সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

কর এবং নামজারি

উজান গ্রাম ইউনিয়ন ভুমি অফিস, ভুমি অফিসার বা তশলদার কাছে আমি যায়। আমার দাদার জমি থেকে নামজারি করে কাকার নামে করতে হবে সেই বেপারে, পরবর্তী তিনি জানান খাজনা পরিশোধ করতে হবে আমি আমার আগে হাতে কাটা রশিদ দেখায় যেখানে খাজনা পরিশোধ ছিলো। তবু উনি মানতে নারাজ পরবর্তীতে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে যে দিলে আমার খাজনা পরিশোধ হয়ে যাবে এবং নামজারি আবেদন সে কোন ঝামেলা করবে না। যেহেতু এজমালি জমি মিটিশন আমি দিতে বাধ্য হয়। পরবর্তীতে শুনি তিনি বেশির ভাগ লোককে এই ভাবে ট্রাপে ফেলে ঘুশ আদায় করে।

কুষ্টিয়া, উজানগ্রাম ইউনিয়ন ভুমি অফিস, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHBEQBRW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

টাকা না দিলে কাগজের বাহানা, টাকা দিলে সব দোষ মাফ

টাকা না দিলে ১০ রকম কাগজ লাগে, টাকা দিলে শুধু আইডি কার্ড বা নিবন্ধন দিয়েই কাজ হয়ে যায়।

কুমিল্লা, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTB69RL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

মিস কেস

আমি একটি মিসস কেস আবেদন করি।অনেক গুলা তারিখ দেয়ার পর ও রায় হয় না। পরে দালাল এর মাধ্যমে রায় করাইছি।

রূপগঞ্জ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3BPYL3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নকল দলিল গ্রহনে অতিরিক্ত টাকা দাবি।

আমার দলিল করা হয়েছে। এখন নামজারি করতে চাইছি। নকল দলিল প্র‍য়োজন। কিন্তু নকল তোলা ১৩০০ টাকা লাগে। কিন্তু কমিটির খুশির জন্য অতিরিক্ত ১০০০ টাকা দাবি পরিশোধ করেছি।

জলঢাকা, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNA9HQGV
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

ইনকাম ট্যাক্স সার্টিফিকেট উত্তোলন

আমার বাবার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এম্বাসিতে সাবমিট করা আবশ্যক ছিলো। যেহেতু ট্যাক্স রিটার্ন অফলাইনে আগেই সাবমিট করেছিলো, আমি অফিসে গিয়ে সার্টিফিকেট উত্তোলন বিষয়ে জানতে চাই। আমাকে দুইদিন ঘুরিয়ে এরপর ট্যাক্স ফাইল বের করেন। তারপর বিভিন্ন ভুলভ্রান্তি দেখাতে থাকে। এরপর আমি নতুনভাবে আবারো ট্যাক্স ফাইল সাবমিট করি। পরবর্তীতে আবারো ২/১ দিন ঘুরিয়ে যখন ট্যাক্স সার্টিফিকেট নিতে যাই তখন কর কমিশনার নিজে ডেকে আমার সামনে সাইন করিয়ে আমাকে দেন। পরবর্তীতে অফিস/কম্পিউটার অপারেটর দেখার কথা বলে সার্টিফিকেট নিয়ে নেন। এরপর আমাকে বলেন উনাদের অনেক কষ্ট হইছে ফাইল খুজতে, সেগুলো উনারা আবার আপডেট করছেন কিন্তু আমি নিজেই ট্যাক্স ফাইল বানিয়ে নিজেই সাবমিট করেছিলাম। উনাদের একটু চা পানির টাকা দিলে ফাইল দিবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTXF9A7E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

কাজী অফিস বা বিবাহ রেজিস্টার অফিস

আমি একজন সৌদি আরব প্রবাসী সেই সুবাদে আমার স্ত্রীকে প্রবাসে নিয়ে আসার জন্য কাবিননামা অনলাইন রেজিস্ট্রেশন করি। আর সেই জন্য কাজী সাহেব ৭০০০ টাকা দাবি করেন । কারণ হিসেবে তিনি বলেন রেজিস্টার অফিসে নাকি বসকে এবং পিয়নকে খুশি করতে হবে। তা না হলে আমার কাবিননামা অনলাইন রেজিস্ট্রেশন হবে না। আর অনলাইন রেজিস্ট্রেশন না হলে সৌদি আরবের ভিসা উঠবে না এবং আমার স্ত্রীকে নিয়ে আসতে পারবো না বিদায় আমি 7000 টাকা উনাকে দিতে বাধ্য হই। যার বিভিন্ন প্রমাণাদি আমার কাছে আছে।

