All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Passport Office

নতুন পাসপোর্ট তৈরি

আমার মা গত বছর ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন নিয়ত করেন । তখন পাসপোর্ট তৈরি করার জন্য আমি ও আমার আম্মু খাগড়াছড়ি সদরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই । ৫বছরের ই-পাসপোর্ট ফি ৪২৫০টাকা ছিলো । কিন্তু পাসপোর্ট অফিসে যাওয়ার পর কর্মকর্তারা বিভিন্ন কাগজ পত্রের জটিলতা দেখায়। পরবর্তীতে একজন আনসার বলেন যে আসলে এইখানে হবে না আপনি বাহিরে কম্পিউটার দোকানে যোগাযোগ করেন মূলত কম্পিউটার দোকানের মাধ্যমেই তারা দালালীর অর্থ নিয়ে থাকেন ।পরবর্তীতে ৬০০০টাকার বিনিময়ে ৫বছর মেয়াদে ই-পাসপোর্ট তৈরি করতে হয়েছে ! টাকা ছাড়া পাসপোর্ট অফিসে কোন ফাইল লড়াচড়া হয় নাহ

Paid
খাগড়াছড়ি সদর ৳1.8K
26 August 2026 7 CT5RAMM9
0 Comments
Land Office

yes

আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়ন এ। আমার কাজ ছিলও ময়নামতি ভুমি অফিস যেটা আছে সাহেবের বাজার রানীর বাংলা রোড ও। আমার পারিবারিক কাজ এর জন্য সব দলিল এসব ঝামেলার জন্য সাহায্য চাই কিন্তু তারা আমাকে প্রত্যাখান করে। পরে ওখানের কেরানি — আমাকে আলাদা ডাক দিয়ে টাকা চায় বিশ হাজার। সে বলল এখানে এইভাবে টাকা নি দিলে কোনা কাজ হয়না। এলাকায় পরে কথা বলে জানলাম — এসব দালালি করে অনেক টাকা লুট করছে

Paid
cumilla,burichong,moinamati bazar ৳20.0K
26 August 2026 6 CTY8J3FP
0 Comments
Other public office

বিদ্যুতের নতুন সংযোগ বা মিটার দিতে টাকা দাবী

বিগত দুইমাস ধরে আমার বাসার বিদ্যুৎ খরচ প্রায় ১০গুন বেড়ে গেছে সেজন্য।আমি বিদ্যু্ৎ অফিসে যাই অন্য একটি নতুন মিটার আনার জন্য।কারন হল সবাই বলছে লোড কমিয়ে দিলে নাকি বিল কম আসে।আমি যথারীথি BPDP অফিসে যাই।কিন্তু কর্তব্যরত অফিসার আমার কাছে 10000/-টাকা দাবীকরে।আমি টাকা দিতে অস্বিকার করি তাই বিষয়টি এখনো চলমান রয়েছে।আশাকরি সরকার নির্ধারিত ফি দিয়ে আমার নতুন সংযোগ আমি পাব।সরকারকে এ বিষয়টি দিকে নজর রাখার অনুরোধ করছি।

Refused
সিলেট ৳10.0K
26 August 2026 9 SY935KFA
0 Comments
Land Office

বি,ডি,এস ভূমি জরিপ এর খতিয়ানের জন্য

উপ সহকারী সেটেলমেন্ট অফিসারকে তার দাবিকৃত ১৫,০০,০০০ (পনেরো লক্ষ্য) টাকা দিতে ব্যার্থ হওয়ায় পৈতৃক জমি নিজ নামে বিডিএস রেকর্ড নেওয়া থেকে বঞ্চিত হয়েছি। এবং বিবাদী অফিসারের দাবিকৃত অর্থ প্রধানে সক্ষম হওয়াতে জমিটি বিবাদীর নামে রেকর্ড লিপিবদ্ধ করা হয়। ঠিকানা : উপজেলা সেটেলমেন্ট অফিস, আলমনগর, হেমায়েতপুর, সাভার, ঢাকা

