All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Passport Office ৳5.00M

আবেদন জমা

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ কোড সম্বলিতে মেইল কোডে আবেদন জমা না দিলে।প্রচুর হয়রানি করা এবং জমা নেওয়া হয়না। পাসপোর্ট ফরমের ৭৯ নং কলামে একটি বিশেষ মেইল থাকে যা বাইরের দালালদের কোড। এই কোড মূলত অফিসের অসাধু সিন্ডিকেটের দেওয়া যা বাইরের দালালদের দেওয়া হয় এই কোড ব্যবহার করে আবেদন করলে কোন হয়রানি করা হয়না। এই কোড ব্যবহারকারী দালাল প্রতিটি আবেদনের জন্য ১০০০হাজার টাকা করে অফিসকে দিতে হয়।প্রতিদিন পাসপোর্ট অফিস ২০০-৩০০ আবেদন জমা হয় যার ৯৮% বিশেষ কোডসম্বলিত। প্রতিদিন ৩০০ ফাইলের মধ্যে কোন কোডের মাধ্যমে কতটি আবেদন জমা হয়েছে এটা হিসাব রাখা হয়। এই হিসাব অনুযায়ী বাইরের দালালরা সপ্তাহে একবার অফিসে টাকা দিয়ে যায়।প্রতিটি দালালের জন্য আলাদা কোড বরাদ্দ। যার কোডে যতটি ফাইল জমা হয় সে ততটাকা প্রতি সপ্তাহে দেয়।

নোয়াখালী পাসপোর্ট অফিস, Chattogram 26 August 2026 10 views CT7A5MCW
0 Comments
Paid Other public office ৳1.2K

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশি ভেরিফিকেশনে টাকার জন্য আটকে রেখেছিল কর্তব্যরত থানার অফিসার পরবর্তীতে 1200 টাকার বিনিময়ে রাজি হয়ে যায় তারপরে আমার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়।

পাঁচবিবি, Rajshahi 26 August 2026 7 views RJEHVD44
0 Comments
Only demanded Passport Office ৳10.0K

নতুন পাসপোর্ট বানানোর বিষয়

নোয়াখালী মাইজদী পাসপোর্ট অফিসে কর্মকর্তারা কাগজপত্র সব ঠিক থাকার পরও দালালের সিল সই না থাকলে কাগজপত্র জমা নেয় না।মোট কথা পাসপোর্ট বানাতে হলে সব কাগজপত্র নিয়ে আগে দালালের সাথে দেখা করে টাকা দিতে হবে দশ হাজার অথচ লিগাল সরকারি বিল ৫৭৫০টাকা তারপর দালাল কাগজপত্রের পিছনে সিল দিয়ে সাইন করে দেয়,এরপর ঐ সিল সম্বলিত কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের কাছে নিয়ে গেলে ওরা শুধু কাগজটা উলটিয়ে দালালের সিল সাইন দেখেই কাগজ জমা নিয়ে নেয়।

মাইজদী,নোয়াখালী, Chattogram 26 August 2026 7 views CTHRYWLN
0 Comments
Paid Public Hospital ৳1.0K

হাসপাতালে ছাড়পত্র

আমি তখন ইন্টারণ ডাক্তার। অন্য সরকারি মেডিকেল কলেকে। আব্বার হঠাৎ ড্রাগ রি একশন করায়, আব্বাকে চট্রগ্রাম মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়৷ আব্বা ১০ /১৫ দিন হাসপাতালে ছিলেন। পরে যখন ছাড়পত্র দে, নার্স/আয়া বুয়া সবাই উঠে পড়ে লাগে আমার আম্মাকে বকশিস দেওয়ার জন্য। ওরা না কি অনেক কষ্ট করছে। কি কষ্ট করছে, ওরাই জানে। শুধু রুটিন দায়িত্ব পালন করছে। সারাদিন ওদেরকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যেতাম। এস এ ডাক্তার হয়েও। যদীও আমার মা থেকে ওরা জোর করে ১০০০ টাকা আদায় করেছিল..

