All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট করতে

পাসপোর্ট করতে বাড়তি ১২০০-১৮০০ টাকা দিতে হয় দালাল কে না হলে কতো রকম সমস্যা। আমাকে বলে আপনার ফাইল সাবমিট হয়নি যে পুরন করছে তাকে ফোন দেন।বাহিরের দোকানে যেয়ে সাবমিট করেন ইত্যাদি কতো রকম বাহানা। সাবমিট হয়েছে বল্লে বলর বেশি বুঝেন বসেন সাবমিট হলে আপনাকে ডাকবো।পরে আমি যখন একটু যোর গলায় বল্লাম সমস্যা কী আপনাদের আমার ফরম সাবমিট না হলে একটু লিখে দেন ফরম সাবমিট হয়নি।আর আমার কাগজ ফিরিয়ে দেন তখন আমার কাগজ এপ্রুফ করে।

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে, Khulna 23 August 2026 2 views KH8CPM23
0 Comments
Paid City Corporation ৳200

জন্মনিবন্ধন

আমার ভাগ্নির জন্মের প্রায় ৪ মাস পরে (ঢাকায় হাসপাতাল থেকে একটা সনদ দেয় সেটা পেতে দেরি হয়, এবং ব্যস্ততার কারনে) জন্মনিবন্ধন আবেদন করি, প্রথম আবেদন বাতিল হয়। পরে ঠিকঠাকভাবে আবেদন নিজেই করি। আবেদন ফরম এ লিখা থাকে এই ফরম সরকারী সংস্থা থেকে বিনা মুল্যে পাওয়া যাবে। এবং আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে বিনামূল্যে। ৪৫ দিন এর পর থেকে ৫ বছররের মধ্যে করলে ২৫ টাকা +১৫% ভ্যাট। কিন্তু তারা আসলে এই টাকা নেই না, এবং কোনো রসিদ ও দেইনা। সরাসরি ২০০ টাকা দাবি করে। জিজ্ঞেস করলে বলে এটাই সরকারী ফি, সাথে ফরম প্রিন্ট এর খরচ আছে। (তখন অনলাইনে আবেদন করা ফরম শুধু মাত্র সংস্থাই প্রিন্ট করতে পারত) বাকি সবাই তাই-ই দিচ্ছে। তাই অল্প টাকা বলে আর বাকবিতন্ডা না করে ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (অঞ্চল -৭), Dhaka 23 August 2026 2 views DK6UTQ8S
0 Comments
Paid Other public office ৳1.0K

১ম বেতন এক্টিভ করা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান এর পর বেতন এক্টিভ করার জন্য সবার নিকট থেকে এভারেজ 500-1000 টাকা নিয়েছিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আর উপজেলা প্রাথমিক এর কর্মকর্তা যোগসাজ ছিল। অলিখিত নিয়ম হয়ে গেছে।

বরুড়া, Chattogram 23 August 2026 2 views CTLM8LUP
0 Comments
Refused Public Hospital ৳5.0K

সরকারি ভাবে অপারেশন

সাধারণত সরকারিভাবে অপারেশন করানো হলে কোনো টাকা নেওয়া হয়না। শুধু মাত্র যদি কোনোপ্রকার সরঞ্জাম( রড, পিন, এলিজার্ব) কিন্তু এরা কয়েকজন অপারেশনের পরে ৪০০০-৫০০০ টাকা দাবি করে বসে। টা নাহলে রুগীর ফাইল দিতে অস্বীকার করে। ডক্টর রা জেনেও এইসবে বাদা দেয়না। আর দিনে ৫-৬ টা অপারেশন হয়। তারও বেশি। প্রতিজন থেকে ৩০০০-৪০০০.

খাগড়াছড়ির সদর হাসপাতাল, Chattogram 23 August 2026 2 views CTPY4RP8
0 Comments
Paid Other public office ৳2.4K

পানি উন্নয়ন বোর্ড

আমি একটা কন্টাক্টি কাজ এর জন্য একটা ফরম পানি উন্নয়ন বোর্ড থেকে নেই যা খরচ ৭০০টাকার মত,কিন্তু আমার দিতে হয় বিভিন্ন ভাবে ১হাজার টাকার মত।প্রতিটা স্টেপ এ তারা টাকা ছাড়া কাজ করে না,,,,টাকা না দিলে আটকায় রেখে দিবে।

খুলনা, Khulna 23 August 2026 2 views KHDW2QN6
0 Comments
Refused Other public office ৳350.0K

বেসরকারি শিক্ষক কল্যাণ ও অবসর বোর্ড

একজন শিক্ষক যত টাকা কল্যাণ ও পেনশন এ পাবে তার ৫% দেওয়া লাগবে ঘুষ হিসেবে। ওখানে অনেক জট এজন্য টাকা দিলে আগে টাকা পাবেন। না দিলে অপেক্ষা করতে হবে যেটা ৪-৫ বছর।

Dhaka, Dhaka 23 August 2026 2 views DKG7LWZC
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করা

