সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

ঘটনা টি ২০১৯ সালের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ আমাকে কল দিয়ে দিন তারিখ দিয়ে অমুক জায়গায় দেখা করতে বলে। আমি সময়মতো উপস্থিত থাকি। ওনি হঠাৎ বাইকে আসে আর পরিচয় পেয়েই ২০০০ টাকা চায়। অনেক অনুনয় বিনয় ও অনুরোধ করে ১০০০ টাকা দিই। আসলে কিছুই করার ছিলো না।

Gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY9WR5V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

তিন বছর আগে পাসপোর্স করতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দিছি, তা না হলে ছাড়ে না।

ত্রিশাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYDVZ74U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

অনলাইনে নিবন্ধন করতে গেলে সার্ভার ডাউন দেখায়। পৌরসভার লোকদের দিলে পরের দিন বিকালে জন্ম নিবন্ধন দিয়ে দেয়।

পাবনা পৌরসভা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJJ4N855
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেছি, অফিসের লোক জন টাকা ছাড়া করে দিবেনা তাই বাধ্য হয়ে দেওয়া লাগছে

ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRAA4E9L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেছিলাম, জীবনের প্রথম থানায় যাই যাওয়ার পরে দুজন পুলিশ চা-নাস্তার জন্য দাবি করেন ১হাজার টাকা। পরে ৩০০টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স পাইসিলাম।

সিলেট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6UJ7BA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এমপিও শিক্ষকের এমপিও ফাইল স্বাক্ষর করতে

ফাইলে জেলা শিক্ষা অফিসারের সিল স্বাক্ষর নিতে গেছিলাম। অফিস সহায়ক/ কর্মচারী টাকা চেয়েছিল।

রংপুর।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNQCH4GH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স আনতে চাইলে তারা আমার কাছে দুই হাজার টাকা দাবি করেন বলেন । এটা তাদের অফিস খরচ অর্থাৎ এই অফিসের না বিভিন্ন জায়গায় টাকাটা দিতে হয় ।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYVZHKXK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

দলিল রেজিস্ট

আমার হোমন্দি অনেক কষ্ট করে তিন কাটা জমি কিনেছে পিরোজপুর জেলার ভিতরে তো রেজিস্ট্রি করতে গেলে দলিল লেখক 60 হাজার টাকা নিয়েছেন যখন প্রশ্ন করি এত টাকা কেন তখন তিনি বলেন এর থেকে ১০ হাজার টাকা ম্যাজিস্ট্রেটকে দিতে হবে।

পিরোজপুর জিয়া নগর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRH3DQ9T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মনির কন্সট্রাকশন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ই/ম শাখার এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার... সে টাকা ছাড়া কোন ধরনের বিলের এমবি তে সিগ্নেচার করে না, এবং আউটসোর্সিং নিয়ুগে জন প্রতি ২০/৫০ হাজার করে টাকা নিয়েছে, এয়ারপোর্টের যত ইলেক্ট্রনিক কাজ আছে সবগুলো সে টাকা খেয়ে নিম্ন মানের কাজ করাচ্ছে, আর এসবের সাক্কী আছে অনেকে, আজ প্রায় ৯ বছর সে এই এয়ারপোর্টে আছে অথচ অনেকে ২/৩ বছর পর পর বদলী হয়ে যায়, কিন্তু তার কোন বদলি হয় না। আমি আমার কম্পানির পক্ষে একটা কাজের বিলে সিগনেচার করানোর জন্য গেলে বলে টাকা ছাড়া কোন বিলে সিগনেচার হবে না, দুই লক্ষ টাকা দাবি করে এবং কম্পানি সেই টাকা পরিশোধ করতে বাধ্য হয় শেষ পর্যন্ত, এসব দেখার কেউ নাই যার যেমন করে চলতে আছে কারও কোন মাথা ব্যাথা নাই, আর স্টাফদের সাথে এতো বাজে ব্যাবহার সেই ইঞ্জিনিয়ার এর

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY73MZGD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

ক্রয়সূত্রে নিজ নামে ৪৮ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল আছে। তাই জমিটা নিজ নামে খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসে যাই। তখন ভূমি কর্মকর্তা ও স্টাফ বাহিরের অন্য একজনের সাথে কথা বলতে বলে। সেই লোকের কাছে গেলে সে ১২০০০ টাকা দাবি করে। কাজটি করা আমার জরুরি ছিল, তাই তাকে ১০০০০ টাকা দিয়ে কাজটি করাই।

শেরপুর (পাচঁরুখী বাজার),নান্দাইল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYF3CGFM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police verification for job

