All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Other public office ৳150.0K

লাইসেন্স মাদক অধিদফতর

আজকে এ কাগজ , কাল ও কাগজ , টাইম ওভার হয়ে গেছে । ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না । ছার ছুটি তে আছে । কাল আসেন । কত রকম হয়রানি করা যায় ।

রংপুর, Rangpur 4 September 2026 3 views RN7C63TK
0 Comments
Paid Education Office ৳8.0K

নতুন শিক্ষকের বেতন এমপিও করতে ও বকেয়া বেতনের কাগজপত্র অনলাইনে সাবমিট

প্রিন্সিপাল স্যার, নতুন প্রভাষক হিসেবে জয়েন করার পর বেতন ভাতার জন্য মাউশিতে কাগজপত্র অনলাইনে দাখিল করতে হয়। এজন্য ৫০০০ টাকা নিয়েছে। আমি নিজেই সব কাজ করেছি কিন্তু মাউশির সাইটে লগইন করতে প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড লাগে। তারপর বকেয়া বেতনের জন্যেও একই ভাবে ৩০০০ টাকা দাবি করে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান।, Barishal 4 September 2026 3 views BR5X455G
0 Comments
Refused Other public office ৳7.0K

জন্ম নিবন্ধন এ নাম ভুল

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে উদ্যোক্তা জন্ম নিবন্ধন করে দেয় এবং তার ভুলকৃত নামের জন্য সার্টিফিকেটের সাথে মিল রাখার জন্য উদ্যোক্তা পরবর্তীতে আবার ৭ হাজার টাকা ঘুষ দাবি করেছিল

মানিকগঞ্জ, Dhaka 4 September 2026 2 views DKGGM73K
0 Comments
Refused Sub-Registry Office ৳500.0K

আম মোক্তার রেজিস্ট্রি

আমি একটা ডেভেলপমেন্ট চাকরি করি আমাদের একটা প্লটের আম মোক্তার রেজিস্ট্রি করার জন্য কমিশন করায়,আমাদের জমির মালিক বোবা কথা বলতে পারেনা শুনতেও পারেনা কিন্তু ইশারায় সব কিছু করতে পারে, আর উনার প্লট টা রাজউক এর ক্ষতিগ্রস্ত প্লট উনার নামে লিজ দলিল করা নাম জারী জরা খাজনা দেওয়া, কমিশন বাসায় যাওয়ার পর সাব রেজিস্ট্রার কে কল দিয়ে বলে বোবা তখন সাব রেজিস্ট্রার তাকে চলে আসতে বলে কাজ না করে আর আমাকে বলা হয়েছে সকালে যেতে যাওয়ার পর সেই রাগারাগি করলো আমার সাথে পড়ে যে কমিশন করতে গিয়েছে সে জানায় কাজটা করা যাবে ৫ লাখ দিতে হবে স্যারকে, হতাশ হয়ে ফিরে আসি, পরবর্তীতে লিখিত আবেদন করি জেলা রেজিস্ট্রার বরাবর এখনও কোন খবর আসেনি,করনীয় কি?

উত্তরা, Dhaka 3 September 2026 3 views DKHQJQPV
0 Comments
Paid BRTA ৳6.0K

Driving licence

Driving licence exam. All written and viva passed. In practical exam, I was requested to park the vehicle. I practiced parking our cars thousands of times (both manual and auto gear). There was a marked area for parking on the BRTA training ground which is almost impossible to see from the rear view mirror. So, I parked and failed. An stranger told me if I paid 6,000 tk, I'd get pass sms on the next day. So, I paid and passed the driving licence exam

Joar Shahara, Dhaka 3 September 2026 5 views DKJLVVN2
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট রিনিউ

আমার আম্মার পাসপোর্ট রিনিউ করতে হতো। আম্মার হজ্জ্বের ভিসার টাইমে দেখি যে পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত নাই। জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে যাওয়ার পর বলে, আম্মার এনআইডি আর পাসপোর্টের জন্মস্থান এক নয়। তাই আগে এনআইডি সংশোধন করতে হবে, তারপর পাসপোর্ট। পরে এক দালালের মাধ্যমে টাকা দেওয়ার পর কোন এনআইডি সংশোধন ছাড়াই পাসপোর্ট রিনিউ করে দেয় এক সপ্তাহের মধ্যে।

রাজশাহী, Rajshahi 3 September 2026 6 views RJRJKM8V
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ভেরিফিকেশন

আমার ১.৫ মাস বয়সি মেয়ের পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের দরকার ছিলো। আমার ১.৫ মাস বয়সি মেয়ে যে কোন ক্রিমিনাল না, এবং তার জন্ম নিবন্ধন থাকা সত্বেও সে যে আসলেই দুনিয়ায় বিদ্যমান তা প্রমান করতে আমাকে ১৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিলো। নতুবা আমি পুলিশ ভেরিফিকেশন কখনোই পেতাম না।

