All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Refused City Corporation ৳2.5K

প্রত্যয়ন পত্র জন্মনিবন্ধন

প্রত্যয়ন পত্রের জন্য তাকে সর্বনিম্ন ৫০০ টাকা এবনং জন্মনিবন্ধন বানানোর জন্য যার থেকে যেমন পারে নিচ্ছে যেমন ২ হাজার থেকে ৩ পর্যন্ত

৪৯ নং ওয়ার্ড ধলপুর কমিউনিটি সেন্টার ওয়ার্ড সচিব, Dhaka 25 August 2026 3 views DKYV3SU9
0 Comments
Refused City Corporation ৳2.0K

জন্ম নিবন্ধন এর স্থায়ী ঠিকানা পরিবর্তন

আমার জন্ম নিবন্ধন এর স্থায়ী ঠিকানা পরিবর্তন করব আমার সব কাগজ ঠিক আছে অ্যাপ্লাই করে সিটি কর্পোরেশনে যখন যাই তখন তারা সরাসরি আমার কাছে ২০০০ টাকা চাই যেখানে সরকারি ফি ২০০ টাকা আমি আমি তখন তাও প্রত্যাখান করি চলে আসি

শহর, Dhaka 25 August 2026 3 views DKUVEJTC
0 Comments
Refused Sub-Registry Office ৳30.0K

জমি রেজিস্ট্রি

উক্ত রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্টার সাহেব প্রতিদিনই মোটা অংকের টাকা নিয়ে বাড়ি যান বলে শোনা যায় তবে এর চাক্ষুষ প্রমাণ হিসেবে দেখলাম উক্ত সাব রেজিস্টার নিবন্ধনকৃত দলিল লেখকের মাধ্যমে 30 হাজার টাকা সে শুধু পার্সোনালি গ্রহণ করে এবং সাব রেজিস্ট্রি অফিস কর্মকর্তা কর্মচারীগণ প্রত্যেকটা দলিলে দলিল মূল্যের 0.5% করে ঘুষ গ্রহণ করে থাকে। উল্লেখ্য সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত টাকা কোন জমির ক্রেতার কাছ থেকে সরাসরি গ্রহণ করেন না মাধ্যম হিসেবে দলিল লেখক কে ব্যবহার করেন।

শাজাহানপুর, বগুড়া, Rajshahi 25 August 2026 3 views RJUYYVQB
0 Comments
Paid Other public office ৳20.0K

Fire License

সরকারি ফায়ার লাইসেন্স নবায়ন করার জন্য সরকারি ফ্রি এর অতিরিক্ত আরো ২০০০০ হাজার টাকা নেওয়া হয়। সেটা দিতে অস্বীকৃতি জানালে লাইসেন্স দিতে গড়িমসি শুরু করেন। পরবর্তী সময়ে টাকা দেওয়ার পর লাইসেন্স নবায়ন হয়।

Chattogram, Chattogram 25 August 2026 3 views CTVQEN63
0 Comments
Refused Land Office ৳25.0K

জমির নাম খারিজের সময়

আমি জমির নামখারীদের জন্য সম্পন্ন কাগজপত্র জমা দিয়েছিলাম। তারপরও আমার কাছে পঁচিশ হাজার টাকা দাবি করছিল। আমি পরবর্তীতে প্রত্যাখ্যান করি এবং কিছু টাকা দিয়ে আমি কাজগুলা কমপ্লিট করি।

গ্রাম দশমী, ডাকঘর বদরগঞ্জ বাজার, উপজেলা জেলা চুয়াডাঙ্গা, Khulna 25 August 2026 3 views KHVD66HM
0 Comments
Paid Education Office ৳1.6K

সার্টিফিকেট সত্যায়ন (attestation)

ঢাকা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে সার্টিফিকেট সত্যায়ন (attestation) করার সময় ২০২২ সালে নির্ধারিত ফি-র বাইরে ঢাকা বোর্ড আমার কাছ থেকে আনুমানিক ৫০০ বা ৬০০ টাকা নিয়েছিল। এছাড়া শিক্ষা বোর্ডের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য 'জরুরি সত্যায়ন করে দেবে' বলে ১,০০০ টাকা নিয়েছিলেন।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DK9PV8XD
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি আবেদনে প্রস্তাব দেওয়ার জন্য ঘুষ চান

