সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮০০

পাসপোর্ট ভেরিফিকেশন

পবিত্র হজ্জ পালনের জন্য ২০১২ সালে পাসপোর্ট করার আবেদন করি, সাভার থানায় ভেরিফিকেশন এলে একজন এস আই আমাকে কল করেন, থানায় গিয়ে সৌম্য দর্শন, সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত বয়স্ক এস আই এর দেখা পাই । তিনি পাসপোর্ট প্রতি এক হাজার টাকা দাবি করেন । কথা প্রসঙ্গে জানা গেল তিনি আমার গ্রামের বাড়ির এলাকার বাসিন্দা, সেই সুবাদে দাবিকৃত টাকা কমিয়ে ৭০০/ করে নেন । হজ্জের কথা উল্লেখ করলে বলেন তিনি এস বি থেকে উল্লেখিত টাকার বিনিময়ে ভেরিফিকেশন এনেছেন তাই মকুফ করার সুযোগ নেই।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJKPNLV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

ই-পাসপোর্ট

ই-পাসপোর্ট ফর্ম আমি নিজেই করেছিলাম ২০২৩ সাল এ। আমার ঠিকানায় নাকি ভুল হয়েছিলো। কোন ভাবেই এই আবেদন দিয়ে পাসপোর্ট হবে না আমাকে ফিরত দিলো। একজন দালাল এসে বললো যে টাকা ছাড়া এখানে পাসপোর্ট কোন ভাবেই করতে পারবেন না। পরে ১৫০০ টাকা নিয়ে ওই আবেদন দিয়েই করে দিলো পাসপোর্ট। যদি ঠিকানায় ভুলেই ছিলো তাহলে পরে কিভাবে করেছিলো আমার পাসপোর্ট। আর কয়েক দিন পর পুলিশ ভেরিফিকেশন সময় টাকা দিতে হয়েছিল ১০০০। না দিলে নাকি কাজ হবে না

Nilphamari, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN3MVF6F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

খারিজ নাম জারি

আমার ১৮ শতক জমি বাবার কাছ থেকে পাওয়া আমাদের দুই ভাইকে লিখে দিয়েছিল। বিএস রেকর্ডে জমি নাই। অর্থাৎ রেকর্ড ভুল হয়েছিল। কিন্তু মামলা করে আমাদের রায় মামলার কপি ও রায়ের কপি ছিল দাগ সংশোধন করা হয়েছিল। কোন লাভ হচ্ছিল না তাদের কথা বিএস রেকর্ডি জমি নাই অতএব আপনাদের খারিজ সম্ভব না। কিন্তু টাকা দিয়ে সেটা সম্ভব হয়েছে। ১৪৪ ধারায় মামলা করে সেটা তার সংশোধন করে মামলার রায়ের কপি ও আমাদের কাছে আছে। মোটকথা টাকা দিলে সম্ভব না তোবা সম্ভব নয়।

সৈয়দপুর নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN75V6N6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

police verification

ছোট ভাই আর্মি তে জবের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাদের বাড়িতে আসে বলে রাখা ভাল আমার আম্মু বাড়িতে একাই ছিলেন তখন , অই কর্মকতা আমার ভাইয়ের অরজিনাল সার্টিফিকেট নেয় এবং আম্মুর সাথে খুবি বাজে ব্যাবহার করে এন্ড বলে যে তাকে চা খাওয়ার জন্য ৫০০বা ১০০০ টাকা দাবি করেন। আম্মু টাকা দিয়ে বিদায় করে দেয়

nangolkot, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTNF624Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

জমি খারিজ ও হোল্ডিং খোলা

জমি খারিজ করার জন্য অনলাইন আবেদন করার পর ইউনিয়ন ভুমি অফিস থেকে ফাইল পাশ হয়ে উপজেলা AC LAND এর অপিসে যায়।আনুমানিক সরকারি খরচ -১১০০-১৩০০ টাকা।কিন্ত ফাইল আটকে রেখে ৬৫০০ টাকা দাবি করে পাশ করানোর জন্য।আমি দিতে চাইনি।৩/৪ মাসেও আমার ফাইল পাশ হয়নি।আমার জমিটা বিক্রি করার জন্য ইমারজেন্সি দরকার থাকায় পরে বাধ্য হয়ে দামদর করে ৫৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যে কাগজ পেয়ে যায়।

জেলা- কুষ্টিয়া, থানা-দৌলতপুর, ইউনিয়ন-প্রাগপুর,ভুমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHJZLMV4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফার্মাসিস্ট ট্রেইনিং কোর্সের রেজিষ্টেশন শিট উত্তোলন করতে যেয়ে ঘুষের স্বীকার হয়েও কাজ হয় নি

