All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Paid Public Hospital ৳1.5K

ECG,BONE SCAN টেস্ট

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আমি ইসিজি করাতে যাই, কাউন্টারে টেস্টের টাকা দেওয়ার পরও টেস্ট করানোর পর অতিরিক্ত টাকা দাবি করে। আর bone scan এই টেস্টটি করাতে গিয়েছিলাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল সেন্টার (ইনমাস) ৩০০০ হাজার টাকার টেস্টে ১০০ হাজার অতিরিক্ত চাইছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKV9YEQX
0 Comments
Paid Land Office ৳2.0K

খাজনা

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন ভূমি অফিসে এক বছরের জমির খাজনায় ১৫০ টাকার বদলে অতিরিক্ত ১৮৫০ টাকা নেয়। এখন আপনি হয়তো বলতে পারেন আগের কোনো খাজনা দেওয়া বাকী ছিল,কিন্তু উত্তর হচ্ছে না আমি প্রতিবছর নিয়মিত খাজনা দিয়ে ফেলি। এই টাকা লোকজন বেদে আরও বেশি করে নিয়ে থাকে। তার উপর আবার কম্পিউটার চার্জের নাম দিয়ে জনপ্রতি ২০০-৫০০ টাকা করে রাখে। একি সাথে নামজারিতেও একই অবস্থা পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বেশির ভাগ ভুমি অফিস ১১২০৳ ফি বিগত বছরগুলোর ন্যায় ৭০০০-১২০০০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। না দিলে নামজারি করে না। বিভিন্ন ওজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয়। উল্লেখ্য, আমাদের বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ঐ মন্ত্রীর গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 3 views CT2KLUMP
0 Comments
Refused Other public office ৳4.0K

Jjjj

সিরাজগঞ্জ জেলার 7নং ওয়ার্ড এর মেচড়া ইউনিয়ন 9 ওয়ার্ডের মেম্বার আওমীলীগ দল করে এবং বর্তমান 9 নং ওয়ার্ডের মেম্বার — মেম্বার তিনি গর্ভবতী মহিলা কার্ড করার জন্য আমার ফ্যামিলি থেকে চার হাজার টাকা ঘুষ চেয়েছে,, এবং এই — মেম্বার নিয়মিত গুষের মাধ্যমে কাজ করে থাকেন আবার অনেকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন না, এই — মেম্বার এর উপর বিভিন্ন উপকর্ম করে থাকেন

গ্রাম, Rajshahi 25 August 2026 3 views RJAXWSAK
0 Comments
Paid City Corporation ৳800

জন্ম নিবন্ধন

সার্ভার সমস্যা যাতায়াত ভাড়া বাবদ ৮০০/- টাকা দাবি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের সচিব — কিন্তু ১৮দিন পার হওয়ার পর ও সেবা পাইনি।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKNRQPFS
0 Comments
Paid Other public office ৳50.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট এলাকার ইন্সপেক্টর ৫০ হাজার টাকা দাবি করেন এবং এই টাকা ছাড়া উনি লাইসেন্স নবায়ন করবেন না, নানা রকম কারন দেখিয়ে লাইসেন্স নবায়ন ঝুলিয়ে রেখেছিলেন।

গাজীপুর,শ্রীপুর, Dhaka 25 August 2026 3 views DKNRKJAD
0 Comments
Refused Public Hospital ৳500

মেডিক্যাল সার্টিফিকেট ফর ফিটনেস

আমি একটি মোটরসাইকেল ক্রয় করেছিলাম।পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর ফিটনেস এর জন্য সরকারি হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট এর জন্য গেলে টাকা চায়।তারপরে নিজ থেকে প্রত্যাখান করেছিলাম।

গাজীপুর, Dhaka 25 August 2026 3 views DKH86YNL
0 Comments
Paid Sub-Registry Office ৳250.0K

দলিল রেজিস্ট্রেশন

সাব রেজিস্ট্রার, আশরাফ আলী, সিরাজগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস। সে একজন পরিচিত ঘুষখোর সাব রেজিস্ট্রার। বাড়ি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী। একটি দলিল রেজিস্ট্রেশন বাবদ সরকারি ফি বাদে তাকে ২৫০০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন হবে না। নিরুপায় হয়ে দিতে বাধ্য হয়েছি। কাগজপত্রে কোন ধরনের সমস্যা ছিল না।

সিরাজগঞ্জ, Rajshahi 25 August 2026 3 views RJ7T755D
0 Comments
Paid Other public office ৳2.5K

NID card তৈরি

এনআইডি কার্ড তৈরি করার জন্য কাগজ জমা দিলে কাগজের মধ্যে কিছু কাগজ নাই বলে পাটওয়ে দেয় একটার পর একটা ভুল আছে এরকম বলে ২ মাস এবং কি ৯ মাস পর্যন্ত করে থাকে পরে টাকা দিলে এক সপ্তার মধ্যে কাজটি হয়ে যায়

পটিয়া,, Chattogram 25 August 2026 3 views CTZTVVC6
0 Comments