All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid Land Office ৳2.0K

জমির খতিইয়ান উত্তলোন করার জন্য আবেদন।

আমি কুষ্টিয়া ভেড়ামারা AC Land এ গিয়ে আমাদের জমির খতিয়ান তোলার জন্য আবেদন করেছিলাম, পরবর্তীতে তারা আমাকে অনেক দিন ঘুরানোর পর একদিন সরাসরি ২০০০ টাকা চেয়ে বসে। পরবর্তীতে আমি রাজি না হলে তারা বলে তাহলে এভাবেই ঘুরতে থাকেন। একটা সময় পর আমি ২০০০ টাকা দিয়েই উত্তলোন করেছিলাম(ঘুষ দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী)। আর শেষ কথা-যেকয়দিন আমি ঘুরেছিলাম বিভিন্ন টেবিলে টেবিলে তখন টেবিল প্রতি ২০-৫০ টাকা টেবিলের নিচ দিয়ে না দিলে তারা তাকানোর সময় বা হাতে কলমও চলে না।

ভেড়ামারা, Khulna 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳4.0K

নামজারি

ফোন করে তলিশলদার বিকাশে ৪,০০০/- (চার) হাজার টাকা দাবী করেন; আমি ২০০০/- টাকা দিতে রাজি হই; তাতে উনি রাগ করে ফোন রেখে দেন; সর্বশেষ নামজারিটি সম্পূর্ণ হয়েছে; আলহামদুল্ললাহ্!

ফুলবাড়ীয়া উপজেলা, Mymensingh 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

নাম খারিজ

মায়ের চিকিৎসার জন্য জমি বিক্রি করব। জমি বিক্রির পূর্বে নাম খারিজ করতে হয়। সেই জন্য আমার বাবা নাম খারিজ করতে রাজারহাট ইউনিয়ন ভূমি অফিস যায়। সেখানে ভূমি অফিসের কর্মকর্তা । তিনি নাম খারিজ আটকায় দেয়, তিনি বলে জমির দলিল অনুযায়ী, রেকর্ড ঠিক নাই । সেই রেকর্ড ঠিক করতে হবে মামলা করে। এই মামলা চলবে প্রায় ধীর গতিতে এক বছর বা তার বেশী। তখন তিনি পরামার্শ দেন, উপরের স্যারদের ম্যানেজ করলে সম্ভব। তিনি বলেন ২০০০০ টাকা হলে সম্ভব। পরে আমার বাবা প্রথমে ১০০০০ টাকা দিয়ে নাম খারিজ করারন এবং নাম খারিজ পর যেদিন জমি বিক্রির রেজিস্টার করে দেই। সেদিন বাকি টাকা নিতে আসে পরে অনেক অনুরোধ এর পর ৫০০০ টাকা দিয়ে ম্যানেজ করি। সর্বোমোট ১৫০০০ টাকা নেয়। আমার প্রশ্ন হল যদি সঠিক সমস্যা হয় টাকা দিলে সমাধান হয় কিভাবে ।

রাজারহাট, কুড়িগ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Paid Customs Office ৳45.0K

ভ্যাট মামলার ভয় দেখিয়ে ঘুষ খাওয়া

কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস আজিমপুর সার্কেল এর সুপার দুইটি প্রতিষ্ঠানে রাজস্ব আদায়ের নামে পরিদর্শনে যায়, পরে তার অফিসে ডেকে রাজস্ব ফাঁকির মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে, পরে সেটি আমি ৪৫,০০০ টাকায় দফারফা করি। উল্লেখ্য, সুপার সাহেব সরকারি অফিসে বসেই দেদারসে ধুমপান করে থাকে। আরও উল্লেখ্য, উক্ত সার্কেল অফিসে যারাই সুপার হিসেবে পোষ্টিং হয়ে আসে, তাদের এই ঘুষ খাওয়ায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যেতে সাহায্য করে উক্ত সার্কেল অফিস এর পিয়ন কম্পিউটার অপারেটর — নামক ব্যক্তি, যে আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে অত্র সার্কেলে চাকুরী করে এবং অফিসারদের ঘুষ লেনদেনে পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে, তার মোবাইল নাম্বার: [redacted]

