All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Only demanded Land Office ৳50.0K

BDS জরিপ

বাংলাদেশে চলছে BDS জরিপ। আমাদের এলাকায়ও চলছে। কিন্তু যারা জরিপ করে তারা প্রতিটি ভূমি মালিক হতে বিভিন্ন সমস্যা দেখানোর মাধ্যমে অনেক টাকা ঘুষ নিচ্ছে। 'ঘুষ না দিলে জরিপ করবে না' এই ভয় দেখাচ্ছে। আমাদের জমির কেনা দাম ৪০০০০ হাজার। আমার জানা মতে কোনো ভেজাল নাই। কিন্তু জরিপ করারা জন্যে ৫০০০০ টাকা ঘুষ না দিলে নাকি জরিপ হবে না।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKNZ5RY6
0 Comments
Paid Other public office ৳1.0K

জজ কোর্টের মামলার তথ্য

মামলার তথ্য জানতে জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর আদালতে গিয়েছিলাম। মামলার তথ্য প্রদান এবং মামলার গতি প্রকৃতি জানানোর পর আমার কাছে টাকা দাবি করে এরপর আমার সুবিধা জনক সময়ে মামলার পরবর্তী শুনানির ডেট দিতে টাকা নেয়। এই কাজটি করে ওই কোটের পেশকার এবং পিওন। মোট ১০০০ টাকা নেয়। উল্লেখ্য ওই দিন Additional 2 জজ অফিসে ছিলেন না।

Panchagarh, Rangpur 24 August 2026 2 views RN979AWD
0 Comments
Paid Traffic Police ৳500

ট্যাক্স টোকেন নবায়ন

আমার বাইকের ট্যাক্স টোকেন এর ২ দিন আগে মেয়াদ শেষ হয়েছে...এই জন্য পুলিশ মামলা দিবে পরে ৫০০ টাকা দিয়েছি...আরো বেশি চাইছিলো লোকেশন: হেতালিয়া বাধঘাট,পুলিশ বক্সের সামনে,পটুয়াখালী

পটুয়াখালী, Barishal 24 August 2026 2 views BRT9PAF9
0 Comments
Refused Land Office ৳10.0K

ভূমির খারিজের আবেদন

সাব কবলা দলিল রেজিষ্ট্রেশন করার পর নতুন খারিজ খতিয়ান জারি করার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১১৭০ টার স্থলে ১০,০০০ টাকা চাওয়া হয়েছে। যা আমি প্রত্যাখান করেছি এবং এখনো আবেদন না করে অপেক্ষায় আছি।

শ্রীকাইল ইউনিয়ন ভূমি অফিস, Chattogram 24 August 2026 2 views CTHW4WHQ
0 Comments
Paid Other public office ৳500.0K

Government tender approvals

So basically its not how the other services here mentioned like you pay a fixed amount to get a specific thing done. What i am talking about is the problems government contractors face when they are undertaking tenders from PWD, PDB etc and to pass a tender the contractors has to atleast sign documents from minimum 3-4 engineers ranging from executive to all the way down to a site engineer and each engineer takes a bribe of a minimum 5%-1% of the estimated tender amount. The executive or the additional chief engineer takes the biggest cut and without these bribes they wont approve any tender which is a big burden for contractors because it extremely lowers their profit margin.

Dhaka, Dhaka 24 August 2026 2 views DKLMJYXF
0 Comments
Paid Passport Office ৳6.5K

পার্সপোর্ট করা

ফ্রম নিজে পূরণ করে নিজে জমা দেয়াই, ভূল হইছে বলে বাতিল করে, পরে পরবর্তীতে ৬৫০০ দফা রফায় ইন্সট্যান্ট ছবি তুলে ১০দিনের ভিতর পার্সপোর্ট ডেলিভারি দেই।

কক্সবাজার, Chattogram 24 August 2026 2 views CTGFLRNM
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

আমার বাবার নামে খারিজকৃত সম্পত্তি আমাদের পরিবারের সবার নামে নাম জারি করার জন‍্য আবেদন করি।আবেদনের কপি নিয়ে গেলে টাকা দাবি করে।টাকা না দিলে বাতিল করবে বলে হুঁশিয়ারি দেয়।আমি ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করি।

চরকাঁকড়া, নতুন বাজার,কোম্পানীগঞ্জ,নোয়াখালী, Chattogram 24 August 2026 3 views CT4F7UND
0 Comments
Paid Public Hospital ৳10.0K

PG Hospital এ অপারেশনের জন্য ভর্তি

প্রায় ৩ মাস চেষ্টা করেও আত্মীয়কে PG Hospital(বর্তমান BMU) কানের অপারেশনের জন্য ভর্তি করাতে পারিনি; পরে হাসপাতালের ৪র্থ শ্রেনীর এক কর্মচারীকে ১০,০০০ টাকা দেওয়ার পর ভর্তি হয়ে অপারেশন হয়েছে। পাশাপাশি অন্য রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারি সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKSJ2TZ5
0 Comments