সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

মৃত্যুর সনদ

এক লোকের বাবা মারা গেছে ২০২০ সালে এখন ইউনিয়ন পরিষদে আসছে মৃত্যুর সনদ নেওয়ার জন্য কিন্তু পরিষদের চাকরিরত কর্মকর্তা ঐ লোকের কাছে ৮০০ টাকা দাবি করে, ব্যাক্তিটি নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে,,কিন্তু একটা মৃত্যুর সনদ নিতে মাত্র ১০০ টাকা লাগে,সে জায়গায় ৮০০ টাকা!!!

দাগনভূঞা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTZCPYWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ষোলনামা সুত্রে ডিগ্রি নেওয়া।

ষোলনামা সুত্রে শুনানি শেষ হয়। বার বার মামলার ডিগ্রির জন্য ডেট নিলেও ডিগ্রি দিচ্ছিল না। পেশকার বলল ২০ হাজার টাকা দিলে যেকোন উপায়ে নিয়ে দেব। নিরুপায় আমরা সাধারণ জনগণ!

সিনিয়র জজ আদালত, কক্সবাজার সদর!, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTK5AQ4F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫

৮ শতন জায়গা খারিজ

শেরপুর শহরের ভিতর ৮ শতক জায়গা খাজনা খারিজের এর জন্য শেরপুর ভূমি অফিসের একজন কর্মকর্তা ৪৫ হাজার টাকা দাবি করে। শেষমেষ ৩৫ হাজারে কন্টাক হয়। ২৫ হাজার দেওয়া হয়েছে বাকি ১০ হাজার বাকি আছে সেই ১০ হাজার দেওয়া হচ্ছে না বলে খাদিজের কাজ মাঝপথেই আটকে দিয়ে বাকি ১০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে কাজ আর এগোবে না বলে জানিয়েছে।

বগুড়া শেরপুর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJL26V8B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

বিডিএস জরিপ তথ্য হালনাগাদ

আলিগঞ্জ মৌজায় জরিপের কারণে খতিয়ান সংশোধনের জন্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি আমার কয়টি তো জমির বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করার কারণে আমার সকল ডকুমেন্ট জমা দিন কিন্তু বিভিন্ন কারণে তাদের ৪০০০ টাকা বলা হয় এর বিনিময়ে বিডিএস জরিপের সংশোধন করে দেওয়া হবে এবং আমি বাধ্য হয়ে ৪০০০ টাকা প্রদান করি

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7UCKPB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

নাম সংশোধন

আমার আব্বুর সার্টিফিকেটে পিতা-মাতার নাম সংশোধন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তাকে বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়েছে, না হলে কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিলো না, যেটা কে তিনি চা পানির খরচের সাথে তুলনা করেছেন!

কুষ্টিয়া, যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH25FTL9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি নাম জারী

সিলেট তথা সারা বাংলাদেশে ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিস সমূহে ঘুষ না দিলে আপনার ফাইল সামনের দিকে এগুবে না। আমাদের সিলেটের কোন এক সাব রেজিষ্ট্রি অফিসে গত মাসে আমার ভাই আমাদের এক জমির নাম জারী করতে গেলে ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন। ঐ অফিসার নামক ঘুষখোর কে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY2MSP93
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

ওভার স্পিডের মামলা

সো কল্ড ওভার স্পিডের কথা বলে মামলা দিতে চেয়েছিলো। আমি ওভার স্পিডে ছিলাম না। থাকলেও কোন প্রুভ দেখাতে পারেনি। মামলা তো দেয়ই নি, ঘুষের জন্যে কালক্ষেপন করতেছিলো। বিকাশে ৫০০ টাকা দিয়েছি। বাকিটা ক্যাশে নিয়েছে। ওইখানে স্বয়ং ওসি র‍্যাংকধারী একজন ছিলো, ব্যাজ দেখে আইডিয়া করেছি।

বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার রোড, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRXD9ABV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

গর্ভবতী ভাতা করতে ৬০০০ টাকা দিতে হয়েছে ইউপি মহিলা সদস্য কে

সরাসরি আমাকে বলা হয়েছে

ঢাকা (অন্যান্য), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9LP7Y6
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্দন সংশোধন + পত্যায়ন + মৃত্যু সনদ

আমাদের এখানে ইউনিয়ন পরিষদ এ জে কোন কাজের জন্য তারা টাকা দাবি করে।যেমন জন্মনিবন্দন করা /সংশোধন /ইংরেজি থেকে বাংলা / বাংলা থেকে ইংরেজি,নাগরিক সনদ,মৃত্যু সনদ,মোট কথা সকল কাজের জন্য তারা সরকারি ফী ছাড়া আরও অতিরিক্ত টাকা চায় আমাদের কাছে। কেউ বাড়তি টাকা না দিলে তার কাজ করবে না বলে জানিয়ে দেয়।৫০ টাকার কাজ ২০০ টাকা নেয়, ফ্রি কাজ ১০০ টাকা নেয়।এদের কারনে সকল পর্যয়ের মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে

ঢাকা (অন্যান্য), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN32DL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১০ লাখ

মাঠ পর্চা সংশোধনের জন্য ঘুরাতে থাকে, বিভিন্ন সময়ে টাকা নেয় হবে বলে এ

এরপর বলে ১ লাখ হলে সাথে সাথে সংশোধন হয়ে যাবে পরে ৭০ হাজার ঠিক করা হয়, এরপর বলে বড় স্যারকে না দিলে হবে না পরে আরও ১০ হাজার দেয়া হয়, হয়রানি আর হয় রানি

রংপুর (অন্যান্য), রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN7QZXCG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

নামজারি করার জন্য। টাকা চেয়েছে ভূমি উন্নয়ন কর্মকর্তা আমি পরিশোধ করেছি। এবং আমার নামজারি হয়েছে।

রাংগাবালি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRHFRKB6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ

আমার সহকর্মী জমি খারিজ করতে চান্দিনা ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিল, সেখানে জমি খারিজের জন্য ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল হিন্দু একজন মহিলা অফিস সহকারীকে!! আনুমানিক ৭ মাস আগে। ঘুষ সাইটে ব্যাপারটা শেয়ার করতে পেরে ওনার অনেক ভালো লাগছে, আধুনিক যুগ, সবকিছু বদলাচ্ছে, কিন্তু ঘুষের কোনো পরিবর্তন হচ্ছে না!! ওনার একান্ত অনুরোধ যেনো একটি ঘুষ প্রতিরোধ কঠোর পদক্ষেপের জন্য দুদকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়।

চান্দিনা ভুমি ইউনিয়ন অফিস,কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTV3HWGN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট বানিয়েছি

ছোট বোন স্বামীর কাছে বিদেশ যাবে, স্বামী ছাত্র থাকা অবস্থায় বাহিরে গিয়েছিল, তখন তার NID হয়নি, পরে NID হয়েছিল দেশে আসার পরে। NID তে ভুল ছিল পরে আমরা ছোট বোনের বাচ্চার ও ছোট বোনের পাসপোর্ট করতে গিয়ে ঝামেলায় পড়ি। কারন ছোট বোনের জামাইর পাসপোর্ট কপি দিলে নাকি হবেনা NID লাগবে। পরে কোন এক পীরবাবার ইমেল/কি একটা কোড দিয়ে এপ্লাই করলে কোন NID তো দূর পাসপোর্টের কপি ছাড়াই সব হয়ে যায়। বাধ্য হয়েই দিয়েছিলাম ঘুষ।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRC8RL2
মন্তব্য