Refused
ঢাকা ৳1.50M
26 August 2026 10 DKMRDMWK
0 Comments
Land Office

জমি খারিজ আবেদন

আমি সকল কাগজ পত্র জমা দিয়া আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি খারিজ করার আবেদন করি এবং আমার সকল কাগজ পত্র সঠিক থাকার পর ও ৩ বার আমার আবেদন প্রত্যাখ্যান হয় I তারপর আমি নিরুপায় হইয়া গুষ দেয় যার ভাগ সম্মানিত এসি ল্যান্ড (আমার এলাকাতে আমার দেখা সবচেয়ে বড় গুষখুর পদ) ও পাই এবং এই গুষ খাওয়া এসিল্যান্ড এন্ড subregistrar এরজন্য কেমন জানি বৈধ এখন বাংলাদেশ এ ।

Paid
নবীনগর ৳11.0K
26 August 2026 6 CT57BSU2
0 Comments
Land Office

nam zary

আমি নামজারির জন্য আবেদন করেছিলাম, কিন্তু অনেক মাস পেরিয়ে যাওয়ার পরও তা পাইনি। এরপর ভূমি অফিসের এক কর্মীর সাথে আমার দেখা হলে তিনি আমার কাছে ১,৫০,০০০ টাকা দাবি করেন। আমি তাঁকে সেই টাকা পরিশোধ করি এবং প্রায় দুই সপ্তাহের মধ্যেই তারা আমাকে নামজারি সম্পন্ন করে দেয়; এক্ষেত্রে আমার বা আগের পক্ষের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না।

Paid
gazipur ৳15.0K
26 August 2026 5 DK9MRGMV
0 Comments
Other public office

গণপূর্ত অধিদফতরে সরকারি বাসা মেরামতের জন্য ঘুষ আদায় করতে চাই

সরকারি বাসা ঝুঁকিপূর্ণ, তাই ২০২৩ সাল থেকে দরখাস্ত করতেই আছি, যখনই অফিসারের সাথে কথা বলতে যাই, তখন ওনার চামচাকে( রহমান) দিয়ে কথা বলায়, ওই লোকটা বলে খালি হাতে কাজ করা যায় না, ৫০০০টাকা দেন, কাজ হয় যাবে। টাকা না দিলে এইভাবে আসবেন আর যাবেন। আমি টাকা দি নাই যে আমার কাজ করে দেয় নাই। টাকা যারা দিছে তাদের কাজ করে দিছে

Refused
চট্টগ্রাম ৳5.0K
26 August 2026 5 CTV85U8A
0 Comments
Traffic Police

লাইসেন্স সাথে না থাকার হুমকি

আমি আর আমার বন্ধু আসছিলাম।আসার পথে বাইক আটকে রেখে গোলমাল পরিবেশ সৃষ্টি করে এবং মাদক দিয়ে ধরিয়ে দিবে বলে।অনেক ভাবে ভয় দেখায়।যেমন-পরিবারের কাছে কল দিতে,ক্যারিয়ার এলোমেলো করে দিবে আরও অনেক কিছুই।পরবর্তীতে তারা দাবি করে ২ জনের কাছে ৩০০০০টাকা আর নাহয় জেলে পাঠাবে। পরে ৭৫০০ টাকা বিকাশে আনায় আমার নম্বরে।তার নাম্বারে সেন্ড মানি করতে চাইলে গালি দেয়।

Paid
আখাউড়া ৳12.0K
26 August 2026 6 CTGHEXKU
0 Comments
Passport Office

পাসপোর্ট রি-নিউ

আমার বড় ভাইয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবার পাসপোর্ট রি-নিউ করতে চায় কিন্তু পাসপোর্ট অফিস থেকে একটি টেক্যনিকাল ত্রুটির কথা জানানো হয় এবং আড়াই(২.৫) বছর যাবত তাকে সিলেট পাসপোর্ট অফিস টু ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিস এই কাগজ নেই সেই কাগজ নেই বলে হয়রানি করা হয়। পরবর্তী আগারগাঁও পাসপোর্ট অফিস একজন উর্ধ্বতনকর্মকতা উনাকে ২ লাখ টাকা দিতে বললে অনেক বুঝিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা রাজি করানো হয়। পরবর্তীতে ঢাকা মুহাম্মদ বসিলা পাসপোর্ট অফিসে গিয়ে আমি এবং আমার বড় ভাই সেখানে কর্মরত পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ১লাখ ৪০ হাজার টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে বাড়ি আসি।

