সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

চুরি হওয়া বিদ্যুতের তার পুনস্থাপন

এটা আমার পাশের বাসার ঘটনা। এটি ডিপিডিসির অধীনে একটি এলাকা। রাতে বৈদ্যুতিক পিলার হতে বাসায় যে তার দিয়ে কানেকশন দেয়া হয়, সেটা চুরি হয়। এই তার লাগায় দেয়ার জন্য ডিপিডিসি লোকজন ৩০০০০টাকা দাবী করে। আবার আমি অন্য মিস্ত্রি যদি কানেকশন দিতে যাই, তারা মামলা করার কথাও বলে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKK59UVD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

শিক্ষামূলক নথি উত্তোলন

নাশতা না খেলে স্বাক্ষর হয় না রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে সনদ নিতে এসে — শুনল, “নাশতার ব্যবস্থা করেছেন?” সে অবাক সরকারি কাগজে স্বাক্ষরের জন্য আবার নাশতা কেন? পাশের একজন ফিসফিস করে বলল, “এখানে এটাই নিয়ম টাকা দিলে কাজ হয়।” — দেখল, শিক্ষার্থীদের কাছ থেকে কখনো নাশতা, কখনো মিষ্টি, কখনো চা-খরচের নামে টাকা নেওয়া হচ্ছে। আরও ভয়ংকর, কেউ কেউ চাকরিতে পদোন্নতির জন্য প্রয়োজনীয় ডিগ্রির কাগজ টাকা দিয়ে কিনছে পড়াশোনা ছাড়াই। — ভাবল, ডিগ্রি যদি জ্ঞানের স্বীকৃতি না হয়ে টাকার বিনিময়ে কেনাবেচার পণ্য হয়, তবে ক্ষতি শুধু প্রতিষ্ঠানের নয় ধ্বংস হয় শিক্ষার মর্যাদা ও একটি প্রজন্মের বিশ্বাস।

রাজশাহী, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJL7RC45
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পুলিশ কেস বা মামলা

মামলা করতে গিয়েছিলাম আমার এক ভাতিজার দুই হাত দুই পা ভেঙে গুড়ো গুড়ো করে দিয়েছে আর এক ভাতিজার মাথা দুই জাগা ফাটিয়েছে আর আমাদের বেধড়ক পেটাই মামলা করতে গেলে ৫০ হাজার লাগবে পরে আবার ৪০ হাজার লাগবে অবশেষে ২৫ হাজার টাকায় ফায়সালা হয় এবং মামলা রেকর্ড করা হয় মারামারিটা হয় মূলত জমি নিয়ে আমাদের জমি জোর করে আওয়ামী লীগ দখল করে রেখেছে একাধিক সালিশ মানেনি অবশেষ জমি গেলে আমাদের এই অবস্থা করে টাকা নিয়েছে অথচ একটিও আসামি গ্রেফতার করে নাই আসামিরা ঘুরে বেড়াচ্ছে এই তো আমরা সাধারণ মানুষ

নিয়ামতপুর, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7XU6T5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

রাজউক নকশা অনুমোদন

ড‍্যাপ এর উছিলায় ১ বৎসর আটকে রেখেছিল পরে টাকা পাওয়ার পর অনুমোদন দিয়েছে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DK4Q7BN2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

জমির দলিল নবায়ন এবং বিক্রি সংক্রান্ত

আমাকে দান করেছে এমন জমির দলিল ঠিক করা এবং অন্যত্র বিক্রি করা সংক্রান্ত। ডাইরেক্ট চেয়ে(আরো বেশি চেয়েছিল) বসে ছিল যে, এটা দিতে হবে নয়তো কাজ হবে না!

উপজেলা সদর, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ3QJ35D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

mutation and name correction

I work and live in Saudi Arabia. my mother gifted a land to me and my sister. at the time application for mutation we found a document needs a correction in the name of my grandmother; and also need to correct the relation between grandmother and grandfather. for this purpose I had gone to probashi desk at Vedorgonj upozila land office and I met there the responsible staff — who checks papers and receives applications. at the time of submitting my application he told me that my file will not move without bribe and he demanded 30000 Taka from me. since I am a foreign expatriate and don't have enough time to run behind this, I gave him 6000 Taka as advance on 2 March 2026, but

Vedorgonj, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKS9A83F
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

