সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

ইন্টার সার্টিফিকেট সংশোধন

আমার এক বন্ধু চট্টগ্রাম বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (ইন্টার) এর সার্টিফিকেট সংশোধন করতে গিয়েছিল। চট্টগ্রাম বোর্ডের লোকজনই এই ঘুষ দাবি করে। প্রায় ১৫ দিনের ভেতর হয়ে গিয়েছিল কাজ। এফিডেভিড ইত্যাদি কোন কিছুর জন্য তার থেকে দৌড়াদৌড়ি করতে হয় নাই। যে জায়গায় হাজার হাজার স্টুডেন্ট আছে যারা সার্টিফিকেট সংশোধন এর জন্য বোর্ডের রেগুলার সিস্টেম অনুযায়ী আবেদন করে এবং সংশোধনের আশায় বসে আছে বছরের পর বছর। আর এদিকে ১৫ দিনের ভিতর সংশোধিত সার্টিফিকেট হাজির। এগুলো কি আদৌ বাংলাদেশে কোনদিন ঠিক হবে?? এগুলোর সাথে সরকারের দলের লোক আমলারা জড়িত। প্রতিটা সেক্টরে পদে পদে রয়েছে হাজার হাজার দালাল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTZPBC2T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এলাকায় বিদ্যুৎ আনানো

পল্লী বিদ্যুতের লাইন নেয়ার জন্য পুরো গ্রামের প্রতিটি পরিবারের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল ওই সময়টাতে। কিন্তু এমপি সাহেব যখন উদ্বোধন করতে আসেন তখন তিনি বলেছেন বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। ঘটনার সন-২০১৬

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCQZ9U9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১৫ লাখ

পুলিশ

পুলিশ ইয়াবা সহ দুজনকে এরেস্ট করেছে একজনের কাছে ইয়াবা ২২ পিস পেয়েছে আরেকজনের কাছে কিছু পায় নাই, যার কাছে পেয়েছে তার কাছ থেকে এক লক্ষ টাকা, যার কাছে কোন কিছু পাই নাই তার কাছ থেকে বিশ হাজার টাকা চেয়েছে ১৫০০০ টাকা দিতে হয়েছে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় নাই, বলছে যে আইনের নরমাল দ্বারা দেওয়া হবে যাতে দুই-একদিনের জামিন করানো যায়, এই জন্য টাকাটা নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTN3EH9S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

ই-মিউটেশন / নামজারি

খুলনা সদর ভুমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজই হয়না আর যদি আপনার নথিতে সামান্য সমস্যা থাকে তাহলে তো ঘুষ ছাড়া আপনার ফাইল আটকে থাকবে দিনের পর দিন,আমার একটা জমির মালিকানা পরিবর্তন বা ই-নামজারি বা বিআরএস খতিয়ান ভুক্ত করাতে, অনেক দিন দৌড়ানোর পরেও আবেদনটি নামঞ্জুর করে দেয় দায়িত্বরত নায়েব ও এসি ল্যান্ড পরে উক্ত নায়েবের সাথে ভুমি অফিসের বাইরে মিটিং করে ৭০,০০০ টাকা চুক্তি হয় এবং তা পরিশোধ করার পরবর্তী ১ সপ্তাহে কাজটি হয়ে যায়!

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHGLMVBB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

এমপিও

কাশিপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে এমপিওর কাগজপত্র জমা দিতে প্রতি জনের জন্য ১০,০০০/- করে শিক্ষা অফিসারের সহকারী দাবী করে।

সোনাইমুড়ী উপজেলা, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKBUM7J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ঝালকাঠী, আদালতে (ফ্যামিলি কোর্ট) গার্ডিয়ানশিপের কাজ।

ঝালকাঠী কোর্টে একটা গার্ডিয়ানশিপের মামলার কাজে গিয়েছিলাম। ওখানে গিয়ে যা বুঝলাম, টাকা ছাড়া পেশকাররা কাজ করেনা। টাকার বিনিময়ে মামলার তারিখ আগে/পরে দেওয়া এবং আমার কাছে মনে হয়েছে এরা সবাই এই ঘুষের সাথে জরিত এবং এই ঘুষ বানিজ্য ওপেনে হচ্ছে। কেউ আটকাবার নেই! যতবার গিয়েছি টাকা দিতে হয়েছে, না হলে কাজ দেরি করে হবে। এরা সহজ মামলাও জটিল করে এরকম ঘুষ বানিজ্য করে। আমাকে কয়েকবার এভাবে করে টাকা দিতে হয়েছে এবং টাকার পরিমান ছিলো সব মিলিয়ে প্রায় ১০০০০ টাকা।

ঝালকাঠী, আদালত।, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRR69MUE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা পরিশোধ

জমির খাজনা দিতে যেয়ে খাজনা পরিশোধের জন্য ঘুষ দাবি করা হয়। ঘুষ হিসেবে প্রথমে ১০০০ নেওয়া হয় শুধুমাত্র ফাইল অফিসারের কাছে পাঠানোর জন্য।

কেরানীগঞ্জ, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVXY7WP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য আবেদন করার পর, পুলিশ ভেরিফিকেশন এর জন্য লোকাল থানা পুলিশ আমার কাছে এসেছিল, আমার প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পর কোনো ত্রুটি না থাকা সত্তেও নাস্তা বাবদ ১০০০ টাকা দাবি করে, এবং টাকা না দিলে নেগেটিভ রিপোর্ট দিবে বলে হুমকি দেয়। উপায় না দেখে আমি দিয়েছি

