All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
City Corporation

ভবনের নকশা অনুমোদন

সাভার পৌরসভায় একটি ভবনের নকশা অনুমোদনের জন্য সাধারণত একজন গ্রাহককে ১৮ থেকে ৫০ হাজার টাকা, সরকারি অনুমোদন ফি এর বাইরে পরিশোধ করতে হচ্ছে।

Paid
সাভার ৳23.0K
26 August 2026 6 DKER4YA7
0 Comments
Land Office

মিসকেজ

সেবা না দিয়ে শুধু বারবার ঘুরাচ্ছিল। এক পর্যায়ে টাকা দাবি করে। প্রথমে অস্বীকৃতি জানাই কিন্তু কোন কাজ করে দিচ্ছিল না। পরে টাকা পরিশোধ করি। টাকা পেয়ে একটা নোটিশ করে। আবারও ঘুষ নেওয়ার জন্য নোটিশ না দিয়ে গড়িমসি করতেছে। এখনো আমার কাজ সম্পন্ন করে নাই। তিন মাসের বেশি সময় লাগবে না। কিন্তু এক বছর অতিবাহিত হলেও আমার কাজের কিছুই হয়নি।

Paid
মানিকগঞ্জে, ঘিওর উপজেলা , ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিস ৳5.0K
26 August 2026 9 DKW7L8S4
0 Comments
Education Office

স্যালারি একাউন্ট তৈরি, শ্রান্তি বিনোদন ভাতা

১১২ জন,২০২৩ এর ব্যাচ, যখন আত্রাই উপজেলায় শিক্ষা অফিসে সেলারি একাউন্ট তৈরি করতে চাই, তাদের কাছ থেকে জন প্রতি 500 টাকা করে নেওয়া হয়েছিল, শিক্ষা অফিস ও একাউন্টস অফিসের জন্য । ২০২৪ সালের ব্যাচের কাছ থেকে জন প্রতি এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। ২০২৩ সালের ব্যাচের শান্তি বিনোদন ভাতার জন্য জন প্রতি তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষকতা মহান পেশা শুধু মুখে মুখে কিন্তু শিক্ষকদের প্রতিটি কাজের জন্য শিক্ষা অফিসে ঘুষ দিতে হয় কমবেশি। এটাই বাস্তব।

Paid
আত্রাই, নওগাঁ ৳500
26 August 2026 4 RJJGLVAX
0 Comments
BRTA

Applying for driving license

I had applied for driving license twice before. 1st time the had me failed for reason unknown. 2nd time I applied, had waited for interview date for weeks. Yet no response from the authority. From a colleague I learnt he never got interview confirmation text till he applied through a "vendor". That vendor was not any employee of the BRTA just a random no one. He demanded 8500. We settled at 8000. I'm didn't even have to do any procedure now. Somehow I was in the system to which I didn't have access. That vendor informed me of the interview date and my name was already among the list of that day's participants.

Paid
Uttara ৳8.5K
26 August 2026 6 DKL7EJ5A
0 Comments
Land Office

খাজনা প্রদান

খাজনা দিতে গেছি।১৯৮৯ সাল থেকে খাজনা শুরু।মোট ১১,০০০ টাকা মতো হয়।দিয়েছি।পরে উনি ভূমি সহকারী কর্মকর্তা কম্পিউটার সাল ইডিট করে ২০২২ থেকে ২০২৩,দুই বছর বাকী দেখিয়ে দুইবছরের টাকার রশিদ দিয়েছে।কিন্তু টাকা নিয়েছে প্রায় ৩০ বছরের।

Paid
বিনোদপুর,মাগুরা ৳11.0K
26 August 2026 7 KHT4J6HX
0 Comments
Other public office

Fire License

এটি মূলত আমি যে কোম্পানি চাকরি করি সেই কোম্পানির কাজে গিয়েছিলাম উনারা সরকারি ফিস বাদে অতিরিক্ত বিশ হাজার টাকা দাবি করে। আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে ১৫০০০ টাকা ঘুস প্রদান করি।

Paid
দিনাজপুর ৳20.0K
26 August 2026 9 RNVPMQ8Y
0 Comments
Other public office

পরিষোদ থেকে যেকোনো আবেদন

রাজবাড়ী সদর, ১২নং সুলতানপুর এ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ***,সরকারি যেকোনো আবেদন জন্য ২০০-৫০০টাকা দাবি করে অথবা তাকে ইয়াবা সেবন করাতে হয় এছাড়াও তিনি চেয়ারম্যান(বর্তমান বিসিএস ক্যাডার ভারপ্রাপ্ত) তার সাক্ষাৎ নকল করে দিলে আরো ৫০০টাকা দাবি করে এবং সাধারণত কোনো সেবা নিতে গেলেও সময় লাগে ৫-৭দিন ১২নং সুলতানপুর ইউনিয়ন বাসী অনেক ভোগান্ত মধ্যে আছে

Paid
রাজবাড়ী ৳500
26 August 2026 6 DKYG88NA
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

যখন আমি নিজে নিজে নতুন পাসপোর্ট তৈরি করতে যায়। আমি নিজে অনলাইন এ আবেদন করে নিয়ে যায়, যখন জমা দি, তখন একজনে দেখে বলে যে সব কিছু আনছ কিনা? আমি বলি জ্বি, তারপরও উনি আমাকে একটি কক্ষে যেতে বলে, যেয়ে দেখি কেও নাই। অনেক্ষণ দাড়িয়ে থাকার পর একজন ব্যাক্তি এসে উনি উনার কাজ করতেছে আমার দিকে তাকাইতেছে না, যখন আমি মোবাইল বের করি তখন উনি আমার দিকে তাকিয়ে বলে কেন আসছ, মোবাইল বের করছ কেন? ভিডিও করবা? এর মাঝে আমার পিছনের আরও কয়েকজন আসছে, তখন কিছু কথা কাটাকাটি হয়, এর পর বের হয়ে একজন জিজ্ঞেস করছি আর উনি বলে টাকা দেন নাই তাই ঘুরাইতেছে, তখন আমি বলি কত দিতে হবে, তখন 1500 টাকায় চায় আমি 1400 দিয়ে করতে হইছে।

Paid
সেনবাগ ৳1.4K
26 August 2026 4 CTZLAM3Q
0 Comments
Other public office

থানা থেকে মামলা খারিজ করে দিবে তদন্ত কর্মকর্তা

আমার নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন তখন মামলা টি তদন্তের জন্য থানায় আসে থানার ওসি মহোদয় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন তখন তিনি আমাকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য একদম বিনা কারণে 60000 টাকা নেয়

Paid
ফরিদপুর ৳60.0K
26 August 2026 8 DKCPUB6G
0 Comments