All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Other public office ৳200

খাজনা আদায়

আমাদের মুদিখানার দোকান আমরা আমাদের নিজেদের গোডাউনে তারপরেও হাটের কাজ না অন্যায় ভাবে চাঁদাবাজি করে নিয়ে যায় এবং প্রত্যেকটা কাস্টমারকে কষ্ট দেয় জোর করে কাস্টমারদের কাছ থেকে খাজা কাজ না আদায় করে আমরা তো হাটের মধ্যে পরি না তাহলে আমাদেরকে কেন খাজনা দিতে হবে

জয়পুরহাট, Rajshahi 27 August 2026 8 views RJUZYU5R
0 Comments
Refused Other public office ৳2.60M

তিতাস গ‍্যাসের লিগ‍্যাল লাইন অজস্র বার অবৈধভাবে কেটে দিয়ে হুমকি দিয়ে ঘুষ আদায় করা

আমি একজন বাড়ির মালিক এবং ভুক্তভোগী। আমি তিতাস গ্যাসের একজন মারাত্মকভাবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা “—ের” বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে চাই। অভিযুক্ত কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বাড়ির মালিকদের, ব‍্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অবৈধভাবে গ‍্যাসের লাইন কেটে দেয়, রাইজার খুলে নেয়, তারপর হুমকি দিয়ে মোটা অংকের ঘুষের টাকা দাবি করে। বড় অংকের ঘুষের লেনদেন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিভিন্ন বাড়ির এবং ব‍্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভয় ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি প্রদান করে। ▪️অভিযুক্তের নামঃ — ▪️পিতাঃ মরহুম — ▪️বাসার ঠিকানাঃ — ▪️ফোনঃ —

ঢাকা, Dhaka 27 August 2026 10 views DK5VU8DS
0 Comments
Paid Passport Office ৳2.2K

নতুন পাসপোর্ট তৈরি করা

এটা তিনি চা-নাস্তা খরচ হিসাবে খুশি করা জন্য চেয়েছে তকণ আমি স্টুডেন্ট ছিলাম অনেক কষ্ট করে প্লাস্টিকের ব্যাংক ভেঙে দিতে হয়েছে, প্রথম দিকে টাকা না চেয়ে অফিসে দেখা করতে বলে আর অফিসে টাকা ছাড়া যাওয়াতে তিনি আমাকে ফেরৎ পাঠান প্রায় ১৪ দিন পর আবার কল করে ৩০০০ দাবি করে কিন্তু ২২০০ টাকা দিতে সমর্থ হই।

কক্সবাজার, Chattogram 27 August 2026 9 views CTJ7ZL3P
0 Comments
Refused City Corporation ৳200.0K

হোল্ডিং ট্রাক্স

আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (DNCC) নতুন ভুক্ত এলাকার বাসিন্দা। এতদিন কোনো নাগরিক সেবা না দিলেও সম্প্রতি উন্নয়ন কাজ শুরুর সাথে ২০১৮ সাল থেকে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধের নোটিশ দেওয়া হয়। আমি সব কাগজপত্র জমা দিই। কিন্তু দায়িত্বরত কর্মীরা মাসিক ট্যাক্সের যে অতিরিক্ত হিসাব দেখান, তাতে ২০১৮ সাল থেকে মোট বকেয়া দাঁড়ায় প্রায় ৫,০০,০০০০ (পাঁচ লাখ) টাকা। ​পরবর্তীতে কর্মচারীরা বিষয়টি "রফা" করার প্রস্তাব দেয়। তারা জানায়—বার্ষিক ট্যাক্স ৩০,০০০ টাকায় নামিয়ে দেওয়া হবে, তবে এর জন্য ২,০০,০০০০ (দুই লাখ) টাকা ঘুষ দিতে হবে।

ঢাকা, Dhaka 27 August 2026 8 views DKGHLLRZ
0 Comments
Paid BRTA ৳2.0K

মোটরসাইকেল মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তন করতে যেয়ে কোনো দালাল ছাড়া সব কিছু করেও বিআরটিএ অফিসে ২০০০ টাকা না দিলে তারা সব কাগজপত্র জমা নিবে না, তার জন্যই ২০০০ টাকা দিয়েই কাগজপত্র জমা দেয়া লাগছে। তারা তো সরকারী চাকরি করেই তারপরও এই টাকা ছাড়া কাজ করে না, সবার কাছে থেকেই ২০০০-৫০০০ টাকা পর্যন্ত নিয়ে তারা এই কাজ সম্পূর্ন করে, টাকা না দিলে মাসের পর মাস পরে থাকে কাজ হয় না।

