All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Only demanded Courts & judiciary ৳10.0K

যেকোনো একটি মামলার সার্টিফাই কপি তুলতে সময় সাপেক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হয়।

আপনি যদি একটি মামলার সার্টিফাই কপি তুলতে যান এডভোকেটের দালালেরা দ্রুত করে দেওয়ার নামে আপনার কাছ থেকে ১০ হাজার টাকা চাইবে।

কোতোয়ালী (ময়মনসিংহ), Mymensingh 3 September 2026 13 views MYJ3LPPT
0 Comments প্রমাণ আছে
Paid Other public office ৳1.5K

এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর এডহক/ ম্যানেজিং কমিটির অনুমতি ও অনুমোদন নিতে ঘুষ দিতে হয়।

১। দিনাজপুর শিক্ষা বোর্ডে এডহক কমিটি ও ম্যানেজিং কমিটির ১ম পর্যায়ে অনুমতি নিতে ১৫০০ টাকা বিকাশে ডিলিংস এর মোবাইলে বিকাশে পাঠাতে হয়। ২। অনুমতি হয়ে যাওয়ার পর চুরান্ত অনুমোদন এর সময় আবার ৬০০০ টা বিকাশে পাঠাতে হয়। না পাঠলে ফাইল পার হয় না। এর প্রতিকার চাই।

দিনাজপুর শিক্ষা বোর্ড, Rangpur 3 September 2026 3 views RN9UQR78
0 Comments
Paid Passport Office ৳15.0K

পাসপোর্ট নবায়ন

৩ টা পাসপোর্ট জরুরীভাবে নবায়নের জন্য রংপুর পাসপোর্ট অফিসে গেলে তারা বিভিন্ন বাহানা শুরু করে।তারা বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজ চায়।বলে এগুলো ছাড়া পাসপোর্ট নবায়ন হবেনা।পরে তাদের কথামতো সেই কাগজগুলো যোগাড় করে অফিসে গেলে পুনরায় তারা আরও কাগজ আনতে বলে যেগুলোর কোনো দরকারই নেই। এভাবে তারা হয়রানি শুরু করে। তখন সেখানে কর্মরত আনসার সদস্য টাকা দাবী করে আড়ালে ডেকে নিয়ে যেয়ে। বাধ্য হয়ে টাকা দিতে হয় আমাকে। টাকা দেওয়ার পর তারা জমা নেয়।তখন আর কোনো কাগজ দরকার হয়না। এটা প্রতিনিয়ত রংপুর পাসপোর্ট অফিসে হচ্ছে।

রংপুর, Rangpur 3 September 2026 3 views RN6Z8FE4
0 Comments
Refused Other public office ৳250

Citizenship Certificate (Nagorikotta Sonod)

I would like to raise concerns about the complexity of National ID (NID) registration and unofficial or excessive fees for Citizenship Certificates (Nagorikotta Sonod). Many citizens already possess birth certificates, SSC/HSC records, and university credentials proving their identity and connection to Bangladesh, yet they face additional certificates, repeated verification, delays, and costs. The official online citizenship service, costing approximately 50–70 BDT, is often unavailable or unused, forcing applicants to local offices where they may pay 200 BDT or more. I respectfully request investigation, transparent fee collection, reliable online access, and simplified NID procedures .

Dhaka, Dhaka 3 September 2026 2 views DKR8Y4TC
0 Comments
Refused Land Office ৳5.0K

নামজারি

আপনি যেকোন নামজারি করতে গেলে ময়মনসিংহের সকল ভূমি অফিস ঘুষ গ্রহণ করে বিশেষ করে নিম্ন পদে কর্মরত কর্মচারী। একজন ব্যক্তিকে না জানিয়ে একই দাগ খতিয়ান অপরজনকে নামজারি প্রদান করা হয় এমন ঘটনাও আছে। প্রতিটি পদে পদে আপনাকে হয়রানি হতে হবে। এমন কোন অসাধ্য নেই তারা করতে পারে না। এর পরিত্রাণ কি?

ময়মনসিংহ, Mymensingh 3 September 2026 3 views MYS5KHTF
0 Comments
Paid Land Office ৳30.0K

জমি নামজারি

আমার বাবার জমি (বাবা মৃত)(৫শতক) আমাদের নামে নামজারি করার জন্য আবেদন করি যেখানে ফি মাত্র ১১০০ শত টাকা কিন্তু এটা নিয়ে আমাদের বছর খানেক ঘুরতে হয়েছে তিনবার আবেদন করতে হয়েছে এবং অনেক টাকা খরচ হয়েছে অবশেষে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ঢাকা, Dhaka 3 September 2026 3 views DK8TDHUC
0 Comments
Paid Public Hospital ৳300

