All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Land Office ৳2.5K

ভূমি নামজারি

আমি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার — — খতিয়ানে নামজারি নথি গ্রহণ করার জন্য 2500 টাকা দাবি করে। না হলে গ্রহণ করবে না। পরে 1000 বাধ্য হয়ে দিতে হয়। তারপরেও সে — খতিয়ানে 12 শতাংশ জমি থাকার কথা কিন্তু সে অনলাইনে 6 শতাংশ জমি আপডেট করে বাকিটা সে রেখে দেয় যাহাতে নামজারি শুনানির দিন গ্রাহক ঝামেলায় পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে সবচাইতে দুর্নীতিবাজ ঘুষখোর ভূমি অফিসার — ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে আছে সে ঘুষ ছাড়া সে একটি কাজও করে না।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 6 views CTXSN4ZE
0 Comments
Refused Sub-Registry Office ৳180.0K

দলিল রেজিষ্ট্রেশন সময় বাড়তি অর্থ দাবি

প্রতি কাঠা রেজিষ্ট্রেশন জন্য তাকে আলাদা করে ৫০০০ টাকা দিতে হবে, নয়তো দানপত্র দলিল করবেনা। বড়ই বিড়ম্বনা বয়ে বেড়াচ্ছি

গাজীপুর সদর সাব রেজিষ্ট্রেশন অফিস, Dhaka 25 August 2026 4 views DKKD3Z7L
0 Comments
Paid Land Office ৳1.0K

মিউটেশন

এদের মত খারাপ লোক আর দুনিয়াতে হতে পারে না। মিউটেশন করতে গেলেই ১০০০। এক এক জন দুর্নীতি গ্রস্থ কর্মচারী এই হারাম টাকা দিয়ে শহরে ১০০ কোটি টাকার সম্পদ গড়ে ফেলেছে

খুলনা, Khulna 25 August 2026 4 views KH5X27VK
0 Comments
Refused Land Office ৳1.0K

খাজনা

ভূমির অনলাইনে এখন সকল কার্যক্রম হয়, তো আমি অনলাইনে সাবমিট করেছি কিন্তু তারা পেনেল থেকে রিজেক্ট করে দেয় তো আমি সমস্যা জনার জন্য গিয়ে ছিলাম, আমাকে বলে আমার ডকুমেন্ট ঠিক নেই, পরে এক লোক বলে আপনি ১০০০টাকা দিন আমি অনলাইন এপ্রুভ করে দিচ্ছি। আমি দেই নি, আমাকে বলছে যে টাকা না দিলে আমি যতই Landtaxbd তে রেজিস্ট্রার করে আমার তথ্য সাবমিট করি তারা হোল্ডিং আপডেট করবে না

খিলগাঁও, Dhaka 25 August 2026 6 views DKFES82Y
0 Comments
Refused Land Office ৳120.0K

আদালত কতৃক ১৪৫ মামলার জমির বর্তমান অবস্থা জানার বিষয়ে

পুর্বগুজরা ইউনিয়ন ভুমি অফিস হতে ফোন করে অফিসে ডেকে আনা হয়, এবং বলা হয় আপনি বাদী জায়গাটি আপনার দখলে দেখিয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করা হবে, তার জন্য টাকা দিতে হবে ১২০০০০ টাকা। আমি টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তারা আমার খালি জায়গাটি বিবাদীর দখলে দেখিয়ে রিপোর্ট প্রদান করে। আমি রাউজানের এসি ল্যান্ড, ইউনিয়ন ভুমি কর্মকর্তা কারও কাছে খালি জায়গা কিভাবে বিবাদীর দখল দেখানো হলো এর কোন সদুত্তর খুজে পাইনি। পরবর্তীতে একজন পরিচিত কর্মচারীর সাথে গোপনে কথা বলে জানতে পারি ১৫০০০০ টাকার বিনিময়ে রিপোর্ট বিবাদীর পক্ষে লিখে দেয়। পরবর্তীতে আমি নারাজি রিপোর্ট করি আদালতে। আদালত আবার রিপোর্ট প্রদানের কথা বলা হলেও অদ্যাবধি এসিল্যান্ড অফিস এটা নিয়ে কোন উদ্যোগ নেয়নি।

