All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Refused Accounts Office ৳15.0K

নতুন বেতনের চাকরীতে বেতনের ট্রেজারি চালান কাটতে

নতুন চাকরীতে বেতন আইবাসে এন্ট্রি দিতে গেলে সব কিছু করে দেয়ার আশ্বাসে আমার কাছে ১৫০০০ টাকা চায় যা আমার এক মাসের বেতনের সমান। পরে আমি তা প্রত্যাখ্যান করে চলি আসি পরে সামান্য টাকা ৩০০০ দিয়ে কাজ করাই। জেলা হিসাব রক্ষন অফিস, ঘুষ দাবির অফিসাসের পদবী অডিটর

গাইবান্ধা, Rangpur 26 August 2026 8 views RNDL3VFE
0 Comments
Paid Other public office ৳7.0K

পুলিশ তদন্ত

পুলিশ তদন্ত এর জন্য আস্তে চাই না।কোট থেকে তাকদের তদন্ত এর জন্য আদেশ দিলে ও পুলিশ আসে না তাদের সাথে যোগাযোগ করলে বলে টাকা দিলে আসবে তখন টাকা দিতে বাধ্য হয়

ভৈরব, Dhaka 26 August 2026 8 views DKR5MF2U
0 Comments
Paid Sub-Registry Office ৳35.0K

দলিল লেখকের প্ররোচনায় জমির শ্রেনি বদল করে মৌজা দরে রেজিঃ করে

স্থানীয় দালাল ও দলিল লেখকের প্ররোচনায় জমির শ্রেনি বদল করে মৌজা দরে রেজিঃ করার জন্য চুক্তি করে ৩৫০০০ টাকা গ্রহন করে। জমির আসল দাম ১২৭০০০০ টাকা। মৌজা দরে ছিলো ২০০০০০ টাকা। দালাল দালালি বাবদ নগদ ৭০০০০ নিলো । জমি দলিলে দাম ২০০০০০ দেখাইয়া আমার টাকা ঝূঁকিপূর্ণ করে দিলো । পরে প্রিয়েমশন বা অগ্রক্রয় মামলা করে একতরফা রায় নিয়ে জরুরি ভাবে নামজারি করে ২৫০০০০০ টাকা মূল্য হিসাবে বিক্রি দলিল করে । দালাল, দলিল লেখক, সাব রেজিস্ট্রার এর লোকজন, উকিল, জরুরি ভিত্তিতে নামজারি করতে ডিসি অফিসের অনুমোদনে ডিসি অফিসের লোকজন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, পেশকারের মাধ্যমে জজ, পেশকার , সমন জারি গোপন করতে নাজির, মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য তিনজন স্বাক্ষী, যোগসাজশী জবাব দিতে আরো লোক সকলে দশ লাখ খায় ।

টঙ্গী, Dhaka 26 August 2026 7 views DK27YRH6
0 Comments
Only demanded BRTA ৳3.3K

লাইসেন্স নবায়ন

লাইসেন্সের নবায়নের জন্য আবেদন করেছি, সে বলছে ভলিউম খুঁজে পাওয়া যাচ্ছে না, ৩৩০০৳ দিলে নাকি আমার কাজ হবে। ৩হাজার বড় স্যার নেয়, আর ৩০০৳ সে খুঁজবে তার জন্য তার চায়ের খরচ

পিরোজপুর, Barishal 26 August 2026 8 views BREEHG4M
0 Comments
Paid Education Office ৳7.1K

Gpf ফান্ড খোলা সংক্রান্ত

জিপিএ ফান্ডখোলা নিয়ে বলেছিল যে দেরি।হবে ওয়েট করতে হবে।তারা অনেক গড়িমসি করছিল। তাই আগে যারা জিপিএফ ফান্ড খুলেছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা বলেছে টাকা দিলে আপনাদের কাজ করে দিবে। তাই বাধ্য হয়ে ৮০০ টাকা তাকে দিয়েছিলাম যাতে করে আমাদেরকে কষ্ট করে আর শিক্ষা অফিসে যেতে না হয়। কারণ আমাদের যাতায়াতে খরচ হয়ে যায় ১০০ টাকার বেশি সেখানে আমরা আটজন শিক্ষক ১০০ করে ৮০০ টাকা দিয়েছিলাম জিপিএফ ফান্ড খোলার জন্য। এছাড়া শ্রান্তি বিনোদনের ভাতা পাবার জন্য আমরা ১০০ টাকা করে দিয়েছিলাম 63 জন শিক্ষক। এভাবে শিক্ষা অফিসে যেকোনো কাজ করতে যাক না কেন কম্পিউটার অপারেটর যারা আছে তারা বিভিন্নভাবে টাকা আদায় করে থাকে। এগুলো থেকে আমরা প্রতিকার চাই।

টাঙ্গাইল, Dhaka 26 August 2026 11 views DKVTYFQS
0 Comments
Refused Traffic Police ৳1.40M

