All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Paid City Corporation ৳23.0K

ভবনের নকশা অনুমোদন

সাভার পৌরসভায় একটি ভবনের নকশা অনুমোদনের জন্য সাধারণত একজন গ্রাহককে ১৮ থেকে ৫০ হাজার টাকা, সরকারি অনুমোদন ফি এর বাইরে পরিশোধ করতে হচ্ছে।

সাভার, Dhaka 26 August 2026 6 views DKER4YA7
0 Comments
Paid Land Office ৳5.0K

মিসকেজ

সেবা না দিয়ে শুধু বারবার ঘুরাচ্ছিল। এক পর্যায়ে টাকা দাবি করে। প্রথমে অস্বীকৃতি জানাই কিন্তু কোন কাজ করে দিচ্ছিল না। পরে টাকা পরিশোধ করি। টাকা পেয়ে একটা নোটিশ করে। আবারও ঘুষ নেওয়ার জন্য নোটিশ না দিয়ে গড়িমসি করতেছে। এখনো আমার কাজ সম্পন্ন করে নাই। তিন মাসের বেশি সময় লাগবে না। কিন্তু এক বছর অতিবাহিত হলেও আমার কাজের কিছুই হয়নি।

মানিকগঞ্জে, ঘিওর উপজেলা , ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিস, Dhaka 26 August 2026 9 views DKW7L8S4
0 Comments
Paid Education Office ৳500

স্যালারি একাউন্ট তৈরি, শ্রান্তি বিনোদন ভাতা

১১২ জন,২০২৩ এর ব্যাচ, যখন আত্রাই উপজেলায় শিক্ষা অফিসে সেলারি একাউন্ট তৈরি করতে চাই, তাদের কাছ থেকে জন প্রতি 500 টাকা করে নেওয়া হয়েছিল, শিক্ষা অফিস ও একাউন্টস অফিসের জন্য । ২০২৪ সালের ব্যাচের কাছ থেকে জন প্রতি এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। ২০২৩ সালের ব্যাচের শান্তি বিনোদন ভাতার জন্য জন প্রতি তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষকতা মহান পেশা শুধু মুখে মুখে কিন্তু শিক্ষকদের প্রতিটি কাজের জন্য শিক্ষা অফিসে ঘুষ দিতে হয় কমবেশি। এটাই বাস্তব।

আত্রাই, নওগাঁ, Rajshahi 26 August 2026 4 views RJJGLVAX
0 Comments
Paid BRTA ৳8.5K

Applying for driving license

I had applied for driving license twice before. 1st time the had me failed for reason unknown. 2nd time I applied, had waited for interview date for weeks. Yet no response from the authority. From a colleague I learnt he never got interview confirmation text till he applied through a "vendor". That vendor was not any employee of the BRTA just a random no one. He demanded 8500. We settled at 8000. I'm didn't even have to do any procedure now. Somehow I was in the system to which I didn't have access. That vendor informed me of the interview date and my name was already among the list of that day's participants.

Uttara, Dhaka 26 August 2026 6 views DKL7EJ5A
0 Comments
Paid Land Office ৳11.0K

খাজনা প্রদান

খাজনা দিতে গেছি।১৯৮৯ সাল থেকে খাজনা শুরু।মোট ১১,০০০ টাকা মতো হয়।দিয়েছি।পরে উনি ভূমি সহকারী কর্মকর্তা কম্পিউটার সাল ইডিট করে ২০২২ থেকে ২০২৩,দুই বছর বাকী দেখিয়ে দুইবছরের টাকার রশিদ দিয়েছে।কিন্তু টাকা নিয়েছে প্রায় ৩০ বছরের।

বিনোদপুর,মাগুরা, Khulna 26 August 2026 5 views KHT4J6HX
0 Comments
Paid Other public office ৳20.0K

Fire License

এটি মূলত আমি যে কোম্পানি চাকরি করি সেই কোম্পানির কাজে গিয়েছিলাম উনারা সরকারি ফিস বাদে অতিরিক্ত বিশ হাজার টাকা দাবি করে। আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে ১৫০০০ টাকা ঘুস প্রদান করি।

দিনাজপুর, Rangpur 26 August 2026 9 views RNVPMQ8Y
0 Comments
Refused Land Office ৳1

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, Khulna 26 August 2026 11 views KHYZRKXA
0 Comments