All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Paid Land Office ৳2.0K

জমির জমির খতিয়ান নম্বর অনলাইনে অন্তর্ভূক্তিকরণ।

অনলাইনে জমির খাজনা পরিশোধ করার জন্য আমি আমার ফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে একাউন্ট ওপেন করি। পরবর্তীতে এই একাউন্টে জমির খতিয়ান গুলো অন্তর্ভুক্ত করার জন্য আমাকে ধানমন্ডি ভূমি অফিস, কাঁটাবনে যেতে হয়। অফিসের যিনি পিয়ন আছেন তাকে সবকিছু বলার পর তিনি আমার কাছে কাজটি করার জন্য ২ হাজার টাকা দাবী করেন। আমি দিতে অপারগতা প্রকাশ করলে উনি জানান যে, আচ্ছা রেখে যান হয়ে যাবে। এরপর ১ সপ্তাহ পর্যন্ত আমি অনলাইনে চেক করতে থাকি এবং দেখি যে আমার খতিয়ান নম্বর গুলো অনলাইনে সংযুক্ত করা হয়নি। এরপর আমি আবার ভূমি অফিসে যেয়ে উক্ত পিয়নকে ২ হাজার টাকা পরিশোধ করার পর বাসায় এসে পরেরদিন চেক করতে যেয়ে দেখতে পাই যে আমার খতিয়ান গুলো অনলাইনে সংযুক্ত করা হয়েছে।

কাঁটাবন, ঢাকা।, Dhaka 25 August 2026 3 views DK58G2BZ
0 Comments
Refused Other public office ৳1.5K

মেয়েদের যে সরকারি ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়

সরকারি ভাবে,মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেখানে ভাতা প্রদান করা হয়, এই সব আফিসের পিওনেরা টাকা চায়, বলে নিজেরা আবেদন না করে আমাকে টাকা দিন বেশি আমি আপনাদের টিকাইয়া দিবো।

নওগাঁ, Rajshahi 25 August 2026 3 views RJYPT53J
0 Comments
Paid Public Hospital ৳4.5K

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট

আমার শশুর কে নিয়ে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে যাই চোখের ছানি অপারেশন এর জন্য, সব কিছু সিরিয়াল ধরে করেছি আমার প্রায় ৪ দিন লেগে যায় ডাক্তার দেখাতে। দেখানোর পর ডাক্তার রুম থেকে বের হয়ে আসার পথে এক আনসার আমাকে ডাক দিয়ে বললো নিচে গিয়ে অপারেশন এর জন্য ৩৫০০ টাকা জমা দিবেন আগামী আড়াই থেকে তিন মাস পর অপারেশন এর ডেট দিবে, ৩ মাস পর যখন আসবেন আপনাকে আবার সব পরিক্ষা নীরিক্ষা করাবে ডাক্তাররা আর আপনি যদি আমার সাথে ডিল করেন ১৫ দিনের মধ্যে আপনার শশুরের অপারেশন হয়ে যাবে, এ জন্য আপনার মোট টাকা খরচ হবে ৪৫০০ / অপারেশন এর জন্য জমা ৩৫০০+ আমি,ডাক্তার সবাই মিলে ১০০০,,, যদি রাজি থাকেন এখন প্রেস্ক্রিপশন আর ৫০০ এডভান্স করে যান কাল সকালে এসে কাগজ নিয়ে যাবেন আমি সব কমপ্লিট করে রাখবো আর ৪০০০ কাল দিব

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKNTYTB2
0 Comments
Paid Tax Office ৳1.5K

টিন সংশোধন

টিন সার্টিফিকেটে আমার নাম ভুল আসায় তা অনলাইনে সংশোধনে দিই।কিন্তু অমুক (বাড়ি হাটাজারী) নামের ব্যক্তি বলেন তিনি ১৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যেই তা সংশোধন করে দিবেন না হলে এটি সংশোধন হবে না।বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়।

Building-2 (4th Floor),Zone-03, Agrabad C/A, Chattogram, Chattogram 25 August 2026 3 views CTZ9KAEC
0 Comments
Refused Other public office ৳3.5K

বিদ্যুতের মিটার লাগানো বাবদ

মিটার জন্য আবেদন করেছি কিন্তু ইলেক্টিশিয়ান এসে বলে ১৩০ ফুটের বাহিরে আমার ঘর পড়েছে তাই দিবে না,পরে আমাদের এলাকার এক দালাল আমার কাছে ৩৫০০ টাকা চায় টোটাল খরচ দিলে মিটার লাগিয়ে দিবে।

সিলেট, Sylhet 25 August 2026 3 views SYQDBMCT
0 Comments
Paid Land Office ৳7.0K

খারিজ

সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।

বালিয়াডাঙ্গী, Rangpur 25 August 2026 3 views RN5C55CF
0 Comments
Refused Accounts Office ৳20.0K

পেনশন, উচ্চতর গ্রেড

ইএলপিসি ইসু্ ও পেনশনের টাকা পাওয়ার জন্য না না অযুহাত ও পেনশন নীতিমালা তোয়াক্কা না করে ২০ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিলে পেনশন পাস করে টাকা না দিলে বাস করে না।

