সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Retirement benefits

I applied for my retirement benefits, including gratuity and the Contributory Provident Fund (CPF), from the Bangladesh Agricultural Development Corporation (BADC). During the process, a BADC employee requested payment in exchange for providing the service. I paid the requested amount so that my retirement benefits could be processed and released.

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8LPEL2
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

Akhaura immigration

আমার ইন্ডিয়ান টুরিস্ট ভিসা মাল্টিপল এন্ট্রি আছে আইন এবং ভিসার ধরন অনুযায়ী আমি প্রতি মাসে একবার আসা যাওয়া করতে পারবো, কিন্তু সেই জায়গায় আমি ২মাস গ্যাপ দিয়েও যদি আসা যাওয়া করি বাংলাদেশ ইমিগ্রেশনের অফিসাররা পাস দিতে চায় না নানান এক্সকিউজ দেখায় যেগুলোর কোন ভিত্তি নেই, তারপর পাসপোর্ট নিয়ে বাইরে এলে তাদেরই লোক এসে বলে ৫ হাজার দেন ৭ হাজার দেন ইমিগ্রেশন কমপ্লিট করে দিচ্ছি তো টাকা দেওয়ার পর ঠিকই পাস দেয় এই ভুগান্তি কমবে কবে? আমার ভ্যালিড ভিসা থাকা সত্তেও টাকা দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করানো লাগে।

Akhaura Upazila, Brahmanbaria District, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT8BJZAA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২৫.০ হাজার

ফিটনেস

শুনেছিলাম মিরপুর বিআরটিএ অফিসে অটোমেটিক মেশিনে গাড়ির পরীক্ষা করা হয় বলে কোনো দালাল ধরতে হবে না। কিন্তু গাড়ি প্রবেশ করানোর পর আমার মোবাইলে রিপোর্ট আসে আমার গাড়ির সাসপেনশন এ সমস্যা আছে। এরপর বিআরটিএর ফিটনেস পরীক্ষার মেশিন যে কোম্পানি চালায় অর্থাৎ থার্ড পার্টি তাদের আইডি কার্ড দেখিয়ে একজন লোক এসে বলে আমার গাড়িতে সমস্যা থাকায় সেটি ফিটনেস পরীক্ষায় ফেল করবে। এজন্য আমাকে ৪৮ হাজার টাকা জরিমানা দিতে হবে। পরবর্তীতে আমাকে পাশের ফটোকপির দোকানগুলোর দিকে নিয়ে যাওয়া হয় এবং আমি ২৫ হাজার প্রদান করি। ফিটনেস করানোর পর আমি বাইরে থেকে চেক করি এবং দেখি আসলে আমার গাড়িতে সাসপেনশনে কোনো সমস্যা নেই। এই থার্ড পার্টির লোকেরা একটা সিন্ডিকেট বানিয়ে ঘুষ বাণিজ্য করছে।

মিরপুর বিআরটিএ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHDDYT9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

তদন্ত প্রতিবেদন কোর্ট জমা দেওয়ার নামে

আমি একজন ভুক্তভোগী প্রবাসে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম সব ধরনের ব্যাংক স্টেটমেন্ট আছে ও দুইটি চেক আছে এবং স্ট্যাম্পিং লেখা আছে তা সবকিছু ডকুমেন্ট দিয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছিলাম সেই ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ থানা এই মামলার দায়িত্ব পায় সেই সুযোগে সে আমার কাছ থেকে তদন্ত প্রতিবেদন কোর্টের মধ্যে জমা দেওয়ার নামে বারবার টাকা চায় আমি দ্বিতীয়বার টাকা না দিতে আগ্রহী হই এমনি অবস্থায় বর্তমানে পর্যন্ত আমার মামলা তদন্ত প্রতিবেদন ১০ মাস পার হয়ে গেলেও সে-ই তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত হবিগঞ্জ কোর্টে জমা হয় নাই এই হচ্ছে সোনার বাংলার পুলিশ।

শায়েস্তাগঞ্জ, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYGGUYCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ECC Renew

