All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করছি।

প্রথম দিন গিয়ে তাদের অসাধু আচরণ দেখে চলে আসছি, তারপর দ্বিতীয় দিন গিয়ে, প্রথমেই বাংলাদেশি নাগরিক কিনা সেটা যাচাই করতে গেছি,তারপর সেখানে ভুল ধরছে, আমার আইডি কার্ডের বাংলাদেশের লোগো ঝাপসা কেন,তার জন্য সত্যয়ন না করেই পাঠিয়ে দিছে। তারপর পুনরায় নতুন আইডি কার্ড প্রিন্ট করে আনার পর যাচাই করে দিছে। তথ্য যাচাইয়ে যাওয়ার পর ভুল ধরলো, আমার জেলায় না করে এখানে আসছি কেন? নিজ জেলায় যেতাম এবং যে ভুল গুলা ধরা প্রয়োজন নেই সেগুলা ধরে পাঠিয়ে দিছে। তারপর এক দালালের সাথে কথা বলে জানতে পারলাম এমন পঞ্চাশটা ভুল ধরতে পারবে, পরে তারে জিজ্ঞাসা করলাম কি ভুল ধরবে একটা উদাহরণ দেন দেখি। সে বল্লো আপনি তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি কার্ড আছে আপনার? এই কথা শুনার পর কথা না বাড়িয়ে টাকা দিয়ে সমস্ত ভুল ঠিক করে ফেলছি।

মোহাম্মদপুর, ঢাকা।, Dhaka 24 August 2026 3 views DKRTHSUS
0 Comments
Paid Accounts Office ৳3.0K

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DK72DJKD
0 Comments
Paid Other public office ৳4.5K

ভোমরা ইমিগ্রেশন অফিস

আমি আমার অফিস হতে ৩০ দিন ছুটি নিয়েছিলাম। আমার অফিসিয়ালি ৩০ দিনের ছুটি পাশ করাছিল।অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল সেটা। ওই ছুটির NOC একটা শব্দে সমস্যা ছিল। ওখানকার ইমিগ্রেশন পুলিশ অফিসার(নাম: — )আমার কাছে ৫০০০/- টাকা দাবি করে(জুলাই মাসের ৩য় সপ্তাহে,২০২৬)। আমার স্ত্রী তখন তার imergency অপরেশন এর জন্য চেন্নাইতে আমার জন্য অপেক্ষা করছিল। তার সাথে আমার শাশুড়ী চেন্নাই আপোলে হসপিটালে ক্যান্সারের সাথে লড়ছিল। এমতাবস্থায় আমার টাকাদিয়ে immigration cross করা ছাড়া কোন উপায় নেই।

ভোমরা বন্দর ইমিগ্রেশন, Khulna 24 August 2026 2 views KH5SSBNY
0 Comments
Refused Land Office ৳50.0K

Namjari

jomi r namjari korte partesi na barbar shudu reject kore ei kagoj sei kagoj er nam kore. Kanungo computer operator soho puro team jorito kono action neya hoy na .Ghure fire tarai . Eder aktu action neya hok kono kaj to korei na saradin khali ghuser jonno boisa thake. pore ses mes dalaler maddhome 50000 taka dabi korse . Matlab dhakkin upojela vumi office . kissu hobe na ei ghus khor der tara sara jibon beche thak .

Matlab dhakkin, Chattogram 24 August 2026 2 views CTA8J2PK
0 Comments
Only demanded Land Office ৳25.0K

নামজারি

25000/-টাকা দিলে কাজে সাহায্য করবে। তা না হলে ভূমি অফিস তপশিলির অফিস এবং সকল কাগজ পত্র দেওয়া এবং দৌড়ানো নানা হয়রানি শিকার হতে হয়

ফরিদপুর, নগরকান্দার, Dhaka 24 August 2026 2 views DKCTHE22
0 Comments
Refused Other public office ৳1.0K

সার্টিফিকেট উত্তলন

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ওনার্স সার্টিফিকেট উঠাতে গেলে ১০০০ টাকা দাবি করে, যা আমি প্রত্যাখ্যান করে চলে আসি। কিন্তু, আমার সার্টিফিকেট খুব প্রয়োজন। হয়ত বাধ্য হয়ে টাকার বিনিময়ে সার্টিফিকেট টা আমাকে নিতে হবে।

বগুড়া, Rajshahi 24 August 2026 2 views RJL38Q9V
0 Comments
Paid Other public office ৳7.0K

পুলিশ ক্লিয়ারেন্স পেপার বিদেশ যাওয়ার জন্য

পুলিশ ক্লিয়ারেন্স পেপার দরকার ছিলো ,থানায় যাবার পরে বল্ল পাসপোর্ট এর এড্রেস চেঞ্জ করতে হবে অথবা আবার পাসপোর্ট বানাতে হবে এই ইনফরমেশন এ হবে না,পরে টাকার অফার দুয়ে ৭০০০ টাকা নিয়ে করে দিছে।

সখিপুর,ভেদরগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DKQT2TCB
0 Comments
Refused Tax Office ৳100.0K