জয়পুরহাট, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ565WNV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ির মালিকানা পরিবর্তন

আমি আমার সদ্য ক্রয়কৃত গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য ২০২৫ সালের আগস্ট মাসে সিলেট বিআরটিএ অফিসে যাই। এ সময় সেখানে কর্মরত একজন সহকারী রাজস্ব কর্মকর্তা আমার মালিকানা পরিবর্তনের কাগজপত্রে স্বাক্ষর করার জন্য ৩,০০০ টাকা দাবি করেন। আমি কিছুটা কম টাকা দেওয়ার অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। ফলে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত ৩,০০০ টাকা প্রদান করেই আমাকে আমার কাজটি সম্পন্ন করতে হয়।

বিআরটিএ অফিস, কোর্ট পয়েন্ট, সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY4DLSGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জিডি

জিডি করতে থানার কম্টিউটার অপারেটর অনলাইন খরচ এর নামে সবার থেকে ১০০/২০০/৫০০ করে টাকা নেই। আমার থেকেও নেয়।

গৌরনদী থানা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRDRF9PB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

২৫ হাজার টাকা চেয়েছিল পরে এক বড় ভাইকে দিয়ে উনাকে ফোন করিয়ে ২৫ হাজারের স্থলে ১২০০০ টাকা দিয়ে এসেছি।

টঙ্গী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPZDMQR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি যখন প্রথম পাসপোর্ট এর আবেদন করি, তখন পাসপোর্ট এর ভেরিফিকেশনের জন্যে একজন পুলিশ স্থানীয় থানা থেকে আমাকে ফোন করে দেখা করার জন্য, তো আমি দেখা করতে যাওয়ার পর আমার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করার পর ওনি বলে বসেন চা-নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে, আমি প্রথমে বুঝতে পারিনি ওনি কিসের টাকার কথা বলছেন, তারপর আমার ভায়ের কাছে ওনাকে নিয়ে যাই সেখানে যাওয়ার পর, ভাই একটু পরিচিত মুখ হওয়ার কারনে ৫০০টাকা নিয়ে ৭ দিন পর আমার ভেরিফিকেশন ক্লিয়ার করে দেয়।

কিশোরগঞ্জ,বাজিতপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBU2SFH
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

সার্টিফাইড কপি (Certified Copy) উত্তোলন,

আইনগত বিধান অনুযায়ী, সার্টিফাইড কপি বা যেকোনো দাপ্তরিক সার্টিফাইড ডকুমেন্ট উত্তোলনের জন্য নির্ধারিত সরকারি কোডে নির্দিষ্ট অঙ্কের ফি (যেমন: ২০০ টাকা বা প্রবিধান অনুযায়ী প্রযোজ্য ফি) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুধু একটি সার্টিফাইড কপি বা অডিট পরবর্তী অ্যাসেসমেন্ট অর্ডার উত্তোলনের জন্য চালানের বাইরেও সার্কেল অফিস বা মাঠপর্যায়ের কর্মচারীদের টেবিল খরচ বা 'গ্যুস বাবদ' সর্বনিম্ন10,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKG3469C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৬ হাজার

-নতুন পাসপোর্ট

মানে অযথা কারনে পাসপোর্ট এর কাগজপত্র বাতিল করে দিসিল পরে অফিস থেকে বের হয়ে দালাল এর সাথে কথা বলে ১৬০০ টাকা দাবি করে যে শব ঠিক করে দিবে আজকের ভিতরেই সব কাজ শেষ করে দিবে তারপর টাকা নিয়ে অফিস এর কাগজ আপ্রভাল কারির কাছে কল করতেই শব ঠিক হয়ে যায়

Netrokona, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYSM8UDG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডিসি অফিস (মহাফেজ খানা)

১৩টি খতিয়ানের জন্য আবেদন করছিলাম প্রতিটি ১৫০ টাকা করে মোট ১৯৫০ টাকায়। কিন্তু ২ সপ্তাহ পর খতিয়ান আনতে গেলাম, দেখি এখনো হয় নাই। রেকর্ডরুমের একজনের সাথে কথা বলার পরে মহাফেজখানার একজন কর্মচারির নাম্বার দিলো যে কিনা আমার আবেদনের দায়িত্বে। ওনাকে ফোন দিলাম পর পর সরাসরি বললো কিছু খরচ লাগবে। আমি জিজ্ঞেস করলাম কিসের খরচ আমি ত টাকা দিয়েই আবেদন করছি। পরে বললো নেওয়ার সময় এটা দিতে হয়। টাকা না দিলে আবেদন ঝুলে থাকে। তারপর আমি বললাম আচ্ছা কত টাকা দিতে হবে বললো খতিয়ান প্রতি ১০০ টাকা। আর বড় খতিয়ান হলে ১০০ তে হবে না তখন আরো বেশি লাগবে। কি আর করার, ওখানে অনেকজনের সাথে কথা হয়েছে সবাইই বললো টাকা না দিলে কাজ হয় না। তাই যে ৫টা খতিয়ান রেডি ছিলো, ৫০০ টাকা দিয়ে নিয়ে আসছি। বাকি ৮টা আনতে আগামী বুধ-বৃহঃস্পতিবার যেতে বলছে।

বরিশাল সদর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRN5UKFG
মন্তব্য