সুনামগঞ্জ, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY8BHQGA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি এবং আমার বাবা একইসাথে পাসপোর্ট এপ্লিকেশন করি এবং ভেরিফিকেশন প্রসেসের জন্য পুলিশ আমাকে কল দেই। উনি আমাদের ঠিকানায় এসেই কল দেওয়াতে উনাকে বাসায় নিয়ে আসি। বাবার সব ডকুমেন্টস চেক করে কোন প্রবলেম না পেলেও আমার এপ্লিকেশনে ছোট একটি ভুল ছিলো যেটি সংশোধন করিয়ে উনাকে আবার দিয়ে আসতে বলেন। যাওয়ার সময় উনি বলতে থাকেন যে একটু তো সমস্যা আছে তো কিছু দিয়ে দিলে কাজ হয়ে যাবে, যদিও সংশোধন কপি আমাকেই দিয়ে আসতে হবে। বাবা বুঝতে পেরে অল্পকিছু দিলে উনি বলেন যে দুটি এপ্লিকেশন এতো কমে কি হয় নাকি!! আরো কিছু দেন, আসা যাওয়ার ও তো খরচ আছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMMXZ2N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.৫ হাজার

ড্রাইভার লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য ১০৫০০ টাকা নেওয়া হয়েছে, টাকা না দিলে ফেল করায় দেওয়া হয়

কুষ্টিয়া, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KH52ZCWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জাতীয় পরিচয়পত্র উত্তোলন/সার্ভার কপি উত্তোলন

ভোটার ট্রান্সফার, সম্পন্ন হওয়ার পর আইডি কার্ড পাওয়ার জন্য গিয়েছি। তারা সার্ভার থেকে আমার আইডি কার্ড প্রিন্ট করে ২৫০ টাকা রেখে দিল।

বরিশাল, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRB5LGC2
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০০

নিজে নিজে নতুন রুলস বানিয়ে বাইকের মামলা দেওয়ার হুমকি

এলাকার গলি যেখানে প্রাইভেট কার ঠিক মতো চলতে পারে না, মেইন রাস্তার থেকে গলি দেখা যায়। সেখানে থেকে ট্রাফিক পুলিশ ডেকেছে পিলিয়নের হেলমেট ছিলো না,, এই কারনে। আর কোনো ত্রুটি না পেয়ে মামলা দিবে বলে বাইকের কাগজ নিয়ে মেইন রাস্তায় চলে গেছে। ২০ মিনিট হইছে মামলা দেয় না, কাগজও দেয় না, আমার সাথে কথাও বলে না। পরে এক সিএনজি চালক ভাইয়ের পরামর্শে ১০০ টাকা দিতে গিয়েছি, তখন কনসটেবল বল্লো ২০০ টাকা না দিলে নিবে না। তখন কনস্টেবল কে ২০০ টাকা দিছি, উনি যেয়ে কাগজ নিয়া আসছে।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQ38XC6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

শ্রম লাইসেন্স নবায়ন ও শ্রম আইন লঙ্ঘনের দায় লুকানো

বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের ইচ্ছে মতো কাজ করাচ্ছে। নির্দিষ্ট কোনো কর্মঘন্টা ও ছুটি না থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সরকারি ছুটি তো পাওয়া যায় ই না বরং মাঝে মাঝে শুক্রবারের দিনও ডিউটি করতে হয়। এমনকি তাদের ওভার টাইম হিসেবে মজুরিও প্রদান করা হচ্ছে না। যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আর এই শ্রম আইন ভঙ্গ করে কোম্পানীগুলো শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের অর্থ ও বিভিন্ন উপহার ঘুষ হিসেবে প্রদান করে আসছে।

নওগাঁ সদর, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJFYE3Q2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

নতুন পাসপোর্ট

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট ফাইল জমা দিলেই অতিরিক্ত এগারো শত টাকা দিতে হয়। দালালদের মাধ্যমে করলে টাকার পরিমাণ আরও ২/৩ হাজার টাকা বেশি দিতে। এমনকি দালাল দিয়ে পাসপোর্ট করলেও দালালদের পাসপোর্ট অফিসে ফাইল প্রতি জমা দিতে হয় ১১ শত টাকা । এই অফিসে প্রতিদিন ৩-৪ শত ফাইল জমা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৩০ টি ফাইল সরাসরি হয় নানান ভোগান্তির পর। বাকী সব ফাইল চ্যানেল এর মাধ্যমে হয়।সেই হিসেবে প্রতিদিন সাড়ে ফাইল থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ঘুস আদায় হয়। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ঘুসের টাকা লেনদেন হয়। এখানে দালাল ছাড়া কোনো পাসপোর্ট হয়না। পাসপোর্টের ঊপপরিচালক থেকে আনসার সদস্য সবাই ভাগ পায়।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKNAEWQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