খুলনা, Khulna 3 September 2026 2 views KHCLP5G7
0 Comments
Refused Other public office ৳8.0K

ইউনিয়ন চেয়ারম্যান সেবা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়াড মেম্বার গন সরকারি রিলিফ কাড বয়স্ক ভাতা ইত্যাদি ঘুষ ছাড়া দেয় না

দিরাই উপজেলা, Sylhet 3 September 2026 2 views SY6PYYBK
0 Comments
Only demanded Land Office ৳120

১ বছর ও বেশি হয়েছে অভিযোগ, acland সীমানা নির্ধারন কাজ করছে না ডিসির চিঠি পায়ার পরে ও।

জমি ৩ শতক দখলে ফিরিয়ে না দিয়ে, সিমানা নির্ধারন না করে acland ডিসির চিঠি দেয়ার পরে ও কোন action নেন নাই। মহিলা acland , আগের acland ঠিক নায়েব দিয়েছিল রিপোর্ট ও দিছে,, ২ বছর হল কোন কাজ করছে না। হয়ত ঘূস দিলে কাজ হত।

লোহাগড়া, Khulna 3 September 2026 4 views KH44AA4A
0 Comments
Refused Land Office ৳50.0K

রাতে অবৈধ মাটি ভরাট বন্ধে ব্যবস্থা না নেয়া

আজ রাত ১০টার দিকে UNO কে ফোনে বলা হলো যে গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট এ অবৈধভাবে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু তাতে তিনি কোন ভুমিকা নেননি।

গ্রামঃ পূর্ব মুসলিমাবাদ, উপজেলাঃ বালাগন্জ, জেলাঃ সিলেট, Sylhet 3 September 2026 3 views SYLLF9WJ
0 Comments
Paid Land Office ৳1.8K

কীটনাশক লাইসেন্স নবায়ন

আমার কীটনাশক লাইসেন্স নবায়নের নামে ১৮০০ টাকা নিয়েছে। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নবায়ন ফি আমার জানা মতে ৪৫০ বা ৬০০ টাকা। তবুও আমার কাজ করে দেয় নি।

মহাদেবপুর উপজেলা, Rajshahi 3 September 2026 2 views RJXT2GTN
0 Comments
Paid Other public office ৳1.0K

ড্রাগ লাইসেন্স নবায়ন

নাটোর ওষুধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য অফিসের পিয়ন আমার কাছে চা নাস্তার খরচ বাবদ ১০০০ টাকা দাবি করেছে । পরে আমি বাধ্য হয়ে তাকে সেই অর্থ প্রদান করি ‌।

নাটোর, Rajshahi 3 September 2026 3 views RJXB4GLF
0 Comments
Paid Passport Office ৳15.0K

পাসপোর্ট নবায়ন

আমি একজন প্রবাসী আমি যখন সরাসরি আবেদন করি তখন আমার ফাইল বাছাই করতে গিয়ে ওই কর্মকর্তা বলে আপনি কার ইমেইল ব্যবহার করেছেন ? বললাম আমার নিজের, তখন ওনি বলে আপনার ছুটির সময় কম আপনার পাসপোর্ট হবে না, তার পরের দিন আমি দালাল ধরে যখন ১৫০০০ হাজার টাকা দেই same ফাইল শুধু ইমেইল পরিবর্তন করে যাই তখন আমার পাসপোর্ট এক সপ্তাহের মধ্যেই হয়ে যায়, আর সেই ইমেইল ছিল তাদের নিজস্ব একটা সিম্বল যে আমি দালাল ধরে গিয়েছি এটা তাদের একটা কোড

ব্রাহ্মণবাড়ীয়া, Chattogram 3 September 2026 5 views CTFRY5WC
0 Comments
Refused Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

চট্রগ্রাম পাসপোর্ট অফিসে ঘুস ছাড়া পাসপোর্ট করানো হয়না। আমার আম্মুর পাসপোর্ট করানোর জন্য সব কিছু আমি অনলাইনের মাধ্যমে করেছি এমন কি টাকা পেমেন্ট ও আমি অনলাইনের মাধ্যমে করার পর ও সাধারন ভাবে আমার আম্মুর পাসপোর্ট করতে পারিনি। পাসপোর্ট অফিসে ফাইল জমা নেয়নি। পরবর্তীতে একই ফাইল কোন কারেকশন ছাড়াই ৩০০০টাকা বেশি দিয়ে একটি এজেন্সির মাধ্যমে গেলে তা জমা হয়।

চট্রগ্রাম, Dhaka 3 September 2026 4 views DK35RTLY
0 Comments