All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid City Corporation ৳6.0K

অনাপত্তি সনদপত্র

আমার ব্যাবসার লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশন এর কমিশনার কতৃক একটি অনাপত্তি সনদ প্রয়োজন যার জন্য আমার লাইসেন্স গুলো আটকে ছিলো। বর্তমানে কাউন্সিলর না থাকায় তার স্থলে সরকারি দায়িত্ব প্রাপ্ত যিনি ছিলেন তিনি এই সনদপত্র প্রদানে অপারগতা প্রকাশ করেন। পরবর্তী তে অনেক অনুরোধের ফলে অর্থের বিনিময়ে আমি আমার সনদপত্র পাই। তবে একজনের সাথে আলোচনা করে জানতে পারি এই কাজের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ও ঘুষ নেয়া হয়।

ঢাকা, Dhaka 26 August 2026 9 views DKDHJ3Y2
0 Comments
Paid Education Office ৳100.0K

ইনক্রিমেন্ট এর কাজ করেছে বলে নিয়েছে

জনপ্রতি ৩০০ টাকা করে নিয়েছে। এভাবে অনেক টাকা নিয়ে থাকে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা নিরুপায় তারা প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেয় করে।

রাংগাবালী, Barishal 26 August 2026 7 views BRMZXZJM
0 Comments
Refused Land Office ৳13.0K

জমি খারিজ করতে গিয়ে

আমার বাবার জমি খারিজ করার ব্যাপারে আমি আমার বাবার সাথেই ছিলাম সে টাকার কথা বলে এবং আমাকে তার ভিজিটিং কার্ড টা দেখিয়েছিলো তার পদবি সম্ভবত নায়েব ভিজিটিং কার্ড দেখে নয় আগের থেকে লোক মুখে শুনতাম যা

সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 5 views RJWDDUWZ
0 Comments
Refused Education Office ৳100.0K

অন্তঃউপজেলা বদলি

উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর — ১ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেবার যৌক্তিকতা ছিলো না। তাই দিই না।

মির্জাগঞ্জ, Barishal 26 August 2026 7 views BRK3M4M4
0 Comments
Paid Land Office ৳5.0K

ধামরাই ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানের সময় ঘুষ দাবি

**অভিযোগের বিবরণ** আমি আমার হোল্ডিংয়ের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে গেলে দেখতে পাই, হোল্ডিংটি বাছাই করে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া স্থগিত রয়েছে এবং নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, আমি গত বছরসহ পূর্ববর্তী বছরগুলোতে একই হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে আমাকে জানানো হয় যে, জেলা প্রশাসকের দপ্তর থেকে হোল্ডিংটি লক করে রাখা হয়েছে এবং লক থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না। কিন্তু হোল্ডিংটি কেন লক করা হয়েছে বা এর কোনো বৈধ কারণ/সরকারি আদেশ আমাকে দেখানো হয়নি। বিষয়টি আরও উদ্বেগজনক হলো, সংশ্লিষ্ট অফিসের কম্পিউটারে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার একজন ইউন

ধামরাই, Dhaka 26 August 2026 7 views DK8UCF7L
0 Comments
Refused Accounts Office ৳5.0K

শ্রান্তি বিনোদন ভাতা অথবা এরিয়া বিলের টাকা উত্তোলনের সময় ঘুষ দাবি করে।

এরিয়া বিলের টাকা উত্তোলনের জন্য ৫০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করি।‌ তখন উর্ধ্বতন কর্মকর্তা ডিমলা উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তাকে ফোন করেন এবং বিষয়টি দেখতে বলেন। এর পর আমি আমার এরিয়া বিলের টাকা পেয়েছি কোনো ঘুষ ছাড়া।

ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস, নীলফামারী জেলা।, Rangpur 26 August 2026 7 views RNSVEXD4
0 Comments
Paid Land Office ৳10.0K

মিস কেইস কাগজে একটা মেজিস্টির সাইন

আমার পরিচিত একজন মহিলা,মহিলার ভাই এরা বোন এর নাম বাদ দিয়ে তাদের নামে দলিল করে আনে। এর পরে আমরা একটা মিছ কেইছ,করি পরে সেটা আমাদের পহ্মে রায় আসে, তারপর আমাদে থানার মেজিস্টিস এর সাইনের জন্য যাই তার পর ১৫০০০ হাজার টাকা দাবি করে পরে ১০০০০ হাজার টকায় করে দেয়।

আড়াইহাজার, Dhaka 26 August 2026 9 views DKE3JDU3
0 Comments
Refused Land Office ৳6.0K

জমি খারিজ

অফিসে যাওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র চায় এবং আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়ে দেই । সমস্ত কাগজ বুঝিয়া পাওয়ার পর আমার কাছে খারিজের জন্য 6000 টাকা দাবি করে। তখন আমি জানায় খারিজ করতে তো ১১০০ মত ফি লাগে। আমি আমার উচ্চপদস্থ এক আত্মীয় নাম বললে ওরা কাগজপত্র রেখে দেয় এবং কিছু দিন পর কাজ করে দেয়। তারপরও ওরা 700 টাকা অতিরিক্ত নিয়েছিল 😡

কচুয়া, চাঁদপুর, Chattogram 26 August 2026 9 views CTBGAWL8
0 Comments
Paid Passport Office ৳500

Police verification

It was a regular police verification process for passport. I was called from the Dhamrai Police Station for the verification process. After checking all my documents, the police officer did a mockery by saying "তাহলে এখন তো কাজ শেষ, বাসায় যাবেন কীভাবে? আমি বললাম বাসে যাবো। তারপর সে বলে যে তাহলে বাসের ভাড়া টা দিয়ে দেই?" I went into deep shock hearing what he just said. To be sure, I asked him that I didn't quite understand what he had told. He then reiterated the same, but in more pronouncing gesture. This time I understood his language was different, not his intentions. So, I had to pay Tk 500. Otherwise he might have disproved the verification.

Dhamrai, Dhaka 26 August 2026 10 views DK6PTT2W
0 Comments
Refused Other public office ৳25.0K

শিক্ষা অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স

একাটি লাইসেন্স করতে ২৫০০০ টাকা দাবি করে। অথচ সরকারি ফি ৬০০০ টাকা।অনলাইন করার পরও মোবাইল নম্বরে কল করে ঘুষ চাওয়া হয়।

বান্দরবান সদর, Chattogram 26 August 2026 6 views CTKUJTHZ
0 Comments
Paid Education Office ৳5.0K

এমপিও আবেদন

বেসরকারি প্রতিষ্ঠান এ এম পি ও পাওয়ার জন্য ফাইল ফরোয়ার্ড করতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে টাকা চায়। পরে তার মাধ্যমে উপজেলায় ৫০০০ ও জেলায় ৩ হাজার টাকা দিতে হয়।

মির্জাগঞ্জ, Barishal 26 August 2026 4 views BRE22X72
0 Comments
Refused Land Office ৳200

খতিয়ান অনলাইন করার নামে ইউনিয়ন ভূমি অফিসে অবৈধ অর্থ দাবির অভিযোগ

জমির খাজনা অনলাইনে দিতে খতিয়ান অনলাইন করা প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে টাকা না দিলে খতিয়ান অনলাইন করে দেওয়া হয় না। সরকারি সেবা পেতে এভাবে অতিরিক্ত টাকা দাবি ও হয়রানি বন্ধ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

‌নোয়াখালী, Chattogram 26 August 2026 6 views CT43XUNT
0 Comments