সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কাচা রাস্তা পাকা করন

কাচা রাস্তা পাকা করতে হবে, সেই জন্য বাজেট পাস করতে এলাকাবাসী থেকে ৫০০০০ টাকা দিতে জানানো হয় স্থানীয় নেতাকর্মী মাধ্যমে, গ্রাম :বাংলাইশ, থানা মনহরগঞ্জ, জেলা কুমিল্লা ( কুমিল্লা ৯ আসন)। রাস্তার অবস্থান ( বালু মাঠ থেকে বাংলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত)

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে CT94DKDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

পেনশন

সেনাবাহিনীর চাকুরী শেষে বাবার পেনশন পাওয়ার জন্য বাবাকে তাদের রেকর্ডস অফিসে ৭০০০০ টাকা দিতে বাধ্য করা হয়। এছাড়া আমার বাবার যারা ব্যাচমেট ছিল। যারা আমার বাবার সাথে অবসর গ্রহন করেন, তাদের সবাই কে ৭০০০০-১২০০০০ টাকা দিতে বাধ্য করা হয়েছ।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYJD5AQS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

new passport

পাসপোর্ট অফিসের আশেপাশে প্রত্যেকটি দোকানের লিংক আছে, কেউ যখন নিজে নিজে বা অন্যকোন জায়গা থেকে নতুন আবেদন করে সবকিছু ঠিক থাকার পরও তারা বলে এখানে ভুল আছে, এটি বলে আবেদনে ক্রস দেয়, ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আশেপাশের দোকান থেকে নতুন করে আবেদন করে, সে দোকানদাররা বলে যে আপনার কাজটা সম্পন্ন করে দিতে পারি কিন্তু এত টাকা দিলে দুই তিন ঘন্টার মধ্যে কাজ করে দেব, যারা টাকা দেয় তাদের আবেদন ফ্রমে বিশেষ একটা চিহ্ন ব্যবহার করে ফলে কর্মকর্তারা ফ্রমটি দেখলেই বুঝতে পারে যে টাকা দেয়া হয়েছে, আর যারা টাকা না দেয় তাদেরকে বিভিন্ন অজুহতে পর্যায়ক্রমে ঘুরাইতে থাকে, নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি টাকা ছাড়া কাজ হওয়ার সম্ভাবনা ১% এরও কম,

Jamalpur, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYW7RU9Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

নাম পরিবর্তন

আমার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনে নামের বানানে ভুল এসেছিল এবং সেই ভুল নাম দিয়েই দাখিল পরীক্ষা দিই। পরবর্তীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দীর্ঘ তিন বছর ঘোরাঘুরি ও ২০ হাজার টাকা খরচ হলেও সমাধান মেলেনি। ​দাখিলে ভুল থাকায় আলিম রেজিস্ট্রেশনেও ভুল নামটি চলে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দাখিলের মূল সনদ সংশোধন করাই। কিন্তু দাখিলের সনদ সংশোধন হলেও আলিমে সেই ভুল থেকেই যায়। নিয়মানুযায়ী অধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র দিলে বোর্ডে তা সংশোধনের কথা। কিন্তু রেজিস্ট্রেশনের সময় যাওয়া সত্ত্বেও আমাদের ফর্ম ফিলাপের পর আসতে বলা হয়, যাতে অনৈতিকভাবে টাকা দিতে আমরা বাধ্য হয়। এটাকি ঘুষ নয়?? আল্লাহ বিচার করবেন এটার...

মাদরাসা বোর্ড, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRNHUZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭৫.০ হাজার

খতিয়ান ও জমি জরিপ

নতুন জরিপ সিস্টেম করা হচ্ছে ভূমি অফিসে, সেখানে সব কাগজপত্র ঠিক দেওয়ার পর বললো কোন সমস্যা নেই সব কাগজপত্র পেয়েছে। এরপর একটা পৃষ্ঠার জরিপের কাজের জন্য ১,৬৫,০০০ টাকা দাবি করা হয়। আমারা বলছি এত পরিমাণ টাকা নেয় জমিটা বাবা আমি ছোট ছিলাম তখন কিনা । তারপর কয়েকদিন ঘোরাফেরার করে ৭৫,০০০ টাকা দিয়ে কাগজ আনা হয়, বললো এখন না নিলে পরে এর থেকে বেশী টাকা দিতে হবে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVN4BYX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জাতীয় পরিচয় পত্র(NID) কার্ড নবায়ন

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে আমার ফাইল নিয়ে যাই জমা দেয়ার জন্য । প্রথমে হেল্প ডেস্কে জাই কিভাবে কি করতে হবে, আমি নিয়ম মেনে জমা দিতে চাইলে তিনি বলেন' " আপনি ফাইল জমা দিকে আমার বায়োম্যাকট্রিক অনেক পরে আসবে , তখন তিনি বলেন , আপনও আমাকে ২ হাজার দেন আমি এখনই আপনার বায়োমেট্রিক করিয়ে দিচ্চি । ঠিক ঐ দিন ই আমার সকল কাজ সম্পনন হয়ে যায় , কোনো ধরনের লিগার প্রসেডিওর ছাড়া ।

