All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
City Corporation

অনাপত্তি সনদপত্র

আমার ব্যাবসার লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশন এর কমিশনার কতৃক একটি অনাপত্তি সনদ প্রয়োজন যার জন্য আমার লাইসেন্স গুলো আটকে ছিলো। বর্তমানে কাউন্সিলর না থাকায় তার স্থলে সরকারি দায়িত্ব প্রাপ্ত যিনি ছিলেন তিনি এই সনদপত্র প্রদানে অপারগতা প্রকাশ করেন। পরবর্তী তে অনেক অনুরোধের ফলে অর্থের বিনিময়ে আমি আমার সনদপত্র পাই। তবে একজনের সাথে আলোচনা করে জানতে পারি এই কাজের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ও ঘুষ নেয়া হয়।

Paid
ঢাকা ৳6.0K
26 August 2026 9 DKDHJ3Y2
0 Comments
Education Office

ইনক্রিমেন্ট এর কাজ করেছে বলে নিয়েছে

জনপ্রতি ৩০০ টাকা করে নিয়েছে। এভাবে অনেক টাকা নিয়ে থাকে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা নিরুপায় তারা প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেয় করে।

Paid
রাংগাবালী ৳100.0K
26 August 2026 9 BRMZXZJM
0 Comments
Traffic Police

রেজিস্ট্রেশন এর কাজ সম্পূর্ণ না হওয়ায়

আমি নতুন বাইক কিনছিলাম তখন। সব কাগজপত্র তখনো সম্পূর্ণ হয়েছিল না। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমার পার্শ্ববর্তী থানা কালিহাতী সেখানে আমাকে ট্রাফিক পুলিশ আটকায়। না হয় তারা বাইকে রেখে দেবে। তখন আমি ট্রাফিক আইন সম্পর্কে এত জানতাম না এখন যেমনটা জানি। আমার হেলমেট ছিল।

Paid
টাঙ্গাইল, কালিহাতী ৳20.0K
26 August 2026 8 DKQYBS8L
0 Comments
Land Office

জমি খারিজ করতে গিয়ে

আমার বাবার জমি খারিজ করার ব্যাপারে আমি আমার বাবার সাথেই ছিলাম সে টাকার কথা বলে এবং আমাকে তার ভিজিটিং কার্ড টা দেখিয়েছিলো তার পদবি সম্ভবত নায়েব ভিজিটিং কার্ড দেখে নয় আগের থেকে লোক মুখে শুনতাম যা

Refused
সিরাজগঞ্জ ৳13.0K
26 August 2026 6 RJWDDUWZ
0 Comments
Education Office

অন্তঃউপজেলা বদলি

উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর — ১ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেবার যৌক্তিকতা ছিলো না। তাই দিই না।

Refused
মির্জাগঞ্জ ৳100.0K
26 August 2026 7 BRK3M4M4
0 Comments
Land Office

জমি খারিজ

অফিসে যাওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র চায় এবং আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়ে দেই । সমস্ত কাগজ বুঝিয়া পাওয়ার পর আমার কাছে খারিজের জন্য 6000 টাকা দাবি করে। তখন আমি জানায় খারিজ করতে তো ১১০০ মত ফি লাগে। আমি আমার উচ্চপদস্থ এক আত্মীয় নাম বললে ওরা কাগজপত্র রেখে দেয় এবং কিছু দিন পর কাজ করে দেয়। তারপরও ওরা 700 টাকা অতিরিক্ত নিয়েছিল 😡

Refused
কচুয়া, চাঁদপুর ৳6.0K
26 August 2026 12 CTBGAWL8
0 Comments
Land Office

ধামরাই ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানের সময় ঘুষ দাবি

**অভিযোগের বিবরণ** আমি আমার হোল্ডিংয়ের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে গেলে দেখতে পাই, হোল্ডিংটি বাছাই করে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া স্থগিত রয়েছে এবং নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, আমি গত বছরসহ পূর্ববর্তী বছরগুলোতে একই হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে আমাকে জানানো হয় যে, জেলা প্রশাসকের দপ্তর থেকে হোল্ডিংটি লক করে রাখা হয়েছে এবং লক থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না। কিন্তু হোল্ডিংটি কেন লক করা হয়েছে বা এর কোনো বৈধ কারণ/সরকারি আদেশ আমাকে দেখানো হয়নি। বিষয়টি আরও উদ্বেগজনক হলো, সংশ্লিষ্ট অফিসের কম্পিউটারে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার একজন ইউন