ডিসির রেকর্ড রুমে জমির ডকুমেন্টস তুলতে ঘুষ, জেলা রেজিস্ট্রারের কার্যালয় পুরাতন দলীল দলিল তুলতে ঘুষ

পুরাতন দলীলের নকল তুলতে গেলে একজন চার্সার আমার কাছে দলীল প্রতি ৩০০০ টাকা দাবি করে। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে দলীল প্রতি ১০০ টাকা থেকে পাঁচশত হতে পারে। নিরুপায় হয়ে তিনটি দলীলের জন্য ৯০০০ টাকা দিয়েছি তারপর দলীল খুঁজে দিয়েছে। এরপর ডিসির রেকর্ড রুমে সাবেক জমির চুক্তিনামা এবং ৩০ ধারার মামলার নথী তুলতে গিয়ে ২০০০ টাকা ঘুষ দিয়েছি কাগজ পাইনি। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে ৫শত টাকার বেশি নয়।

ভোলা, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRKVJD7S
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশ চেক পোস্ট

আমি ৩০,৮,২০২৬ রাত আনুমানিক দুইটার সময় সিলেট থেকে ঢাকার পথে আসছিলাম, সাথে চার প্যাকেট ইন্ডিয়ান চকলেট ছিল, পুলিশ চেক করে বলে এগুলো নেওয়া যাবে না নিতে হলে দুই হাজার টাকা দিতে হবে, না হলে এগুলো রেখে যেতে হবে, এরমধ্যে এক কনস্টেবল এক প্যাকেট চকলেট নিয়ে খাওয়া শুরু করে, তারপর বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে আসতে হয়েছে, কারণ রাত দুইটা বাজে কোন তর্ক করার ইচ্ছে ছিল না

ভৈরব টুল প্লাজার পাশে, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK665K5R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমি জমি কেনার পরে নামজারি করতে গিয়েছি এবং ৬০০০ টাকা পরিশোধ করতে হয়েছে না করলে নামজারি করে নাই। তাই বাধ্য হয়ে পরিশোধ করা হয় লাগছে।

পিরোজপুর সদর, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRWT7W7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

প্রতিবন্ধী ভাতা

আমার ছোট ভাইয়ের প্রতিবন্ধীর ভাতার কার্ডের জন্য তারা আমার কাছ থেকে পনেরশো টাকা ঘুষ নিয়েছে | এইটা হচ্ছে ঢাকার অবস্থিত সমাজসেবা অফিস ৭ নাম্বার সারকেল | এইখানে মূলত সব ধরনের কাজ একমাত্র বুয়াকে দিয়ে করা হয় | সেই বুয়ারকে ঘুষ দেওয়া লাগে | আর না হলে সেই কাজটি হয় না | এটা হচ্ছে তেজগা শিল্প এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর অঞ্চল ৭ | দয়া করে খতিয়ে দেখবেন এইখানে বুয়া দ্বারা ঘুষ নিয়ে থাকে

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DK65LHUN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৫ হাজার

বি এড স্কেল

বিএড স্কেলের জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা শিক্ষা অফিসার কে ১৫০০ টাকা ঘুষ দেয়, এরপর জেলা শিক্ষা অফিসার কে ২০০০ টাকা ঘুষ দেয়, সর্বশেষ দুই হাজার টাকা ঘুষ দিয়ে খুলনা থেকে ফাইল ছাড় করায়।

বাঘারপাড়া, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHR8T83C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জমির মৌজা / ম্যাপ

আমাদের জমি মাপতে হবে তাই। জমি মাপা আমিন বলেছে শুধু পুরাতন ম্যাপ হবে না নতুন ম্যাপ ও লাগবে।তাই বাবা সহ আমি গেলাম উপজেলা পরিষদ মিঠাপুকুর এ।নতুন ম্যাপ তোলার জন্য। সেখানে গিয়ে কথা বললাম বলছে ম্যাপ নাই।সময় লাগবে ১মাস।তারপর একজন ডেকে চুপি সারে বলছে একট্রা টাকা দিলে হবে।

রংপুর, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN6JQXLF
মন্তব্য