All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Passport Office

Get passport without staying in line

As I said was offered to get my passport instantly without waiting in line when I went to collect my passport the payment term was 1000 taka. I refused and waited 7 hours to get it the legit way. Reason I came here is I wanted to donate some money but u don't have rocket in the mfs section kindly add that so I can help out. Oh I also had to pay police 2000 taka for passport of mine and my father's when I 1st got my passport.

Refused
Dhaka ৳1.0K
26 August 2026 9 DKJK2HG6
0 Comments
Accounts Office

টিএডিএ সহ, সরকারি কর্মচারীদের অন্যান্য বিল ভাতা,

এসএফসি (পূর্ত),ঢাকা সেনানিবাসে লজিস্টিক এরিয়া সদর দপ্তরের লাগোয়া ভবন।সরকারি কর্মচারীদের বেতন ভাতা এখান থেকে অডিট নিষ্পত্তি করে পরিশোধ করে।সরকারি কর্মচারীদের বেতন ব্যতীত যাবতীয় বিলের মোট টাকার ২৩% পর্যন্ত তাদেরকে অগ্রীম ঘুষ দিতে হয়।তারপরও ভালো আচরণ করে না।

Paid
ঢাকা ৳13.0K
26 August 2026 9 DK94Q9NX
0 Comments
Traffic Police

গাড়ির কাগজপত্র

আমার গাড়িটি কাগজপত্র সব ঠিক ছিলআমার সিগনাল সবকিছু ঠিকঠাক ছিল ট্রাফিক পুলিশ আমাকে বলল কাগজ দেখার জন্য আমি দিলাম সব চেক করল প্রশ্ন করল আমার গাড়ির রং কি কালার আমি বললাম কাগজে উল্লেখ আছে আর আপনি গাড়ি কোন কালার আপনি তো দেখতেছেন এই বলার পরে সে আমাকে বলল আমাকে একটা মামলা দিবে আমি বললাম কিসের মামলা আমার সবকিছু ঠিকঠাক আছে কেন আমাকে মামলা দিবে তাই বলে অন্য এক পুলিশ আমাকে ডাক দিল বলল যদি ৫০০০ টাকা দিয়ে দাও তাহলে চলে যাবা না হলে একটা মামলা দিয়ে দিবে ৫০০০ টাকার আরো অনেক কিছু আর অনেক কিছু বললাম না

Refused
সিলেট ৳5.0K
26 August 2026 5 SYCKX9SK
0 Comments
BRTA

পরীক্ষা দিতে যাই ড্রাইভিং লাইসেন্সের জন্য

আমি প্রথম বাংলাদেশের ইকুরিয়াতে ঢাকায় বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাই বাকি ফরমালিটি আমি নিজে নিজেই করি কোন দালাল ধরি নাই পরীক্ষা শুরু হয় পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্নই আমি পারি কিন্তু আমার পাশে বসা একটা লোক সে ভালো করে লিখতেই পারেনা আমি তার খাতাটা নিয়ে লিখে দিলাম আমার খাতা আগেই শেষ করে ফেললাম লিখে তারপর জমা দিলাম উনি অনেক খুশি হল আমাকে খুব রিকোয়েস্ট করেছিল তাই করে দিলাম ,কিন্তু সে আমাকে চা খাওয়ার অফার করলো কিন্তু আমি প্রত্যাখ্যান করলাম আমি তাকে বললাম সমস্যা নাই ভাই আপনি বিপদে পড়েছেন তাই আপনাকে হেল্প করলাম কিছুক্ষণ পরপরীক্ষার রেজাল্ট দিল দেখলাম আমার পাশের ওই লোকটি পাশ করেছে কিন্তু আমি ফেল করেছি এখন প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব যেখানে আমি ওর খাতায় লিখে দিছি ও পাশ করছে

Refused
Dhaka ৳8.0K
26 August 2026 8 DKZYXV4T
0 Comments
Public Hospital

মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ/পোষ্ট মর্টেম রিপোর্ট সংগ্রহ

মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ/পোষ্ট মর্টেম রিপোর্ট সংগ্রহ। ঢাকা সরাসরি দাবি করা হয়নি। তবে দীর্ঘদিন কাগজ ফেলে রাখা হয়েছিল। নানা অজুহাতে রিপোর্ট দিয়ে দিতে লেট করেছিল। পরে বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়েছে। এই ঘটনার ডাক্তাররা জড়িত নয়। অফিসের কর্মচারীরা যারা মেডিকেল সার্টিফিকেটের কাগজ প্রসেসিং করে তারা জড়িত।

Paid
রংপুর ৳1.0K
26 August 2026 9 RNWDKSX4
0 Comments
Land Office

নামজারী

সালাম, আমার দাদার নামে দলিল আছে । আমার দাদা নেই এবং দাদা ক্রয় করা সম্পতি তার ভাই ভুয়া দলিল দিয়ে নিজের নামে আর আস পর্চ বানিয়ে ফেলেছে । তারপর আমার বাবা গত ৫ বছরে কোর্টে মামলা করেছে এবং মামলা রায় হয়েছে আমার দাদার নামে। কিন্তু চাঁদপুর ভূমি অফিস থেকে আমাদের নামজারি মঞ্জুর নিচ্ছে না। কিছু অসাধু কর্মকর্তা ও দালাল এসব করছে কিনা সেটা দেখার বিষয় । এই সময় আমাদের ফ্যামিলি অনেক জমেলা হয়েছে এবং আমাদের ওই মামলা সমাধান করতে হলে তাদের টাকা দিতে হবে । এই দেশে মহামান্য আদালত তাদের রায় দিয়েছে সেটা পর্যন্ত তারা তাদের রায় কার্যকর করছে না। এই বিষয় চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত বক্তব্য জমা করলাম।

Refused
চাঁদপুর ৳50.0K
26 August 2026 11 CTJNJBNW
0 Comments
Accounts Office

বদলি ভাতা অনুমোদন

আইবাসে বদলি ভাতা বিল সাবমিট করেছিলাম কিন্তু অডিটর সাহেব অ্যাপ্রুভ করছিল না। প্রায় ১ মাস অপেক্ষা করার পর আমার অফিসের অফিস সহকারীকে ওনার সাথে কথা বলতে বললাম। কথা বলার পর জানতে পারলাম তিনি ১০০০ টাকা দাবি করেছেন। তা না হলে বিল অ্যাপ্রুভ করবেন না। অতঃপর অডিটর সাহেবের দাবি অনুযায়ী টাকা পরিশোধ করার পর বদলি ভাতা বিল পেয়েছি।

Paid
জয়পুরহাট সদর ৳1.0K
26 August 2026 9 RJTWUNCT
0 Comments
Other public office

TA/DA বিল

আমি পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা। টাস্কফোর্স(প্রকল্প তদারকি) বা অন্যান্য ট্রেনিং এর কাজে আমাদের প্রায়ই বিভিন্ন জেলায় যেতে হয়। এর জন্য আমাদের নিজেদের বেতনের টাকা প্রথমে খরচ করি, তারপর TA/DA বিল করি। এই টাকা আমাদের ভ্রমণশেষে খুব শীঘ্রই পাওয়ার কথা। কিন্তু Regional Accounts Centre (RAC) এর কর্মচারীদের ৫০০/১০০০ টাকা ঘুষ না দিলে তারা আমাদের TA/DA বিলের জন্য দপ্তরে বাজেট দেয়না। ৯-১০ মাস হয়ে গেলেও আমাদের প্রাপ্য টাকাটা আমরা পাইনা। যার ফলে আমাদের নিজেদের টাকায় সব খরচ করতে করতে সংসার চালানো কষ্ট হয়ে যায়। অনেকেই ৫০০/১০০০ টাকা খরচ করে সঠিক সময়ে বিল পেলেও আমি ব্যাক্তিগতভাবে এক টাকাও ঘুষ দেয়ার পক্ষে নই। যার কারণে আমার মত আরো অনেকেই দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছি।

Refused
ঢাকা ৳500
26 August 2026 9 DK3ZKTJG
0 Comments
Other public office

খাদ্য বান্ধব ডিলার ডিও করার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে টাকা দিতে হয়

