সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

Any kind of test ( Blood test,x ray,eco ,ecg ,cabin

ECG-80 tk ১০০টাকার নোট দিল বলে ভাংতি নাই।বেড নিতে গেলে দালাল ছাড়া / আয়া বুয়া ছাড়া পাওয়া যায় না।৫০০-১০০০টাকা নেয়। ব্লাড টেস্ট ও কিছু গুরুত্বপূর্ণ টেস্ট এ ৩০০/৪০০/৫০০ টাকা দিল আগে আগে দেয় না হলে বলে আজকের হবে না।কালকে আইসেন ।ওয়ার্ড থেকে ডা: /নার্স বলে দিচ্ছে আজকে হবে বা সেম্পল টেনে দিচ্ছে কিন্তু যারা টেস্ট এক্সামিন করে তারা তা টাকা ছাড়া নেয়না।তারা নিলে রুগির কি অবস্থা যেনে হয়তো তারাতাড়ি চিকিৎসা পাওয়া যাইতো বা রিলিজ হলে ঐখানে আবার নতুন কেউ বেড পাইতো।শুধু অফিস স্টাফদের গাফলতিতে অনেক টাইম নস্ট হয়/ হচ্ছে।

ঘুষ দিয়েছি
জাতীয় হৃরোগ ইনিস্টিউট ও হাসপাতাল ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKBDVSY2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশনের টাকা উত্তোলন

বাবার পেনশনের টাকা তুলতে ৮৭,০০০ হাজার টাকা দিয়ে তুলতে হয়েছিলো দুই লক্ষ টাকা,মা জীবিত থাকা অবস্থায় এই টাকা দিতে বাধ্য হয়েছিলেন।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৮৭
২ সেপ্টেম্বর ২০২৬ BRQ5EFPE
মন্তব্য
ট্রাফিক পুলিশ

সংশোধন করার আবেদন

চট্টগ্রাম ইপিজে থানার যত পুলিশ আছে তারা রাতে যখন টহলে বের হয় বিভিন্ন দোকানের কাছে গিয়ে তারা নিজেরাই চাঁদা তুলে গাড়ি রাস্তায় থামিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয় দোকানে গিয়ে গিয়ে সে বলে আসে বাড়ি দাঁড়িয়ে আছে যাইয়া দিয়ে আসো এরপর দোকানদাররাও গিয়ে গিয়ে তাদের হাতে টাকা দিয়ে আসে তারা নিজ হাতে টাকা গ্রহণ করে না বরং টাকা তোলার জন্য একজন ব্যক্তি নির্ধারিত আছে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০
২ সেপ্টেম্বর ২০২৬ CTWSRF7W
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন এবং খাজনা পরিপোধ

আমার একটি জমি মিউটেশন এর জন্য সরকারি অনুমোদিত ১১৫০ টাকার বিপরীত এ ৫০০০ টাকা দিয়েছি ।আমার কোন কাগজ এর সমস্যা ছিল না।

ঘুষ দিয়েছি
মুকসুদপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKGY26ZU
মন্তব্য
শিক্ষা অফিস

বকেয়া বেতন+ এমপিও আবেদন

এমপিও আবেদন উপজেলা হতে ছাড়ার জন্য ৫০০ টাকা নিয়েছিল। বকেয়া বেতন পাওয়ার আবেদন ছাড় দেওয়ার জন্য ১০০০ টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
Tangail ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKSGS6A9
মন্তব্য
কাস্টমস অফিস

ভ্যাট

প্রতিমাসে সকরকারী ভ্যাট অনলাইনে জমা দেওয়ার পর, ভ্যাট চালানে সাইন করার জন্য ১১০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। যা একটা কোম্পানীর জন্য খুব কষ্টের। শুধু আমি না, আমার মত হাজার হাজার লোক সরকারী লোকের কাছে জিম্মি।

ঘুষ দিয়েছি
ঢাকা, শ্যামলী সার্কেল অফিস। ৳১১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKG5825S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শ্রান্তি বিনোদন ভাতা

ট্রেজারী অফিস ৫০০ আর হিসাব সহকারী ৫০০ এই টাকা না দেওয়া পর্যন্ত ভাতা দেয় না।

ঘুষ দিয়েছি
পীরগঞ্জ ঠাকুরগাঁও ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNUGYC3Z
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

টাকা না দিলে ফাইল ঠিক নেই বলে প্রথম দিন ফিরিয়ে দিয়েছিলো। পরেরদিন চ্যানেল ধরে অতিরিক্ত ৫ হাজার টাকা দিয়ে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKSWHCLB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ সংযোগ

বাণিজ্যিক বিদ্যুত সংযোগের জন্য বিদ্যুৎ অফিসে যাই। তারা নতুন সংযোগের অনুমোদন পেতে অনেল দেরি হবে বলে জানায়। তবে ১৫০০০ টাকা দিলে উক্ত কর্মকর্তা দ্রুত সংযোগ দেয়া হবে বলে জানান। প্রথমে টাকা দেইনি। সংযোগের অনুমোদনও হচ্ছিল না। পরে টাকা দেয়ার ৭ দিনের মধ্যেই বিদ্যুতের সংযোগ পেয়েছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK95EJU4
মন্তব্য