All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Paid Public Hospital ৳100

ইমারজেন্সিতে চিকিৎসা নিতে গিয়েছিলাম। চিকিৎসকের অ্যাসিস্ট্যান্ট ঘুষ নিয়েছে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বিকাল ৩ঃ৫০ এর দিকে ইমারজেন্সিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার দেখানো শেষে আমাকে বাইরে বসতে বলা হয় এবং প্রেসক্রিপশন আমার হাতে বুঝিয়ে দেওয়ার আগে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলে খুশি হয়ে যা দেওয়ার দেন, ৫০ টাকা দিলে প্রেসক্রিপশন দিতে আর অস্বীকার করে এবং সর্বনিম্ন ১০০ টাকা দাবি করেন।

Dhaka, Dhaka 23 August 2026 3 views DKNXZ86S
0 Comments
Paid Passport Office ৳1.5K

অতিরিক্ত ১৫০০ টাকা দিয়ে IP নামে ঘুষ না দিলে পাসপোর্ট ফাইল জমা হবে সব কাগজ ঠিক থাকলেও।

পাসপোর্ট জমা দেওয়া জন্য অতিরিক্ত ১৫০০ টাকা লাগবেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য নরসিংদীর। না হলে নানা ভাবে হয়রানি করবে যাতে আপনার ফাইল জমা না হয়

নরসিংদী, Dhaka 23 August 2026 2 views DK9K9PMA
0 Comments
Paid Land Office ৳2.0K

জমির হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ করা

আমার জমির খাজনা দিতে হবে কিন্তু হোল্ডিং নাম্বার স্থগিত করে রেখেছে সেটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে পরে আমি 2000 টাকা দেই

পাংশা, রাজবাড়ী, Dhaka 23 August 2026 2 views DKMVG576
0 Comments
Paid Other public office ৳1.9K

জন্ম নিবন্ধন অনলাইনকরন

১) ২০২০ সালের নভেম্বরের দিকে আমি যখন নতুন ভোটার হব, তখন জন্মনিবন্ধন কাগজটি অনলাইন করার জন্য দায়িত্বরত ইউনিয়ন সচিব যা-তা বুঝিয়ে ৪০০০ টাকা দাবি করে। কিন্তু আমি নিরুপায় হয়ে এবং ইমার্জেন্সি থাকার কারণে ৭০০+ টাকার দিয়ে কাজটি তাৎক্ষণিক করে নিই। এখন কথা হচ্ছে যে কাজ করা যাবে না, সার্ভার অফ করে রাখছে হেড অফিস থেকে ইত্যাদি, সে কাজ ১ কর্ম দিবসে হয়ে গেল🙂 ২) পাসপোর্ট করার জন্য ২০২৪ এর শেষে বাবা মায়ের নাম সংশোধনের জন্য সেই পূর্বের মত ১২০০+ টাকা লেগেছিল 🙂

রাণীশংকৈল, Rangpur 23 August 2026 2 views RN27C43W
0 Comments
Paid Other public office ৳1.0K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

নিজে নিজে বহু ঝামেলার পরেও ৩ বার পাসপোর্ট অফিসে যাওয়ার পর পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন আসে আমার থানায় এসবি শাখায়,পুলিশ আমার কাছে ১৫০০ টাকা দাবি করে আমি দিতে রাজি হয়নি সে কাগজ জেলায় রিটার্ণ পাঠিয়ে দেয়, জেলা এসবি অফিস থেকে কয়েকবার যোগাযোগ করা হয় তবুও আমি রাজি ছিলাম ঘুস দিতে এদিকে আমার পাসপোর্ট জরুরী হওয়ায় অপারগ হয়ে জেলা এসবি অফিসে ১০০০ টাকা দেওয়াই লেগেছে।

ভোলা, Barishal 23 August 2026 3 views BR8DE97N
0 Comments
Paid Other public office ৳2.0K

Certificate Name correction

আমার মায়ের নাম সার্টিফিকেট ভূল ছিল। পরে তা সংশোধন করতে সরকারি খরচের বাইরে এই ২০০০ টাকা আমার থেকে দাবি করে, পরিশোধ করলে ও সময় মতো কাজ করে দেয় নি। রাজশাহী শিক্ষা বোর্ড সেইম!!

