All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Refused Passport Office ৳2.5K

Passport Renewal

I saw few are getting prompt service without serial.I was curious and asked one dalal what's the process? He replied 2500taka for prompt Service. I observed more catiouosly and it seems correct. Who stands in serial, they get service(Bio-enrollment) minimum after 3 hours, where without serial public are getting within 20min.It’s torture like anything. Here some security staff are involved like A..,S... with others dalal. Here need proper investigation for correction and ensure systematic service. Thanks

Dhaka West Bosila, Dhaka 25 August 2026 3 views DKKPZKDV
0 Comments
Refused Sub-Registry Office ৳100.0K

গাজীপুর জেলার শ্রীপুর থানায় সাব রেজিস্ট্রার অতিরিক্ত টাকা ছাড়া কোন ফাইল সই করে না,

গাজীপুর জেলার শ্রীপুর থানায় সাব রেজিস্ট্রার অতিরিক্ত টাকা ছাড়া কোন ফাইল সই করে না, গত ০৯/০৮/২০২৬ ইং তারিখে একটা বন্ধকী ও পাওয়ায় এর জন্য ১ লক্ষ টাকা দিয়ে এই কাজ করা লাগছে, লোকজন অসহয়ায় এই অফিসে

Sreepur, Dhaka 25 August 2026 3 views DK5M4922
0 Comments
Paid Other public office ৳500

আদালত এর পেশকার

প্রতইদিন মামলার হাজিরা, তদবির, সময়ের দরখাস্ত, জামিনের পিটিশন সহ সব কিছুই নিত্যকার মতো দাখিল করি, পেশকার ২০/৫০/১০০/৫০০/১০০০ ছাড়া জমা নেয় না, এমনকি টাকা ছাড়া তার দপ্তরের কোনো পিয়ন ই এক চুল নড়ে না। কোনো আইনজীবী কে কল দিয়ে এসব জিজ্ঞেস করেন, এক ফোঁটা পরিমান অসত্য পাবেন না। চট্টগ্রামের সকল কোর্ট/দপ্তরে হরহামেশাই ঘুষের বানিজ্য চলে। একেকটা পেশকার ৫০/১০০ কোটি টাকার মালিক।

কোতোয়ালি, Chattogram 25 August 2026 5 views CTML42HL
0 Comments
Paid Other public office ৳100.0K

বদলি ও হয়রানি

নেত্রকোনা জেলার উপপরিচালক পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক ( সিসি) কে মাসিক ভিত্তিক চাঁদা না দিলে এবং বাতসরিক টাকা না দিলে দুরবর্তী উপজেলায় বদলি করে দেয়। সম্প্রতি আমাকে বদলি করা হয়েছে। দাবিকৃত এক লক্ষ টাকা পরিশোধ করেছি কিন্তু এখনো আমাকে পুর্বের জায়গায় বদলির অর্ডার করেনি। অফিস সহকারীর সাথে যোগাযোগ করা হলে উনি মিষ্টি খাওয়ার জন্য টাকা চাচ্ছে।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 3 views MYKWXY9V
0 Comments
Refused Land Office ৳100.0K

জমি রেজিষ্ট্রেশন

রেজিস্ট্রারের পি এর মাধ্যমে দলিলে বাগান খতিয়ানে নাল, আমি নালে রেজিষ্ট্রেশন করতে ৪১১০০০টাকা সরকারি খরচ দিয়ে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম,অথছ দলিল মোতাবেক বাগান দিয়ে করলে খরছ অনেক কম,দলিল মোতাবেক হবে না, খতিয়ান যেটা আছে সে ভাবে করতে হবে,আমি রাজি হওয়ায় পরে বলে আরো ২৭৩০০০ টাকা উৎস করদিতে হবে জমির দাম ৫লাখ রেজিস্ট্রি খরছপ্রায় ৭ লাখ,১লাখ ঘুষ দিলে উৎস কর দেওয়া লাগবে না২৭৩০০০ টাকা।

ফেনি, Chattogram 25 August 2026 6 views CTFCRF2E
0 Comments
Paid Land Office ৳1.0K

মিউটেশন

ভুমি মিউটেশনের জন্য কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসে (বরিশাল সদর)গেলে আমার মিউটেশনের রিপোর্ট দিতে বলা হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ১ সপ্তাহ পরে আসেন বলে যেতে বলে। এরপর ১ সপ্তাহ পরে গেলে এক ই কথা বলে। পরে তার অফিসের কর্মচারীর মাধ্যমে জানতে পারি, টাকা না দেওয়ায় আমার রিপোর্ট হচ্ছে না। পরবর্তীতে বাধ্য হয়ে ১০০০ টাকা তাকে প্রদান করি।