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳500

মালিকানা যাচাই

আমার চোর নিয়ে যাওয়ার সময়, চোরসহ বাইক ধরে ফেলেছি৷ তারপর থানাতে হস্তান্তর করার পর বাইকও জব্দ করেছে পুলিশ এটা বলে যে বাইক 'আলামত'৷ তারপর বাইকের মালিকানা যাচাই করার জন্য বিআরটিএ তে পাঠানো হয়, আমিই নিয়ে গেছি৷ বিআরটিএ'র লোক বলছে এটা পরে যাচাই করে পাঠাবো, কিন্তু অফিস সহকারীর হাতে ১হাজার টাকা চেয়েছে তাহলে এখনি করে দিবে৷ পরে ৫০০ টাকায় রাজি হয়৷ যেটা প্রথমে বলেছে আজকে হবে না, কালকে মালিকানা যাচাই করে পাঠাবে৷ সেটা ৫০০ টাকায় মাত্র ১৫ মিনিটে হয়ে গেছে৷

লক্ষ্মীপুর, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি খতিয়ান নিবেদন

নামজারি খতিয়ান রেজিস্ট্রেশন অনলাইন আবেদন করার পর কোনো রকম অগ্রগতি হয়নি, ডেডলাইন শেষ হয়ে 2 মাস অতিক্রম হওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি। ১০ নং ভাটরা ইউনিয়নের ভূমি অফিসের তোশিলদারের সাথে যোগাযোগ করার পর উনি জমির পরিমাণ অনুসারে ঘুষ দাবি করে এবং বলে যে, ওই ঘুষ রামগঞ্জ ভূমি অফিস এবং ভাটরা ভূমি অফিসের কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি হবে, এবং এটাও দাবি করেন যে ঘুষের কিছু অংশ মন্ত্রণালয় পর্যন্ত যাবে। ঘুষের টাকা জমা নেয় রামগঞ্জ ভূমি অফিসের কোনো এক অফিস সহযোগী। ওনারা এটাও বলেন যে যেসকল ফাইলের জন্য ঘুষ দেয়া হয়, শুধুমাত্র সেসকল ফাইল প্রসেস করা হয়। নতুবা চেয়ারের নীচে ফাইল ফেলে রাখা হয়।

ভাটরা, রামগঞ্জ, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

Passport create

১৫০০ টাকা না দিলে নতুন পাসপোর্ট পাওয়া যাবে না। ঘুষ না দিলে ভুল আর ভুল। দালালরা পাসপোর্ট ফর্মের ইমার্জেন্সির জায়গায় একটা কোড লেখে দেয়। পাসপোর্ট অফিসাররা ফর্ম হাতে নিয়েই ওই কোড দেখে

Natore, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য দুবার পরীক্ষা দিয়ে দুই বারই ফেল করাইছে( আমি নিশ্চিত আমি পাশ করেছি) পরে বাধ্য হয়ে ৩০০০ টাকা দিয়ে পরেরবার পাশ করায়েছে(পরিক্ষায় কিছু না করেও)। আরও কষ্টের কথা কি জানেন, বায়োমেট্রিক করাতে গিয়ে বলে আপনার ফাইলে।সমস্যা আছে ৩০০ টাকা দেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন।

মেহেরপুর, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳500

ট্রেড লাইসেন্স নবায়ন

আড়ালে চাওয়া হয়েছিল, না দিলে বিলম্ব হবে ডেলিভারি প্রদানে। আমার তাড়াহুড়া ছিল কারণ ব্যাংক লন নিবো তো ট্রেড লাইসেন্স নবায়ন করতেই হবে।