কুিিকজহা

অনলাইন জুয়া সাইট। আমাদেরকে মোবাইল সার্চ করে কোন কিছু না পেয়ে তারপরও প্রত্যেকে ২ লক্ষ করে মোট সাতজনে ১৪ লক্ষ টাকা দাবি করে লালগোলা জেলা ডিবি অফিস

লালমনিরহাট, Rangpur 26 August 2026 9 views RNGWZXE6
0 Comments
Refused Land Office ৳25.0K

অনলাইন মিউটেশন যদিও ম্যানুয়েল মিউটেশন করা আছে।

সর্বপ্রথম আব্বু আম্মু ডিজিটাল জরিপের জন্য গেলে তাদেরকে তাদের সামনের কম্পউটার দোকানে পাঠানো হয়। সেখানে সব কাগজ নিয়ে আসতে বলে। আমি নিয়ে গেলাম। সে নাম মিউটেশনের আবেদন করতে ৫০০ টাকা চাইল। ৩/৪ দিন পর মামলা নাম্বার এল। আমি গেলাম, দোকানে ৫০০ দিলাম আর সে আমার ফাইল আমার হাতে দিল। ফাইলে সবই ছিল জমির ভায়া দলিল, নিজের দলিল, পুরাণ মিউটেশন । তো যখন ভুমি অফিসে জমা দিতে গেলাম সেখানে আমার কাছে আসল দলিল চাওয়া হল , সেটা ছাড়া নাকি আবেদন বাতিল হয়ে যাবে। কোন সমাধান দিল না তারা। দোকানদারকে গিয়ে ধরলাম সে বলল, এগুলো কিছুই লাগে টাকা দিলে।দোকানদারের শুরুর থেকে প্লান ছিল আমাদের সাথে ডিল করবে। আমি ভুমি অফিসের পিওনের কাছে বলার পর সে বলল খরচা পাতি দিলে কাজ হয়ে যাবে। কত? হিসাব করে ২৫০০০ বলল। আব্বুর জমির মালিক তিনি একাই।

নারায়নগঞ্জ, Dhaka 26 August 2026 8 views DKU6U8BX
0 Comments
Paid Accounts Office ৳100.0K

পেনশন

আমার শাশুড়ি পরিবার পরিকল্পনা তে চাকুরী করতো তিনি 2023 সালে স্বেচ্ছায় অবসর নেন। একাউন্ট অফিসের ভাষ্যমতে তাহার সার্ভিস বুকে নাকি একজন অফিসার এর স্বাক্ষর বাদ আছে তার স্বাক্ষর দেয়া লাগবে।সেই অফিসার হয়তো মৃত। স্বাক্ষর না আনতে পারলে 120000 দিতে হবে। না হয় পেনশনের টাকা পেতে লেট হবে।কবে পাবো তাও বলতে পারে না একাউন্ট অফিস।বাধ্য হয়ে 100000 দিছি।

লালমোহন উপজেলা, Barishal 26 August 2026 4 views BR8DN83D
0 Comments
Only demanded Other public office ৳30.0K

Building plan pass

powrosova te notun barir plan pass er jonno giyesilam sekhane amake 54000tkr receipt dey amar theke 65k tk ney amake bole metting cost and other some cost ami ata purapuri complete koresi and take ask koresi atay ki amader final cost bolese ha ami motamoti 1 year hocce plan pass korte diye metting ar kotah bole akhono amar file clear koreni akhn file caite gele aro 15k tk amr theke cai ami se jonno akhon kono jogajog e kori ni plan pas er paper o neyni ar bogurar kahaloo powrosova officer name —

powrosova, Rajshahi 26 August 2026 6 views RJQWAXKX
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি মঞ্জুর করতে গিয়ে ৫ হাজার টাকা প্রদান

আমি একটি নামজারি আবেদন দাখিল করি। শুনানী শেষে সেটা না মঞ্জুর হয়ে যায়। পরবর্তীতে আমি পরিচিত একজন দলিল লিখককে সেটা দেখালে তিনি দলিল ও পর্চার কিছু ভুল আছে জানায়। সেটা করতে গেলে কিছু বাড়তি টাকা লাগবে তিনি করে দিতে পারবেন বললে আমি তাকে ৫ হাজার টাকা দেই। কিছুদিন পর আমার দলিলটি নামজারি হয়।

রাজনগর, Sylhet 26 August 2026 8 views SYBWENUW
0 Comments
Paid Other public office ৳500

সার্টিফিকেট উত্তোলন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

সার্টিফিকেট তোলার আবেদন করলে, সেটা বহুসময় লাগে। তারা কাগজপাতি ফেলে রাখে। হারিয়ে ও ফেলে। দ্রুত সময়ে তোলার জন্য টাকা দিলে কাজ হয়ে যায়।

কুষ্টিয়া, Khulna 26 August 2026 7 views KHR3CHYB
0 Comments