জমি রেজিস্ট্রি
জমি রেজিস্ট্রি । টাকা না দিলে কাজ হবে না জিম্মি কি আর করা বায়না আগেই করা । রেজিষ্ট্রেশন না করলে বায়না শত।
19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
জমি রেজিস্ট্রি । টাকা না দিলে কাজ হবে না জিম্মি কি আর করা বায়না আগেই করা । রেজিষ্ট্রেশন না করলে বায়না শত।
কর অব্যাহতি পত্র বা সার্টিফিকেট ইস্যু করবার জন্যে দিতে হয়েছে। গত ১০ বছর ধরেই দিতে হচ্ছে
আমার চার শতাংশ জমির নামজারি বাবদ=১১৫০০ টাকা এবং ডিসিআর বাবদ=১২০০ টাকা। সর্বমোট নিয়েছে ১২৭০০ টাকা। বিঃদ্রঃ ২০১৭ সালে বাদল নায়েব, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী।
ডকুমেন্টস এ ডিগলার মালামাল ছিলো অটো রিকসার পার্চ ২টন মাল বেশি পায় যার জন্য টাকা চায় ২০০০০০ না হয় মামলা ভয় দেখা পরে ৮০০০০ টাকা দেওয়া হয়
আমার ২ শতক জমি নামজারি করতে গেলে আমার কাছে ২০০০০ টাকা ঘুষ দাবি করেছে, পরে আমি আর আমার জমি নামজারি করিনি।
বাধ্যতামূলক ঘুষ গ্রহণ: ৩ বছরের একাডেমিক পড়াশোনা শেষ করে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ শুরু করার সময় চরম হয়রানির শিকার হতে হয়। পদস্থ কর্মকর্তাদের অনৈতিক দাবি: ইন্টার্নশিপের অনুমতি ও চূড়ান্ত স্বাক্ষরের (Sign) জন্য সিভিল সার্জন (Civil Surgeon) এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UH&FPO) সরাসরি টাকার দাবি করেন। নির্দিষ্ট অর্থের হার: ইন্টার্নশিপের ছাড়পত্র ও স্বাক্ষরের বিনিময়ে সিভিল সার্জন ২০০০ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০০০ টাকা ঘুষ হিসেবে হাতিয়ে নেন। কর্মকর্তাদের অযৌক্তিক অজুহাত: টাকা দাবি করার সময় কর্মকর্তারা অত্যন্ত নির্লজ্জভাবে অজুহাত দেন যে, তারা নিজেরাও এই পদে আসার জন্য অতীতে বিপুল পরিমাণ টাকা খরচ বা "ফুরাইয়ে" এসেছেন।
পেনশনে যাওয়ার আগে প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হিসাব রক্ষন অফিস থেকে শেষ বেতনের প্রত্যায়নপত্র নিতে হয় ।ওটা না হলে পেনশন মন্জুর হয়না । আমার নয় আমার প্রধান অফিসের ভুলের কারনে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় রংপুর হতে দুইবার ইএলপিসি নিতে হয়েছে ।তাদের ঘুষ দাবী ছিল (৫০০০০/-+১০০০০/-)=৬০০০০/- পরে ৩দিন দেন দরবার করে =৪০০০০/- টাকায় দফারফা হয় । নিরুপায় ও একান্ত বাধ্য হয়ে ঘুষের টাকা পরিশোধ করি ।
record shongshodhon er jonno ami date cheyechi . last date a magistrate chilen na . notun date dite karjokrom jante chaile amake bole ami shudu ghurte thakbo amar kono kaz e hobe na . amake shotoke minimum 2000 tk dite hobe. ja der lakh er upore. unar name — uni dc office er okhane settlement office a peshkar er nich pode ache unar sathe peshkar jorito . amr kache record ache tar call er jekhane uni amake humki dey amr kaz hobe na .jekhane amr shokol kagoz potro ache . [redacted] ( — ) .
মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি চল্লিশা ইউনিয়নের পশ্চিম বামন মহা গ্রামের। আপনার নেত্রকোনা উপজেলার একজন সাধারণ নাগরিক। এলাকার — একটি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে জোরপূর্বক/কৌশলে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি আমাকে কোনো কার্ড দেননি এবং বর্তমানে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন। অতএব, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার টাকা ফেরত পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।
এটা প্যাকেজ সিস্টেম করে রেখেছে তারা| নির্দিষ্ট দালালের মাধ্যমে না গেলে কাজটি করা যাচ্ছিল না। পরে দালালের মাধ্যমে কোনও হ্যাসেল ছাড়া অতিরিক্ত ঘুষের টাকার দেওয়ার মাধমেই কাজটি সম্পন্ন হয়।
আমাদের কয়েকটি ব্র্যান্ড শো- রুম এর ট্রেড লাইসেন্স নবায়ন করা জরুরী। কিন্তু সরকারি ফি বাদে তাদের শো রুম প্রতি ২৫০০-৩৫০০ টাকা টিপস দিতে হবে না দিলে ট্রেড লাইসেন্স নবায়ন হবে না মানে সম্ভব না।
রাজশাহী নিউ.গভঃ ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতক লিখিত পরীক্ষা শেষে, ব্যবহারিক পরীক্ষার সময় অবৈধভাবে টাকা তোলা হয়। এছাড়া শিক্ষা সফর বাধ্যতামূলক করা হয়। কোন শিক্ষার্থী শিক্ষা সফরে না গেলে তাকে ব্যবহারিক মার্ক দেয়া হয়না। শুধু যারা শিক্ষা সফরে যায় তাদেরকে A+ দেওয়া হয়। চাঁদার পরিমাণ 6 থেকে 10 হাজার টাকা। এই টাকা শিক্ষার্থীদের থেকে জোর করে তুলে নেয়া হয়।এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ । যদি কোন শিক্ষার্থী এই ব্যাপারে নিজ বিভাগে কথা বলতে চায়, তাহলে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। প্রথম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভুক্তভোগী। এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা কিছুই করতে পারছে না। কারণ পরীক্ষায় সিজিপিএ কম আসবে তাই।এছাড়া পরীক্ষায় ফেল করার ভয় দেখানো হয়।
Amer hat vangcilo .. ami gaibandha sorkari hospital a doctor ke dakhaici .. tini dekhe bollen samne lok acen unader diya bandage kore naw . Ami galam . Tok taw niya galo .. amake bosaiya raklo pura 2 ta ghonta .. nana kotha bole santona day .. othocho sobar tai kore dicche .. pore ami ses mes prokash kore lok take bollam apnr kisu raja lagbe .? Uni tokhon bollen 500 taka lagbe .. ami 300 dite raji hoile tini kore dan ni .. porobortite 500 diyai kore nici
স্হানীয় কর্তৃপক্ষ হিসাবরক্ষণ অফিসে বিল প্রস্তুত করে স্ব স্ব ক্যাশ অর্ডার়লী মাধ্যমে বিল প্রেরণকালে বিল ৪ শাখার দায়িত্বরত নারী অডিটর — ও অন্যান্য অডিটরণ প্রত্যেক বিভাগের ক্যাশ অর্ডালীদের নিকট হতে আড়ালে ঘোষ বা ৪-১০℅ কমিশন নিয়ে বিল প্রস্তুতসহ পাশ করিয়ে সেবা দেন। আড়ালে টাকা বা তাদের ব্যক্তিগত ইচ্ছা পুরণ না করলে বিল টুকেন নাম্বার দিয়ে ফেরত দেন। আর কোন ক্যাশ অর্ডারলী প্রতিবাদ করলে উল্টো তাদের অফিস প্রধানের নিকট অভিযোগ করেন। বলেন সে এসে খারাপ আচরণ করে তাদের কথা মানেন না।
২০২০ সালে বনানি এলাকায় তখন মেনুয়াল সিগনাল চলছিলো ami dariea cilam pre ble amke naki signal dise ase deakhi nai, pore bole mamla diba,ame bollam ame student mamla ta dien na pore bole tahle 500 taka dan ,noyto mamla dibo, pore amer kase taka na thaker karon a 100 taka nisa,
চাকুরির জন্য আবশ্যক স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য দিতে হয়েছে
নামজারীর আবেদনের ফাইল জমা দিতে গিয়েছিলাম ফাইল আটকে রেখেছে অফিসের সহকারী বলছে টাকা না দিলে কাজ হবে না
ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার —, আমার থেকে ৪ শতাংশ জমির সরকারি খাজনা থেকে প্রায়, ৩৫-৩০ হাজার টাকা বেশি ঘুষ আদায় করেছে, তার নামে যুগান্তর এ নিঊজ হয়েছে তার বদলি এর ২ মাস এর মাথায় আবার ফিরে আসেছেন তদবির করে ঝিকরগাছা তে, ঘুষ বানিজ্য তার হাতেই চলে ভুমি অফিস এ।
আয়কর পরিশোধ করছি সঠিক ভাবে। তবুও অফিস থেকে ঘুস দাবি করছে
জারি কারক নাম এন্টি করার জন্য অন্য একজনকে দিয়ে টাকা নিয়েছি।