অনলাইনে আবেদন করার পর স্বাভাবিক প্রক্রিয়ায় এই ভূমি অফিস (বাগমারা ইউনিয়ন ভূমি অফিস) থেকে প্রস্তাব করা হয়না। প্রতিটি আবেদনের কমপক্ষে ২০০০ টাকা প্রদান করলে তবেই প্রস্তাব দেওয়া হয়। এখানে টাকা লেনদেনের বিষয়টি উপজেলা ভূমি অফিসের কর্মচারীরাও যুক্ত আছেন। আমি এটাও নিশ্চিত পূর্বে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) কোন আর্থিক লেনদেন করতেন না এবং বর্তমানে যিনি আছেন তিনিও এগুলোর সাথে জড়িত নয়। তবে উনার অবগত আছে এই বিষয়টি। দেড় বছর পূর্বে উপজেলা ভূমি অফিস, লালমাই, এর সকল কর্মচারী+বাগমারা ইউনিয়ন ভূমি অফিসের কিছু সংখ্যক কর্মচারীকে এই দায়ে বদলি করা হয়েছিল। আর্থিক লেনদেনর বিষয়টির প্রমাণ প্রতিটি কর্মচারী যে সংকেতের মাধ্যমে চিনে থাকেন সেটি হলো, যে কাজ নিবে ফাইলের পিছনের ঐ ব্যক্তি বা অফিসের নাম লিখে দেন।

কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়ন ভূমি অফিস, Chattogram 25 August 2026 5 views CTU9V9FD
0 Comments
Refused Public Hospital ৳10.0K

আইসিইউ/এইচডিইউ/সিসিইউ

রমেকে সেবা নিতে আসা ইমার্জেন্সি রোগীদের জন্য আইসিইউ/সিসিইউ/এইচডিইউ সেবা পেতে হলে লোকজন ধরে বেড বাবদ ১০ হাজার টাকা আগে দিতে হয়। নয়তো এখানে এসব বিশেষায়িত বেড পাওয়া অসম্ভব। বিকল্পও আছে, কিছু কমিশনখোর দালাল লোকজনই আপনাকে আশেপাশের বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিবে। সেজন্য এসব সেবা প্রয়োজন হলে সরাসরি আপনার এলাকার কোন ডাক্তার/বড় নেতা থাকলে তার সাথে যোগাযোগ করবেন, তাতে বেড পাবেন, খরচও হবে তবে তুলনামূলক কম।

রংপুর, Rangpur 25 August 2026 3 views RN2KMNFD
0 Comments
Paid Other public office ৳4.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন ফি জমা দিলেও থানায় এক্সট্রা ঘুষ দিতে হয়, নয়তো সময়মতো তা পাওয়া যায়না, যদিও নিয়ম হলো আবেদনের ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যে তা দিয়ে দেয়া

কুমিল্লা, Chattogram 25 August 2026 3 views CT2PKBF7
0 Comments
Paid Land Office ৳500

ভুমি রের্কড বই চেক

এপ্রিল ২০২৬ আমি নতুন নামজারির আবেদন করে সাভার উপজেলা অধীস্থ বলিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে রের্কড বই চেক করার জন্য অফিসে কর্মরত রের্কড কিপার কাছে ৫০০ টাকা পরিশোধ করে সেবা গ্রহন করেছিলাম।

সাভার, Dhaka 25 August 2026 3 views DKWVU9S6
0 Comments
Paid Land Office ৳300.0K

ডিসি অফিসের এল এ শাখার জমি অধিগ্রহণের টাকা ছাড়ের জন্য

ডিসি অফিসের এল এ শাখার জমি অধিগ্রহণের টাকা ছাড়ের জন্য — নামের তহশিলদার টাকা চায়।তাঁর দাবি ৩ লক্ষ টাকা ছিলো। আমরা পরে ৮০ হাজার টালা দেই। এই — টাকা না দিলে এই কাগজ ওই কাগজ করে আমাদের ৩ মাস ঘুরায়। পরে আমরা এই টাকা টা দেই। সে এখন সদর ভুমি অফিসের তহশিলদার।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CTVFAC4Z
0 Comments
Paid Passport Office ৳3.3K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে ফাইল জমা নেয়ার সময় বলে ফরমের এখানে ভুল, ওখানে ভুল, ঠিক করে নিয়ে আসো। দ্বিতীয় বার গেছে আরও নতুন করে গেলে বলে আবারও বলে এটা ঠিক করে নিয়ে আসো, ওটা হবে না ইত্যাদি। তাই বাধ্য এক দালাল ধরে ৩৩০০ টাকা বেশী দিয়ে পাসপোর্ট করেছি।

হবিগঞ্জ, Sylhet 25 August 2026 5 views SYBQL8LH
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানাই যাই, সরকারি ফী বাদে ৫০০ টাকা খরচ বাবাদ দারগা দাবি করে, পরে ঐটা দিতে হিছে বাদ্য হয়ে

এটা সবখানেই হয় আমার ধারনা, আমারটা লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CT27QUCQ
0 Comments