের দরজায় ঘুরতে ঘুরতে অবশেষে ক্লান্ত আর লাইসেন্স মোবাইল করার কোন পরিকল্পনা নেই দুইটা তিনটা মোবাইল চুরি করতে পারলে মনে করেন দিব্যি চলে যায় সৎভাবে খেয়ে বাঁচতে গেলে নানান পেরেশানের মুখে পড়তে হয় আমি দুই বছর লাইসেন্স নবায়নের পেছনে ব্যয় করেছি ওই সমু কি আমাকে সরকার ফিরিয়ে দেবে তারা বলে অনলাইনে আবেদন করা যায় কিন্তু তাদের দুয়ারে ঘুরতে ঘুরতে লাইসেন্স নিয়ে আজ শেষ হয়ে গেলে আর অনলাইনে আবেদন করা যায় না আসলে কি এই দেশে গরিব মানুষের কথা শোনার মত কেউ নাই শত কোটি টাকা পাচার কারা করে এই নামধারী অফিসারগুলো নিয়ে করে কিন্তু আমরা সাধারন মানুষের জন্য সরকারতেছে

Refused
ঢাকা ইকুরিয়া বিআরটিএ ৳15.0K
28 August 2026 6 DKYRJZGR
0 Comments
Land Office

খতিয়ান, দাগ, জমির রেকর্ড ও জরিপ-সংক্রান্ত বিষয় যাচাই/প্রতিবেদন

নতুন কেনা জমির নামজারি করার জন্য তহশিলদার ৫,০০০ টাকা এবং কানুনগো ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। তারা জানান, খতিয়ানের সার্ভে রিপোর্ট দেওয়ার জন্য এই টাকা দিতে হবে। আমি ঘুষের টাকা দিতে রাজি না হওয়ায় তারা সার্ভে রিপোর্ট প্রদান করেননি। এর ফলে আমার নামজারি আবেদনটি প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে আমি আপিল করি এবং ঘুষের দাবিকৃত টাকা প্রদান করি। এরপর কানুনগো খতিয়ানের সার্ভে রিপোর্ট প্রদান করেন এবং তহশিলদার তাতে স্বাক্ষর করেন। পরবর্তীতে আমার নামজারি সঠিকভাবে সম্পন্ন হয়।

Paid
সিলেট সদর ৳15.0K
28 August 2026 8 SYXC4UZ4
0 Comments
Public Hospital

জরুরী সেবার জন্য টাকা চায়।

মায়ের হাত কেটে গেলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার দেখার পরে বলে সেলাই করা লাগবে। সেলাই এর জন্য প্রয়োজনীয় সকল কিছু (তুলা, সুচ, সুতা, কয়েকটা ইনজেকশন, এমন কী ভায়োডিন ও কিনে আনতে বলে) বাইরের থেকে কিনে আনতে বলে। সেগুলো কিনে আনার পরে সেলাই শুরু করার আগে বলে আমাদের টাকা দিতে হবে, না হয় বাইরের থেকে সেলাই করান। হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল। বাইরে নেবার মতন সুযোগ ছিলো না। এজন্য বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। এবং পরবর্তী তে, প্রতি ড্রেসিং এ ১০০ করে টাকা নিয়েছে। তাদের ব্যাবহার খুব ই বাজে/ রুড ছিলো।

Paid
কুষ্টিয়া ৳400
28 August 2026 9 KHBG6C9V
0 Comments
Land Office

ফ্ল্যাটের নামজারি

ভূমি অফিসে নামজারির জন্য আমার আব্বা আম্মাকে নিয়ে ১১ বার যেতে হয়। গাড়ি ভাড়াতেই চলে গিয়েছিল অনেক টাকা। বারবার দোষ ধরছিল আর ঘুরাচ্ছিল। পরে আব্বা ২০০০ টাকা দেয় এবং প্রায় সাথে সাথে কাজ হয়ে যায়! অফিসের সদর দরজায় বড় বড় করে হাদিস লেখা। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী!