এখানে ট্রেড লাইসেন্স রিনিউয়ের ক্ষেত্রে প্রতিটি ট্রেড লাইসেন্স এর জন্য ৫০০ টাকা করে নির্ধারিত দেওয়া লাগে এবং অনলাইনে পেমেন্ট করতে চাইলে বিভিন্ন রকম সমস্যা দেখায়, টাকা তাদের কাছে ক্যাশ প্রদান করতে হবে সরাসরি পে করা যাবে না বিকাশ বা ব্যাংকের মাধ্যমে। ভাংতি অ্যামাউন্ট থাকলে সেটিও তারা ব্যাগ প্রদান করে না। একই সাথে অন্য ট্রেড লাইসেন্স মিরপুর সিটি কর্পোরেশন অফিস থেকে অনলাইনে পেমেন্ট করে শুধু প্রিন্ট করিয়ে নিয়েছি তারা কোন টাকা চায় না। এই সেকশনের সবাই জড়িত ওপেন সিক্রেট .এবং এটি ২০১৮ সাল থেকে, রিসেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারকালীন সময়েও একই রকম চলমান

উত্তরা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKF8ALW3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

শিক্ষার বাজারে হিসাবটা কত?

শিক্ষার আড়ালে আরেকটি বাজার রাজশাহী কলেজের সার্টিফিকেট উত্তোলন করতে দাঁড়ালে মনে হয়, শিক্ষা শেষ হলেও পরীক্ষা শেষ হয় না। সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র কিংবা অন্য কোনো কাগজ প্রতিটি কাজের সঙ্গে যেন যুক্ত থাকে অদৃশ্য এক মূল্যতালিকা। কেউ টাকা দেয়, কেউ “নাশতা” করায়, কেউ “চা-খরচ” বলে মেনে নেয়। প্রশ্ন হলো, পুরো সেকশনের এই সংস্কৃতি কি সত্যিই ব্যক্তিগত অনিয়ম, নাকি দীর্ঘদিনে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা? আরও বড় প্রশ্ন, প্রতিদিন শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীর কাছ থেকে এভাবে টাকা নেওয়া হলে বছরে মোট অঙ্কটা কত? সংশ্লিষ্ট এত মানুষজনই বা এই টাকার কত ভাগ করে নেন? হিসাব করলে কি অঙ্কটি কয়েক লাখ, কয়েক কোটি নাকি তারও বেশি? যদি সবই নিয়মসঙ্গত হয়, তবে প্রকাশ্য তালিকা ও হিসাব দিতে আপত্তি কোথায়?

রাজশাহী, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJS34JJU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

জমির ওয়ারিশ অনুযায়ী বন্টন ও রেজিস্ট্রেশন

আমার নানারবাড়ির সম্পত্তি ভাগ-বাটোয়ারা হচ্ছে। এর মধ্যে এক মামা ১বছর ধরে দেশে পড়ে আছে, উনি বর্তমানে অন্য দেশের নাগরিক। আর আরো দুই মামা মারা গিয়েছেন। যার কারনে উনি ছাড়া এই কাজ করার কেউ নাই। সম্পত্তি আমার সকল মামা-খালা ও তাদের ওয়ারিশ দের মধ্যে বন্টন করে সবার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট প্রায় ৬মাস ঘুরানোর পর এই মাসে ১৫লাখ টাকায় তারা সব কাজ সম্পূর্ন করে দিতে রাজী হয়। যেহেতু নানার বাজারে বেশ কিছু দামী সম্পত্তি ছিলো এরিয়ার নাম উল্লেখ করলাম না, তার জন্য তারা এত বেশি পরিমান টাকা দাবি করে।

নোয়াখালি, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTUF347V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট বানানো

নোয়াখালী পাসপোর্ট অফিসে আমার ছোট ভাইয়ের জন্য পাসপোর্ট করতে গিয়েছি, কাগজ পত্র সব কিছু ঠিক ছিলো তারপর ও বললো সমস্যা আছে হবে না, তারপর আমাকে বললো ৪০০০(চার হাজার টাকা) দিলে করে দিতে পারবো, পরে আমি বাধ্য হয়ে ৪০০০টাকা বেশি দিয়ে পাসপোর্ট করায়। একই কাগজ পত্র দিয়ে, মূল কথা হলো আমার কাছ থেকে ৪০০০টাকা ঘুষ নিয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTCPPJ4F
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