৪ টি প্রোজেকটের ই সি সি (পরিবেশগত ছাড়পত্র নবায়ন) বাবদ ৫ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হয় এবং ১ টি তে ৪ দিনের জন্য আরেকটিতে ২ মাসের জন্য নবায়ন মিলে। সরকারী কোষাগারে নির্ধারিত অর্থ পরিশোধের পরেও আমাকে আমার দায়িত্ব পালনের জন্য দীর্ঘ আট (০৮) মাস ঐ অধিদফতরের কর্মকর্তাদের পেছনে ঘুরতে হয়। অবশেষে কোম্পানি টাকা দিয়ে আমার মাধ্যমে বিষয়টি সুরাহা করে।

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6UYHGS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স যেনো টাকা ছাড়া হয়ইনা। বিশেষ করে ঢাকাতে। এখানে কে গাড়ি চালাতে পারে, বা পারে না তা দায়িত্বরত মেজিস্ট্রেট দেখেই না। সবাইকে ফিল্ড-এ গনহারে ফেল দেখানো হয়, পরবর্তিতে যে সিস্টাম করে রাখে সে অটো পাশ। প্রথমবার আমি সিস্টেম ছাড়া লিখিত, মৌখিক কৃতকার্য হলে, ড্রাইভিং পারার পরে ফেল দেখানো হযেছে। পরবর্তিতে ১২০০০ টাকা পেমেন্ট দেওয়ার পর (এই টাকার মধ্যে ব্যাংক পেমেন্টসহ সকল চার্জ) দিত্বীয় পরিক্ষায় গাড়িতে খালি উঠে নেমে গিয়েছি, চালায়নি, ফিল্ড ফেইল হলেও অনলাইনে পাশ। এবং পরবর্তিতে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি।

জোয়ার সাহার, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDPZ6GL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট প্রাপ্তির আবেদন

ঘটনাটি ২০২১-২২ সালের দিকে, চট্টগ্রাম পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার প্রতিবেশী এক ভাইয়ের জন্য নতুন পাসপোর্টের আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করি কোন তৃতীয় মাধ্যমের সহায়তা না নিয়েই। ফাইল জমা দেওয়ার কিছুদিন পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করে দেখা করতে বলে ভেরিফিকেশনের জন্য। পৌঁছানোর পর অফিসে প্রবেশ করলে সেখান থেকে বাইরে নিয়ে যান কর্মরত একজন। তারপর, জন্ম নিবন্ধন জমা দিয়েছি, এনআইডি কেন দেয়নি, নানা অজুহাত দেখিয়ে বলা হলো কিছু দেন কাজ হয়ে যাবে। "পাসপোর্ট অফিস সব আনুষ্ঠানিকতা শেষ করে ফাইল জমা নিয়েছে, আপনি আবার অর্থ দাবি করছেন কেন। যা পারেন করেন।"- এই বলে চলে আসলাম। পরে নিরুপায় হয়ে বিকাশে ২০০০ টাকা পাঠিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করিয়ে নিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWWS2Q6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

জমি খারিজ ও মিসকেস আবেদন

জমি জমা খারিজ করার জন্য প্রতি খরিজ প্রতি ৬০০০- ৫০০০০, খারিজ সংশোধনের জন্য 10000- 200000 পর্যন্ত নেয়। মহাদেবপুর উপজেলা ভূমি অফিসে প্রতিদিন 150+ খারিজ পাশ হয়। 150*2500= 375000 ও অণ্যান্য বিয়য় সহ 50 লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়। ইউনিয়ন ভূমি অফিসে ও লাগামহীন ঘুষ লেনদেন হচেছ, ঘুষ ছাড়া কোন কাজ সম্পন্ন কার মানে বিশ্ব জয় কারার সমান।

মহাদেবপুর,নওগাঁ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJC9885T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

মিরপুর হাউজিং অফিসে নামজারির জন্য প্রশাসনিক কর্মকর্তা দীর্ঘদিন ফাইল আটকে রাখেন এবং বিভিন্ন কারণ দেখান। একটা পর্যায়ে সরাসরি জিজ্ঞেস করলে 50000 টাকা দাবি করেন। ঘুষ দেওয়ার দিন তিনি আমার সামনেই অফিসে এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ডেকে যার যার ভাগ বুঝিয়ে দেন। এর কিছু দিন পরই আমার কাজ হয়ে যায়। ঘটনাটি আরও 11 বছর আগের।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKH5Z2UA
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৩০ লাখ