Rajshahi Educational Board, Rajshahi 23 August 2026 2 views RJT9HMMX
0 Comments
Paid Other public office ৳15.0K

এনজিও কার্যক্রম পরামর্শ ও প্রজেক্ট ছাড়করন

নতুন এনজিও হিসেবে এনজিও এফেয়ার্স ব্যুরোর মহাপরিচালকের একান্ত সচিবের কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম।সে সুন্দর করে তার সিন্ডিকেটের ভিতর আমাদের ঢুকায় দিয়ে, ঘুষ দিতে বাধ্য করলো

ঢাকা, Dhaka 23 August 2026 2 views DKNPLTKX
0 Comments
Paid BRTA ৳300

Driving licence

ড্রাইভিং এ কার এ ২০০ টাকা এবং মোটরবাইকে ১০০ টাকা করে ঘুষ দিয়েছে । না দিলে ফেইল করে দেই । তার সাথে দালাল ধরেছিলাম ওকে দিছি ১১ হাজার ৫০০ টাকা লাইসেন্স বানানু জন্য । দালাল ছাড়া যতই দক্ষ গাড়ি চালক হুক না কেন পাস করতে দেই না

বায়েজিদ বোস্তামি, চট্রগ্রাম, Chattogram 23 August 2026 2 views CT76ZLRJ
0 Comments
Paid BRTA ৳4.0K

মালিকানা পরিবর্তন

প্রাইভেট কারের লিকানা পরিবর্তন। সরাসরি টাকা চায় না, তবে টাকা ছাড়া,ফাইল ডাটা করে না । আশেপাশে অনেক দালাল থাকে বা ৩য় শ্রেনীর অফিস কর্মকর্তার মাধ্যমে ৪-৫০০০ টাকা বেশি দিয়ে করলে ডাটা করে দেয় তাড়াতাড়ি। একই কাজ সরকারি ফি পরিশোধের পর সব ঠিক থাকলেও শুধু ঐ অতিরিক্ত ৪-৫০০০ টাকা না দিলে ফাইল আটকে থাকে।

ঢাকা, Dhaka 23 August 2026 3 views DKJ3GF7N
0 Comments
Paid Traffic Police ৳500

বাইক আটক হইতে রক্ষা

আমার কাছে গাড়ির বা আমার কারোর ই পেপার ছিল না । গুলশান ২ এ ধরা খেলাম স্যার দের কাছে । এরপর ৫০০ টাকার বিনিময়ে সেই যাত্রায় রক্ষা পেলাম। পেপার ছাড়া বের হলে মিনিমাম ৫০০ রাখবেন পকেট এ আলাদা করে।

ঢাকা, Dhaka 23 August 2026 2 views DK77ETDV
0 Comments
Paid Other public office ৳30.0K

পরিবেশ ছাড়পত্র

বহুতল ভবনের নকশা অনুমোদন এর জন্য বিভিন্ন ছাড়পত্রের প্রয়োজন পড়ে। যেমন পৌরসভার ছাড়পত্র ভূমি অফিসের স্যারপত্র, গ্যাস অফিসের ছাড়পত্র, বিদ্যুৎ অফিসের ছাড়পত্র, সড়ক ও জনপদ বিভাগের ছাড়পত্র। সকল বিভাগের ছাড়পত্রই পেয়েছি অল্প ২/৪ হাজার খরচ করে কিন্তু পরিবেশ অধিদপ্তরের অফিস খুবই খারাপ। এই অফিসে যে এত ঘুস চলে চিন্তার বাইরে।

সিরাজগঞ্জ, Rajshahi 23 August 2026 2 views RJ2PN5JC
0 Comments
Paid Other public office ৳1.5K