২০২৩ সালের ঘটনা, হেড অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB অফিসারকে দায়িত্ব দিলে এলাকার মেম্বারের মাধ্যমে চাচাতো ভাইকে জানায় যে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB থেকে কল আসছিল। ছোট ভাইকে দিয়ে নাজিরপুরের SB অফিসে পাঠাই কিন্তু তার আগেই ২০০০/- দাবি করে বসে কোনো কারন ছাড়াই। কিছুই বলে নাই শুধু বলছে ২০০০/- লাগবে। এলাকায় না থাকার কারনে দিতে বাধ্য হয়েছিলাম।

Nazirpur, Pirojpur, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRBFEN4P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ডক্টর ইউনুছের আমলে সরকার পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স একটা তথ্য রেখেছিল যার মাধ্যমে যারা পাসপোর্ট এর আবেদন করেছে তাদের পাসপোর্ট আবেদন কপি প্রত্যেক থানা পর্যায়ে পুলিশের কাছে পাঠানো হতো পুলিশ সে তথ্য যাচাই করত অতঃপর আমাকে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হল এবং বলা হলো পাসপোর্টে আমি পেশার জায়গায় প্রাইভেট সার্ভিস দিয়েছিলাম এটা নাকি একটা সমস্যা আমাকে বলা হয় এটা ঠিক করতে হবে নইলে আমার আবেদন বাতিল করা হবে আর আবেদন বাতিল না করতে চাইলে ১০০০ টাকা দিতে হবে এবং আমি আমার পাসপোর্ট এর জন্য ১০০০ টাকা দিয়ে দেই

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTKASAHK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.৭ হাজার

লাইসেন্সিং

সরকারি টাকায় ২১৫০ টাকা খরচ হলেও ঘুষ ছাড়া এদের দিয়ে কিছুই করানো যায় না। লাইসেন্সের সব কিছু ঠিক থাকার পরও হয়রানি মূলক ভুল দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেছে কেরানী। সিরাজগঞ্জ সদর পৌরসভার প্রশাসন নিরব। ভয়ংকর ঘুষ বানিজ্যে রমরমা সিরাজগঞ্জ পৌরসভার লাইসেন্সিং বিভাগ। বাধ্য হয়েই ঘুষ দিয়ে কাজ করিয়ে নিতে হয়েছে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7YZF3X
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

টিএ /ডিএ বিল

আমাদের প্রতিষ্ঠানের সকলের টিএ/ডিএ বিল করতে ৫% এজি অফিস প্রদান করতে হয়।সরকারের পে স্কেল দেওয়ার সাথে সাথে এদের বিরুদ্ধে ০% ট্রলারেন্স ঘুষ নীতি অনুসরণ করা।

বোচাগঞ্জ, দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN2N5SKF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

নতুন মটর বাইক রেজিস্ট্রেশন।

যখন বিআরটিএ কর্মকর্তা টেবিলে আমি কাগজ রাখি তখন সে টাকা দাবি করেছে।

লক্ষ্মীপুর বিআরটি এ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT9HZPMD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছিলাম, কিন্তু পরীক্ষা দিলে ওরা মারা না কইরা দেয়, আমার অনেক ভুল ধরে, যখন ওদের সাথে কন্টাকে যাই তখন ওরা বলে পরীক্ষায় শুধু অ্যাটেন্ড হতে হবে আর কোন কাজ নাই ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার দায়িত্ব আমাদের।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTAM35QF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৯.০ হাজার

নিবন্ধনে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে বেতন প্রাপ্তির জন্য MPO file ছাড়করণ

NTRCA থেকে নির্দেশ ছিলো টাকা দাবি করে ফাইল আটকানো যাবে না। কিন্তু ঐ মাসের ৫ তারিখ ছিলো উপজেলা থেকে ফাইল ছাড়ার শেষ সময়, আমরা অপেক্ষায় ছিলাম ফাইল ছেড়ে দেবে কিন্তু ছাড়েনি, ওরা অন্যান্য শিক্ষকদের ফোন করে মিষ্টি খাওয়ার টাকা চেয়েছে। আমাদের ফোন করেনি, ফাইলও ছাড়েনি। আমি অফিসে যাই কথা বলি, কেন ফাইল ছাড়লো না? অনেকক্ষণ বসে থাকার পর একজন টানের কথা বললো আপনারা সময়মতো আবেদন করেছেন, কি কারণে ফাইল ছাড়া হয়নি, কেন হয়নি, কি সমস্যা তা জানিহ! সেই সময় আমি বললাম এখন কি করলে ফাইল জেলায় যাবে? আমার পাশে বসা তখন কোনো এক স্কুলের প্রধান শিক্ষক তিনিও সকল সমস্যা শুনলেন তিনি শিক্ষা অফিসে ডিল করলেন 3টি ফাইল 9000 দিতে হবে, তখন 6000 দিলাম, বাকি টাকা বিকাশে দিলাম। এক ক্লিকে সন্ধ্যার মধ্যে ফাইল জেলায় চলে গেল।

আশাশুনি উপজেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMKYDMV
মন্তব্য