All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Tax Office

টিন সার্টিফিকেট

আমি প্রবাসি, আমার প্রথম ব্যবসায়ী জীবনে পা রাখার জন্য ইউনিয়ন অফিসে যাই টিন সার্টিফিকেট করার জন্য কিন্তু বহুকাল বিদেশ থাকার কারবে NID card করা হয়ে উঠে নাই। তাই প্রথম বলে NID নাই টিন cert: হবেনা, পরে আবার ৩৫০০ টাকা দিলেই নাকি system করা যাবে, তাই আর কি করা গলায় কাটা আমার, ব্যথা ওতো আমার তাই দিতে হলো ঘুস নামক কুকুরের হাগু।

Paid
গ্রাম ৳3.5K
9 September 2026 50 CT85M3GJ
0 Comments
Other public office

বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে রাজউক

বাড়ি নির্মাণ কাজ চলাকালীন তারা চাপ প্রয়োগ করে টাকা নিয়ে গিয়েছে ।এখন আবার নোটিশ পাঠিয়েছে বাড়ির কাজ অফ রাখার জন্য হয়ত আরো টাকা দাবি করবে

Paid
ঢাকা ৳70.0K
9 September 2026 11 DKZKCGZR
0 Comments
Land Office

নামজারি

আমার একটি দলিলে খতিয়ান নং ছিলো ডিপি সেটির বর্তমান খতিয়ানে দাগে ১৬ আনা ছিলো প্রথমবার না মঞ্জুর করা হয় পরে মুহুরির মাধ্যমে এক সহকারী রাজনগর বাড়ি যোগাযোগ করেন আমি মুহুরীকে ১০০০০ টাকা পরিশোধ করে কয়েকদিন আগে নামজারি হাতে পাই।

Paid
রাজনগর, মৌলভীবাজার ৳10.0K
9 September 2026 11 SYGXCLTB
0 Comments
Public Hospital

ট্রেড লাইসেন্স এর খরচ কত নিছা আমার থেকে ৫০০০ টাকা

ডাক্তার দেখানোর পরে রিপোর্ট টার জন্য গিয়েছি তখন রিপোর্টটা দেওয়ার সময় ২০০ টাকা নিয়েছে শুধু সেখানে লেখা ছিল পুলিশ কেস এই লেখাটা এই লেখাটায় সিল মারার জন্য ২০০ টাকা নিয়েছে নাঙ্গলকোট সরকারি মেডিকেল

Paid
কুমিল্লা ৳200
9 September 2026 8 CTAGCPEB
0 Comments
Public Hospital

ডাক্তার ভিজিট করতে গিয়েছিলাম

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে আমি ডাক্তার ভিজিট করতে যাই সেই সময় ওখানে থাকা গার্ড আমার কাছে সরাসরি টাকা দাবি না করে বডি স্প্রে দাবি করে। আমি তাকে বলি কোম্পানিতে কোন বডি স্প্রে নাই কোন গিফট নাই তখন সে আমাকে বলে তাহলে আপনি আমাকে কিনে দেন আপনার টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে।।

Refused
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল ৳500
9 September 2026 49 DK47VWUQ
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

চাকরির জন্যে পুলিশ ভেরিফিকেশন এ হয়রানির শিকার হচ্ছে সবাই। পুলিশ বা এসবি অফিসে যাদেরকে ভেরিফিকেশন এর দায়িত্ব দেওয়া হয় তারা টাকা ছাড়া কাজই করেনা। যেটা দেখা যায় তারা আপনার কাছে ডিরেক্ট টাকা চাবে না, কিন্তু আপনি যদি টাকা না দেন, তাহলে আপনার ভেরিফিকেশন আটকে থাকবে।”তবে আমি টাকা দেওয়ার পট ও আটকে আছে

Paid
রংপুর কাউনিয়া থানা ৳1.0K
9 September 2026 11 RN2EGWYS
0 Comments
Education Office

পাশ ফেল সংক্রান্ত বিষয়!

