All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid Land Office ৳6.0K

নামখারিজ

যশোর ভূমি অফিসে কোন কাজ টাকা ছাড়া চলে না ওখানে নাম জারি করতে গেলে মিনিমাম ৬ হাজার থেকে সাত হাজার টাকার প্রদান করতে হয় যা তারা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এসিলেন্ট অফিসের এসিলেন্টের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে এই বিষয়ে সকলে জানলেও কোন পদক্ষেপ নিতে পারেনা কারণ তারা সরাসরি কোন অর্থ নেয় না । ভূমি অফিসের সামনে কিছু কম্পিউটারের দোকান আছে সেখান থেকে এবং দালালের মাধ্যমে সকল কাজ করতে হয়

যশোরে, Khulna 26 August 2026 6 views KHM5KJ5V
0 Comments
Refused Passport Office ৳4.0K

Passport তৈরি

আমার বিদেশে যাবার উদ্দেশ্য নিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলাম। নানা রকম অজুহাত দিয়ে আমাকে 2 দিন ঘুরানো হয়েছিলো। আমার বাসা বাকেরগঞ্জ থেকে পাসপোর্ট অফিসের দুরত্ব 2 ঘণ্টার পথ। এতো দুরত্ব পাড়ি দিয়ে দ্বিতীয় দিন যে যে ডকুমেন্ট চেয়েছে সব নিয়ে যাবার পর বলে আরও document লাগবে, পরবর্তী একজন আনসার আমাকে ডেকে নিয়ে 4000 টাকা দাবি করেন। বিনিময়ে তিনি সকল কাজ করে রাখবেন বলে জানিয়েছিলেন।

Barishal, Barishal 26 August 2026 6 views BRMABQL7
0 Comments
Paid City Corporation ৳14.0K

একটা সোডিয়াম লাইটের খুটি সরানোর জন্য আবেদন,

আমার বাড়ির গেইটের সামনে একটা সোডিয়াম লাইটের খুটি ছিলো, সেটা সরানোর জন্য সিটি কর্পোরেশনের অফিসে চার বার গিয়েছি তারা কোনরকম কথা বলার সুযোগ দিচ্ছিলো না, তাদের একজন লোক এসে বলে এগুলো অফিসিয়ালি হয়না আমাদের টাকা দিলে আমরা করে দিবো, আমার কাছে ১৪০০০ হাজা দাবি করে, পরবর্তীতে ১৪ হাজার টাকা দিয়ে খুটি সরাইতে হইছে, সময়টা ছিল ইন্টারিম গভমেন্টের সময়।

ঢাকা দক্ষিণ সিটি, Dhaka 26 August 2026 7 views DKUKU96B
0 Comments
Refused Land Office ৳200.0K

ফ্লাটের নামজারি

আমার বাবা ২০১২ সালে মারা যাওয়ার সময় আমরা ভাই-বোন অনেক ছোট ছিলাম। তাই তখন মহানগর সিটি জরিপ চলাকালীন থাকা সত্ত্বেও আমাদের বনশ্রী এলাকায় অবস্থিত ফ্লাটটি নামজারি করাতে পারিনি। যখন বড় হয়ে বুঝের হই তারপর বাড্ডা ভূমি অফিসে ২০২৪ সালে নামজারির আবেদন করতে যাই। কিন্তু কর্মকর্তারা বললো আমার দলিলে যেই দাগে জমি রয়েছে সেই দাগে কাগজে কলমে কোন জমি ভুমি অফিসের বালাম বইয়ে নেই। লিগাল একমাত্র উপায় হলো মিস কেইস মামলা করা। এই মামলা শেষ হতে কত বছর লাগবে তার কোন ঠিক নেই। ভূমি অফিসের এক কর্মকর্তা একজন দালালের নাম্বার দেয় তার সাথে দেখা করলে সে বলে দুই লক্ষ টাকা দিলে সে অনলাইনে ভ্যালিড নামজারি করে দিবে। উপায় না পেয়ে ১১৫০/- টাকার নামজারি আমি ২,০০,০০০/- টাকা দিয়ে করাই।

