সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিদ্যুৎ কানেকশন

নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত অফিসে মেগাওয়াট বা কিলোওয়াট প্রকল্পের উপর ভিত্তি করে চড়া মূল্য ঘুষ নেয়া হয়। না দিলে নেট মিটারিং কানেকশন করে দিবেন না বরঞ্চ হেনস্থা করা হয় আরও বেশি

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKG7QARQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০৬ লাখ

PWD Licence

I visited the PWD office for the PWD license process. The government fee was BDT 5,500, and an additional BDT 100,000 was paid as an unofficial charge. For the renewal process, I subsequently paid BDT 5,000. Now, the ABC license renewal is also required, including the applicable renewal fee and associated charges.

Dhaka Bangladesh, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKN3YG53
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮০

পুলিশ

আমার বাবা কে পুলিশ ধরে থানা নিয়ে যায়। আমি সকালে আমার বাবা দেখতে যায়। কিন্তু একজন পুলিশের কর্মচারী আমার কাছে থেকে ২৫০ টাকা চাই, শেষমেশ তাকে আমি ১৮০ দিয়ে। বাবার সাথে দেখা করি।

পাবনা সদর পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJJRWTQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৭.০ হাজার

পাসপোর্ট নবায়ন

পুরাতন পাসপোর্টের বয়স ভুল ছিলো, সংশোধন করতে আবেদন করার পর পাসপোর্ট অফিসে থাকা এক ব্যক্তি টাকাটা দাবি করেছিলো

চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHN39SM4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Registration

Bogura govt. Girls school. Registration complete. But maximum registration paper was wrong. Some are name mistake, some picture mistaka, some DOB change etc. I hope those mistake was happen intentionally. So that they can earn a lot of money without money receipt. I have completed the issue with the principal.he said for the correction they need money for bankdraft. But didn't know the amount.he said will take care. But maybe nothing would be taken care. Every guardian already paid the money. They say nothing because they think if some guardian make complaint then their child may have some problem by school authority.

Bogura, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJFFNZCJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

NID

সিটি কর্পোরেশনের আন্ডারে কামরাঙ্গীরচর এলাকার কমিশনারের অফিসে জাতীয় পরিচয় পত্র করতে গেলে একজন উপসচিবের স্বাক্ষরের জন্য ২০০০ টাকা চেয়েছে। অনেকদিন ঘুরিয়েছে। টাকা দেওয়ার পর কাজটি করে দিয়েছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKU3GKHK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭.০ হাজার

বাবার পেনশন আম্মুর নামে নবায়ন।

আমার বাবা ছিল একজন কনস্টেবল। আমার বাবা মারা যাওয়ার পরে আমার আম্মুর নামে চান্দিনা উপজেলার হিসাব রক্ষক শাখায় পেনশন নামকরণ করা হয়। এজন্য ঘুষ বাবদ ৭০০০/- টাকা দেওয়া লাগছে।

চান্দিনা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTSACJVF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

পেনশনের টাকা উত্তোলন

আমার মা ২০২৪ সালে সরকারি কলেজ থেকে দীর্ঘ ২৬ বছর চাকরি করার পর retired করেছেন। ওনার পেনশনের টাকা আজ অব্দি আমরা সংগ্রহ করতে পারিনি। এর সাথে এডিশনাল যে বকেয়া টাকা ছিল টা আদায় করার প্রক্রিয়ায় এখন অব্দি অর্ধ লক্ষ এর মতন টাকা দিতে হয়েছে। কদিন আগেই ২৫০০০ টাকা দেওয়ার পর কল্যাণ ভাতা পেয়েছেন। টেনশন হচ্ছে যে পেনশনের জন্য কতোনা টাকা দাবি করে বসে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYXEB9YX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ICT Bhaban আগারগাঁও করোনা কার্ড সংশোধন,

আমার বিদেশ যাত্রার জন্য করোনা কার্ডে নাম ভুল ছিল, তাই সংশোধন করতে গিয়েছিলাম। বলেছিল আপনি যদি ফ্রি করাতে চান তাহলে অনেকদিন ঘুরতে হবে, আমার এমার্জেন্সি দরকার ছিল তাই আমার কাছ থেকে ৩০০০ টাকা দাবি করে। টাকা খেয়ে পরে অবশ্যই কাজও করে দিছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK3ZEUYU
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

Tax Assessment 2021 -2022

আমার ক্লায়েন্ট x Company tax audit এর assessment notice a টোটাল ৫০ লাক্ষ + দাবি করা হয়। পরে ৫ লক্ষ টাকা দিয়ে ৫০ লক্ষ ৪৫০০০০ টাকায় সেটেল করা হয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTJT4VH8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট করা