ব্যাংক হিসাব জব্দ প্রত্যাহার

আমি বকেয়া কর পরিশোধের কোন চিঠি পাইনি। কিন্তু আমার ব্যাংক হিসেব ফ্রিজ করা হয় ও টাকা নিয়ে আসা হয় কিছু। পরে অফিসে গিয়ে শুনলাম ১৮৪ ধারায় এসেস্মেন্ট হয়েছিল ও অনেক আগের কোন অফিসার করেছিল। আমি আমার ব্যাংক হিসেব মুক্ত করার কথা বললেও উপ কর কমিশনার বলেন যে কমিশনারকে খুশি না করলে ব্যাংক জব্দ প্রত্যাহার হবে না। কমিশনার মহোদয় এর অনুমতি ছাড়া কোম্পানির ব্যাংক হিসাব খুলা যাবে না। যদিও আমার প্রতিষ্ঠানের ১৪৭ হয় এবং আমি সবসময় কমকর্তাদের খুশি করি, তারপরও আমার কোম্পানিকে প্রতিনিয়ত কমিশনার, উপ কর কমিশনার হয়রানি করে। কর অঞ্চল ১৪তে ব্যাংক হিসাব নাকি কমিশনার না চাইলে খুলা যাবেনা, যদিও এর কোন আইনি ভিত্তি নেই।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKJMTKUF
0 Comments
Refused Sub-Registry Office ৳10.0K

জমি রেজিস্ট্রারি

জমি রেজিস্ট্রারি জন্য সময় বিকাল ৪টা পার হয়ে গেছে বলে লেইট পাইন ১০হাজার। জমি এওয়াজ বিনিমন করলে সাবরেজিস্টার বলে কর পাকি দিছে বল ষোস চাই ১০ হাজার। দানপত্র দলিল করলে বলে কর পাকি দেওয়ার জন্য দানপত্র দলিল করছে বলে বলে ১০হাজার ইত্যাদি বানিজ্য চলছে

আনোয়ারা, Chattogram 24 August 2026 3 views CT8LZ8ZE
0 Comments
Paid Passport Office ৳3.3K

পাসপোর্ট

সরকারি ব্যাংক ড্রাপ থেকে অনেক টাকা বেশি নেওয়া হয়। এটা যে শুধু আমার সাথেই এমন হয়েছে বিষয় টা এমন না। দালালদের আলাদা কোড আছে। এপ্লাই ফর্মে যদি দালালের কোড না থাকলে তাহলে ঐ পাসপোর্ট এর আবেদন জমা নেয়। তাছাড়াও যাদের id card এর সাথে নাম কিংবা বয়স ঠিক নেই তাদের থেকে তো এমনও দেখি ১,০০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকাও নিতে দেখেছি

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, Chattogram 24 August 2026 3 views CT5HE9E6
0 Comments
Paid Traffic Police ৳1.5K

হেলমেট ছাড়া যাওয়ার কারণে নিয়ম বহির্ভূত আলাদাভাবে টাকা নিয়েছে

হেলমেট ছাড়া যাওয়ার কারণে সরকারী খাতায় ফাইন না উঠিয়ে আমার কাছ থেকে রশিদ ছাড়া ১৫০০ টাকা নিয়েছে

গাজীপুর, Dhaka 24 August 2026 3 views DKHSYZ8A
0 Comments
Paid Education Office ৳130.0K

রেজাল্ট

আমি ২০২৪ সালে এস এস সি পরীক্ষা দি।খুব ভালো পরিক্ষা দিবার পর রেজাল্ট হয় আমার পদার্থ বিজ্ঞান ফেল দেয় উক্ত বিষয় কোনে নাম্বার ছিলো।পরে এটা নিয়ে র্বোড যাবার পর তারা নানা ধরনে হয়রানি করে।পরে রেজাল্ট পরিবর্তন করে দিবে বলে ১লক্ষ ৫০ হাজার পরিক্ষা নিয়ন্ত্রক দাবি করে আমি তাকে আমার জমানো এবং বাসায় না জানিয়ে আমার বোনদের কানের দুল দিয়ে সবমোট ১লক্ষ ৩০ হাজার টাকা দি।কিন্তু আমার কাজটা করে দেয় নাই আমি এর পর ২ বার পরিক্ষা দিছি ২বার খারাপ ফেল আসলো।বোড প্রতিবাদ করা নিজের পায়ে কুরাল মারা মত

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 3 views CTZ396EF
0 Comments
Paid Accounts Office ৳5.0K

আটকে থাকা বেতন তোলা

বেতন আটকে ছিলো। বেতন যেখানে তাদের মানবিক কারনে হলেও কাজ দ্রুত করে পরিশোধ করার কথা, ৭ মাসের বেতন তোলার জন্য ৫০০০/- দিতে হয়েছে। বাধ্য হয়েছি দিতে। আরও অর্থ দাবি করতে পারে। বেতন এখনো পাওয়া যায় নাই।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKZVB9N4
0 Comments