All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Public Hospital

একটি হাস্পাতালের বেড পাওয়ার জন্য

জুলাই ২০২১ তখন করোনা মহামারী প্রকোপ চলছে, আমার আম্মু করোনা হয়, বাসায় চিকিৎসা চলছিল কিন্তু উনার অক্সিজেন দরকার হয়ে পরছিল তাই আমারা উনাকে হাসপাতালে দেখায় কিন্তু ডাক্তার উনাকে ভর্তি না করে বাসায় চিকিৎসা দিতে বলে, ও পেস্ক্রিপশের পিছে উনার মোবাইল ফোন নম্বর লিখে দেয় যে কোন দরকারে যেন উনাকে কল করি। কিন্তু পরের দিন আমার আম্মাকে আমারা ভর্তি করতে চাই। ডাক্তার সাহেব কোন রাগ ডাক না রেখেই বলে দিলেন ২০ হাজার টাকা উনার নাম্বারে বিকাশ করে দিলে উনি হাস্পাতালের একটা বেড ম্যানেজ করে দিতে পারেন। আমি অন্য কিছু চিন্তা না করে উনাকে ২০ হাজার টাকা বিকাশ করি। পরে উনি কল করে আম্মাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসতে বলে ও পরে এডমিট করি। অবস্থা খারাপের দিকে গেলে আইসিও দরকার হলে আরও ৮০ হাজার চায়।

Paid
ঢাকা, কুর্মিটোলা হাসপাতাল ৳20.0K
26 August 2026 9 DKV3TK9U
0 Comments
Other public office

মামলার তদন্ত

সমাজসেবা অধিদপ্তরের সিলেট প্রবেশন অফিসে ঘুষ দেয়া হয়েছিল। উকিল মনে হয় বলে দিয়েছিল কি না জানা নেই। তবে ৫০০০ টাকা ঘুষ নিয়েছিল তাও আবার রমজান মাসে।

Paid
সিলেট ৳5.0K
26 August 2026 7 SYA2VELW
0 Comments
Land Office

Nam jari

আমি — একটি রেজিস্ট্রি দলিল পাঠায় রসুলপুর গজারিয়া মুন্সিগঞ্জ রসুলপুর তোশিল অফিসে গভমেন্ট খরচ ১১ ৭০ টাকা কিন্তু আমার লোকের কাজ হতে 15000 টাকা দাবি করে তোশিলদার এসিস্ট্যান্ট মহিলা তার নাম পরে জানাবো আমি এখন কি করতে পারি

Refused
Gozaria ৳15.0K
26 August 2026 9 DK7GSLQT
0 Comments
Other public office

Fire License

Fire license renewal fee online e porishod korar pore Tongi Fire Station Officer , long time file atke rakhen, tini 40k taka chan, bolen je, ekhon fire license ei year theke online e hobe, tai system e entry dite 40k chara hobena. onek din bishoyta pending rakhe, goto 24 August 2026 amar office staffs tar office e giye dordam kore 30k et raji koran ebong taka diye chole ashen, magic er moto 25 tarikh online e duikka dekhi e-fire license renewal approved hoye gese. etai —r keramoti. khuj niye dekhen prottekta garments factory theke tara taka na nile ulta palta report koren.

Paid
gazipur ৳30.0K
26 August 2026 4 DKX63FR8
0 Comments
Other public office

পেনশনের টাকা

আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তার রিটার্ডের একটা বিল পাস হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার টাকা এই টাকা থেকে ট্রেজারি অফিস তার কাছে 60% টাকা ঘুষ চেয়েছে এখন আমি কি করতে পারি তারা বলছে এই টাকা না দিলে তার পেমেন্ট পাবে না এবং আমার বাবার পেনশনের আরো কিছু টাকা আছে যেটা এখনো পায়নি তারা বলছে এটা যদি না দেয় পরবর্তী টাকাগুলো তারা দিবে না

Only demanded
Pabna ৳159.6K
26 August 2026 6 RJQ9GBH7
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স

শিল্প ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম তারপর ট্যাক্স এর বিভিন্ন কাগজ নিয়ে জামেলা করে এবং ৮-১০ টা টেবিলে টাকা দিতে হবে বলল। না হলে আবেদন পড়ে থাকবে ...