মানিকগঞ্জ, Dhaka 27 August 2026 8 views DKT9SRPF
0 Comments
Refused Other public office ৳15.0K

বদলী

আমি বাংলাদেশ পুলিশ সিআইডি এর ১৩ তম গ্রেডের নন গেজেটেড কর্মকর্তা আমার বাড়ি উত্তরবঙ্গে যদি আমি অন্যায় করেও থাকি তাহলে সরকারি নিয়ম হিসেবে বা পি আরবি হিসেবে আমার নিজ জেলা বা নিজ বিভাগ বা পার্শ্ববর্তী জেলায় বদলি করার নিয়ম কিন্তু এসপি এডমিন — ও এও — অবৈধভাবে সিআইডি বরিশালে বদলী করেন। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মেয়ে ঢাকায় পড়াশোনা করেন বাবা স্ট্রোক প্লাস কিডনি রোগী মাথায় থাইরয়েডের রোগী আমি নিজে উচ্চ রক্তচাপের রোগী সকল মেডিকেল সার্টিফিকেট সহ উত্তর জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে দেড় লক্ষ টাকা ও — —কে দিয়ে ঘুষ দাবি করেন। আমি টাকা না দেয়ায় আমার বদলির ছবি করে রাখা হয়েছে।

বরিশাল সদর, Barishal 27 August 2026 7 views BRJ6PDCT
0 Comments
Paid City Corporation ৳400

জন্ম নিবন্ধন তৈরি

জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম। ওইখানের পিয়ন ৫০০ টাকা ঘুষ চেয়েছিল, না হলে কাজ করে দিবে না। অর্থাৎ আমার কাগজপত্র ঠিকমত জমা দিতেও আগ্রহী ছিল না

ঢাকা কাওরান বাজার সিটি কর্পোরেশন অফিস, Dhaka 27 August 2026 7 views DKBCTZWP
0 Comments
Paid Other public office ৳80.0K

প্রোডাক্ট রেজিষ্ট্রেশন ও ড্রাগস লাইসেন্স নবায়ন।

আমি একটা প্রোডাক্ট রেজিষ্ট্রেশন করতে ডিজিডিএ মহাখালী তে ফাইল জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো, স্যার বল্ল ফাইল জমা দিলেই রেজিষ্ট্রেশন পাওয়া যায় না, আমাদের সাথে দেখা করতে হবে, দেখা করে ৮০ ০০০/- টাকা রফাদফা হলো, এবং তিনটা ড্রাগস লাইসেন্স নবায়ন করতে ২১০০০/- টাকা দাবী করলো আমি ১৫০০০/- টাকা ঘুষ দিয়ে নবায়ন করে নিয়ে এসেছি। এই হলো বর্তমান সেবার অবস্থা?

ঢাকা, Dhaka 27 August 2026 8 views DKJ7JJMH
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারী

নামজারী করার জন্য ১৫০০০ হাজার টাকা নিয়ে এখন আমাকে নামজারী করে দিচ্ছে না।আজকে প্রায় ৯ মাস হতে চললো।বলে করে দিবে করে দিবে এই পর্যন্ত। বাট করে দিচ্ছে না।আমির জমিতে কোন ভুল নেই।সবকিছি সঠিক আছে।তারপরও করে দিচ্ছে না।

আলাওলপুর ভুমি অফিস।গোসাইরহাট,শরীয়তপুর, Dhaka 27 August 2026 8 views DKCZ76Z2
0 Comments
Paid Education Office ৳10.0K

ঢাকা শিক্ষা বোর্ডে, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দান

আমি একটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য। পরীক্ষা শুরুর আগে খাতা আনতে গেলে ঢাকা শিক্ষাবোর্ড এর কর্মচারীরা বিভিন্ন যায়গায় ৩০০০ টাকা নেয়। এরপর মোট পাঁচ বার লিখিত উত্তরপত্র জমা দিতে গেলে একেকবার ২০০০ থেকে ৩০০০ টাকা ঘুষ নেয়। আজ ২৭,৮,২৬ ব্যবহারিক পরীক্ষার খাতা ও নম্বরপত্র জমা দিতে গেলে ২ টেবিলে ২৫০০ টাকা নেয়। আর বস্তা তুলতে কর্মচারীরা ৫০০ নেয়। এটা ঢাকা শিক্ষা বোর্ডের নিয়মিত দৃশ্য। এখানে টাকা ছাড়া কেউ কথাও বলে না।