৩ মাস মেয়াদি ফার্মাসিষ্ট ট্রেইনিং কোর্স করি,ঝিনাইদহ থেকে।কিন্তু নিয়ম মাফিক ঢাকা থেকে নির্দিষ্ট দিনে রেজিষ্টেশন সনদ নিতে হয়।ওখানে যেয়ে বুঝতে পারি একটা ফাইল মিসিং...তাই স্ক্যান পিডিএফ ছাপানোর অনুরোধ করলেও কাজ হয় না।অবশেষে ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের ২ জনার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে মীমাংসার কথা বলে...এভাবে আমরা বাসায় চলে আসি...তার সাথে নিয়মিত কথা হতো..কিন্তু মাঝে করে নাম্বার চেঞ্জ করে...আমাদের কাজও হয় নি।আমরা নিরুপায় ছিলাম...তখন ২ দিন ছুটি নেওয়া থেকে ৪ হাজার টাকা ঘুষ দেওয়া আমাদের কাছে সহজ ছিল।এদের সাথে পুরো গ্যাং পার্সেন্টেঞ্জ পাই।এরাই হত্তা কত্তা...কিছু চিনি না বলে উপরস্থ কারো সাথে কথা বলতে দেয় নি।এদের নেম প্লেটেও ফাকা থাকে..প্রতি টা সিকিউরিটি গার্ড এমনই।ঘটনা ঘটেছিল ২০২৪ এর আগষ্ট পরবর্তী

কোটচাঁদপুর,ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে KH2D6L89
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

যশোর পাসপোর্ট অফিস

যশোর পাসপোর্ট অফিসে। চ্যানেল নামক ঘুষ নেয়। যদি ওই ঘুষ না দেওয়া হয় তাহলে অনেক হয়রানি করে। কিছু কিছু দোকানদাররা ফরম এপ্লিকেশন করার সময় একটা সিকিউরিটি ইমেইল নাম্বার দেয়। আর ফরমের সাথে শুধু আইডি কার্ড দেয় এতেই পাসপোর্ট হয়ে যায়। আর অন্যরা অনেক কাগজপত্র দিলেও ভুল ধরার চেষ্টা করে এবার তিনবার গিয়ে পাসপোর্ট করতে হয়। আমি মনে করি এই পাসপোর্ট অফিসে বন্ধ করা উচিত। চ্যানেল নামক system গুলো সব বাদ দিয়ে পাসপোর্ট করা হোক। একটা মানুষের যেখানে ৬ হাজার টাকা একটা পাসপোর্ট হয় সেখানে গুনতে হয় সাড়ে সাত হাজার দিতে হয়

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH7RUZKY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

পাসপোর্ট তৈরির জন্য

পাসপোর্টের অনলাইন আবেদন করে যখন জামালপুর অফিসে জমা দিতে চাই এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো বলে আমাকে চারদিন ঘুরিয়েছে। প্রথম যে দিন যায় ঐদিন আমাকে ঘুরিয়ে দেয় ওইখানে থাকা একজন স্টাফ যাকে দালাল বলে। ওই আমাকে বলে ১৫০০ টাকা দেন কাজ হয়ে যাবে কিন্তু আমি দেইনি, না দিয়ে সব কাগজ নিয়ে চার দিন ঘুরি তারপর তৃতীয় দিন জামালপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথে কথা বলি সে কথা এড়িয়ে যাই পরে চতুর্থ দিন বাধ্য হয়ে ১৩০০ টাকা ঘুষ দেই আর আমার পাসপোর্ট করি। ঘটনা জুন মাস ২০২৬।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYG2DCBG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জাতীয় পরিচয়পত্র

আমার ইমিডিয়েট আইডি কার্ড তৈরি করতে হতো একটি ব্যক্তিগত কাজে। আমি সব ডকুমেন্টস জমা দেই। তারপর ওনারা বিভিন্ন সময় ওনারা ডেট দেই। প্রতিবারে বলে আমার এই ডকুমেন্টস, সেই ডকুমেন্টস সাবমিট করা হয় নাই। অথচ যা ডকুমেন্টস চাওয়া হয়েছিলো তারও বেশি ডকুমেন্টস আমি জমা দিয়েছি। পরবর্তীতে পিয়নের মাধ্যমে ২০০০ টাকা নিয়ে আমার কাজটা তারা সম্পন্ন করে।

পটিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTTYGK98
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

চিকিৎসা নিতে গিয়ে

আমার মাকে নিয়ে আগস্ট মাসের ৮ তারিখে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাই ভর্তি করি এবং চিকিৎসা সেবা পাওয়ার জন্য দেখি বেড নাই বেড পেতে হলে ৫০০ টাকা লাগবে ওয়ার্ডের লোক আমাকে বলে এবং আমি সেটা দিয়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTNSQ42
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

রিটায়ারমেন্ট বেনেফিট এর টাকা

আমার মা একজন সরকারি অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা। মায়ের রিটায়ারমেন্ট বেনেফিট এর টাকা তুলতে গেলে কর্মরত অফিসার প্রকাশ্যেই অতিরিক্ত ১০০০০ টাকা আমার মায়ের কাছে দাবি করেন। আমার মা পরবর্তীতে আমাকে তা জানান

সেনবাগ, নোয়াখালী।, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTF3J8GB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