Holding tax fixation

প্রথমেই আইন দেখায় যে অনেক ট্যাক্স দিতে হবে, ঘুষ দিলে, তারা আপিল ইত্যাদি করে মিনিমাম ট্যাক্স নির্ধারণ করবে । অর্থাৎ আইনের প্রয়োগ ঘুষ ওপর নির্ভরশীল ।

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKE9UUF2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫

ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল রেজিস্টেশন

আমি ঠাকুরগাও BRTA তে আমার ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের রেজিস্টেশনের জন্য BRTA এর website থেকে দেখে প্রয়োজনীয় কাগজ সাথে নিযে online এ আবেদন করি। সকল সরকারি ফী জমা দেওয়ার পরে, যখন BRTA এর final approval দেওয়ার কথা, তখন তারা approval না দিয়ে বারে বারে reject করে দেয়। ঠাকুরগাও BRTA সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ওনার সাথে দেখা করে কথা বললাম। কথা বলে মনে হলো দালাল আর টাকা ছাড়া আসলেই এইসব কাজ অসম্ভব। পরবতীতে আমি একজন ঠাকুরগাও BRTA এর অফিস সহায়ককে ৫ হাজার টাকা দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল রেজিস্টেশনের কাজ শেষ করি। মজার বিষয় টাকা দেওয়ার পরে আমার তেমন কোন কাগজপত্র লাগে নাই।

ঠাকুরগাও, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNCXPCX5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমি নতুন পাসপোর্ট করতে গেছে আমি নিচে ফরম পূরণ করে, ঢাকা ব্যাংকে টাকা পরিশোধ করে সকল কাগজপত্র নিয়ে যাই, আমার সকল কাগজপত্র ঠিক ছিল, আমি যখন ফরম জমা দেই, দেওয়ার পরে উনি কাগজ দেখলো তারপর আমাকে বলল আপনার কাগজপত্র ঠিক নাই,আমি তাকে বললাম কোথায় ঠিক নাই কি ঠিক নাই, উনি আমাকে ধমক দিয়ে বলল আপনি এখান থেকে সরেন, পরে আমি সরে গেলাম একটু পরে পিয়ন আশি আমাকে বলল কি সমস্যা হল পরে আমি ওনাকে সব বললাম, আমাকে বলল ৩০০০ টাকা দিলে আপনার আজ হয়ে যাবে। তারপর বাধ্য হয়ে আমি ওনাকে বাড়তি ৩০০০ টাকা দিয়ে গেলাম। অর্থাৎ আমার থেকে তিন হাজার টাকা তারা ঘুষ নিল।

নোয়াখালী সোনাইমুড়ি, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT4JGB4G
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

TIN আইডিতে নামের স্পেলিং সংশুধন করতে গেছিলাম ।

নাম সংশুধনে অনেক আগে অনলাইনে আবেদন করলেও সংশুধন হয়নি । পরে অফিসে যোগাযোগ করলে বলে ২০০০ দেন এখনি করে দিচ্ছি ।দেখলাম মুহূর্তেই করে দিল ।আমার আর্জেন্ট লাগত কিছু করার ছিলো না ।

গোপালগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZFQU9V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি খারিজ

সাড়ে ৮ শতক জায়গা খারিজ করার জন্য ছয় মাস ঘোরাঘুরির পর ত্রিশ হাজার টাকা চেয়ে বসে । যেহেতু আমি জমিটি বিক্রি করেছি তাই বাধ্য হয়ে ৩০০০০ টাকার বিনিময়ে খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসার কে পরিশোধ করতে বাধ্য হই। খারে ছাড়া আমি জমির ক্রেতাকে রেজিস্ট্রি করে দিতে পারছিলাম না।

মানিকগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVUBJP4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

প্রথম বেতনের পে ফিক্সেশন।

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQCANNG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Name correction

জন্ম নিবন্ধন অনলাইন করা সাথে আমার ইংলিশ নাম একটা ভুল ছিলো সেটা চেঞ্জ করতে যাবার পরে সে বিভিন্ন উপায়ে আমার কাছ থেকে টাকা নেয়.

Satla, Uzirpur, Barishal, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRNA8NMY
মন্তব্য