সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

Police verification

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ ফোন দিয়ে নিয়ে গিয়েছিলো বিভিন্ন ডকুমেন্টস আনতে বলে, সেখানে এড্রেস এ কিছুটা মিল না থাকায়, ভ্যারিফিকেশন করবে না বলে। ৮০০০ টাকা দাবি করে।শেস অব্ধি ৫০০০ টাকা দিয়ে ভ্যারিফিকেশন হয়

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK94HZ9D
মন্তব্য
সরকারি হাসপাতাল

বয়স নির্ধারণ এর বোর্ড এ কর্মচারীর ঘুষ নেয়া।

আমি বয়স নির্ধারণ এর জন্য যশোর সিভিল সার্জন অফিসে আবেদন করি এবং সিভিল সার্জন অফিস ফরওয়ার্ড করে সদর হাসপাতাল এ পাঠায় এবং সেখানে আমার বিভিন্ন টেষ্ট কটেষ্ট করায় এবং বোর্ড বসায় ডাক্তার এর পর অফিস সহকারী দাবী করে ৮০০০০ হাজার টাকা নতুবা সঠিক রিপোর্ট না দিয়ে নেকেটিভ রিপোর্ট দিবে বলে তখন আমি বলিবলি যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার পজিটিভ রিপোর্ট আসবেই তখন অফিস সহকারী বলে টাকা ই সব রিপোর্ট বোর্ড এগুলো কিছুই না। তখন আমি টাকা দেই এবং টাকা দেয়ার ডগুমেন্স রাখি। এরপর রিপোর্ট পাওয়ার পর তথ্য প্রমান সহ ঐ হাসপাতালে পরিচালক বরাবর অভিযোগ করি কিন্তু একমাস হলেও কোনো পদক্ষেপ নেননি পরিচালক তাতে।।

ঘুষ দিয়েছি
যশোর ৳৮০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH3TR8SS
মন্তব্য
সরকারি হাসপাতাল

পুঙ্গু হাসপাতাল, ওটি বয়

আমি একজন আঘাতপ্রাপ্ত রোগী নিয়ে পঙ্গু হসপিটালে গেলে পঙ্গু হসপিটালে এক্সরে করানোর জন্য ৫০ টাকা ঘুষ জলের জন্য ৫০০ টাকা ঘুষ এবং অপারেশন থিয়েটারে ৩ হাজার টাকা ঘুষ নেই না হলে রোগে ফালায় রাখত

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKDSTPWN
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগের পরীক্ষার রিপোর্ট পেতে

প্রথমে টেস্ট করানোর জন্য জমা দিছি, যে পরীক্ষা করতে ৩০ মিনিটও লাগবেনা, সেটির জন্য বলে পরের দিন আসেন। এখানেই মূলত ওদের কারসাজি। টাকা দিলে ৫ মিনিটের মধ্যেই রিপোর্ট রেডি। এরকম অহরহ নানান বিষয় এ ঘুষ বাণিজ্য চলতেছে৷ এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳২০০
৩১ আগস্ট ২০২৬ KHWXB42C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন কার্ডে বানান ভুল ছিল। যা বেশিরভাগ জনেরই হয়ে আছে। বানান সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদের গেলে ২৫০ টাকা ফি চান। আমি জানি, সরকারি ফি ৫০ টাকা। তিনি বলেন ২৫০ টাকাই লাগবে। করলে করেন তার ব্যস্ততা আছে। নিরুপায় হয়ে ২৫০ টাকা দিয়ে করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
লালমনিরহাট ৳২৫০
৩১ আগস্ট ২০২৬ RNJM9TVE
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানোর সময়

পাসপোর্ট তৈরির সময় পুলিশ ক্লিয়ারেন্স ২০০০ টাকা দেয়া ছাড়া পাসপোর্ট দিবে না (পরে ২ হাজার টাকা দিয়ে পাসপোর্ট পাই)

ঘুষ দিয়েছি
ফুলগাজী ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTEXYUR2
মন্তব্য
বিআরটিএ

গাড়ির রেজিষ্ট্রেশন সাটিফিকেট

বাইকের রেজিষ্ট্রেশন নিজে নিজে করতে চাইলে কত্ত সত্ত ভুল। আর দরবেশ বাবা ধরে টাকা দিয়ে করলে সব সঠিক। কাগজ কিংবা নাম্বার প্লেইট আনার সময় শুধু শুধু এই কাগজ সেই কাগজ বলে পাবলিক হয়রানি । কিন্তু টাকা দিলেই সব সমাদান।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SY6VPF7M
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করার পর পে ফিক্সেশন করার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের নিকট থেকে একযোগে নেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করছে উপজেলা শিক্ষা অফিস।

