সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলা রিপোর্ট

আমরা সিলেটে একটি মামলা দায়ের করি, যা তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমাদের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেন বলে আমাদের অভিযোগ। আমরা কিছু টাকা প্রদান করলেও দাবিকৃত সম্পূর্ণ টাকা দিতে পারিনি। পরবর্তীতে আমাদের সন্দেহ হয় যে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে একজন আসামিকে তদন্ত প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে এবং মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করে দুর্বলভাবে প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমরা প্রভাবশালী প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করতে পারছি না এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি বলে মনে করছি। বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট থানার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি।

সিলেট দক্ষিণ সুরমা থানা, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYV7DG9E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত অনুদানের চেক গ্রহণ

২০২২ সাল, অর্থ মন্ত্রণালয়। একটি নন-প্রফিট অর্গানাইজেশনের অনুদানের টাকার চেক আটকে রাখা হয় শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থবছরের শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত চেক আটকে রেখে কেরানী চা-পানি খাবার টাকা দাবী করেন। এমনভাবে যেনো এটা আমার কর্তব্য। কোনো অর্থের পরিমাণ তিনি বলেননি। অর্গানাইজেশনের শীর্ষস্থানীয় দায়িত্বে যিনি আছেন তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মন্ত্রণালয় এরকমই, আমি যাতে কিছু মনে না করি এবং উনাকে ১০০০টাকা দিয়ে আসি। আমার দিয়ে আসতে হয়। আমার খুব লজ্জা লাগে একটা অনুমোদিত চেক ঘুষ দিয়ে ছাড়িয়ে আনতে।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK9CZV2X
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬০.০ হাজার

বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দ

মূলত বিদ্যালয়ের কাজের জন্য আসা টাকা জমা হওয়ার পূর্বেই তার কাজ করতে হয় কিন্তু কাজ সম্পন্নকরণের পর দাবিকৃত অর্থ পরিশোধ না করলে সহঃ শি.অফিসার চেকে সাইন করেন না তথ নানারকম উপায়ে হয়রানি করে থাকেন।

পাকুন্দিয়া, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTQ22Q2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

খতিয়ান ডিজিটাল

নারায়নগঞ্জ ভূমি অফিসে জমির খতিয়ান ডিজিটাল না হওয়ায় খাজনা পরিশোধ করা যাচ্ছিলো না , পরে ডিজিটাল করার জন্য ওখানের অফিসের লোক কে উপায়ন্তর না পেয়ে টাকা পরিশোধ করি মাসখানেক ঘুরাঘুরির পরে। সবাই মুখে মুখে বড় কথা , উলটা পাপড় , এখানে কোনো টাকা দিয়ে কাজ হয় না। বাস্তবে আপনাকে ঘুরাতে থাকবে কিন্ত কাজ হবে না। আপনাকে দিনের পর দিন ঘুরাতে ঘুরাতে এমন পরিস্থিতেত পড়তে বাধ্য করবে যেনো আপনি স্বেচ্ছায় ই ঘুষ দিতে তাদের শরনাপন্নে আসেন । প্রথমেই ত তাদের অফিসের পাশের দোকানে গিয়ে কথা বলতে বলছে অখানে ৩০ হাজার চাইছে। আমি সলিড ভাবে মোকাবিলা করেও শেষ পর্যন্ত আর পারি নি ।

নারায়নগঞ্জ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWAJUJU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বাংলাদেশ পুলিশ

মোবাইল হারিয়ে যাওয়ার জিডি লেখাতে গিয়ে কর্তব্যরত পুলিশ আমার কাছে ১০০০ টাকা দাবি করে। আমার আগে কখনও পুলিশের কাছে কিংবা থানায় যেতে হয়নি। দিতে বাধ্য হয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTB9VTT7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ৫০০০ টাকা নিয়েছে এছাড়া নিম্ন বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে ফাইল পাস করানোর জন্য টাকা দিতে হয়

শেরপুর, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYDCQEMR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

Police Clearence

I live abroad, and that's why my father had to receive my PCC. And the designated person who called my father for verification ended up asking for multiple papers(chairman certificate) along with the usual documents. Even after giving those papers, he asked for a bribe. As my father was an old person, he ended up giving that money for an easier process. But the sad part is that it actually took a while to complete that job, as the main official was on vacation. Anyway, finally I got my PCC after 10 days.

