সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

নতুন এমপিও

২০২৩ সালে আমার এমপিও আবেদন করা হয়। আবেদন ডিজিতে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসার প্রিন্সিপালের মাধ্যমে ১০ হাজার টাকা দাবী করেন। পরবর্তীতে আমি টাকা দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
উপজেলা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTU2QAH8
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুরাতন পাসপোর্ট রিনিউ করা।।

পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম!! সকল কাগজপত্র ঠিক থাকলেও ফাইল জমা করতে পারিনি!! পরে ২০০০ টাকা ঘুষ চাওয়া হয়।। আমার কাছে টাকা নাই বললেও ছাড় পাইনাই।। অবশেষ বিকাশের মাধ্যমে ১৫০০ টাকা বাড়তি দিয়ে; ফাইল জমা করে আসছি।। চট্টগ্রাম পাসপোর্ট অফিসে।।। তাছাড়া আরো কত সরকারি অফিসে মূল ফিস নেওয়ার পরেও বাড়তি টাকা পরিশোধ করে আসতে হয় যার কোন রসিদ পত্র দেওয়া হয়না!! রসিদ উপযুক্ত প্রমাণ ছাড়া একজন মানুষ কেন বাড়তি টাকা পরিশোধ করবেন আমার প্রশ্ন রইল!! অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য।। বাংলাদেশ সরকার বিষয়টি অবশ্যই দেখবেন।। ধন্যবাদ সকল কে.... ঘুষ একটি জাতির জন্য মহামারী।।।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTUTRF3M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য এই ডকুমেন্ট দাও, সেই ডকুমেন্ট দাও। বললো 2000 টাকা দাও দেখতেছি আমি কি করা যায়। ২০০০ টাকা দেওয়ায় কাজ হয়ে গেল।

ঘুষ দিয়েছি
চন্দনাইশ ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTZNTY2N
মন্তব্য
ভূমি অফিস

নোটিশ জারি

মিস কেস করার পর তদন্তের জন্য যে ইউনিয়ন ভূমি অফিসে নথি পাঠাবে তাই পাঠায় নাই। কয়েকদিন বলার পরও পাঠায় নাই। পরে গিয়ে দেখা করে বলার পরও কাজ করে নাই। পরে 2000 টাকা চায়। 1000 টাকা দিয়ে তদন্তের জন্য পাঠায়।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RN9QDY63
মন্তব্য
ভূমি অফিস

Mutation

আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ DKLNJRK7
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানদাগ নম্বর সংশোধন

আমার মার জমি খারিজ/নামজারি করার সময় ইউনিয়ন ভূমি অফিস থেকে টাইপিং মিস্টেক করে ৩২৩৬দাগ নম্বর ৩২৬৩করে দেয়।তখন সংশোধন আবেদন করা হলে ইউনিয়ন ভূমি অফিস থেকে ৩হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কপিতে কলম দিয়ে কেটে সঠিক দাগ নম্বর লিখে দিয়ে সীল মেরে দেয়। কিন্তু সরকারী নথিতে সংশোধন করে নাই। পরবর্তীতে ভুল দাগ নম্বর ডিজিটাল সার্ভারে আপলোড করা হয় এবং আমাদের দরকারের সময় দেখা যায় দাগ নম্বর ও খতিয়ান নম্বর ভুল দেখায়। পরবর্তীতে আবারো এসি ল্যান্ড অফিস বরাবর আবেদন করা হয় অনলাইনের তথ্য সংশোধনের জন্য। নিজের কাজ ফেলে এখানে অসংখ্যবার যেতে হয় ও পদে পদে পিয়ন, অফিস সহকারী, সার্ভেয়ার,ডিসি অফিসের রেকর্ড রুম পর্যন্ত ২৩হাজার টাকা ঘুষ দিতে হয়। তথ্য সংশোধনের পর আবারো খারিজ আবেদন করলে আবারো ঘুষ ৩হাজার টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
নাটোর ৳২.৯০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RJZHCV9Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টেন্ডার এ কাজ দিয়ে ঘুষ চায়

বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK94X8XZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

প্রতিটি টি স্বাভাবিক জন্ম নিবন্ধন করতে গেলে 200/- টাকা হারে ফি নিচ্ছে, গণহারে , এই ফি এর অতিরিক্ত টাকা প্রতিদিন কার পকেটে যাচ্ছে। প্রতিদিন চলমান এভাবে, এছাড়াও বিদেশে যাওয়ার জন্য ছেলেদের বয়স বাড়িতে জন্ম নিবন্ধন করে দিচ্ছে 4000- 5000 টাকার বিনিময়ে , মেয়েদের বিবাহের জন্য 5000- 10000 টাকার বিনিময়ে। অরহর হচ্ছে এই বানিজ্য।

ঘুষ দিয়েছি
নোয়াখালী, চাটখিল, 05নং মোহাম্মদপুর ইউনিয়ন ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ CTVN7YDL
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন ফিক্সেশন

চাকরির শুরুতে পে ফিক্সেশন করতে হয় হিসাবরক্ষণ অফিসে। এইজন্য টাকা দিতে বাধ্য করা হয় প্রক্রিয়া বিলম্বন করে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৪ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTX6XVG2
মন্তব্য