All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Passport Office

পাসপোর্ট করতে চেয়েছিলাম

আমার জরুরি প্রয়োজনে পাসপোর্ট করার দরকার ছিল চিকিৎসার জন্য তখন আমি আমার নিজ জেলায় পাসপোর্ট অফিসে যাই গাইবান্ধাতে সেখানে যাওয়ার পর যে ব্যক্তি আমার পেপারসগুলো দেখতে চাই ঠিকঠাক আছে কিনা পরবর্তীতে সে অযৌক্তিকভাবে একটা ভুল বের করে সে বলে আপনাকে এগুলো ঠিকঠাক করে আনতে হবে এবং সেগুলো ঠিকঠাক করার জন্য অনেক কষ্টসাধ্য হত বিশেষ করে গাইবান্ধা থেকে আমাকে অন্য একটি জেলায় আবার যেতে হতো কলেজের প্রত্যায়ন আনার জন্য আমাকে নাকি প্রমাণ করতে হবে আমি ছাত্র কিনা? অন্যথায় আপনার একটা সুযোগ আছে ২৫০০ টাকা দিলে আজকেই করে যেতে পারবেন পরবর্তীতে ঝামেলা কমানোর জন্য তাকে ১৫০০ টাকায় রাজি করিয়ে কাজটি সমাধান করে আসি সে সরাসরি তার টেবিলে টাকা নেয়নি আমাকে অন্য রুমে ডেকে নিয়ে গিয়ে টাকা নিয়েছিল।

Paid
গাইবান্ধা সদর অফিস ৳1.5K
25 August 2026 3 RN9CMFKF
0 Comments
Other public office

চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম এর "বায়েজিদ বোস্তামী থানার জিআরও- বেইলবন্ড জমা

আমি যখন প্রথম প্রথম আদালতে প্রাক্টিসের জন্য আসি, সে সময়ে সিএমএম চট্টগ্রাম আদালতের বায়েজিদ বোস্তামী জিআরওতে এক আসামীর জামিনের পরবর্তী বেইলবন্ড দিতে গিয়েছিলাম। ২ টি মামলার জামিনের জন্য ২ টি বেইলবন্ড। তিনি আমির কাছে নিয়মবহির্ভূত টাকা দাবি করেন ১০০০ টাকা। আমি কারণ জানতে চাইলে তিনি কোনো পর্যাপ্ত কারণ দেখাতে পারেননি। এবং কোনো ঘুষ ছাড়াই বেইলবন্ড জমা করে প্রস্তান করি। সে ঘুষকোর পুলিশ জিআরও টাকা না দেয়ার জেরে আমার আসামীর ২টি বেইলবন্ডের মধ্য ১টি জেলখানায় প্রদান করে আরেকটি নিজের কাছে রেখে দেয়। যার কারণে আসার আসামী ১দিন বেশি জেলহাজতে থাকতে হয়েছিলো বেআইনিভাবে ।

Refused
চট্টগ্রাম ৳1.0K
25 August 2026 6 CTXFNFZ2
0 Comments
Other public office

ডাক বিভাগ

ডাকঘরের মাধ্যমে বিদেশে পার্সেল পাঠাবো।এই কারণে উনাদের প্রতি পার্সেল ৫০০৳ দিতে হবে। অথচ একটা পার্সেল ডেলিভারি হলে আমার আনুমানিক লাভ ২০০-৩০০৳।

Refused
মিরপুর, ঢাকা ৳500
25 August 2026 4 DKPG2699
0 Comments
Other public office

দাগনভূঞা থানা

আমি আর্থিক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছি অভিযোগ গ্রহণ করে এসআই — আসামিদের গ্রেফতার করতে আমার কাছে খরচের দাবি জানিয়েছেন 5000 টাকা আমি টাকা দিয়েছি কিন্তু এখনো কোন কাজ করেনি বরং কল করলে কল ধরছে না ।

Paid
ফেনী ৳5.0K
25 August 2026 6 CTM2J6MW
0 Comments
Other public office

টিএ/ডিএ বিল

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।

Paid
শাজাহানপুর, বগুড়া। ৳2.5K
25 August 2026 3 RJUACR6C
0 Comments
Other public office

বৈদ্যুতিক মিটার

আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে

Paid
গ্রাম ৳5.0K
25 August 2026 3 KH2HGC3F
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এর জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে, ঐ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আমার নিকট থেকে পৌরসভা কর্তৃক নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করলে, আমি বাধ্য হয়ে ২০০০/- টাকা দিয়ে কাজটা করে নেই।

Paid
ঠাকুরগাঁও পৌরসভা ৳2.0K
25 August 2026 3 RNPPX6WX
0 Comments
BRTA

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই। পরে যার কাছে গাড়ি ক্রয় করছি উনি বলছে মাধ্যমে না গেলে কাজ হবে না।

Refused
কুড়িগ্রাম ৳2.5K
25 August 2026 5 RNLFBHA5
0 Comments