All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Land Office

রাজউক হইতে প্ল্যান পারমিশন

উত্তরা ৬ নং সেক্টরে রাজউক অফিসে গিয়েছিলাম আট তালা বিল্ডিং এর প্লেন পাস করার জন্য। ওই অফিসের পিওন থেকে শুরু করে প্রত্যেকটা লোক ঘুষখোর। তারা ঘুষ ছাড়া কোন কথাই বলে না। আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে। আমি দিতে অস্বীকৃতি জানিয়েছি।

Refused
ঢাকা ৳500.0K
26 August 2026 9 DKBUY3WN
0 Comments
Other public office

কৃষি ব্যাংক থেকে কৃষি লোন

আমি আমার বাড়ির জমির কাগজপত্র দিয়ে লোন করায় গরু বাছুর আবাদি জমির কাগজপত্র কমপ্লিট করে লোন পাওয়ার আবেদন করি তবুও ঘুষ ছাড়া লোন পাওয়া যায় না

Paid
জামালপুর ৳11.0K
26 August 2026 5 MYXW344V
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট আবেদন

আমি নতুন পাসপোর্ট করতে গেলে আমার কাছে সরকারি ফি বাদে ৫০০০ টাকা বেশি দাবি করা হয়েছিল কিন্তু আমি তা দেই নি সরকারি ফি তেই পাসপোর্ট করেছি। এতে একটু ঝামেলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সমাধানও হয়েছে

Refused
জামালপুর ৳5.0K
26 August 2026 7 MY39VYXH
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরি

প্রতিষ্ঠানের বাহিরে কিছু কম্পিউটারের দোকান আছে যেখান থেকে ফরম পূরণ করা লাগছে,সরকারি ফিস সাথে অতিরিক্ত ঘুষ ওখানেই জমা দেওয়া লাগে, ঘুষের বিনিময় তারা ফরমের ভিতরে একটি দাগ এঁকে দেয়, যে দাগ দেখে ওখানকার কর্তৃপক্ষরা কাজ করে, দাগ দেখলে বুঝা যায় যে এই ব্যক্তি আগে ঘুষ দিয়ে দিয়েছে তারা সরাসরি হাতে নেয় না, এভাবে ঘুরিয়ে নেয় অভিনব কৌশলে

Paid
বরিশাল ৳4.0K
26 August 2026 7 BRXFTVET
0 Comments
Accounts Office

জি‌পিএফ লোনের আবেদন পাস সংক্রান্ত

আমি ৬ লক্ষ টাকা জি‌পিএফ লোন পাশ করতে গিয়েছিলাম, অডিটর সাহেব পার্সেন্টেজের হিসেবে প্রথমে ২% হারে টাকা দাবি করেছিল তারপর ওয়ান পারসেন্ট হারে ।অবশেষে ২০০০ টাকার কম উনি ছাড়বে না আমি দিয়েছি ৭০০ টাকা তারপর আমি আমার অফিসের প্রধান সহকারী কে জানিয়েছি সে ধামকি দিয়ে 700 টাকায় কাজটি করে নিয়ে এসেছে।

Paid
Rangpur ৳12.0K
26 August 2026 6 RN9MA9QL
0 Comments
Other public office

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

সরকারি ফি ১০ টাকা হলেও চাচ্ছে তারা আরো ১০ গুন বেশি, বিদ্যুৎ এর নতুন সংযোগ দিতে। গুস দিলে দ্রুত হয়ে যায়, না দিতে চাইলে হবে হচ্ছে এটানাই ওটা নাই আরো কত অজুহাত।

Only demanded
টঙ্গী ৳10
26 August 2026 12 DKPU432F
0 Comments
Other public office

কি লিখব এখানে

আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট নাম জন্ম তারিখ মিল নাই। এনআইডি সংশোধন করতে গিয়েছিলাম তারা আমার কাছে টাকা দাবি করে ৫০০০ সব জায়গায় ঘুষ বাণিজ্য চলে বাংলাদেশে ঘুষ ছাড়া কেউ ফ্রিতে কাজ করে দিতে চায় না

Refused
ব্রাম্মণবাড়িয়া ৳5.0K
26 August 2026 7 CTKQ7MJ2
0 Comments
Sub-Registry Office

নাম জারী

আমি ১ গন্ডা জমি নামজারী সরকারী ফি ১৫০০ টাকা,ঘটনাটা ঘটে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সাব রেজিস্ট্রার অফিসে, আমার কাজ থেকে ১ গন্ডা জমির নামবজারী নাবদ ১৮,০০০ টাকা নিয়েছে,সাব রেজিস্ট্রার অফিসে টাকা না দিলে কাজ হয় না। ওনার বিষয়ে মানব বন্দন ও করা হয়েছে। কিছুই হয়নও

Paid
চট্টগ্রাম ৳18.0K
26 August 2026 8 CTGJBRZR
0 Comments
Land Office

নামজারী

সার্ভেয়ার, এবং কানুনগো এর সহকারী বা অফিস এসিস্ট্যান্ট এর মাধ্যমে রুমের বাইরে টাকা দাবী করা হয়েছিল, এবং অফিসের বাইরে চায়ের দোকানে টাকা পরিশোধ করতে হয়েছিল।

Paid
এসি ল্যান্ড অফিস, মাজার রোড, মিরপুর, ঢাকা। ৳15.0K
26 August 2026 9 DKB5FRP8
0 Comments
BRTA

i gone to make a driving license in comilla BRTA .

I gone to made a driving licese but failled to have. there is some people moving around ask to pay extra money to get the licese , but refuse to pay finally failled . I have practical experience whoever paid they got license without examination or even they are absent . my self i took determine even i do not get license but will not pay extra. Note: I have a driving license from Saudi Arabia and was having own car which i drive 15 years. my self i showed as a result i got miss behave from the person who was a officer to take exmination.

Refused
cumilla ৳10.0K
26 August 2026 9 CTTWJET5
0 Comments
Public Hospital

ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ।

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ। ২. ঢামেকের নতুন বিল্ডিংয়ের ৪ তলায় ECG টেস্টে রশিদ ছাড়াই টাকা নেয়।

Refused
ঢাকা(ঢামেক) ৳150
26 August 2026 8 DK2WA533
0 Comments