All reports

18,912 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,912 reports found
Report a bribe
Paid Other public office ৳40.0K

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক

মুক্তিযোদ্ধাদের ঘর দেওয়া হয় সরকার থেকে, সেই ঘর চাইতে গেলে ৪০০০০ হাজার করে টাকা দাবি করা হচ্ছে যারা টাকা আগে দিবে তারা আগে পাবে ঘর টাকা না দিলে কবে সেই ঘর দিবে তার কোন সময় সীমা নেই, তাই অনেকের কাছ থেকে ৪০০০০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে

গরিপুর, Mymensingh 4 September 2026 2 views MYL34QQY
0 Comments
Paid Other public office ৳50.0K

মামলার তদন্ত রিপোর্ট

১টা মিথ্যা নারী নির্যাতন মামলায় আদালত থেকে ওনাকে তদন্ত করার জন্য দেওয়া হয়। উনি ঘটনার দিন আমার কল-লিষ্ট এবং লোকেশন জানার জন্য এবং সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য ১০০০০০ টাকা দাবি করে সেখান থেকে শেষ পর্যন্ত ৫০০০০ চায়, আমি ৩৫০০০ দেই কিন্তু তারপরও সে আমার বিপক্ষে রিপোর্ট দেয় সম্পূর্ণ মিথ্যা মামলাটাকে উনি রিপোর্ট দিয়ে সত্যি প্রমাণ করেন। আর যার জন্য আমার এখনো দৌড়ানো লাগছে।

মাদারীপুর জেলার রাজৈর থানা, Dhaka 4 September 2026 2 views DKREGST6
0 Comments
Paid Land Office ৳20.0K

দলিল এর খাজনা দেওয়ার জন্য অনলাইন।

তাদের নাকি এগুলা কাজ করলে উপরের বড় অফিসার দের ভাগ দেওয়া লাগে। এই বলে জমির দলিল গুলা দেখলো,তার পর হিসাব করলো ২০হাজার লাগবে। এর পর তাদের অফিস এর বড় স্যার এর কাছে নিয়ে গেলেন আলাদা একটা পরিত্যক্ত রুমে,যেখানে তারা সিগারেট খায় দেখলাম। এর পর বড় স্যার তো শুরু করলো তাদের অসহায়ত্ব। তারা টাকা ছাড়া করতে পারবেনা। তখন কমায় ১০হাজার এ আসলো।এর পর আর একটু কমায় টাকা দিয়ে দিলাম,কারণ তার কয়েকদিন পর জমি টার রেজিস্টি করার ছিল। এর পর তাদের হাতে সুপার পাওয়া চলে আসলো। কাজ করে দিলো ৩ হাজার এর ও কম।কিন্তু নিল ৬হাজার এর মত ঘুষ নিল। অনেক কষ্ট হলো বিষয়টাতে। সামান্য একজন কৃষক এর কাছে ৬জাহার টাকা ঘুষ। তেল,সার, কীটনাশক এর দাম অনেক বেশি। এক বস্তা ধান বিক্রি করতে গেলে খাজনা ৫০টাকা,ধলতা নেয় ৩কেজি ধান, কৃষক কতটা অসহায়!!!! 😭😭

ইউনিয়ন ভুমি অফিস দলুয়া,বীরগঞ্জ, দিনাজপুর।, Rangpur 4 September 2026 4 views RNZNP46A
0 Comments
Paid Education Office ৳322.0K

এমপিও আবেদন

আমি ১৪/১/২০২৪ সালে আমি একটা স্কুলে জয়েন করি ৩য় শ্রেণির কর্মচারী হিসেবে। তখন এমপিও করার জন্য কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের গাড়ি চালকের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক এমপিও করার সিদ্ধান্ত নেই। কারণ প্রধান শিক্ষকের মাথায় আছে টাকা না দিলে এমপিও হবে না বা ঝামেলায় পড়বে। তাই আমরা একসাথে প্রধান শিক্ষকসহ ৪ জন এমপিও করার জন্য ফাইল দেয়। আমরা ৪ জন প্রথমে ১২০০০ হাজার এবং ২য় ধাপে ৪০০০০ হাজার টাকা দেয় ওই গাড়ি চালককে। এরপর উখিয়া উপজেলায় যখন Online এ Approve এর জন্য আসে তখন উপজেলা শিক্ষা অফিসার আমাদের থেকে ৪ জনের জন্য ২০০০০ হাজার টা নেই। এর ঘটনার আগে কমিটির সভাপতি আমরা ৩ জন থেকে প্রায় ২,৫০,০০০/ টাকা নেই এবং প্রধান শিক্ষক থেকে কত নিয়েছে সেটা আমি জানিনা। সব মিলিয়ে আমার জানামতে ৩,২২,০০০/- টাকা মত নিয়েছে।