Munshiganj, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKCCSEN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট মেকিং

আমার কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন এর কথা বলে ৪০০০ টাকা নিয়েছে তারপরে আরও চেয়েছিল

পাথরঘাটা বরগুনা, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRMEHZUE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

এস পি অফিস বাগেরহাট

ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ক্লিয়ারেন্স ফরমে স্বাক্ষর নিতে গেছিলাম, ১০০০ টাকা দেওয়ার পরে স্বাক্ষর করে দিছে। এক পুলিশ সদস্য।

বাগেরহাট, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHAUC3TK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার যাবতীয় কিছু নিজে করার পর পাশ করেও অদৃশ্য শক্তি আমার ফাইনাল পেমেন্ট আটকিয়ে দেয়। পরে দালাল ধরে ৩০০০৳ পেমেন্ট করার মাধ্যমে সব ওকে হয়ে যায়।

যশোর, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHX6TAEE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫.০ হাজার

পরিবার পরিকল্পনা কার্যালয়

অবসরে যাওয়ার পরে, সকল পাওনা ইত্যাদি জন্য ধাপে ধাপে আমাকে কয়েকবার ঘুষ দেয়া লেগেছে। ১. প্রথমে একাউন্ট বুক রিভাইস করার জন্য ২. পূর্বের বিলের অর্থ পাওয়ার জন্য ৩. ১৮ মাসের অবসরত্ব ছুটির বেতনের জন্য ৪. প্রভিডেন্ট ফান্ড এর অর্থ উত্তোলনের জন্য ধাপে ধাপে অর্থ গুলো দেয়া লেগেছে এবং সামনেও লাগতে পারে। একবার ৬০০০, ১২৫০০, ১৫০০০, ২৫০০০ ইত্যাদি অর্থ গুলো দিতে হয়েছে এবং সামনেও হয়তোবা হবে। এখানে ঘুষের ভাগ গুলো পায় পরিবার পরিকল্পনা কার্যালয় এর থানা অফিস, জেলা অফিস এবং হেড অফিস। এর সাথে থানার একাউন্টিং অফিস ও জড়িত। একজন কর্মচারী অবসরে গেলে সেই সকল কাজগুলো করার জন্য প্রতিটা অফিস এই ভাগ গুলো নেয়। ঘুষ এর অধিকাংশ অর্থ নগদ দেয়া লেগেছে ।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMEU3P9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police clearance

আমি আমার স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করেছিলাম। আমার আবেদনটি বেশ কয়েকদিন ধরে আটকে থাকায় আমি থানায় যোগাযোগ করি। আমাকে জানানো হয় যে ক্লিয়ারেন্সটি প্রক্রিয়া করার জন্য আমাকে ১০০০ টাকা দিতে হবে। যেহেতু আমার ভিসার আবেদনের জন্য সার্টিফিকেটটি প্রয়োজন ছিল, তাই আমি শেষ পর্যন্ত টাকাটা পরিশোধ করে দিই।

Noakhali, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTA73YR9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স

অনলাইনে সমস্ত ফি পে করে, সমস্ত সত্যায়িত ডকুমেন্ট নিয়ে গিয়েছিলাম, তবুও পেন্সিল একটা বের করে সামনে থাকা পেপারে লিখলো ৩ ৫। মানে তিন হাজার পাঁচ শত টাকা দিতে হবে। না দিয়ে পারলাম না কারণ ভিসা এপ্লিকেশনের তাড়া ছিলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7JBRUR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট এর অনলাইনে আবেদন করাকালীন নাম দুইবার চাপ পড়ে যায় এবং তা পরিবর্তন এর প্রক্রিয়া