ঢাকা, মিরপুর-১০, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

নামজারি

অনলাইনে আবেদন করলাম ২৫ দিন পরে রিজেক্ট করলো, অফিসে গেলে আমার থেকে অতিরিক্ত টাকা চায় সমস্যা শুনতে চাইলে বলেনা, পরে উপায় না পেয়ে সমঝোতা করে ৬ হাজার নিল কমপ্লেইন করেছি কোনো লাভ হয়না, এতো সময় ছিল না হাতে

কাহালু, বগুড়া, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳100.0K

Police investigation for a case where all clear evidence is present in favor of me

আমার শত্রু কর্তৃক আমার নামে একটা মিথ্যা মামলার আবেদন করা হয় আদালতে। আদালত আমার ঠিকানা ও অভিযোগ তদন্তে পুলিশের একটা সংস্থাকে দ্বায়ীত্ব দেয়। অভিযোগের পুরো বর্ননার স্থান, তারি্‌খ সময় আমার অবস্থানের ও কল রেকর্ডের সাথে কোন মিল পাইনি পুলিশ। সকল তথ্য প্রমান আমার পক্ষে থাকার পরেও তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেবার জন্য ৪ লক্ষ টাকা চাই এবং আমি শেষ পর্যন্ত ১ লক্ষ টাকা দিতে বাধ্য হই

Gulshan, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳2.5K

Birth Certificate

আমি আমার প্রথম সন্তানের জন্ম সনদ নিতে কক্সবাজার পৌরসভা অফিসে যায়। আট মাস পরও আমি জন্ম সনদ পায়নি। পরে ৫০০ টাকা দেওয়ার পর ৩ সপ্তাহ পরে পায়। ২য় সন্তানের ক্ষেত্রে ২০০০ প্রদান করি যাতে আর্জেন্টলি করে।

Cox's Bazar, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳100

পোস্টাল অফিস থেকে বৈদেশিক পণ্য সংগ্রহ

প্রায় ২ মাস পূর্বে আমি আলি এক্সপ্রেস থেকে ১ টি পণ্য অর্ডার করি এবং এটি গত মাসের শুরুর দিকে লোকাল পোস্ট অফিসে এসে পৌঁছায় অথচ আমাকে কোনো কল দেয়া হয়নি, অতপর নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর আমি সেখানে গেলে আমাকে বলা হয় যে আপনার পার্সেল এখানে নেই, এখনও আসে নাই। তারপর আমি ৩ বার জিপিও তে যাই এবং কোনো ফলাফল পাইনি । পরবর্তীতে একজন উর্ধ্বতন কর্মকর্তাকে জানানুর পর তিনি আমাকে আবার পোস্ট অফিসে যেতে বলেন এবং এবার তিনি পোস্ট অফিসে কর্মরত বেক্তিকে বলেন আমাকে তাদের রেজিস্ট্রি খাতা চেক করতে দিতে, চেক করার পর আমি খুঁজে পেলে সেই বেক্তি বলেন এখন এটা কোত্থেকে বের করবো কিন্তু পরবর্তীতে আমি সেই কর্মকর্তাকে ফোন দিতে নিলে তিনি পণ্যটি বের করে দেন । পরিশেষে আমি বের হওয়ার সময় তিনি টাকা চান চা-নাস্তা করার ১০০।

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳13.0K

নাম জরি

আমার শশুর মারা গেছে দাদা শশুর ও মারা গেছে ভুমিকা অফিসে নিয়ে যায়।নাম জারী করবার জন্য কিন্তু অফিসের স্যার পিওনের কাছে যেতে বলে সবাই কাজ পিওন করে দিবে ১৩০০০ টাকা নিলো। দুঃখের বিষয় কাজটা করে দেই নাই বিভিন্ন সমস্যা দেখায় টাকা পয়সা খেয়ে নিয়েছে এখনো পর্যন্ত নামজারি হয় নাই

যশোর, Khulna 24 August 2026 1 views
0 Comments