প্রথম বার নিজে নিজে আবেদন করে ব্যাংক ড্রাফট করে আবেদন ফরম নিয়ে জমা দিতে গিয়েছিলাম প্রয়োজনীয় ডকুমেন্ট সহ , কিন্তু ওনারা আমার ভুল ধরে , যদিও কোন ভুল ছিল না , কিন্তু দ্বিতীয় বার যখন দালাল দিয়ে আবেদন করা হলো আমার ওই কাগজপত্র দিয়ে তখন সবকিছু ঠিক আছে বলে দিল । এবং এক মাসের মাথায় পাসপোর্ট পেয়ে ও গেলাম

গাজীপুরে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEHMG3T
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না।

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না। অপরদিকে সেখানের দোকান থেকে আবেদন করে নিলে ২০০০ টাকা আবেদনের থেকে বেসি নিয়ে কাজ ঠিকই হয়ে যায়। অফিস এর লোক সরাসরি টাকার অফার করে না। কিন্তু আসে পাসের কম্পিউটার মাল্টিমিডিয়ার দোকানগুলো সবগুলোই এই চক্রের সাথে জরিত।

নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNK2PT5X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খতিয়ান চেক

ভূমি অফিসে কি ভাবে খতিয়ান দেখতে হয় তা জানা নাই বা কোন পদ্ধতি নাই জানা।তাই তথ্য জানার জন্য যে দেখিয়েছে তা কে।৫০০ টাকা দিতে হয়েছিল। মুল কারন হলো আমরা জানি না খতিয়ানে কতটুকু জমি আছে তা জানার কি পদ্ধতি । কি ভাবে আবেদন করতে হয়।সিস্টেম কি তা আমরা জানি না।এটা ভূমি অফিসের লোক।প্রচার করবে না।অন্য কাউকে প্রচার বা জানাতে হবে

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVMARW8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

পাসপোর্ট বানানো

আমি প্রথমে নিজেই আনলাইন থেকে আবেদন করেছি এবং ডেট আনুপাতে ফিঙ্গার আর ছবি তুলার জন্য সিরিয়ালে দাডিয়েছি। প্রায় ৪ ঘন্টা পর আমি গেট এর সামনে আসি। তারা আমার পেপার দেখতে চাইলো আমি দিলাম ঐ কমকর্তা কিছুখন দেখার পর বলো তুমি কি করো? আমি বলাম আমি স্টুডেন্ট সে বললো তোমার সাটিফিকেট কই তাকে তখন আমি আমার সাটিফিকেট দিলাম। সে দেখে বল্লো এটা হবে ঠিক করে নিয়ে আসুন। এর পর আমাকে কথা বলার কোনো সুযোগ দিলো না।যোর করে বের করে দিলো। এর পর অনেকক্ষণ ঘুরার পর আনেক দালাল এর সাথে কন্টাক করার পর এক দালাল এর মাধ্যমে ২৩০০ টাকায় সে আমাকে পেপার পিছে কয়টা সিল মেরেদিয়েছিল। এর নিয়ে গিয়ে জমা দেওয়ার পর ঐ একি কমকর্তা সে পেপার সাইন করে ভিতরে যারয়ার জন্য দিয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4XG98Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Airport Railway Station Ticket Issue

One week ago, I traveled from Gafargaon to Dhaka Airport Railway Station. I had a valid ticket but mistakenly boarded the wrong train. At the station, security stopped me. I explained my mistake and said I was a student. They demanded Tk 1,000. After bargaining, I paid Tk 500. I asked for a receipt, but they refused and threatened to file a case unless I paid.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKH75EBR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ইউনিয়ন পরিষদ এ সরকারী পায়খানা দিচ্ছেন, 5000 টাকায়।

ইউনিয়ন পরিষদ এ সরকারীভাবে পায়খানা নিতে হলে 5000 টাকা দিতে হচ্ছে। এই টাকার কোন রশিদ দেওয়া হয়না। পরিষদ এর অফিস সহকারী এই টাকা নিচ্ছেন, মেম্বার ও চেয়াম্যান এর যোগ সাজস্বে। এর থেকে কি পরিত্যাণ এর কোন উপায় নেই? সরকার কি টাকা নিয়ে গরিবদের পাকা পায়খানা দিচ্ছেন? নাকি ফ্রিতে ?

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJPCKUHR
মন্তব্য