সরকারি খাদ্য বান্ধব ডিলার প্রতিবার চালের ডিও করার সময় জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ডিও লেটার সাইন এবং উপকার ভোগীদের নাম সম্বলিত মাস্টাররোল প্রদানের জন্য প্রতি মাসে 1200 টাকা ঘুষ নিয়ে থাকে।

Paid
জামালপুর পৌরসভা ৳1.2K
26 August 2026 6 MYBQYXUV
0 Comments
Other public office

প্রবাসী কল্যন ব্যাংক (বোয়ালমারী, ফরিদপুর)

আমি একজন প্রবাসী গত জুলাই, ২০২৫ তারিখ প্রবাসী কল্যন ব্যাংক বোয়ালমারী, ফরিদপুর শাখায় জায় প্রবাসী লেন নেয়ার জন্য। সেখানে যাওয়ার পর লোন এর সকল শত পুরন করার পরেও আমাকে লেন পেতে লাখে ৫,০০০ টাকা ঘুস দিতে হয়। ৩,০০,০০০ টাকার বিপরীতে আমাকে ১৫,০০০ (পনেরো হাজার টাকা) ঘুস দিতে হয়। এটা এক প্রকার নিয়মে পরিনিত হয়েছে। কোন উপায় না থাকায় ঘুস দিতেই হয়। ব্যাংক এর ম্যানেজার থাকে পিওন সবাই এটার ভাগ পাই।

Paid
বোয়ালমারী, ফরিদপুর ৳15.0K
26 August 2026 12 DKKQXSQZ
0 Comments
Other public office

ড্রাগ লাইসেন্স নবায়ন

এটা একটা নরমাল ড্রাগ লাইসেন্স রিনিউ এর ব্যাপার ছিল। সমস্ত চালান এবং সরকারি ফি জমা দেওয়ার পরও আমার কাছে অফিস খরচ বাবদ অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করে। যা আমার কাছে পুরোপুরি অনৈতিক মনে হয়েছে তাই আমি অতিরিক্ত টাকা দেইনি।

Refused
জামালপুর ৳2.5K
26 August 2026 5 MYFGU792
0 Comments
Other public office

মৃত্যু সনদ তৈরি

আমি উমেদপুর ইউনিয়ন পরিষদের একজন নাগরিক, আমার এলাকার এক ব্যক্তি আমার কাছে কান্নায় ভেঙ্গে পড়েন, তার পিতা মৃত্যুবরন করায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান —র নিকট মৃত্যু সনদের জন্য গেলে সে ১০ হাজার টাকা ঘুষ চান। আমি এখনো সেই মৃত্যু সনদ পাই নি। ওনার সব কাজ পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব — ও প্যানেল চেয়ারম্যান মেম্বার —। আপনাদের এটি তদন্ত করার জন্য অনুরোধ করছি।

Refused
মাদারীপুর ৳10.0K
26 August 2026 10 DKKEXFSM
0 Comments
Other public office

আমন ধান সংগ্রহ

আমি একজন সাধারণ কৃষক সরকার আমন ধান ক্রয় করার লটারিতে আমার নাম আসে তারপর আমি ধান এল এস ডি গুদামে দিতে গেলে সদর ওসি এল এস ডি অফিসার আমার কাছে কেজি প্রতি ৩ টাকা করে দাবী করে বলে টাকা না দিলে ধান ঢুকাইতে দিবে না ব্যবসায়ীদের দিয়ে দিবে উপায় না পেয়ে আমি টাকা দিতে বাধ্য হই

Paid
পঞ্চগড় সদর ৳9.0K
26 August 2026 7 RNKQHTM3
0 Comments
Passport Office

yes

সব কাগজ ঠিক থাকলেও ওরা আপনার কাজ করবেনা। বলবে বানান ভুল বা পরে আসেন। বাহিরে ওদের দালাল থাকে ,যখন দালাল এর কাছে যাবেন ওরা ওই ফটোকপি ফরম এর মধ্যে একটা সিল বা একটা চিনহ দিবে ,তখন এটা নিয়ে ভিতরে গেলে এক মিনিটএ কাজ সেস। কুমিল্লা পুরো অফিস করাপশন এ ভরা।টাকা ছাড়া কোন পাসপোর্ট হয় না।

Paid
cumilla ৳2.5K
26 August 2026 4 CT3LHHJH
0 Comments