Paid
ধামরাই ৳5.0K
26 August 2026 9 DK8UCF7L
0 Comments
Accounts Office

শ্রান্তি বিনোদন ভাতা অথবা এরিয়া বিলের টাকা উত্তোলনের সময় ঘুষ দাবি করে।

এরিয়া বিলের টাকা উত্তোলনের জন্য ৫০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করি।‌ তখন উর্ধ্বতন কর্মকর্তা ডিমলা উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তাকে ফোন করেন এবং বিষয়টি দেখতে বলেন। এর পর আমি আমার এরিয়া বিলের টাকা পেয়েছি কোনো ঘুষ ছাড়া।

Refused
ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস, নীলফামারী জেলা। ৳5.0K
26 August 2026 8 RNSVEXD4
0 Comments
Land Office

নাম জারি

জমি কেনার পর দলিল করেছি তার পর নাম জারি করতে গেলাম একজন বলল আপনি যদি অতিরিক্ত টাকা না দেই তালে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার নাম জারি আটকিয়ে রাখবে তাই বাধ্য হয়ে সরকারি ফ্রি অনেক গুন বেশি টাকা দিয়েছি।

Paid
কেরানিগঞ্জে, রাজেন্দ্রপুর ভূমি অফিস ৳12.0K
26 August 2026 9 DKUNZSDB
0 Comments
Customs Office

স্ক্রেপ ভেসেল আমদানি

স্ক্রেপ ভেসেল আমদানিতে কাস্টমস্ এর আর.ও. যায় ফুয়েল, ডিসেল সব পরিমাপ করার জন্য। আমাদের নিয়ে যায় মেরিন সার্ভেয়ার হিসাবে। দেখেছি, এজেন্ট আর কাস্টমস্ এর আর.ও মিলে তেলের (ফুয়েল) পরিমান কমিয়ে দেয়‌। অনেক সার্ভেয়ার ও এর সাথে জড়িত থাকেন। দেখেছি,এই কাজ করতে গিয়ে কাস্টমস্ এর আর.ও. ১০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা ঘুষ নেয় আর সরকার হারায় বিপুল পরিমাণ রাজস্ব। আমি ৪/৫ বার গিয়ে এখন‌ আর যাই না। কারন সাক্ষরটা আমাকেই দিতে হয় এবং বাধ্য করা হয় এজেন্ট সহ। আমাদের (সার্ভেয়ার) সরকার একটু নিরাপত্তা দিলেই এসব সমূলে উৎপাটন করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে আর্জি রইলো।

Paid
চট্টগ্রাম ৳1.50M
26 August 2026 9 CT2UVXZ9
0 Comments
Passport Office

Police verification

It was a regular police verification process for passport. I was called from the Dhamrai Police Station for the verification process. After checking all my documents, the police officer did a mockery by saying "তাহলে এখন তো কাজ শেষ, বাসায় যাবেন কীভাবে? আমি বললাম বাসে যাবো। তারপর সে বলে যে তাহলে বাসের ভাড়া টা দিয়ে দেই?" I went into deep shock hearing what he just said. To be sure, I asked him that I didn't quite understand what he had told. He then reiterated the same, but in more pronouncing gesture. This time I understood his language was different, not his intentions. So, I had to pay Tk 500. Otherwise he might have disproved the verification.

Paid
Dhamrai ৳500
26 August 2026 10 DK6PTT2W
0 Comments
Other public office

শিক্ষা অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স

একাটি লাইসেন্স করতে ২৫০০০ টাকা দাবি করে। অথচ সরকারি ফি ৬০০০ টাকা।অনলাইন করার পরও মোবাইল নম্বরে কল করে ঘুষ চাওয়া হয়।

Refused
বান্দরবান সদর ৳25.0K
26 August 2026 7 CTKUJTHZ
0 Comments
Education Office

এমপিও আবেদন

বেসরকারি প্রতিষ্ঠান এ এম পি ও পাওয়ার জন্য ফাইল ফরোয়ার্ড করতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে টাকা চায়। পরে তার মাধ্যমে উপজেলায় ৫০০০ ও জেলায় ৩ হাজার টাকা দিতে হয়।

Paid
মির্জাগঞ্জ ৳5.0K
26 August 2026 4 BRE22X72
0 Comments