Paid
গাজীপুর ৳17.0K
26 August 2026 9 DK9RPAZL
0 Comments
Customs Office

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা। (বাৎসরিক নিরীক্ষা)

বাৎসরিক নিরীক্ষা, তার রুমে যখন কেউ থাকে না তখন ১:১ দাবি করা হয় যানো কোনো প্রমাণাদি না থাকে। দাবি এখনো মুলতবি আছে।

Only demanded
Dhaka ৳1.00M
26 August 2026 4 DKVSKPWE
0 Comments
Other public office

প্রবেশন অফিসে মামলার তদন্ত

সমাজসেবা অধিদপ্তরের সিলেট প্রবেশন অফিসে মামলার তদন্তে ঘুষ দেয়া হয়েছিল। উকিল মনে হয় বলে দিয়েছিল কি না জানা নেই। তবে ৫০০০ টাকা ঘুষ নিয়েছিল তাও আবার রমজান মাসে।

Paid
সিলেট ৳5.0K
26 August 2026 10 SY7N2D6Z
0 Comments
City Corporation

ভোটার আইডি স্থানান্তর সম্পর্কিত

আমি আমার ভূমি সংক্রান্ত কাজের জন্য জাতীয় পরিচয়পত্রের অস্থায়ী ঠিকানা হতে স্থায়ী ঠিকানায় পরিবর্তন এর জন্য আবেদন করেছিলাম, এক বছর পর যখন সংগ্রহ করতে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করি তখন জনৈক ব্যক্তি বলছিল আপনার জাতীয় পরিচয়পত্র আসতে আরো দুই বছর লাগবে, আমি চিন্তায় পড়ে গেলাম কি করি তখন ঐ জনৈক ব্যক্তি আমাকে প্রস্তাব দিলেন আপনি যদি দুই হাজার টাকা খরচ করেন তাহলে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। কি আর করি বাধ্য হয়ে এ টাকার বিনিময়ে আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

Paid
নোয়াখালীতে ৳2.0K
26 August 2026 7 CTE8RQF6
0 Comments
Other public office

এন আই ডি রেজিস্ট্রেশন / নতুন ভোটার আইডি

আমি একজন প্রবাসী গত ত্রিশ বছর যাবৎ সিঙ্গাপুরে। ২০২৪ এ আমি দেশে গিয়েছি আমার পরিবার সহ। আমি এবং আমার বড় ছেলের এনআইডি ভোটার আইডি করার জন্য। যথারীতি অনলাইনে ফরম ফিলাপ করে গজারিয়া এনআইডি অফিসে জমা দিয়েছি। আমি মাত্র দুই সপ্তাহের জন্য ছুটি নিয়ে এই এনআইডি কার্ড করার উদ্দেশ্যে দিয়েছি। কিন্তু আমার এনআইডি করতে কোন তৎপরতা দেখাইনি। সরাসরি আমার থেকে টাকা দাবি করছে প্রতি জনের কাছ থেকে ৪ হাজার টাকা। সো আমি এবং আমার ছেলে দুইজনের জন্য ৮ হাজার টাকা দিয়েছি। সিঙ্গাপুরে আমরা সরকারী সেবা পাইতে কখনো টাকা দেইনি। কিন্তু আমাদের ছুটির স্বল্পতার কারণে কোন উপায় না দেখে টাকা দিয়েছি। আমি মনে খুবই কষ্ট পেয়েছি যে গত ৩০ বছর যাবত সিঙ্গাপুরে আছি কখনো কোন টাকা দিন এক টাকাও ঘুষ দেইনি। শুধু আল্লাহর কাছে বিচার দিছি।