Dhaka, Dhaka 26 August 2026 4 views DKT2QPBZ
0 Comments
Paid Accounts Office ৳5.0K

পে ফিক্সেশন

সাতকানিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের এক কর্মচারী আমার IBAS একাউন্টে পে ফিক্সেশন করার জন্য আমার কাছে 5000 টাকা ঘুষ চায়। এটি ছাড়া আমার বেতন আসতো না তাই বাধ্য হয়ে টাকা পরিশোধ করি। টাকা না দেওয়ায় আমার দুই মাস বেতন আটকে ছিল।

সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম, Chattogram 26 August 2026 12 views CTP5EG3X
0 Comments
Paid Traffic Police ৳500

এলিভেটেড এক্সেস ওয়ে উঠতে সিনএনজি থামিয়ে থানায় নেওয়ার ভয় দেখিয়ে

আমি আমার পার্টনার কে নিয়ে পতেঙ্গা ঘুরতে সিনএনজি দিয়ে চট্টগ্রাম এলিভেটেড এক্সেস ওয়ে হয়ে যাচ্ছিলাম,সিনএনজি ড্রাইভার যখন লালখান বাজার থেকে উঠে সিটি কর্পোরেশন গেইট বরাবর উপরে ফ্লাইওভারের উপরে একটা পুলিশ চৌকি বসে ওখান তারা সিনএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদের নামে উল্টাপাল্টা প্রশ্ন করে,আমাদের পরিচয় কি পরিবার জানে কিনা, কই যাচ্ছি কেন যাচ্ছি এসব বলে বলতেছে থানায় নিবো না হয় ২০০০ টাকা দিতে হবে।পরে এক পর্যায়ে দর কাশাকশি করে ৫০০ টাকাতে রাজি হয়।এমনকি ৫০০ টাকা দেয়ার পরও ওটা আমাদের ছবি উঠাই বিনা পারমিশনে।

চট্টগ্রাম,এলিভেটেড এক্সেস ওয়েতে উঠার লালখান বাজার পয়েন্টে, Chattogram 26 August 2026 4 views CTJECNQG
0 Comments
Paid Land Office ৳4.0K

নামখারিজ

সরাসরি করতে গেলে অনেক হয়রানির শিকার হতে হয়। সরকারি ভাবে যেখানে ২০০০ হাজার মধ্যেই সব হয় সেখানে ৬ হাজার এর নিচে একটা জমির নাম খারিজ হবে সেটা কোথাও কল্পনা ও করা যায় না। তারা এমন সিস্টেম বানিয়ে রেখেছে, বলে অনলাইন এ আবেদন ও সব প্রক্রিয়ার জন্য টাকা লাগে এত। একটা সিগনেচার এর জন্য ঘুরতে হয়। অফিসে বড় স্যারদের কাছে সরাসরি গেলে তারা তাদের চামচাদের কাছে ফাইল রেখে যেতে হবে। এটা পুরাই একটা সিন্ডিকেট হয়ে আছে। শুধু নাম খারিজ না, জমি রিলিটেড এই বিষয়ে এর পরিমাণে ঘুষ এর ঝামেলা তা বলার মত না।

ঈশ্বরদী, পাবনা।, Rajshahi 26 August 2026 7 views RJ5FSUCB
0 Comments
Refused Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন

আমি আমাদের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, সেখানে এক অনির্বাচিত সদস্য দারা 2000 টাকা চাওয়া হয়.আমি এই টাকা পরিশোধ করব না বললে, আমকে হুমকি দেওয়া হয় বাচ্চার নিবন্ধন কীভাবে করি উনি দেখে নিবেন।

নরসিংদী, Dhaka 26 August 2026 9 views DKP2T9YG
0 Comments
Only demanded Other public office ৳1.00M