২০২২ এর প্রথম দিকে আমার বিদেশে যাওয়ার কথা শুরু হয় এবং এরই মারফতে একটি ভিসা সমগ্র করে আমার পরিবার। যেহেতু পরিচিত লোক ছিলো তাই ভিসা ভালো হবে ভেবে তাড়াহুড়ো করেই আমাকে পাসপোর্ট করতে বলে।আমি কয়েকদিন ভেবেচিন্তে নিজের কম্পিউটার থেকে এপ্লে করার ট্রাই করি কিন্তু তাদের সার্ভার বার বার সমস্যা দিচ্ছিলো পরে ফেসবুকে পাসপোর্ট এর একটা গ্রুপ আছে সেখানে দেখি ২ঘন্টার জন্য সার্ভার সচল হয়েছে আর এটা দেখে আমি তাড়াতাড়ি করে আবেদনটি করতে থাকি আর এই তাড়াহুড়োতে আমার বংশিও নাম টি ২বার টাইপ হয়ে যায়। পরে আমি পাসপোর্ট অফিসে যাই তারা পাত্তাই দিলো না এমন ৫/৭ দিন গেলাম কোনো পাত্তাই দিলো না পরে একটা আনসার (দালাল) আমাকে বলে উপরে স্যার আছে কিছু টাকা দিলে হয়ে যাবে, আমার ভিসার মেয়াদ কম তাই টাকা দিলাম তিনি সাইন দিলেন হয়ে গেলো।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT2TJQVF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারির জন্য সরকারি ফি মাত্র ১,২০০ টাকা হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বেআইনিভাবে ৩০,০০০ টাকা ঘুষ নিয়ে

নামজারির জন্য সরকারি ফি মাত্র ১,২০০ টাকা হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বেআইনিভাবে ৩০,০০০ টাকা ঘুষ নিয়ে .নামজারির কাজে একজন মহিলা সার্ভেয়ার দায়িত্বে ছিলেন। তার আচরণ ও কাজের ধরণ আমার কাছে অস্বস্তিকর মনে হয়েছে।

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK36Y9Y7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক তালিকা প্রেরণ কালীন মাদ্রাসা প্রতি ৩০ হাজার টাকা বাধ্যতামূলক নেয়া

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক তালিকা প্রেরণ কালীন মাদ্রাসা প্রতি ৩০ হাজার টাকা বাধ্যতামূলক নেয়া হয়।মূল হোতা ছিল- একজন অস্থায়ী কর্মকর্তা আর অফিস সহকারী। সর্বোপরি বিষয় টি জেলা শিক্ষা অফিসার জানতেন।

ঠাকুরগাঁও, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNDFLSH7
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩৮.০ হাজার

কুরিয়ারের গিফট গ্রহণ করা

আমি কিছু পণ্য (কাপড়) ডিএইচএল এর মাধ্যমে দেশে পাঠাই পরিবারের জন্য এই পণ্য ছাড়িয়ে আনতে আমাকে দিতে হয়েছে ৩৮ হাজার টাকা।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVFPESB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম। বিয়ের কাবিনের অরিজিনাল কপি গ্রামে থাকায় ফটোকপি জমা দেওয়াতে উত্তরা পাসপোর্ট অফিস রিজেক্ট করে দেয়। পাশের দোকানে গেলাম সে বললো ভাই ২০০০/- টাকা দেন ব্যাবস্থা করে দিব। ইমার্জেন্সি থাকায় বাধ্য হয়ে দিলাম। সে ভিতরে কারে যেন মেসেজ পাঠালো। আমি গেলাম আর ধুমধাম কাজ হয়ে গেলো।

উত্তরা, ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHCPS2V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

নার্সিং কলেজ

নার্সিং কলেজে নার্সিং রিসার্চ সাবজেক্ট এর জন্য রিসার্চ পেপার তৈরি করতে হয়। সেই রিসার্চ ঠিকমতো না করিয়ে সংশ্লিষ্ট টিচার জনপ্রতি পনেরশো টাকা করে নিয়ে তারপর আমাদেরকে রিসার্চ বুক বানিয়ে দিয়েছে। আমরা গ্রুপে ছিলাম ১২ জন। এরকম আরও কয়েকটি বেসরকারি কলেজ থেকে করেছে।

বরিশাল, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRURNHG4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এডহক কমিটি

নওগাঁ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখায় টেবিলে টেবিলে টাকা দিলে দ্রুত পাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি। টাকা না দিলে দিনের পর দিন কাজ পরে থাকতেছে।

নওগাঁ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ57ENT7
মন্তব্য