সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

নামজারী আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। বাধ্য হয়ে উক্ত টাকা দিয়ে নামজারী করি। টাকা না দিলে কোন না কোন অজুহাত দিয়ে নামজারী আবেদন বাতিল করে দেয়। আমার অফিস সহকর্মী নামজারী আবেদন করে শুনানিতে উপস্থিত থেকে কম্পিলিট করে আসার পরেও তার নামজারী বাতিল করে দিয়েছে। কারন হিসেবে ওয়েবসাইটে ব্যাখ্যা করেছে শুনানিতে অনুপস্থিত হওয়ার কারনে নামজারী বাতিল করা হলো। ভূমি অফিসের নামজারী প্রক্রিয়া বা খাজনা প্রদান প্রক্রিয়া অনলাইন করা হলেও, তাদেরকে ঘুষ না দিলে, কম্পিউটারে শুধু ওকে ক্লিক করবে, সকল কিছু সঠিক থাকার পরেও তারা তালবাহানা করে বলবে অনেক কাজ করতে হবে। টাকা (ঘুষ) লাগবে। অথচ তাদের মনে এটা আসেনা যে, উক্ত কাজের বিনিময় সরকার তাদেরকে বেতন প্রদান করেন। তাদেরকে দেখলে মনে হয় তারা খুবই ভাল মানুষ।

কালিয়াকৈর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLJERK2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New applying

নতুন আবেদন করলে সেখানে পেশা শ্রমিক দেওয়ার কারণে এটি জমা নেওয়া হয়নি। পরবর্তীতে ১৫০০ টাকা দিয়ে জমা দেওয়া হয়েছে।

Keranigonj, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKT5SZYE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

আমি যশোর জেলা, শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারী করার জন্য যাই কিন্তু আমার কাগজের কোন প্রকারের ভূল না থাকার পরও আমার জমি খারিজ করতে রাজি হয় নাই বিধায় আমি বাধ্য হয়েই ১০০০০/- ঘুষ দিতে বাধ্য হই।

লক্ষনপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHR585RR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২৫ লাখ

জমির খতিয়ান

জমির খতিয়ান করতে ১৫০০০ টাকা লাগে সরকারি ভাবে কিন্তু আমার কাছে নিছে ১২৫০০০ টাকা।

এিশাল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYR6VSSP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৮ হাজার

নাম জারি

৮০০০ টাকা না দিলে কাজ করবো না।তাই বাধ্য হয়ে দিয়েছি। এর মধ্যে ১১৭০টাকা ফি বাকিটা ঘুষ।

সারেংকাঠী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR3QDT7R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করছিলাম,তহসিলদার কে দেওয়া লাগছে, নিজে চাইনে,ওনার এক দালাল ওনার সামনে বলতেছে টাকা দেন,দিছি নিয়ে নিছে

খুনিনায়া পালং, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT24BMS6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police clearance certificate er jonno

পুলিশ ক্লিয়ারন্স সার্টিফিকেট জন্য সরকারি আবেদন ফী দেওয়ার পর ও, তদন্ত কারি পুলিশ কর্মকর্তা ১০০০ টাকা নিছে

Banaripara police station, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR4BZ38M
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৭০০

ট্রাফিক মামলা

আমার বাইকের কাগজ মামলার কারণে জব্দ ছিল এবং মামলার ডেট ওভার হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম আমি মামলা ভাঙ্গিয়ে নিব এখনই, তারা ডাম্পিংয়ের ভয় দেখিয়ে আমার কাছে পনেরশো টাকা দাবি করে পরে আমি 700 টাকা দিয়ে বাইক ছাড়িয়ে নিয়ে আসি

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKL5Z646
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমির দলিল করার জন্য

জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রার আমার কাছ থেকে ২০০০০ টাকা নিয়েছে

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRRNZKZB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

সাল ২০২২ মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ আমাকে বলে খরচের টাকা দাও। পরে আমি বলি কিসের টাকা উনি বলে টাকা দিতে হয় সবাইকে খরচের টাকা পরে আমি উত্তরে বলি আপনাকে তো গভমেন্ট সরকার টাকা দেয় আমি কেন টাকা দিব আপনাকে কি বেতন দেয় না? আপনার কাজই তো এটা, আমি তো স্টুডেন্ট টাকা পাবো কোথায়; পরে উনি আমাকে জোরজবস্তি করে বলে যে এটা না দিলে তোমার প্রবলেম হবে আমি চাইনা তোমায় কোন সমস্যায় পড়ো তারপর আমি ভয়ে উনাকে টাকা দিয়ে আসছি ইচ্ছার বিরুদ্ধে

Munsigunje, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKWQ4QZW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