রাউজান, চট্টগ্রাম, Chattogram 25 August 2026 4 views CTXE9XG8
0 Comments
Paid BRTA ৳9.1K

লাইসেন্স

আমি মোটরবাইক লাইসেন্স নিজে দুই বার করতে পারিনি তৃতীয় বার অফিস এর দালাল আমার কাছথেকে 9100 টাকা দাবি করে এবং আমাকে বলে টাকা না দিলে আপনার লাইসেন্স কখনও হবে না । তারপর আমার কাছে থেকে 9100 টাকা নিয়ে আমার কাজ করে দেই ।

রাজশাহি, Rajshahi 25 August 2026 5 views RJH3L2CB
0 Comments
Paid Land Office ৳20.0K

জমির নামজারি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় আমার বড় ভাইয়ের ক্রয়র্কিত জমির নামজারি করতে ২০ হাজার টাকা দাবি করে পরে ১৫০০০ টাকায় নামজারীর আবেদন করি

থানা শহর, Chattogram 25 August 2026 4 views CT6ZZK2Z
0 Comments
Only demanded Land Office ৳6.2K

খতিয়ান অনুমোদন করার সময় চাইলো ৩১০০ যাহা ১১০০ টাকা। বাধ্য হয়ে ৩১৫০ টাকা দিলাম। খতিয়ান অনুমোদনের পরচাই

খতিয়ান অনুমোদন করার সময় চাইলো ৩১০০ যাহা ১১০০ টাকা। বাধ্য হয়ে ৩১৫০ টাকা দিলাম। খতিয়ান অনুমোদনের পরচাই আরো ৩১০০ টোটাল ৬২০০ চাই

চট্রগ্রাম, Chattogram 25 August 2026 7 views CTJXF54J
0 Comments
Refused Passport Office ৳40.0K

পাসপোর্ট করার জন্য ঘুষ চায় দালাল

৩ টা পাসপোর্ট করতে ৪০ হাজার টাকা চায় দালাল এ। আমি বলছি যে আমার সময় আছে আপনি ১ মাসের মধ্যে দেন। বলতাছে তাও এতো টাকাই লাগবো

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 6 views DK35W4KX
0 Comments
Refused Land Office ৳200.0K

নামজারি

মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব — একই সাথে — উভয়ে ঘোষখোর এবং টাকা ছাড়া কোন নামজারীর প্রস্তাব দেয় না, সাধারন মানুষ কে হয়রানি করে। মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ

মুড়াপাড়া ১৪৬৪ রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 4 views DKAAZLVX
0 Comments
Refused Other public office ৳200.0K

বদলী/পদোন্নতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে টাকা ছাড়া কোনো বদলী হচ্ছে না।তারা আইওয়াশ করার জন্য যারা বদলীর জন্য টাকা দিচ্ছে বা তদবীর করাচ্ছে তাদের কাছ থেকে মানবিক আবেদন নিয়ে বদলি করছে।অথচ যারা প্রকৃতপক্ষেই সমস্যায় আছে কিন্তু টাকা দিতে পারছে না তাদের বদলি হচ্ছেই না বরং যারা টাকা দিচ্ছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য ওদের আরো কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ের বদলির অর্ডারগুলো পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে উঠবে। তাছাড়া পদোন্নতি কেনা কাটা সহ সকল জায়গায় তাদের অনিয়মের অভাব নেই। দেখার যেন কেউ নেই😥😥।

ঢাকা, Dhaka 25 August 2026 4 views DKYHMRA2
0 Comments
Paid Accounts Office ৳20.0K

পেনশন গ্রাচুইটি

সর্বশেষ পেনশন আনুতোষিক বিল পাশের জন্য ২০ হাজার টাকা দাবি করেছিল, ঝামেলা এবং কালক্ষেপন এড়ানোর জন্য আংশিক ১০ হাজার পরিশোধ করি এবং আরো ১৫-২০ ‍দিন বিলম্বের পর শেষপর্যন্ত বিলটি পাশ করেন ।

নবাবগঞ্জ, দিনাজপুর, Rangpur 25 August 2026 4 views RNJZ54YV
0 Comments