চট্রগ্রাম, Chattogram 26 August 2026 11 views CTMRWXW2
0 Comments
Paid Passport Office ৳4.0K

নতুন পাসপোর্ট আবেদন

আমি নিজ জেলা চট্টগ্রামের বাহিরে। আমার বাবার চাকরিসূত্রে ছোট থেকেই চট্টগ্রামেই বড় হওয়া। আমি নিজে নিজে কোনো দালাল মাধ্যম ছাড়া পাসপোর্ট করতে গেলে আমাকে নানা অহেতুক প্রশ্ন এবং হয়রানির শিকার করে। সব তথ্য সঠিক হওয়ার পরও আমার কাছে অহেতুক কিছু ডকুমেন্টস দাবি করে। তাদের চাহিদা মতো ডকুমেন্টস নিয়ে গেলে আবার ভিন্ন কাহিনি শুরু করে। পরবর্তীতে বিরক্ত হয়ে একজন দালালের কাছে যাই। দালাল ঐদিনই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয় এবং ৪০০০ টাকা দাবি করে। দালাল পাসপোর্টে ফাইলের সাথে একটি বিশেষ কোড সংবলিত একটি কাগজ ধরিয়ে দেয়। পরে ঐ কাগজ নিয়ে সরাসরি উপপরিচালকের রুমে যেতে বলে। কোডটি দেখার সাথে সাথে সই করে দিয়ে আমাকে ছবি তুলতে পাঠায় এবং কোনো লাইনে দাড়ানো ছাড়া ছবি তুলি। পরবর্তী ৬ কর্মদিবসেই পাসপোর্ট

মনসুরাবাদ, Chattogram 26 August 2026 7 views CTG2M3JD
0 Comments
Paid Other public office ৳1.0K

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-1 বলদিপুকুর সাব জোনাল অফিস

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ বলদিপুকুর সাব জোনাল অফিস এটি বৈরীগঞ্জ উত্তরবঙ্গের টোল প্লাজার পাশে অফিস বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর বলদী পুকুর সাব জানার অফিসে মিটারের আবেদন দিলে প্রতিটি মিটার পরিদর্শন করে মিটার পাস করার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ নেয় টাকা না দিলে আবেদন যেকোনো কারণ দেখিয়ে বাতিল করে দেয় উনার নাম হচ্ছে — উনি প্রায় বেতন এর চেয়ে ডাবল টাকা প্রতি মাসে ঘুষ নেয় আর হয়রানি করায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর যে মহোদয়কে জানানো হলে উনি এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি এবং উক্ত বন্দি পুকুর সাব জোনাল অফিসের এজিএম মহোদয় বিষয়টি জানেন যেওনার অফিসের কর্মচারী ঘুষ নেন কিন্তু উনি কোন পদক্ষেপ নেন না প্রতিমাসে ২০০ থেকে ৪০০ মিটারের আবেদন জমা হয় দেড় ২ লাখ ঘুষ নেয়

রংপুর, Rangpur 26 August 2026 9 views RNH75GS5
0 Comments
Paid Passport Office ৳8.0K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে যেয়ে সব কাগজ ঠিকঠাক থাকার পরেও আমাকে ৩ বার এইটা নাই ওইটা নাই বলে ঘুরাচ্ছে। কিন্তু পাসপোর্ট করার সাইটে যেগুলো লিখা ছিলো সবগুলোই নিয়ে গেছি। এতোবার ঘুরানোর পরে বুঝলাম আর হবেনা এভাবে। তখন পাসপোর্ট অফিসের সামনের দোকানে কথা বলার পরে উনি আরো ২০০০ টাকা এক্সট্রা দাবি করলেন আর বললেন সোজা ঢুকে যান, নিয়ে নেবে। মজার ব্যাপার হলো যিনি প্রতিবার আমাকে ফেরত দিচ্ছিলেন এবার কোনো কথা না বলে কাগজ জমা নিয়ে নিলেন এবং সবকিছু ২০ মিনিটের মধ্যে শেষ।