GD দাখিল

গুলশান থানায় বিগত ৩১.০৮.২০২৬ ইং তারিখে দুপুর ২ : ০০ ঘটিকায় ডিউটি অফিসারকে ১০০০ টাকা ঘুস না দিলে জিডি হবে না মর্মে জানালে ঘুস বাবদ ১০০০ টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQX5Z4L
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৩.০ হাজার

issue driving licence

আমি প্রথমে যে কাগজপত্র গুলি জমা দিতে হবে সেই কাগজপত্র গুলি বিআরটিএ অফিসে গিয়ে জমা দিয়ে আসছি। আমাকে বলা হয়েছিল আমার সাথে যোগাযোগ করা হবে আমার ফোন নাম্বারে। কিছুদিন অপেক্ষা করার পর যখন ফোন পাইনি পরে আমি আবার গেছি যোগাযোগ করার জন্য তখন আমাকে জানানো হয় আমার কাগজপত্রগুলো হারিয়ে গেছে। বি আর টি আর ওয়েবসাইট থেকে কোন কোন কাগজ গুলো জমা দিতে হবে পরে আমাকে পরীক্ষার জন্য লাগবে আমি সব কাগজপত্র গুলি জমা দিয়েছিলাম। যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স দরকার আমি মোটরসাইকেল চালায় আমি বাধ্য হয়েছি ১৩ হাজার টাকা কন্টাক করে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আমাকে আরো জানানো হয় যে টাকা দিলে আমার পরীক্ষার কোন কিছুই লাগবেনা। টাকা দেওয়ার পরে অল্প কিছু দিনের মধ্যে আমার ডাক আসে এবং এর কিছুদিন পরে আমি আমার ড্রাইভিং লাইস

Narsingdi, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKMLP6C7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Mittha Mamla Theke Asamir Nam Kete deya

Akta Sompurno Mittha mamla, Police report a Jara Sotti Nirdosh cilo, amn ki ghotonar jaygay cilo na, Amn kicu Asamir nam Badir Ajahar theke Bad dibe tar jonno 3 dofay ai tk porishodh korte hoyece. Ata cilo one kind of Blackmail. Jeta Lalmonirhat, Kaliganj Thana Police Er akjon SI amr poribarer sathe 2yers dhore kore astce. Ami kaw k bolte o parci na, tahole Mittha vabe amake & amr poribar k aro hoyrani korbe.

Kaliganj, Lalmonirhat, Police Station, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNLJXH47
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ইস্যু

এক পুলিশের এ স আই কে আমি ৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি। আমি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলাম আমাকে ডেকেছিল। কিন্তু পুলিশের এই সদস্য অফিস থেকে বের করে আমাকে অন্য এক দোকানের পিছনে নিয়ে যায়। বলতেছে তাকে কিছু খরচ পাতি দেওয়ার জন্য না দিলে সে রিপোর্ট দিবে না। আবার আমাকে সতর্ক করেছে অফিস থেকে ফোন দিলে যেন আমি না বলি টাকা দিয়েছি। প্রথমে আমি অস্বীকৃতি জানিয়েছিলাম যে আমি টাকা দিব না। পরে আমাকে বলা হয়েছিল রিপোর্ট দিবেন না সেজন্য আমি বাধ্য হয়ে টাকা দিয়েছি।

Narsingdi, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9ZQDHK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের সেবা

সবচেয়ে বেশি দুর্নীতি হয় হিসাবরক্ষণ অফিসে।বৈধ বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের জন্য টাকা। পে ফিক্সেশন এর জন্য টাকা, বেতন চালুকরণ, বকেয়া বিল,ভ্রমণ বিল,পেনশনের জন্য টাকা নেয় উপজেলা হিসাবরক্ষণ অফিসার, হাতিয়া। টাকা না দিলে দুর্ব্যবহার করেন।ফাইল ছুড়ে মারেন।সরকারি কর্মকর্তা কর্মচারী জিম্মি এই লোকের কাছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার

হাতিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWE5H3F
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

নতুন চাকুরীতে পে ফিক্সেশন করতে টাকা চাওয়া

টাকা না দেওয়া পর্যন্ত কাজে হাত দিতে চায় না। এছাড়াও পরবর্তীতে কোনো বিল বা অন্যান্য কাজ করাতে প্রথমেই টাকা চেয়ে বসে। ৫% তাদের দিতেই হয় এখানে।

আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYPQKEWK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ কোটি

সরকারি চাউল সরবরাহ/ জেলা ভিত্তিক খাদ্য অফিস

আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। কোটি কোটি টাকা দিয়ে রাইস মিল গড়ে তুলেছি যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে শত শত লোকের কর্মসংস্থান হচ্ছে আমরা তথা দেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখছি। আমরা রাইস মিল পরিচালনা করে দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা পালন করছি প্রতি বছর আমরা সরকারের বরাদ্দিকৃত চাল সরবরাহ করে থাকি সেই চাল সরবরাহ করতে নানান নানান অজুহাতে খাদ্য অফিসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ঘুষ লেনদেন করে সরকারকে চাল সরবরাহ করছি। এই চাল সরবরাহ কালে নানান দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চলছে সারা দেশ ব্যাপী। এর একটি উদাহরণ, যেমন ডিসি ফুড ২০০ টাকা টন ও সি লেস ডি ৫৫০ টাকা টন টি সি এএফ ১৫০ টাকা টন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ৫০ থেকে ১০০ টাকা টন এছাড়াও নানান ঘস লেনদেন ছাড়া আমরা চাল সরব

Mymensingh, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYN3KF4B
মন্তব্য