এম পিও ফাইল ডান করা ও বকেয়া বেতন প্রাপ্তি র জন্য ঘুষ।

এম পিও ফাইল ডান করা ও বকেয়া বেতন প্রাপ্তি র জন্য ঘুষ। ঘুষ ছাড়া ফাইল ছাড়ে নাই। টাকা দেবার সাথে সাথে ফাইল উপজেলা থেকে জেলাই সেন্ড করেছে।

মাগুরা উপজেলা শিক্ষা অধিদপ্তর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHVAV29R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আমি উত্তরাধিকার সূত্র পাওয়া জমির সকল কাগজপত্র নিয়ে নামজারি করতে গেলে তারা নানা ধরনের তালবাহানা করে, এবং দাবি করে যদি ১৮ হাজার টাকা না দিয়ে কাজটা কমপ্লিট করা সম্ভব না। আমি আঠারো হাজার টাকা দিতে রাজি হয়ে এবং আমার কাজ কমপ্লিট করে দেয়।

সিরাজউদ্দিনপুর, গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT28GZWC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

ঘটনাটি আমার সাথেও ঘটেছে এবং বেশির ভাগ লোকের সাথে বর্তমানে প্রতিনিয়ত ঘটতেছে। আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন এনআইডি কার্ড করার জন্য জন্ম অনলাইন জন্ম নিবন্ধন দরকার ছিলো। পরবর্তী আমি ইউনিয়ন পরিষদে গেলে তারা ৩০০ টাকার কথা বলে। এটা শুধু আমাকে বলে এমনটা না সবাইকে সেইম পরিমান টাকার কথা বলে। আমরা টাকা দেই এবং কিছু দিন পর জন্ম নিবন্ধন সংগ্রহ করি। কয়েকবছর আগে আমার এক পরিচিত লোকের সাথে জন্ম নিবন্ধন করতে গেলে আগের মত সেই টাকার কথা বলে।

ধুলাসার, কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRGS4K8K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজের জন্য আবেদন

বাড়ির জমি খারিজ করার জন্য আবেদন করেছিলাম আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার ভুলভাল বুঝিয়েছে পরবর্তীতে আমি একটি প্রেস মিডিয়াতে চাকরি করতাম ওইটার পরিচয় দিয়ে তাকে অনুরোধ করে আমি ১০০০ টাকা ঘুষ দিয়েছি তারপর সে কাজটা করে দিয়েছে কিন্তু আমি মিডিয়ার পরিচয় না দিলে আমার কাজটা হতো না সবাই তো আর মিডিয়া কাজ করে না অনেক ঘুষের অনিয়ম দুর্নীতি কোন কাজে করে না টাকা দিলে আবার কাজ হয়ে যায়

মোহনগঞ্জ ভূমি অফিস, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYGBKTZ8
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৯০ লাখ

ইনকাম ট্যাক্স এর ফাইল আপডেট এর জন্য।

কয়েক বছর ইনকাম ট্যাক্স দেইনি কারন আমি প্রাইভেট জব থেকে রিটায়ার্ড করেছি. হঠাৎ একদিন আমাকে কল করে বলে তাদের সাথে দেখা করতে পরে ৩ লক্ষ টাকা চায় যদি টাকা না দেই তাহলে দুদকে মামলা করবে.. সেই ভয়ে ১৯০০০০/- টাকা দিতে রাজি হোই পরে ওনারা এই টাকা নিয়ে আমাকে জিরো রিটার্ন এর কাগজ দেয়. এবং সেই কর্মকর্তা বলেন. আমাকে কম দিয়ে ঠকাইলেন. এবং আপনার উপকার হলো তবে সরকার এর এক পয়সাও ফায়দা হলো না. সরকার কে আরো বেশি ঠকলো। অর্থাৎ উনি বুঝিয়েছেন নির্ধারিত ৩ লক্ষ টাকা না দেওয়ায় সরকার এবং উনি ঠকেছেন।

সার্কেল - ১২৪ (বৈমানিক) কর অঞ্চল ০৬ ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZF9EC9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করা জন্য আমি নিজে অনলাইনে আবেদন করেছি, আমি নিজে জমার দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছি, কিন্তু আমার ডকুমেন্ট জমা নেয় না, কয়েকটা ভুল ধরে আমাকে ফেরত দিয়ে দিছে, পরবর্তী 1 ঘন্টা পর দালালকে 1500 টাকা দিয়েছি, দালাল আমার ডকুমেন্টে একটা সাইন করে দিয়েছে, তারপর জমা নিয়েছে।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYDAQPX6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

দিনাজপুর ম্যাজিস্ট্রেট কোর্ট

ব্যাংকে চাকরি করার সুবাদে আমাকে নিয়মিত কোর্টে যেতে হয় এবং বিভিন্ন মামলার খোঁজখবর করতে হয়। সেইদিন একটা মামলার বিষয়ে জানানোর জন্য পেশকার ১০০০ টাকা দাবী করে। বিষয়টি জরুরি বিধায় আমাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়। বি.দ্রঃ দেশের ৬৪টা জেলার প্রতিটা কোর্টের প্রতিটা পেশকার, নাজির, উজির ঘুষ খায়।

দিনাজপুর সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNSKGZQU
মন্তব্য