বরিশাল সদর, Barishal 25 August 2026 5 views BR8W74YF
0 Comments
Paid BRTA ৳4.0K

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমার দুই বন্ধুর নতুন ২ টা মোটরসাইকেল রেজিস্ট্রেশন এর কাগজ জমা নেবার সময়, এটা নাই ওটা নাই (যদিও সব পেপার সঠিক ছিল) বলে বার বার এখানে ওখানে পাঠিয়ে বিরক্ত করলো সারাদিন। দিন শেষের সময় দুই হাজার করে টাকা নিয়ে তারাই আবার বললো পেপার টেপার কিছু লাগবে না। SMS পাইলে অফিস এ এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়েন। যেহেতু আমাদের যাওয়া-আসা এবং অনেক সময় ধরে তাদের কাজে ধর্ণা দেয়া কষ্টের ছিল, তাই তাদের চাওয়া অনুসারে দুই হাজার করে টাকা দিয়ে কাজ টা শেষ করাই কম কষ্টের মনে হইল।

পঞ্চগড়, Rangpur 25 August 2026 3 views RNCVKGYZ
0 Comments
Paid Land Office ৳50.5K

ভূমি অফিস সহকারী ফারুকের ঘূষ বানিজ্য।

পৈত্রিক সম্পত্তি নাম খারিজ করতে অনলাইনে কাজটি করার জন্য অফিস সহকারী ফারুক প্রতারনা ও বিবিধ কুটকৌশলে সরকার নির্ধারিত ফি ১১৭০/-টাকার স্থলে মোট তিন কিস্তিতে (১৫০০০+২০০০০+৭০০০) সর্বমোট ৪২,০০০/-টাকা নগদ টাকা গ্ৰহন করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের কানুনগো ও অফিস খরচ বাবদ আরো ৮৫০০/- টাকা ঘুষ নেন।

চট্টগ্রাম (অন্যান্য), Chattogram 25 August 2026 3 views CTDJLW8J
0 Comments প্রমাণ আছে
Paid Sub-Registry Office ৳11.0K

শরিকানা চুক্তি করা

হাউজ বিল্ডিং থেকে লোন নেওয়ার জন্য আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটি শরিকানা চুক্তি করার প্রয়োজন ছিল। ফেনী সদরের সাব রেজিস্টার এর সাথে প্রথম দিন দেখা করার পর উনি বলল যে করে দেবে, দলিল লিখে যেন নিয়ে যাই। দলিল লিখি নিয়ে যাওয়ার পর বলে যে মুসাবিদাকারকের স্বাক্ষর লাগবে। মূসাবিদাকারকের স্বাক্ষর নেওয়ার পর বলে যে,মুসাবিদাকারক স্বয়ং উপস্থিত থাকতে হবে। যে মুসাবিদাকারক স্বাক্ষর দিয়েছিল, তিনি বলেন যে টাকা ছাড়া সে কাজ করবে না, উপস্থিত হলে তাকে বকা দিবে। পরিচিত আরো কয়েকজনও একই কথা বলল। তারপর অন্য একজনের মাধ্যমে উপস্থাপন করি, সে বলে অফিস খরচ ১১ হাজার টাকা দিতে হবে। তিনি নিজের জন্য খরচ নেয় নাই। তবে আমি তাকে কিছু সম্মানী‌ দিয়েছি।অথচ সরকারি ফি ২০০--৩০০টাকা

ফেনী সদর, Chattogram 25 August 2026 5 views CTV2ZVT7
0 Comments
Paid BRTA ৳19.0K

brta driving licence

driving licences korte gachilm fingure and photo j tule sha gush caise 19k Urgent xm er date pabo r pass koray dibe, odi tk nh dei fast exam er date o pabo nh+fail ashbe,Xm er ager din qst gula diye dey Jara tk dey tader normal driving practical ney j just shmne ektu nibe gari taaky bike calateo hoy nh R jara tk dey nh tader parallel exam ney Shobai Shob gula xm er part a vlo korleo kono nh kono part a fail koray dey iccha kore jdi gusher tk nh Dey onk vugantti Emn ki brta te j students ache tader o 10k licence er jnno dite hoy jate pass kore ei kotha gula brta trainers rao jane office kormo kortao but tara kichu korte pare nah Fingure r pic jara ney license dey tader jonno

Cumilla, Chattogram 25 August 2026 5 views CTNV4UKQ
0 Comments
Refused Tax Office ৳1.0K

যেমন- পৌরসভা কর

আমার পৌরকর 260 টাকা থেকে বাড়িয়ে 2880 টাকা করা হয়েছে। পৌর কর পুনঃ নির্ধারণ করতে এসে 1000 টাকা ঘুষ চায় তা না দেওয়াতে কর তাদের ইচ্ছে মত নির্ধারণ করে। আমার আসে পাশের বাড়িগুলোর কর এখন ও কমই আছে।

বাগেরহাট, Khulna 25 August 2026 5 views KHAD28XV
0 Comments