গত একুশে এপ্রিল আমাদের ''এসএসসি ২৬'' এর পরীক্ষা শুরু হয় যথাক্রমে আমরা পরীক্ষা শুরু করি এবং পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়! পরীক্ষা শেষ হয়ে যায় এর ঠিক চার থেকে পাঁচ দিন পরেই আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের একজন শিক্ষক আমাদের সকলকে কল দেয় যারা মোটামুটি পড়াশোনায় অমনোযোগী বা খারাপ ছাত্রছাত্রী...সে কল দিয়েই জিজ্ঞাসা করে যে আমরা কোন বিষয়ে খারাপ করেছি কিনা এবং আমরা সেখানে বলি সম্ভাবনা আছে যে এসব সাবজেক্টে আমরা ফেলো করতে পারি!! এক পর্যায়ে ওই স্কুল শিক্ষক আমাদের কাছে মোটা অংকের একটি টাকা আবদার করে এবং সে বলে যে এই টাকা দিলে সে আমাদেরকে পাস করিয়ে দিতে পারবে টাকার অ্যামাউন্ট ছিল ৪০ হাজার !!

Paid
Nalchity-Jhalokathi 8420 ৳40.0K
9 September 2026 12 BR8SSFTP
0 Comments
Passport Office

ই-পাসপোর্ট

আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার পেশা হিসেবে তারা স্টুডেন্ট মানতে রাজি না যেহেতু আমার ব্যাচেলর্স শেষ হয়েছিলো ৫/৬ মাস আগে। করোনার কারণে স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ আরো ১/১.৫ বছর আগে শেষ হয়ে যায়। আমি মাসটার্সের জন্য বিদেশ যেতে ইচ্ছুক তাই পাসপোর্ট নবায়ন করা লাগতো। তারপর দালালের শরণাপন্ন হই এবং ১৫০০ টাকা দিয়েছিলাম। দালালের মতে এই টাকার মাত্র ৫০০ আমি আর বাকি ১০০০ পাসপোর্ট অফিস স্টাফরা ভাগ/বাটোয়ারা করে খাবে। রিসেন্টলি আমি আমার ছোট ভাইয়ের পাসপোর্ট জমা দিতে গিয়েছিলাম। পেশা স্টুডেন্ট দেওয়াতে ওর কাগজ জমা নেয়নি। সকল ডকুমেন্ট নিট এন্ড ক্লিন ছিলো। পরে আবার এডমিট কার্ড দিয়ে কাগজ জমা দেই ঘুষ ছাড়া। দালালদের নির্দিষ্ট একটা কোড থাকে যা আবেদন কারীর ইমেইল এর জায়গায় বসিয়ে দেয়।

Paid
Cumilla ৳1.5K
9 September 2026 32 CTZEUPGX
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন হালনাগাদ

২০২০/২০২১ সালের ঘটনা। জরুরি ভিত্তিতে আমাকে আমার জন্ম নিবন্ধন হালনাগাদ করার প্রয়োজন হয়। আমি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার কাছে ৩০০০ টাকা দাবি করেন। টাকা দিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। আমি বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

Paid
৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর। ৳3.0K
9 September 2026 11 RNRZYBY3
0 Comments
City Corporation

NID সংশোধন

আমার আম্মুর NID কার্ডে আমার নানুর নাম ভুল এসেছিলো।আম্মু এটা সংশোধন করতে গেলে তাকে প্রায় ৫-৬ মাস ধরে ওয়ার্ড অফিসে ১০ হাজার,২০ হাজার করে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়।কিন্তু এখনো ওয়ার্ড অফিসের কর্মকর্তারা আম্মুর NID সংশোধন করেনি।

Paid
Chattogram ৳40.0K
9 September 2026 40 CTNU22XC
0 Comments
BRTA

Driving Licence Renew

ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো, ব্যবহারিক পরীক্ষায় পাশের জন্য ৩০০০ টাকা দাবী করে, আমি যেহেতু চাকরিজীবি তাই ঝামেলা না করে দিয়েছি। আমাকে এই ইস্যুতে আমার অফিস বারবার ছুটি দেবেনা।