ঢাকা, Dhaka 27 August 2026 9 views DKG6EQZR
0 Comments
Refused Other public office ৳1.0K

ভিডিপি সদস্যদের নির্বাচনি ডিউটি

সারাদেশে আনসার-ভিডিপি সদস্য দ্বারা নির্বাচনি ডিউটি সহ আরও বিভিন্ন খন্ডকালীন নিরাপত্তা কাযর্ক্রমে সংশ্লিষ্ট আনসার ও ভিডিপি কার্যালয়ের দলনেতা থেকে শুরু করে আনসার ও ভিডিপি কর্মকর্তা পর্যন্ত সকলে মিলে প্রতিজন আংশগ্রহনে ইচ্ছুক আনসার-ভিডিপি সদস্যদের নিকট থেকে সর্বনিম্ন ১০০০ টাকা ঘুস দাবি করে। সুনির্দিষ্ট যোগ্যতা থাকা সত্তেও যদি কেউ ঘুসের টাকা না দেয় তাহলে বিভিন্ন কৌশলে তাকে বাদ দেয়া হয়। আন্যদিকে কোনো কোনো ব্যক্তিকে শুধুমাত্র ঘুষের টাকা প্রাপ্তি সাপেক্ষে সনদ জালিয়াতি করে তাদের সুযোগ দেওয়া হয়েছে। আমার কাছে ও টাকা দাবি করেছে। কিন্তু আমি দিতে রাজি না হওয়ায় আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ২৪ এর পূর্বে ও এই কাজ হয়েছে, এবং ২৪ এর পরেও এদের এই আপরাধ থেমে নেই।

ভাঙ্গুড়া, পাবনা।, Rajshahi 27 August 2026 8 views RJYSCCB9
0 Comments
Paid Other public office ৳4.0K

পুলিশ ভেরিফাই

KORA Ansar Vdp project এ ট্রেইনার হিসাবে যোকদান করার কয়েকদিন পর সাঘাটা থানার ২ জন পুলিশ আমার বারিতে জায় আমার পরিচয় যাচাই করার জন্য। আমার বাবা মা তারা অশিক্ষিত। তারা এসব বিষয়ে কিছু বোঝে নাই। পুলিশ তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ৪ হাজার টাকা ঘুষ নিয়ে জায়। বিষয়টি আমি আগে জানতাম না। ওই সময় আমি চাকরি তেই ছিলাম। পরে রাতে মা আমায় ফোন দিয়ে বলে পুলিশ নাকি আমার বিষয়ে তাদের বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে গেছে

সাঘাটা থানা, Rangpur 27 August 2026 9 views RNPMG63L
0 Comments
Refused Other public office ৳150.0K

আউট সোর্সিং কর্মী নিয়োগ দিয়ে ঘুষ লেনদেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের — ও তার সহযোগী —, —, —, — এই কয়জন মিলে গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন গণগ্রন্থাগারে ঘুষের বিনিময়ে আউট সোর্সিং কর্মী নিয়োগ বানিজ্য করছে। বার বার অন্য দপ্তরে বদলী হলেও হাসবেন্ড সাবেক অতিরিক্ত সচিব এর ক্ষমতা ব্যাবহার করে বদলী ক্যান্সেল করে টিকে আছে। বিভিন্ন ধরনের ভুয়া প্রজেক্ট করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

ঢাকা, Dhaka 27 August 2026 8 views DK27MK9L
0 Comments
Only demanded Land Office ৳12.0K

আমি আমার ৩ ডিসেমল জমির জন্য খারিয করতে গিয়েছিলাম।

আমি ভুমি অফিসে গিয়ে আমার ৩ করা জমির জন্য খারিয করতে বলায় অখান কার একজন অফিসিয়াল বেক্তি আমাকে অফিশের বাহিরে জেতে বলে।আমি বাহিরে আসার পর সে আমাকে বলে। আপনার জমি খারিয করতে চাইলে ১২ হাজার টাকা দিতে হবে। আমি বললাম সরকারি ফিস তো ১১০০ টাকা আপনি বেশি ছাচ্ছেন কেন? সে উতরে বলে এই টাকা কি আমি নেবো নাকি, বর অফিছার সবাই মিলে নিবে। উনি এক এক করে সবার নাম বলল। আমি এখানে নাম গুলো লেখলাম না।

টাংাইল মধুপুর, Dhaka 27 August 2026 7 views DK9WUDPS
0 Comments