কুমিল্লার পাসপোর্ট অফিসে আমি নিজে করতে চেয়েছিলাম,সত্যায়িত করা সহ আমাকে ৪ বার ফেরত পাঠানো হয়েছিলো।শেষে পাসপোর্ট অফিসের বাহিরে ফটোকপির দোকানদারদেরকে ২ হাজার টাকা দেওয়ার পর তারা একটি ছোট স্টিকার লাগিয়ে দিয়েছে,আর কাগজ গুলা সিরিয়াল করে দিয়েছিলো।এগুলা পরে সিরিয়ালে জমা দেওয়াতে ইজিলি প্রাথমিক ভ্যারিফিকেশন হয়ে গেলো,আর স্টিকারটাও ওরা রেখে দিলো। তাছাড়া সিরিয়াল অনেক বড়ো থাকতো,যারা আনসারকে ৫০০ টাকা দিতো,তাদেরকে আগেই ঢুকার সুযোগ করে দিতো।পুরা পাসপোর্ট অফিস করাপ্টেড,বাহিরে যে চেক করে ঢুকায় সে,আনসার বাহিনী থেকে শুরু করে সবাই।ভিতরের লোকজন জানি না পার্মেন্টেজ পায় কি না,তবে আনসার সদস্য আর বাহিরের চেক কারী সম্পূর্ণ জড়িত। আমার নিজে নিজে পাসপোর্ট করা আর হলো না,এখনও মনে হয় আমি হেড়ে গেছি,হেড়ে গেছি দূর্নীতির কাছে।

কুমিল্লা, Chattogram 23 August 2026 2 views CTXAYJTV
0 Comments
Paid BRTA ৳17.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলাম, আমার অনেক ফ্রেন্ড বলেছিল দালাল দিয়ে না করালে জীবনেও হবে না, বা হলেও অনেক টাইম লাগবে আমার হাতে ২ মাস সময় ছিল। নিরুপায় হয়ে ঘুষ দিয়েছিলাম।

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 2 views CTGBDRXS
0 Comments
Paid Passport Office ৳1.3K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট রিনিউ করেন কিংবা নতুন করেন সব অবস্থাতেই পার পাসপোর্ট ১৩০০/১৫০০ দিতে হবে। না হলে এমন এমন ভুল বের করবে যেটা ঠিক করা পসিবল না। যেমন, নাগরিক সনদ অনলাইন লাগবে, অরিজিনাল কাবিন নামা লাগবে, বাবা, মায়ের অরিজিনাল কার্ড শো করাতে হবে ইত্যাদি ইত্যাদি। আর টাকা পে করলে কিছুই লাগেনা। ভুল থাকলেও সেটা চশমার উপর দিয়ে পড়ে সাইন দিয়ে দিবে।।

গোপালগঞ্জ, Dhaka 23 August 2026 2 views DKPX8QFY
0 Comments
Paid Passport Office ৳10.0K

Passport

অনলাইনে আমি নিজেই পাসপোর্ট এর জন্য আবেদন করি। আমার আবেদন ফরমে আমার কোন তথ্যে ভুল ছিল না। আবেদন ফরমের সঙ্গে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টসহ যখন আমি কাউন্টারের জমা করি, তখন তারা বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক নথিপত্র চেয়ে বসে। প্রেসার প্রমাণ পত্র, বিবাহিত হলে কাবিননামা ইত্যাদি ইত্যাদি। ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর আবার শুরু হয় নানা ধরনের তালবাহানা। হতাশাগ্রস্ত হয়ে বাইরে এসে দাঁড়ালাম, পাশে এসে এক লোক দাঁড়ালো এবং দশ হাজার টাকা দাবি করল। এবং নতুন করে আবেদন ফরম তৈরি করে দিল। এখন আর অতিরিক্ত কোন ডকুমেন্ট লাগেনি শুধুমাত্র আবেদন ফরম নিয়ে কাউন্টারে জমা দিলাম। তখন সাথে সাথেই আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল। অতিরিক্ত কোন কথা না বলেই আমাকে ছবি তোলার জন্য অন্য রুমে পাঠিয়ে দিল।

Lakshmipur, Chattogram 23 August 2026 3 views CTPM58UV
0 Comments
Paid Other public office ৳8.0K

জন্ম নিবন্ধনের নামের বানান সংশোধন ।

আমি বিদেশ থেকে হজ্বে যাওয়ার উদ্দেশ্য পাসপোর্ট রি-নিউ করতে গেছিলাম। উনারা বলছে জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধনের নামের বানান ভুল ছিল। আমি বিদেশ থেকে বসে কথা বলছি, টাকা না দিলে সংশোধন হবে না। বাধ্য হয়ে দিয়েছি।

বামন্দী, Khulna 23 August 2026 2 views KHWMSYWG
0 Comments
Paid BRTA ৳1.0K

ডাইভিং লাইসেন্স এর জন্য ডুব টেস

চট্টগ্রাম বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স রেনু করার জন্য সরকারি ডুব টেস্ট করতে হয় এই ডুব টেস্টের সিরিয়াল বিআরটিএ থেকে দেওয়া হয় একটা সিরিয়াল দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আর একটা দেওয়া হয় ফৌজদারহাট বি,আই, টি ,আই ডি হাসপাতাল বি আই টি আই ডি হাসপাতালে ডুব টেস দেওয়ার লোকদের ভিড় একটু কম থাকে তাই সবাই ওখানে সিরিয়াল নিতে চায় এইজন্য এক হাজার টাকা বিআরটিএ অফিসার কে দিয়ে সিরিয়াল নিতে হয় না হলে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 2 views CT5A8Q6U
0 Comments