Passport Office Dalal to Passport office Officer

পাসপোর্ট অফিসের বাইরে যেই প্রিন্ট, ফটোকপির দোকান থাকে, ঐ দোকানের একজন বললেন আমার আরও কাগজ লাগবে নাইলে আটকাই দিবে & ব্লা ব্লা, পরে আমি তাও রাজি ছিলাম না। পরে তারা আমার বাবাকে কনভিন্স করে, তারপর ১৫০০টাকা নেই। সেইটা অফিসে বসে থাকা একজনকে আমার সাথে যেয়ে জানাই, সে আবার আমার ফাইলের ওপর মার্ক করে রাখে, তারপর আমাকে কোথাও, কোনো কিছুর জন্যই দেরি করতে হয়নাই, সাথে সাথে হয়ে গেছে সব। তার পরিবর্তে তাকে টাকা দেওয়া লেগেছে।

Rajshahi, Rajshahi 23 August 2026 3 views RJVEVJG7
0 Comments
Paid Land Office ৳70.0K

নাম জারি

আমার বাবা মারা যায় ২০২০ সালে, এবং তার উত্তরোধীকার হিসেবে আমি তার একটা যায়গার মালিক হই, এবং অই যায়গা যখন আমাদের নামে নাম জারি করতে যাই তখন গুলশান ১০ এর ভুমি অফিস আমাদের থেকে ৭০ হাজার টাকা ঘুষ নেন, আমরা ৯ মাস চেষ্টা করেছি আমাদের সব পেপারস ঠিক ছিলো, কিন্তু তারা টাকার জন্য সব হোল্ড করে রেখেছিলেন

ঢাকা, Dhaka 23 August 2026 2 views DKWL576T
0 Comments
Paid BRTA ৳5.0K

গাড়ির নাম ট্রান্সফার

আমি আমার গাড়ির নাম বদলির করার জন্য যাই সেখানে সব কাজ সম্পন্ন হওয়ার পরে আমাকে স্লিপ দিবে কিন্তু দেয়না কিচ্ছুক্ষণ পর বলে কালকে নিতে আমি তো চিন্তায় পড়ে যাই সাথে সাথে আমি যার মাধ্যমে কাজ করেছি আলরেডি ঘুষের বিষয় যা দেয়া লাগে তাকে দিয়ে আসছি ।আমি তারে ফোন দেই যে এরকম বলছে স্লিপ দিবে না। উনি বললেন জিজ্ঞাসা করেন কেন দিবে না । আমি তাই করলা তখন বি আর টি এ এর পরিচালক হারুন রশীদ এর পিস বলে খরচ পাতি কে দিবে আমি বললাম এইটা দিয়ে আসছি বাহিরে সে বললে কল দিতে শেষমেষ দেখলাম ক্যাচাল করলে সময় চলে যাবে অফ করে দিবে। পরে আমি ৫ হাজার দিয়ে আসি এবং সাথে সাথে স্লিপ দিয়ে দেয়।

উত্তরা বি আর টি এ, Dhaka 23 August 2026 2 views DKQBMUNB
0 Comments
Paid Other public office ৳1.5K

Vat submit

ভ্যাট অফিসে প্রতি মাসেই ব্যাবসায়ীক রিটার্ন সাবমিট করতে হয়, প্রতিবার ই ২/৩ হাজার টাকা ভ্যাট দিতে হলে ১৫০০ থেকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়,এটা তারা ওপেন এই চায়,ভ্যাট অফিসে এটা এতটাই স্বাভাবিক বিষয় যে মনে হবে এটা একটা বৈধ বিষয়

Dhaka, Dhaka 23 August 2026 2 views DKFZAY8X
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

জামালপুর পাসপোর্ট অফিস এ গেলেই আপনার তথ্যের সমস্যার শেষ নেই । তবে সামনের গেট এ দাঁড়িয়ে থাকা বিসিএস ক্যাডার মানে আনসার গুলো কে ২হাজার টাকা দিলে সব তথ্য সঠিক হয়ে যায় । এভাবেই মাঝে মধ্যে এই আনসার গুলো আপনাকে ডাকবে তারপর সমস্যা সমাধান করে দিবে । ঘুষের পরিমাণ ২ হাজার থেকে শুরু । যার যত বড় সমস্যা তার অঙ্কটা বেশি । ধন্যবাদ বিসিএস ক্যাডার আনসার ভাই ।

জামালপুর সদর, Mymensingh 23 August 2026 3 views MYUUKUC8
0 Comments