নাটোর, Rajshahi 26 August 2026 6 views RJKHMMCY
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারি / জমির খারিজ

প্রায় ৫ জাবত আমি আমার জমির নামজারি/খারিজ করার জন্য সিঙ্গাইর, জয়মণ্ডপ ভূমি অফিসে যাই। সেখানে নায়েব আমার জমির নামজারি/খারিজের কাজ করে দেওয়ার জন্য আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়। আমি এত টাকা দিতে রাজি না হওয়ায় এবং টাকা দিতে না পারায় আমার জমির নামজারি/খারিজের কাজ সম্পন্ন করতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি নিয়ম অনুযায়ী আমার নামজারি/খারিজের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আমি একজন মহিলা মানুষ আমার কেও নাই 🙏

সিঙ্গাইর, Dhaka 26 August 2026 7 views DKDKUG3X
0 Comments
Only demanded Other public office ৳8.0K

CR মামলা

আমাদের বাড়ীতে গ্রিল কেটে চুরি করে ৬০-৭০ হাজার টাকার জিনিসপএ নিয়ে যাওয়া হয়েচে। অতপর আমি মামলা করতে গেলে প্রথমে অভিযোগ পত্র নেয় এবং সাথে ৫০০ টাকা নেয়। এরপর ধাপে ধাপে ৬০০০ টাকা নেয়, পরবর্তীতে বলা হয় কোর্টে মামলা করতে। মামলা করার পর আসামীর বাড়ীতে যায় এবং আমার থেকে ২০০০ টাকা নেয়। লাস্টে আবার বলে ১০০০০ টাকা দিতে হবে। সেজন্য আর কিছু বলিনি তাদের।

Chattogram, Chattogram 26 August 2026 9 views CTRKGXXF
0 Comments
Refused Traffic Police ৳500

কিছুই না

আমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসতেছি হঠাৎ একজন সার্জেন্ট আমার গাড়ি সিংনেল দিল আমি গাড়ি থামাতে দেখলাম সামনে আরো একটি বাইক দাঁড়িয়ে আছে ঐ সার্জেন্ট বাইক চালকে বলছে 500 টাকা দাও উনি বলছে আমার তো সবকিছু ঠিক আছে আমি কেন টাকা দিব তখন উনি বলছে 42 লক্ষ্য টাকা দিয়ে এখানে আইছি টাকা উঠাতে হবে 500 টাকা দে আর চলে যা কাগজ দেখাতে হবে না আমি যখন আসলাম তখন উনি আমাকে বলল আপনাকে কি নতুন করে কিছু বলতে হবে নাকি তখন আমি ও 500 টাকা দিয়ে চলে আসলাম তাহলে দৈনিক কত টাকা উঠায় ঐ লোক

গাজীপুর, Dhaka 26 August 2026 7 views DKG8YLZB
0 Comments
Refused Other public office ৳300.0K

এন আই ডি সংশোধন

আমি একজন প্রবাসী।দেশের বাইরে থাকার কারণে আমার এনআইডি কাড সংশোধন করতে পারিনি। যখন আমি দেশে যাই। তখন উপজেলা নির্বাচনে এন আই ডি সংশোধনের জন্য যাই। উপজেলা কর্মকতা আমার কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করে.

Atrai, Rajshahi 26 August 2026 7 views RJXWRTB7
0 Comments
Paid Other public office ৳10.00M

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — চরম ঘুষখোর সে সব ঠিকাদারদের কাছ থেকে এক পারসেন্ট থেকে দুই পার্সেন্ট পর্যন্ত ঘুষ নিয়ে থাকে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — একই পরিমাণে সব ঠিকাদারদের কাছ থেকে নিয়ে থাকে তাদের তত্ত্বাবধানে চলা সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট যাচাই করলে জানতে পারবেন তারা ঠিক কি পরিমান ঘুষ নিয়েছে এটি অনেক বেশি পরিমাণ আপনারা হিসাব করলে পাবেন,

কক্সবাজার তথা সারা বাংলাদেশের, Chattogram 26 August 2026 13 views CT9RRGBY
0 Comments