উখিয়া-কক্সবাজার, Chattogram 4 September 2026 3 views CTFKETCL
0 Comments
Paid Other public office ৳25.0K

পুলিশ উল্টোপাল্টা বুঝিয়ে, ভয় দেখিয়ে বাসের সবার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। যা প্রতিনিয়ত চলে।

আমরা সবাই বান্দরবান ট্রুর থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একটু পর পর পুলিশের চেকপোস্ট। প্রথমে ২ বার তেমন কোন সমস্যা হয় নি। পরের বার অনেক জন একসাথে বাসে উঠে এবং হুদাই সব তোলপাড় করা শুরু করে। যখন কিছুই পায় নি, তখন চেহারা দেখে দেখে কয়েকজনকে তার্গেট করলো, পরে আস্তে আস্তে সবাইকে বাস থেকে নামালো। কারো মোবাইলে বেট একাউন্ট ছিল, কারো ফোনে কিছুই ছিল না,,, যদি একটা গ্রুপের একজনের কাছেও এমন কিছু একটা পাওয়া যেত, সবাইকে গাড়ি থেকে নামিয়ে যত টাকা পারে, তত টাকা আদায় করে নিছে। এক প্রকার হরিরলুট ছিল। শুধু টাকা নয়, কারো হাতে কোন ডিভাইস (পাওয়ার ব্যাংক, ঘড়ি, AirPods) এগুলোও নিয়ে নিছে। এটা সরকার গঠন হওয়ার পরের কথা। (২০২৬) কম হলে ২৫০০০ টাকা এই এক বাস থেকেই আদায় করছে।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 5 views CTR2HJ7P
0 Comments
Paid Education Office ৳10.0K

এ.সি.আর স্বাক্ষর

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য এ. সি. আর সহ ফাইল সিলেট শিক্ষা অফিস থেকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। তখন 21/২০ জন শিক্ষকের কাছ থেকে প্রায় 10000/=টাকা আদায় করে সিলেটের উচ্চমান সহকারি ।

সিলেট, Sylhet 4 September 2026 6 views SY9UXCJZ
0 Comments
Paid Other public office ৳200

লাইসেন্স সংক্রান্ত সেবা

সোনালী ব্যাংক ধর্মগঞ্জ শাখা ফতুল্লা নারায়ণগঞ্জ আমার ব্যাংকের চেক বইয়ের জন্য আবেদন করেছিলাম চেক আসছে আমার ফোনে এসএমএস আসছে আমি গার্মেন্টসে জব করি চেক বই আনার জন্য আমি লাঞ্চ টাইমে ব্যাংকে চাই আমার লাঞ্চ টাইম দুপুর একটা থেকে দুইটা আমি এসএমএস টা দেখাই আমাকে বলে বসতে হবে এখন কেউ আসে কিনা এখন লাঞ্চের টাইম দেরি হবে আমি এক কর্মকর্তার সাথে কথা বললাম যে ভাই আমার তো টাইম শট একটু কষ্ট করে চেক বইটা দিয়ে দেন উনি আমাকে বললে চা নাস্তা করার জন্য কিছু টাকা দেন আমি একটা কাজটা করে দিচ্ছি আমি বললাম কত বলে ২০০ টাকা আমার চেয়ে বই আমি আনতে যাব তার জন্য সরকারি ব্যাংকে ঘুষ দিতে হচ্ছে বিষয়টা হচ্ছে সোনালী ব্যাংক ধর্মগঞ্জ শাখা ফতুল্লা নারায়ণগঞ্জ

পঞ্চবটি ফতুল্লা নারায়ণগঞ্জ, Dhaka 4 September 2026 2 views DKC2UVQN
0 Comments
Paid Other public office ৳30.0K