ডাক্তার দেখানো ও টেস্ট করানো

ডাক্তারের লাইনের বাইরে দাঁড়িয়ে ছিলাম, অনেকেই লাইন ছাড়া ঢুকে যাচ্ছে, পরে একজন স্টাফ কে জিজ্ঞেস করলে বলে ৩০০ টাকা দেন সিরিয়াল আগে করিয়ে দিচ্ছি, এরপরে জিজ্ঞেস করল কি জন্য দেখাবেন আমি বললাম কিছু টেস্ট করাব, বলল কি কি করাবেন লিখে দেন আমি লিখে নিয়ে এসে দিচ্ছি।

কুষ্টিয়া, Khulna 3 September 2026 3 views KH8U56BY
0 Comments
Paid Accounts Office ৳40.0K

Provident fund তোলার জন্য কাগজপত্র তৈরিতে

আমার আব্বুর চাকরি শেষে GPF এর ৳ হিসাবরক্ষন অফিস থেকে তোলার সময় এই বাড়তি ৳ তাদের কে পরিশোধ করতে হয়। আব্বু মনে কষ্ট পেয়েছিলেন।২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি।

কুষ্টিয়া, Khulna 3 September 2026 4 views KHG45RET
0 Comments
Only demanded City Corporation ৳3.0K

বিষয়: অতিরিক্ত অর্থ দাবি করার বিষয়ে অভিযোগ নতুন ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র জম

বিষয়: অতিরিক্ত অর্থ দাবি করার বিষয়ে অভিযোগ নতুন ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। এমন কি উপজেলা অফিসেও - কেন্দুয়া উপজেলা -পরে ফোন করে জানানো হয়েছে, সরকারি নিয়মে করলে ৩/৪ মাস সময় লাগবে, আর জরুরি ভিত্তিতে করতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

কেন্দুয়া, Mymensingh 3 September 2026 7 views MY6VWRUW
0 Comments
Paid Education Office ৳10.0K

জেএসসি সার্টিফিকেটের নাম সংশোধন

আমার জেএসসি সার্টিফিকেটে মায়ের নামে ভুল ছিল, সেটা ঠিক করার জন্য গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে আমার বাবা গিয়েছিল। কিন্তু সেই জিনিস সংশোধনের জন্য ঘুষ দাবি করে, আরও বলে ঘুষ ছাড়া এই কাজ হইতে এক বছরেরও বেশি সময় লাগবে। কোনো উপায়ন্তর না দেখে আমার বাবা বাধ্য হয়ে আট হাজারের মতো ঘুষ পরিশোধ করে।

বরিশাল, Barishal 3 September 2026 4 views BRLJ9HZE
0 Comments
Paid Passport Office ৳1.3K

নতুন পাসপোর্ট করতে চায়

আমি নতুন পাসপোর্ট করতে যায় এবং আবেদন পত্রে আমার স্ত্রীর নাম দেয় তাই তারা আমার কাবিননামা চায় না দিলে আমার পাসপোর্ট হবে না বলে দেয় তাতে আমি প্রশ্ন করি কেন হবে না সে বলে উপপরিচালক এর রুমে যান তাকে জিজ্ঞেস করেন আমি তার রুমে যায় তাজে বলি আমার স্ত্রীর NID verification কপি আছে এবং সেখানে আমার নাম আছে তারপরও কেন আমার কাবিননামা লাগবে সে বলে সরকারকে বলেন এবং আরো বলে যে যানেন গত ৬ মাসে ৪৫০০ মত মেয়ে পাচার হয়ছে এভাবে এখন আপনিও যদি তাদের মত হন এবং আরো বলে কোন দেশে বাস করি এই সাধারণ জিনিস বুজে না আরো আমাকে ডমিনেট করে কথা বলে।এখন আনার প্রশ্ন হলো আমি তো আমার পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার স্ত্রীর না তাহলে তাকে কিভাবে পাচার করবো। পরে আমি একজনকে টাকা দেয়ার পরে তারা আমার কিছুই না দেখে সিরিয়াল ছাড়া কাজটি করে দিছে

টাংগাইল, Dhaka 3 September 2026 5 views DKP4V7AZ
0 Comments
Paid Passport Office ৳2.0K

passport

আমি যখন পাসপোর্ট বানাতে যাই আমার সকল পেপার সবকিছু ঠিক আছে কিন্তু পাসপোর্ট অফিসাররা ভুল ধরছে আমার বাড়ির নাম কেন দেয় নাই কিন্তু সেইম পেপারস আমি ঘুষ দেওয়ার পর জমা দিয়েছি কোন ভুল নাই ডাইরেক্ট জমা নিয়ে গেছে

Comilla, Chattogram 3 September 2026 4 views CT739S5U
0 Comments