রংপুর শহর, Rangpur 25 August 2026 3 views RN8Z8T7L
0 Comments
Refused BRTA ৳3.0K

মোটরসাইকেল নিবন্ধন

আমি একটি ইলেক্ট্রনিক মোটরসাইকেল কেনার পর বিআরটিএ তে নিবন্ধন করার জন্য নিজে নিজে বিআরটিএ'র ওয়েবপোর্টাল 'বিএসপি' তে একাউন্ট করি এবং যথাযথভাবে ফর্ম পূরণ করে আবেদন করি। কিন্তু কয়েকবার আবেদন করার পর বারবার আবেদন খুব অল্প সময়ের মধ্যেই (২-৩ মিনিটি) তা প্র্যতাখ্যান করা হচ্ছিলো নানা অজুহাতে। এরপর আমি শোরুম এবং বিআরটিএ কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, আপনি নিজে নিজে আবেদন করলে এটা মঞ্জুর হবেনা বরং শোরুম অথবা দালালের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিআরটিএ'র দায়িত্বরত নির্দিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত ফি এর চাইতে প্রায় ২ হাজার টাকা ঘুষ দিতে হয় এবং শোরুম কর্তৃপক্ষ ১ হাজার টাকা প্রসেসিং ফি নেয়। অর্থাৎ, বিআরটিএ তে মোটরসাইকেল নিবন্ধন করার জন্য সরকার নির্ধারিত ফি'র চাইতে ঘুষ হিসেবে মো

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKYPSWV5
0 Comments
Refused Public Hospital ৳200

ডোপ টেস্ট রিপোর্ট

সরকারী চাকুরির স্বাস্থ্য সনদ নেয়ার জন্য যেসকল টেস্ট করা লাগে সব জায়গাতেই রিপোর্ট নিতে গেলে ২০০/১০০ হাতে না দিলে বলে এখনো হয়নি পরে আসেন। অযথা ঘুরায়

ঝিনাইদহ, Khulna 25 August 2026 3 views KH9FZ2XB
0 Comments
Paid Passport Office ৳2.6K

পাসর্পোট রিইসু করার জন্য অতিরিক্ত টাকা নেওয়া

আমার পাসর্পোট হারিয়ে ফেলি 2025 সালে নতুন করে যখন 2026-5-10 রিইসু করতে যাই আমার কাছে 8500 টাকা চাওয়া হয়। দামাদামি করে আমি 8000 টাকা দিয়ে নতুন করে পাসর্পোট করি

নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKUYP37H
0 Comments
Refused Accounts Office ৳500

9th grade - ibas++ account opening

৯ম গ্রেডের Pay fixation এর জন্য ৫০০ টাকা নিছে যত জন জয়েন করছে। এছাড়াও বিভিন্ন বরাদ্ধের টাকা তুলতে নাকি ১০-২০% তাকে দিতে হয়। তার নাম :—, বাংলাদেশের ১ নাম্বার ঘুষখোর এরকম একাউন্টেন্ট দেশের জন্য ক্ষতিকর

Biswamvarpur Upazila, Sylhet 25 August 2026 4 views SY2LA62N
0 Comments
Paid Tax Office ৳10.0K

ভ্যাট এর সাথে ঘুষ

আমার অনেক টাকা ভ্যাট আসে। আমার দোকান আছে। আমি সব দিতে চাই।কিন্তু এনবিআর এর লোক বলে এত টাকা দেয়া লাগবেনা। আমাদের কিছু দিলে আপনার কম দিলেই হবে।আমি প্রতিমাসে তাই দেই।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKDUKX7W
0 Comments
Paid Other public office ৳50.0K

পানির সাপ্লাই

ওয়াসার পানির সমস্যা মিরপুরে প্রকট। সাপ্লাই পানি দেয় না। প্রদিন কল করেও সমাধা হয়না। কিন্তু গাড়ি গাড়ি পানি তারা বিক্রি করে। এইটা জনগনকে জিম্মি করে রাখা। প্রতি গাড়িতে ড্রাইভারকে ১০০/২০০ টাকা ঘুষ দিতে হয়। নয়তো পানি দিতে গড়িমসি করে। গত তিন বছর এভাবে চলছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKUNL9XV
0 Comments
Paid Passport Office ৳2.5K

Passport Renewal

প্রথমদিন যাওয়ার পর ১.৫ ঘন্টা লাইনে দাড়ানোর পর সব কাগজপত্র থাকার পর ও বলেছিলো NID কার্ডের অনলাইন কপি লাগবে। পরেরদিন অনলাইন কপি সহ আবার ১.৫-২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে উপরে যাওয়ার পর বলে এখন চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। নিচে যেয়ে একজন আন্সার কে ধরলে সে ২৫০০ টাকা দাবী করে। ওই টাকা দেওয়ার পর NID কার্ডের অনলাইন কপি ও লাগেনি। পাসপোর্ট রিনিউয়ালের ছবি তুলতেও ৩০ মিনিটের বেশি লাগেনি

Regional office,keraniganj, Dhaka 25 August 2026 3 views DKPHMRT6
0 Comments