Paid
ঢাকা ৳140.0K
26 August 2026 8 DKL3GJU7
0 Comments
Other public office

ভোটার আইডি সংশোধন

আমি ভোটার আইডি সংশোধনের জন্য প্রথমে সাধারণ নিয়মে দিয়েছি এক বছর প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেছে তারপরও আমার কাজটি হচ্ছিল না কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তারা বলেছে আরো সময় লাগবে তখন সেখান থেকে একজন আমাকে বলল আপনি কিছু খরচ করলে খুব তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হবে আমি চেহারা হয়ে রাজি হয়ে গেলাম কিছু করার ছিল না কারণ তখন আমার পাসপোর্টটা খুবই প্রয়োজন আমাকে হঠাৎ একদিন রাতের বেলা ফোন করলো নাম্বারে ১৫০০০ টাকা দিন কি হয়ে যাবে আমি দিশেহারা হয়ে হাজার টাকা দিয়ে দিলাম যে কাজ এক বছরে সম্ভব হলো না পরের দিন আসলে আমার নাকি যারা কাজ করে চাইলে আমি নামটিও পারি যে আমার কাছ থেকে টাকা নিয়েছে এই কিলা তাদের তো আর চাকরি যাবে না এসব পথেই চলে ঘুষখোর তো সব জায়গায় চাকরি গেলে তারা বড় দপ্তরে আবার প্রমোশন হয়থেকে

Refused
গৌরনদী ৳15.0K
26 August 2026 7 BREES3MG
0 Comments
Accounts Office

টিএডিএ সহ, সরকারি কর্মচারীদের অন্যান্য বিল ভাতা,

সরকারি কর্মচারীদের টিএডিএ বিলের মোট টাকার ২২% অগ্রীম দিতে হয়।আগে টাকা নেয় তারপর বিল অনুমোদন করে।সেবা গ্রহণের জন্য এসএফসি(পূর্ত)অফিস, ঢাকা সেনানিবাসে, লজিস্টিক এরিয়া সদর অফিসের পার্শ্ব লাগোয়া ভবন।বেতন বিল শাখা।৪ তলায় গেলে ছালাম দিলে তাঁরা ছালাম নেয় না।অফিসের ঝাড়ুদার — ও অন্যান্য চতুর্থ শ্রেণির কর্মচারী বিলাসবহুল গাড়ি চালায়।অন্যান্য কর্মচারীদের জীবন যাপন খুবই উচ্চ বিলাশী।ডেসপাসে বিল নথিভুক্ত করে রিসিভ করতে প্রতিটি কাগজ প্রতি ২০০ টাকা নেয় এবং ডাকযোগে পৌঁছলে টাকা হাতে না পাওয়া পর্যন্ত বিল রেকর্ড এবং রিসিভ না করে ফেলে রাখে এবং এভাবে কয়েকদিন পর বিল হারায় আবার তাদেরকে বেশি টাকা জরিমানা সহ দিলে সেই বিল খুজে পায়।

Paid
ঢাকা ৳13.0K
26 August 2026 7 DKTWLPXJ
0 Comments
Passport Office

ঘুষ

পাসপোর্ট অফিসে সব ঠিক থাকা সত্ত্বেও কয়েকবার কাগজ জমা দিয়েছি কিন্তু ডকুমেন্ট সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বারবার রিজেক্ট করে পরে কম্পিউটার দোকানে গিয়ে জানতে পারলাম তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগে ওই টাকার বিনিময়ে তারা কাগজে একটা কোড বা নাম্বার লিখে দেয় ওটা তাদের কাছে গেলে তারপর হয়ে যায় বাধ্য হয়ে দিয়েছি তারপর কাজ হয়ে গেছে

Paid
বরিশাল ৳20.0K
26 August 2026 7 BRRNAVSE
0 Comments