Paid
গজারিয়া, মুন্সিগঞ্জ ৳8.0K
26 August 2026 7 DKA8YL94
0 Comments
Land Office

জরি জমির নাম প্রত্তন বা নাম জারি করার ক্ষেত্রে আমার কাছ থেকে ৫০০০ টাকা খাওয়া

আমি একটা জমি ক্রয় করেছি জমিটার নাম বর্তমান আমার নামে করার জন্য ঝিনাইদা সদর থানার হাট গোপালপুর বাজার সংলগ্ন ১১ নং পতাকার ইউনিয়নের ভূমিরূপ কর্মচারী — উনি চতুর্থ শ্রেণীর কর্মচারী উনি ওখানকার পিয়ন উনি আমার কাছে ৫০০০ টাকা দাবি করেছে আমি দিতে অস্বীকার করেছি আমার কাজটা নিয়ে অনেকদিন ঘুরাইছে তারপর আমি লোকজন ধরে সেটা করে নিয়েছি উনার জমা জমির হিসাব বা সম্পদের হিসাব আপনারা সরজমিন গিয়ে দেখলেই বুঝতে পারবেন ঝিনাইদা শহরে জায়গা কিনেছে আর হাটগোপালপুর বাজারে জায়গা কিনেছে এবং ওনার দোকান আছে বাজারে একজন কর্মচারী হয়ে এত সম্পদ কিভাবে করা সম্ভব গ্রামের বাড়িতে সাদ করে বাড়ি করেছে ছেলেকে আর ওয়ান ফাইভ কি নে দিছে

Refused
ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মা কার ইউনিয়নের ভূমি অফিস কর্ম ৳5.0K
26 August 2026 7 KH2NYDJS
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্সের নবায়ন

ট্রেড লাইসেন্স করতে দিয়েছি, সেখানে আবেদন করতে নাকি টাকার প্রয়োজন এবং ব্যাংকে নাকি টাকা জমা দিতে হবে সেই জন্য নাকি টাকা লাগবে, আমি ওখানে বসা থাকা অবস্থায় অনেক মানুষ এসেছে যাদের বিধবা কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এসবের আবেদন করার জন্য সবার থেকে ৫০০-১০০০। যার থেকে যেরকম পারে টাকা নেওয়া হচ্ছে। টাকা মূলত সচিবের কর্মচারীরা নেয় মানে যে কম্পিউটারে বসে আবেদন করে এবং যে ফাইল আদান-প্রদান করে মানে দপ্তরি।

Paid
নারায়ণগঞ্জ, মিজমিজি তালতলা ক্লাব, ১ নং ওয়ার্ড ৳1.0K
26 August 2026 8 DK99SGCM
0 Comments
Land Office

নামজারি

আমি একটি জমির নামজারির আবেদন করেছি। আমাকে চারদিন ঘুরিয়েছে । উপায় না পেয়ে ইউনিয়ন ভুমি অফিসের এসি ল্যান্ড ছিল না বলে। অবশেষে ৩৫০০ টাকা চাইলে ৩০০০ টাকা দিয়ে দেই।

Paid
নারায়ণগঞ্জে, আড়াইহাজার, মাহমুদপুর ইউনিয়নে ৳3.5K
26 August 2026 11 DK5NCS9D
0 Comments
Education Office

SLIF ফান্ড ছাড়করণ ও ক্ষুদ্র মেরামত ফান্ড

৫টি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১৫০০০০ টাকা করে ক্ষুদ্র মেরামতের টাকা বরাদ্দ হয় এবং ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে কিছু বিদ্যালয়ে ৭৫০০ ও বেশিরভাগ বিদ্যালয়ে ১৫০০০ টাকা করে SLIP(School Level Improvement Fund) বরাদ্দ হলে উক্ত ফান্ড থেকে উপজেলা শিক্ষা অফিসার — মেরামত থেকে ১৫০০০ ও SLIF থেকে ৫০০ টাকা করে ঘুষ দিতে বাধ্য করেন।

Paid
উপজেলা ৳15.0K
26 August 2026 9 CTQ4NJ6A
0 Comments