নির্বাচন অফিস, আগারগাঁও ঢাকা।

নির্বাচন অফিস আগারগাঁও, ঢাকায় এন আইডি সংসোধন এর জন্য নেই, সর্বোশেষ ধাপে এসে তারা কল দেয় বলে ১০০০০ টাকা দিলেই সব হয়ে যাবে, দ্যান সেটা জোর করে ভয় দেখিয়ে নেয়, এর পর একের পর এক স্যার এর কাছে ফাইল আটকা এগুলো বলে ধাপে ধাপে ৩০০০০ টাকা নেয় কিন্তু কোন কাজ করে নি, আরও টাকা চায়, টাকা দেইনি পরে।

ঢাকা, Dhaka 4 September 2026 5 views DK9WV73U
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

দলিল রেজিষ্ট্রেশন

দলিলে নামের ভুলের জন্য ৫০,০০০ টাকা চেয়েছে। জুরুরি ছিল তাই নেগোসিয়েশন করতে হয়েছে। শেষে ৩০,০০০ টাকা দিতে হয়েছে। সাব রেজিস্ট্রার টাকা ছাড়া রেজিষ্ট্রেশন করে না।

বেলকুচি, সিরাজগঞ্জ, Rajshahi 4 September 2026 5 views RJLC3HVH
0 Comments
Refused Land Office ৳30.0K

একটি জমা খারিজের আবেদন

ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছি আবেদনটি করার জন্য। তহসিলদার মহোদয় জানালেন এসি ল্যান্ড স্যার ঘুষ খায়। তাই প্রতিটি জমা খারিজের আবেদনে ৩০০০০ টাকা দাবি করেন ওই ইউনিয়ন ভূমি অফিসার। যাতে সরকারি ফিস দিতে হয় মাত্র ১১ শত টাকা এবং আবেদনের সময় দিতে হয় ৭০ টাকা। এই ১১৭০ টাকা ছাড়া জামা খারিজে আর কোন সরকারি ফি নেই। কিন্তু তাদেরকে দিতে হবে ৩০ হাজার টাকা। যারা টাকা দিচ্ছে না তাদের আবেদনগুলো বিভিন্ন অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে। আর যারা টাকা দিচ্ছে তাদের আবেদনে যত ভুলই থাকুক না কেন তাদের আবেদন মঞ্জুর করা হয়। তাই ৩০ হাজার টাকা প্রদান করেই কাজটা সমাধান করতে হয়েছে।

সোনাইমুড়ি, Chattogram 4 September 2026 4 views CT8GQYGU
0 Comments
Refused Education Office ৳500

কলেজ পরিবর্তন

কলেজ পরিবর্তনের চিঠি দিতে ঘুস চায়। মুলত তারা তাদের কাছে কাগজ আটকে রাখে ও এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যন্ত যেতে দেয় না।

বারিশাল, নতুল্লাবাদ, Barishal 4 September 2026 5 views BR7KHMRA
0 Comments
Paid Accounts Office ৳10.0K

শ্রান্তি বিনোদন ভাতা

সরকারি চাকরিতে 3 বছর পরপর মূলবেতনের সমপরিমাণ টাকা শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে দেওয়াহয়। 2024 সালে 7 জনের ফাইল হিসাব রক্ষন অফিসে পাঠানো হলে এই টাকা চাওয়া হয়, উনাদেরকে খুশি করতে।

বিভাগীয় হিসাব রক্ষন অফিস, সিলেট, Sylhet 4 September 2026 5 views SY43XCNY
0 Comments
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

নিজেও সরকারি চাকরি করি, নিয়মিত গাড়ি চালাতে হয় ৫০-৬০ কিলো, বিধায় জরুরী ভিক্তিতে লাইসেন্সটি করা দরকার ছিল... সব পাশ করলেও ড্রাইভিং টেস্টে একবার পা পড়েছিল মাত্র সেটি পাশ করাতে....

ঠাকুরগাঁও সদর, Rangpur 4 September 2026 3 views RNUGAPDU
0 Comments
Paid Land Office ৳80.0K

নামজারী

আসসালামু আলাইকুম আমার দুইটি নামজারি করার জন্য অনেকবার ভূমি অফিসে জমা করা হয়েছে কিন্তু টাকা ছাড়া সার্ভের এবং এসি ল্যান্ড, রিপোর্ট দিবে না এখন আমার নামজারী করাটা খুব প্রয়োজন হওয়ায়, বাধ্য হয়ে করতে হয়েছে, প্রথমে ২ লক্ষ টাকা চাইছিল, পরে ৮০ হাজার টাকা রাজি হইয়া দুইটা নামজারি করানো হইছে,

ঢাকা, Dhaka 4 September 2026 4 views DKSVHPJV
0 Comments