দেবিদ্বার, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT3EWSGA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশন

মৃত্যুর পর সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে বারবার ঘুষের দাবির মুখে পড়তে হয়েছিল

হরিনাকুন্ডূ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHK563PW
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন

আমাকে বলা হয়েছিল, সুন্দরগঞ্জে FPI থাকা কালে আমার বাবা বেশি টাকা নিয়েছিলেন যে কারণে আমার বাবার টাকা মার নামে করতে ৮০০০০ টাকা দিতে হবে সুন্দরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস খরচ ও জামাতের এমপি প্রার্থীর সুপারিশ লাগবে। ওনারা হিসাব ঠিক করে মার নামে টাকা তোলার ব্যবস্থা করে দেবেন। সর্বশেষ ১০,০০০ টাকায় কাজটি করে দেন। আমার বাবা মারা যাওয়ার ৬-৭ মাস আমরা তার পেনশনের টাকা উঠাই নি। এর ফলে ওরা সে সুযোগটা নিতে চেয়েছিল।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNJEYP46
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ইউনিয়ন পরিষদের টেক্স

আমার ঘড়ের টেক্স ইউনিয়ন পরিষদের হিসাবে ১৬০ টাকা, কিন্ত ইউনিয়ন পরিষদের চাকরিরত লোক বাসায় এসে ৮০০ টাকা নিয়ে যা প্রতিবছর,আমি আমার বউয়ের এন আইডি করতে গেলে টেক্সের রিসিট চায় উপজেলার নির্বাচন অফিস তখন ইউনিয়ন পরিষদে গেলে দেখা যায় ২ বছর জমা দেয়নি, অথচ আমি প্রতিবছর টাকা দিয়েছি,এখন যখন টেক্সের রিসিট আনতে গিয়েছি দেখি আমার ঘড়ের টেক্স ১৬০ টাকা, তখন দুই বছরের টাকা পরিশোধ করি ৩২০ টাকা, অতচ তারা এসে নেয় ৮০০ টাকা প্রতিবছর , এবছর একি তারা ৮০০ টাকা দাবি করে এবং আমার মা তা দিয়ে দেয় না বুঝে, সাতে আমি চাইলে আর ফেরত দেয়নি।

গ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTM359BX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন

বউ বাচ্চার পাসপোর্ট করতে গিয়েছি, সব ধরনের কাগজপত্র থাকার পরেও তথ্য কেন্দ্র আমাদের ফাইল সত্যায়িত করেনি। ঘোষ দিয়ে আবেদন পত্রে বিশেষ এক সংকেত দিয়ে দেয় দালাল, এরপর কাজ হয়ে যায়।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYBD4HAC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

MPO application +B.ed scale application

আমার ওয়াইফ একজন এমপিওভক্তি স্কুলের শিক্ষিকা। তার এমপিওভক্তি করার সময় 10000 টাকা নেয়।এবং পরবর্তী দুই বছর পর বিএড স্কেলের জন্য ২০ হাজার টাকা দাবি করে এবং আমি তা পরিশোধ করি।

District :Sherpur, Division :Mymensingh, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY5H6CBV
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৫.০ হাজার

Tax file audit

Tax file on audit. I provide all information they asked for. There should be no penalty. They saw it’s clean and found no issue and decided to drop the case. But for processing everything, they asked money directly. And it’s included the assistant commissioner himself.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKJM6R7C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স নবায়নের আবেদন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লাইসেন্স নবায়নের আবেদন এর জন্য ১২০০০ টাকা ঘুষ চায়। পল্টন আফিস এ।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRGRALJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর পৌরসভা অফিসের ২জন কর্মকর্তা আমাকে দেখালো যে লাইসেন্স ফি অল্প টাকা হলেও সাইনবোর্ড এর ভ্যাট ট্যাক্স মিলিয়ে ১০ হাজার টাকার উপরে আসবে। আমি যতই বোঝাই যে আমি লাইটিং সাইনবোর্ড ব্যবহার করিনা, ইনফ্যাক্ট আমার সাইনবোর্ডের লাইটগুলো সব নষ্ট, একটাও জ্বলেনা, তারপরেও তারা সেটা মানতে নারাজ এবং বেশি টাকা ধরতে চাচ্ছিল। আমি জানি একবার বেশি টাকা ধরলে প্রতি বছর বেশি টাকা দিতে হবে। তাই আমি নিরুপায় হয়ে তাদেরকে ফি কমানোর একটা ব্যবস্থা করতে অনুরোধ করি। তখন তারা বলে যে আপনি ৫ হাজার টাকা রেখে যান। সবকিছু রেডি হলে কালকে এসে নিয়ে যাবেন। আমি তাই করি। পরেরদিন লাইসেন্স আনার পর দেখলাম বিল ভাউচারে ৩ হাজার পরিশোধ দেখানো আছে। তার মানে বাকি ২ হাজার তারা ২ অফিসার পকেটস্থ করেছে।

মির্জাপুর, টাঙ্গাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLSE9QJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ থানায় ডাকেন এবং বকশিস দাবি করেন ।

শিবগঞ্জ থানা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJHY73V2
মন্তব্য