All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Refused Tax Office ৳50.0K

সরকারি সেবা প্রদান

আমি একজন সরকারি কর্মচারী। একজন আইটিপি এসে আমার নিকট ৫০০০০ টাকার বিনিময়ে একটি ফাইলের ট্যাক্স অনৈতিকভাবে কমিয়ে দিতে বলে। আমি তাকে নিষেধ করায় বা আমার আপারগতার কথা জানালে সে আমাকে তার পাওয়ারফুল লিংক লবিং এর কথা বলে এবং আমার রেপুটেশন সে চাইলেই অপবাদ দিয়ে খারাপ করে দিতে পারে এমন আকারে ইঙ্গিতে ভদ্রভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করে প্রচ্ছন্ন হুমকি দেয়।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKHLQH4S
0 Comments
Paid Other public office ৳150.0K

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

রংপুর, Rangpur 24 August 2026 3 views RNYFVDBM
0 Comments
Refused Education Office ৳100.0K

টেন্ডার এর বিলের চেক দেওয়ার জন্য

আমার কাছে কথোপকথন এর ভিডিও আছে। এবং দুইজন সাক্ষী আছে। টাকা না দেয়ায় আমার ট্যাক্স এর কাগজ আটকে রাখছে। আবার হুমকিও দিছে।

ঢাক শিক্ষা ভবনের লেইস প্রজেক্টের একাউন্টস অফিসার "anonymous", Dhaka 24 August 2026 3 views DKACLBVZ
0 Comments
Paid Passport Office ৳30.0K

নতুন পাসপোর্ট করা

আমার ইমারজেন্সি পাসপোর্ট লাগতো তাই আমি করছিলাম কিছু করার ছিল না অসহায় হয়ে গেছিলাম আমি। এর মাঝে আবার দেশের আইনের জটিলতা ছিল এগুলো আরো কিছু ঘাটতি ছিল।

ফেনী, Chattogram 24 August 2026 3 views CT4DJ5SR
0 Comments
Paid Other public office ৳200

প্রতিবন্ধী নিবন্ধন

প্রতিবন্ধী নিবন্ধনের আবেদন যে নিচ্ছিল সে ২০০ টাকা দিতে বাধ্য করে। সমাজসেবা অফিসের সহায়ক বা এমন কিছু হবে হয়তো। আমার কাছে ছবি আছে সেই লোকের।

Tala, Satkhira, Khulna 24 August 2026 2 views KHXVCYXN
0 Comments
Refused Education Office ৳100.0K

বদলী

শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন এটিও আমার বদলী করার নাম করে এক লক্ষ টাকা দাবি করেছে। কিন্তু আমি বিষয়টি প্রত্যাখ্যান করেছি। এবং পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি বদলী হতে পারি। যে বদলী হয়েছে সে এক লক্ষ বা তার বেশি টাকা দিয়ে বদলী হয়েছে। যে এটিও বদলী হয়েছে সে ইতিমধ্যে ঘুষের টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মান করেছে। এই চাকুরী করে এত টাকা কোথায় পেল এই প্রশ্ন কি কারো মাথা আসে না?

শরীয়তপুর সদর, Dhaka 24 August 2026 3 views DK9JNKB4
0 Comments
Refused Other public office ৳500

ভোটারের জন্য আবেদন

হয়রানির শীর্ষে আছে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অফিস,,,আর স্টাফদের খারাপ আচরণের কথা নাই বললাম,,,নতুন ভোটার হইতে যে পরিশ্রম করতে হয়,,,সেই পরিশ্রম ১০টা বাচ্চা জন্ম দিতেও হয় না,,,,,তাড়া ক্লিয়ার করে কোন কথা বলবে না,,,,২টা প্রশ্ন করলে ১টা উত্তর দিবে,,,দিনের পর দিন ঘুরাবে ভোটার আবেদনের জন্য!!!নতুন ভোটার হবার জন্য নিজের অনলাইন জন্মনিবন্ধন,,বাবা মার এনআইডি,,চেয়ারম্যান সার্টিফিকেট,, কারেন্ট বিলের কাগজ,,, মার্কশীট , আবেদন ফরম,,আরো কি প্রয়োজন আছে,,,এতো গুলা কাগজ দেওয়ার পর ও দুই তিনবার ফেরত দিছে??আসলে কি টাকা ছাড়া আমাদের এই প্রাপ্য অধিকার পাবো না??এই হয়রানির শেষ কোথায়???

সরিষাবাড়, Mymensingh 24 August 2026 2 views MY43VPVS
0 Comments
Refused Accounts Office ৳15.0K

পেনশনের কাজের জন্য ট্রেজারি অফিস ও নির্বাচন অফিস

আমার বাবা মারা যাওয়ার পর আমার মা তাঁর পেনশন পেয়ে আসছেন। EFT চালুর পর NID-তে নামের অসামঞ্জস্যের কারণে তাঁর পেনশন বন্ধ হয়ে যায়। গাইবান্ধা ও রংপুর নির্বাচন অফিসে প্রায় তিন বছর হয়রানি ও ভোগান্তির পর NID-এর ভুল সংশোধন করা হয়। এরপর মায়ের পেনশনের ফাইল প্রক্রিয়া করতে সাদুল্লাপুর ট্রেজারি অফিসের কর্মকর্তারা ১৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় পেনশন অফিসে যোগাযোগ করলে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো টাকা ছাড়াই সমস্যার সমাধান করেন। এছাড়া সাদুল্লাপুর নির্বাচন অফিসে NID-এর কাগজপত্র জমা দিতেও ৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি। সাধারণ নাগরিকদের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

সাদুল্লাপুর, গাইবান্ধা, Rangpur 24 August 2026 2 views RNFLEZGW
0 Comments
Paid Customs Office ৳150.0K

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়।যাতে হয়রানি না করে।

কুমিল্লা, Chattogram 24 August 2026 2 views CTL686RE
0 Comments