ঘুষ খেয়ে জুলাইয়ের খুনী ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে

কক্সবাজার সদরের এক ছাত্রলীগ নেতা জুলাইয়ের খুনী, যার অপকর্মের প্রমাণ ভিডিও সাংবাদিকদের কাছে থাকার পরও সে স্বাধীনভাবে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক ঘুষ খেয়েছে, আইন শৃংখলা বাহিনী ঘুষ খেয়েছে। মামলা হওয়ার পরও কিছুই হয়নি, গ্রেফতার কিংবা জেল কিছুই হয়নি। সব জায়গায় ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এসবের সুষ্ঠ তদন্ত হওয়া জরূরী।

Cox's Bazar, Chattogram 26 August 2026 7 views CTGH6PB9
0 Comments
Refused Land Office ৳30.0K

Mutation

গুলশান ভুমি অফিসে নতুন দাগ নাম্বারে একটি ফ্ল্যাট এর মিউটেশন এর কাজে গেলে সেখানে আমার কাছে ৩০০০০ টাকা পূরো কাজটি করে দেওয়ার জন্য দাবি করা হয়। সমুদ্য় কাগজপত্র ঠিক থাকার পারেও এই টাকা দাবি করা হয়।

Gulsha, Dhaka 26 August 2026 4 views DKDFBA2Q
0 Comments
Paid Land Office ৳8.0K

নামজারি

আমার জমির নামজার খতিয়ান করার জন্য আমি নিজে নিজেই আবেদন করি। তারপর আবেদনের কপি ডকুমেন্টস নিয়ে জমা দেই আমার ইউনিয়ন ভূমি অফিসে বশিকপুর ইউনিয়ন। সেখানে যাচাই-বাছাইয়ের পর ভূমি কর্মকর্তা জানান আমার কাগজপত্র ঠিক আছে সব। সেখানে ওই কর্মকর্তা আমার কাছে পাঁচশত টাকা দাবি করেন উনি রিপোর্ট পেশ করবেন এই জন্য আমি জিজ্ঞেস করলাম ওয়েব সাইটে কোন চার্জ দেখায় নাই ইউনিয়ন অফিসের জন্য যে এখানে কোন টাকা লাগবে ওই কর্মকর্তা জানালেন এটা আমাদের খরচ আমি বাধ্য হয়েই উনাকে পাঁচ শত টাকা প্রদান করলাম। তারপর সেই মাসে আমার শুনানি ডেট ধার্য হয় ওই মাসের ২৮ তারিখ আমি ভূমি অফিসে উপস্থিত হই। কিন্তু জিজ্ঞেস করলে উনারা বলেন আমার শুনানি হবে না। আমার আবেদন বাতিল করা হয় বলা হয় আমি উপস্থিত হইনি। ঘুষ দেওয়ার পর আমার আবেদনটি সাকসে

লক্ষীপুর, Chattogram 26 August 2026 4 views CT3UK3CY
0 Comments
Refused Land Office ৳50.0K

জমির জন্য নাম পত্তন

ঘটনা সেটি হচ্ছে দলিলে লেখা নাই কি কারনে দলিল করা হলো অর্থাৎ ওই দলিলের পূর্বের দলিল সম্পর্কে কিছু বলা নাই বা কার কাছ থেকে পাইল এটা কিছু বলা নাই।

মনিরামপুর উপজেলা রোহিতা ইউনিয়ন ভূমি অফিস, Khulna 26 August 2026 8 views KHTKKCW4
0 Comments
Refused Other public office ৳100

ঘুষ সাইট সম্পর্কে

আপনারা ডিসক্লেইম করছেন যে কারো নাম বা ব্যক্তিগত কোনো কিছু প্রকাশ হবে না। অথচ দেখা যাচ্ছে সরাসরি কিছু মানুষের নামে অভিযোগ দেখা যাচ্ছে। এখন যদি সেই ব্যক্তি আইনি প্রতিকার চায় বা মানহানি মামলা করে তাহলে আপনারা কিভাবে এর দায় এড়াবেন?

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DKBPCNVM
0 Comments