ঘুষ দিয়েছি
কয়রা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH4VTRBJ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি খারিজ

নামজারি খারিজ এর জন্য অনলাইনে নিজে পরিশোধ করে আবেদনের পরেও সে ইউএনও কে ফরোয়ার্ড করতে, খাতায় এন্ট্রি দিতে টাকা দাবি করে ৮০০০ পরে ৫০০০ এ রাজি হয়, আমার জরুরি ছিল বলে আমার সেইটাতেই রাজি হয়ে নেয়া লাগছে। ভূমি অফিসের ঠিকানা- ইউনিয়ন-পাঁকা, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর, বিভাগ-রাজশাহী

ঘুষ দিয়েছি
নাটোর-বাগাতিপাড়া ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJBU66AU
মন্তব্য
সিটি কর্পোরেশন

জম্ম নিবন্ধন

আমার নিজের জম্ম নিবন্ধন অনলাইন হওয়ার পর চেক করে দেখি স এর জায়গায় ই হয়েছে। সেটা আমি নিজেই সংশোধন করি এবং পিন নম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ এ যায়। আমার থেকে টাকা ছাড়া তারা না দেওয়ার জন্য নানা অজুহাত দেখায়। অবশেষে 300 টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
কয়রা ৳৩০০
৩১ আগস্ট ২০২৬ KHZHW2GW
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

অবসরকালীন সুবিধা গ্রহন বিষয়ক

আমি আমার শ্বশুরের পিয়ারএল ও লামগ্রান্ড মঞ্জুরের জন্য,,গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে যায়,,,দায়িত্বরত Account officer,Auditor আমাদের কাছে ৫০০০০ টাকা দাবি করে।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKE46MYM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৬ সালের এপ্রিল মাসের ২৭ তারিখ আমার একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কেরানীগঞ্জ থানায় আবেদন করি ।সেখানকার কর্তব্যরত এসআই আমার কাছ থেকে 10000 হাজার টাকা দাবি করে এবং আমি টাকা পরিশোধও করি পরবর্তীতে তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করে।

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ থানা। ৳১৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DKB4XTME
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা প্রদান

আমার একটা জমির খাজনা দিতে গিয়েছিলাম, হাজারটা ভুল করে সেটার জন্য আবার আমার থেকে টাকা দাবি করে এবং টাকা নেয় । ওরা বলে , টাকা না দিলে কাজ হবে না

ঘুষ দিয়েছি
আহসানগঞ্জ , আত্রাই, নওগাঁ ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJBARQS9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

একটা ব্যাংকের কাজে আমার ওয়াইফের ভোটার আইডি কার্ডটা খুব দরকাএ ছিল। আমার ওয়াইফের বাবার নামে একটু ভুল ছিল কোর্টে এপিড ওপিড। পত্রিকায় বিজ্ঞাপন নাম সংসোধন এর এপ্লাই।করছি বোর্ডে সেই রশিদ দেওয়ার পরও ৫০০০ টাকা দেওয়া লাগছে

ঘুষ দিয়েছি
ভোলা ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ BRWWDWCH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Birth Certificate English

In July 2023, when applied for an Birth Certificate English copy, Union parishad sectretary was not cooperating to get the English Birth Certificate. They were claiming that there was a server problem. After waiting for some days, the female secretary offered for money with other person. They claimed around 2000 or some less or more. I paid that because I was waiting for the birth certificate. After paying the money it was issued within a day. Note: When they want to get an extra money from people they said that they have server problem. And then delayed they works. Later indirectly ask for money. After giving money they do it with a day.

ঘুষ দিয়েছি
Joyag Union Parishad, Joyag, Sonaimuir, Noakhali ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTL8XBT6
মন্তব্য
কর অফিস

ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালক ২ কোটি ঘুষ দিলেন

বাংলাদেশের সেরা ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালকের একটা লিফট কোম্পানি আছে। এটা বড় কোম্পানি আমি এই কোম্পানিতে চাকরি করি। ২০২০ সালে ট্যাক্স অফিসের লোক আসে কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে নাকি এই অডিট করে। অডিট করে অনেক ট্যাক্স ফাঁকি পায়। এজন্য ট্যাক্স অফিসের লোকজন দুই কোটি টাকা ঘুষ নেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০০ কোটি
৩১ আগস্ট ২০২৬ DK6BRFE5
মন্তব্য