Paid
মিরপুর ৳2.0K
28 August 2026 6 DK64U9DP
0 Comments
Other public office

নাগরিকত্ব সনদ

আমার জরুরি কাজের জন্যে একটা নাগরিকত্ব সনদ দরকার, তাই আমি আমার গ্রামের বাগোয়ান ইউনিয়ন পরিষদে সেটি নিতে যায়। সেখানে আবেদন ফরম তৈরি করার জন্যে কম্পিউটার অপারেটর চাই ৫০ টাকা আর চেয়ারম্যানের কাছে সেটা জমা দিয়ে সনদ নিতে চাইলে চাই ১০০ টাকা।

Paid
বাগোয়ান ইউনিয়ন, রাউজান ৳150
28 August 2026 7 CTJSN438
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্র

আমি আমেরিকা প্রবাসী। আমি জাতীয় পরিচয়পত্রের জন্য ৩০শে এপ্রিল নিউয়র্ক কনস্যুলেট অফিসে আবেদন করি এবং তারা উপজেলা নির্বাচনী অফিসে বাকি কাজ সম্পাদন করার জন্য বলে। উপজিলা নির্বাচনী কর্মকর্তার সাথে আমার রিলেটিভ যোগাযোগ করলে শুরুতে ১০,০০০ টাকা দাবি করে। তা পরিশোধ করলে পরবর্তীতে তালবাহানা শুরু করে এবং কাজ ঝুলিয়ে রেখে আরও ২০,০০০ টাকা দাবী করে।

Only demanded
নাজিরপুর উপজেলা , PIROJPUR ৳30.0K
28 August 2026 8 BRVCU6WS
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন

১ম: জন্ম নিবন্ধন করতে গিয়ে বয়স সমস্যা হয়েছে ১ বছর পার্থক্য, বাড়াতে চেয়েছি ওনারা স্কুল সার্টিফিকেট চাইছে কিন্তু লেখা পড়া নাই সার্টিফিকেট পাব কোথায়, সে জন্য ৩০০০ টাকা চেয়েছে। সর্বশেষ ২৫০০ টাকা দিতে হবে। ২য়: স্কুল সার্টিফিকেট নাই তাই জন্ম নিবন্ধন হচ্ছে না, সেজন্য ৩৫০০ টাকা চেয়েছে। দুইটাই স্থগিত আছে। টাকা দেই নাই, জন্ম নিবন্ধন হয় নাই। সরাসরি টাকা চেয়েছে।

Only demanded
ইউনিয়ন ৳3.0K
28 August 2026 7 SYJUXJD6
0 Comments
Land Office

নামজারী

আমি মাত্র ১০শতাংশ জমি যার বাজার মুল্য মাত্র ১,২০,০০০৳। শুধু দলিল উঠাতে ৪৫০০টাকা খরচ করেছি। এখন নামজারী করার জন্য ১০হাজার টাকা চাচ্ছে। আমি আপাতত নামজারী করাচ্ছি না😭

Refused
সিলেট, গোয়াইনঘাট ৳10.0K
28 August 2026 5 SYVAQQ4G
0 Comments
Other public office

আদালত

এই সমস্যাটা শুধু গাজীপুরে না। সারা বাংলাদেশের প্রতিটা আদালতেই। যে কোন মামলা/মোকদ্দমা দায়ের করতে গেলে সেরেস্তাদারদের টাকা দিতে হয়। টাকা না দিলে বেশির ভাগ ক্ষেত্রেই তারা মামলা গ্রহণ করতে চায় না। প্রতিটা পদে পদে পিয়ন, পেশকারদেরকে টাকা দিয়ে কাজ করতে হয়। মামলার নকল তুলতে গেলে সরকারি ফি এর অতিরিক্ত টাকা দিতে হয়। না দিলে দেখা যাবে যে, কাগজ পেতে ঘুরাচ্ছে অথবা অনেক দেরিতে প্রয়োজনীয় কাগজ হাতে পাচ্ছি। দেওয়ানী আদালতের চাইতে ফৌজদারী আদালতে এর দৌরাত্ত্ব যেন আরো বেশি। প্রতিটা পদে পদে টাকা। টাকা ছাড়া কোন কথাই বলা যাবে না। অনেক আদালতের পেশকারদের ব্যবহারও অনেক জঘন্য। নূণ্যতম ১০০ টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয় আদালত পাড়ায়।

Paid
গাজীপুর ৳500
28 August 2026 7 DK6ZV5H7
0 Comments