Paid
Narail ৳3.0K
9 September 2026 40 KH7SYUGB
0 Comments
Land Office

ইউনিয়ন ভূমি অফিসে নামজারী আবেদন করে ডকুমেন্ট পাঠিয়ে খসড়া খতিয়ান তৈরি

সেবাটি সম্পূর্ন সরকারি সেবা। সরকার তাদের নিযুক্ত করেছে মানুষকে বা সেবাগ্রহীতাকে তার দলিল, খতিয়ান দেখে নামজারী আবেদন করে দেওয়া। কিন্তু তারা সেই কাজে বিভিন্ন কিছুর অজুহাত দেখিয়ে নানান উপায়ে বিভিন্ন পরিমানে টাকা দাবি করে থাকে। মানুষকে হয়রানি করে প্রতিনিয়ত। প্রতিদিন তারা এভাবে ঘুষের টাকা কামিয়ে উপার্জন করছে লক্ষ টাকার উপরে। এ হিসেবে ইউনিয়ন ভূমি অফিসে যে তিন জন তহসিলদার আছে তাদের মাসিক ঘুষ বানিজ্যের পরিমান 15-25 লক্ষ টাকার মতন।

Paid
চট্টগ্রাম ৳5.0K
9 September 2026 28 CTS3DYHJ
0 Comments
Sub-Registry Office

দলিলের সার্টিফায়েড কপি উঠানো

আমার জমির দলিল হারিয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম সার্টিফায়েড কপি দলিল উঠাতে সিরাজগঞ্জ শহরের সাব-রেজিস্ট্রি অফিসে। আমার কাছে উক্ত দলিলের ফটোকপি আছে। সরকারি সাইট থেকে "দলিলের নকল উঠানোর" জন্য সংশ্লিষ্ট ফর্ম ডাউনলোড করে তা প্রিন্ট করে জমা দিতে গিয়েছিলাম উক্ত অফিসে। উক্ত ফর্মে সরকার নির্ধারিত স্ট্যাম্প লাগানোর জায়গা আছে। তা সম্ভবত ৫০ থেকে ১০০ টাকার বেশি নয়। সেই স্ট্যাম্প লাগানোর জন্য আমি ঐ অফিসে কর্মরত উপস্থিত সকলের কাছে হেল্প চাই। সবাই অবাক হয়েছে যে, ফর্মটি আমি নিজে ফিলাপ করেছি। আমি আবেদনকারী অথচ ফর্ম আমি ফিলাপ করতে পারবো না। তারা আমাকে মুহুরীকে দেখিয়ে দেয়। মুহুরী ২০০০ টাকা নিয়ে আমার ফর্ম নিয়ে জমা দেয়। অথচ ওই অফিসের কেউই আমার কাছে থেকে ফর্ম জমা নেয়নি। এই টাকা অফিসের সবাই মিলে খায়।শক্তিশালি চক্র।

Paid
সিরাজগঞ্জ ৳1.9K
9 September 2026 38 RJPTHUPJ
0 Comments
BRTA

গাড়ির ফিটনেস নবায়ন

গাজীপুর বিআরটিএ গাড়ির ফিটনেস এর জন্যে ১৫০০ টাকা করে সবার কাছ থেকে ঘুষ নেয়। সমস্যা হলো গাড়ির ফিটনেস করার সময় কাগজ সব ঠিক থাকার পরেও নতুন ফিটনেস প্রিন্ট করে গাড়ির মালিক বা প্রাপকের হাতে দায়িত্বরত কর্মকর্তা বা ইন্সপেক্টর ফিটনেস কপি বুঝিয়ে দেন না । উনি উনার সাথে বিআরটিএ এর যে লোক সবাই গাড়ির ফাইল নিয়ে ঘুরে তার কাছে দেন। আর সেই লোক সবার থেকে টাকা নিয়ে কাগজ দেয়। পবিত্র রমজান মাসেও তারা ঘুষ খায়। কম্পিউটারে আমার ফাইল আটকে আছে এই সব ফালতু কথা বলে আমার কাছে ১৫০০ টাকা নিলেন।

Paid
Gazipur ৳1.5K
9 September 2026 38 DKMRG7CV
0 Comments