সরকারি কর্মচারীদের টিএডিএ বিলের মোট টাকার ২২% অগ্রীম দিতে হয়।আগে টাকা নেয় তারপর বিল অনুমোদন করে।সেবা গ্রহণের জন্য এসএফসি(পূর্ত)অফিস, ঢাকা সেনানিবাসে, লজিস্টিক এরিয়া সদর অফিসের পার্শ্ব লাগোয়া ভবন।বেতন বিল শাখা।৪ তলায় গেলে ছালাম দিলে তাঁরা ছালাম নেয় না।অফিসের ঝাড়ুদার — ও অন্যান্য চতুর্থ শ্রেণির কর্মচারী বিলাসবহুল গাড়ি চালায়।অন্যান্য কর্মচারীদের জীবন যাপন খুবই উচ্চ বিলাশী।ডেসপাসে বিল নথিভুক্ত করে রিসিভ করতে প্রতিটি কাগজ প্রতি ২০০ টাকা নেয় এবং ডাকযোগে পৌঁছলে টাকা হাতে না পাওয়া পর্যন্ত বিল রেকর্ড এবং রিসিভ না করে ফেলে রাখে এবং এভাবে কয়েকদিন পর বিল হারায় আবার তাদেরকে বেশি টাকা জরিমানা সহ দিলে সেই বিল খুজে পায়।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
Comments 0
No comments yet. Be the first.