মাধ্যমিক শিক্ষা অফিস

মাধ্যমিক শিক্ষা অফিসে টাকা ছাড়া এমপিও আবেদন রিজেক্ট করে দেন এবং ইএফটি বিল ও রিজেক্ট করে দেন টাকা না দিলে। এজন্য তার কথা মত যার কাছে যত টাকা চায় দিতে হয়।

কিশোরগঞ্জ, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNXBFGTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

মাধ্যমিক শিক্ষা অফিস

এমপিও ফাইল পাঠানোর জন্য, ইএফটি বিল সাবমিট এর জন্য খাম দিতে হবে খুশিমনে শিক্ষা অফিসারকে; উনি নিজই খাম নেন এবং জিজ্ঞেস করেন এই টাকাটা তাকে খুশিমনে দেওয়া হয়েছে কিনা।

কিশোরগঞ্জ, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWR63SW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পাঠানপাড়া এইচ বি এম গার্লস হাই স্কুল

প্রধান শিক্ষক উচ্চতর গ্রেড এর আবেদন এ স্বাক্ষর করবেন, তাই চা-পানির টাকা নেয়েছেন।

জলঢাকা, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN755T8M
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

এলপিসি

চাকরির বদলির কারনে যে শেষ বেতনের প্রত্যয়ন নিতে হয় তা দিতে ۷দিনের যায়গায় ۲۰দিন দেরি করায় ফোন দিয়ে বললে করে দেয় সাথে টাকা দাবি করে। পরিষোধ করতে বাধ্য হই।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY3X5ACR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport Renewal

আমার পাসপোর্ট এর সব ঠিক আছে এবং যথাযথ ভাবে সব কাগজ দেওয়ার পরও আমাকে ۳ দিন ধরে ঘুরায়। কারণ একেকবার একেক কাগজ এর ভুল ধরে যদিও ভুল না। আমার আগের পাসপোর্ট আছে সেইটার সাথে সব মিল আছে কিন্তু উনাদের একেকবার একেক কাগজের অরিজিনাল ডকুমেন্ট লাগবে। কখন ও একবারে বলে না। ۳ দিন ۳ কাগজ নিয়েছি তারপর ও তাদের ভুল ধরা শেষ হয় না। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাই উনারা আরেক রুমে পাঠায় সেইটাতে কাগজ দেখে আবার ও সেম কথা নিয়ে আসেন বা পুনরায় আবেদন করেন। এখন আমি যে অনলাইনে টাকা দিয়েছি সেইটার কি হবে জিজ্ঞাস করতে বলে যে সেইটা বাতিল। এক পর্যায়ে বিরক্ত হয়ে ওখানের এক দালাল এর সন্ধান পাইছি ۵۰۰۰ টাকা চায়। আমি ۲۰۰۰ টাকা দিয়েছি সাথে সাথে আমার সব কাজ কমপ্লিট।

আফতাবনগর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKB3G3J6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.৫ হাজার

জমির দলিল সংক্রান্ত করনিক ভুল (নামের বানান ভুল)

দোহাজারী অফিসে টাকা পরিশোধ করার পরও চন্দনাইশ অফিস থেকে আর সংশোধন করতে পারেনি। চন্দনাইশ অফিসে প্রতি ফাইলের জন্য ۸ হাজার টাকা করে দাবি করে যার কারণে আর সংশোধন হয়ে ওঠেনি

দোহাজারী তফসিল অফিস ও চন্দনাইশ ভূমি অফিস, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTJQWZ7E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

গড়পাড়া ভুমি অফিসে জমি নামজারি ۷۰۰۰ টাকা ঘিওর পয়লা ভূমি অফিসে নামজারি ۵۰۰۰ মোট ۱۲۰۰۰ টাকা

মানিকগঞ্জ গড়পাড়া ও পয়লা ইউনিয়ন ভূমি অফিস, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKCJFY9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

MPO কলেজ শিক্ষক পদোন্নতিতে দুর্নীতি

এমপিওভুক্ত শিক্ষকদের পদোন্নতিতে ঘুষের অভিযোগ! আমার মায়ের লেকচারার থেকে সহকারী অধ্যাপক পদে নিয়মতান্ত্রিক পদোন্নতির ফাইলসহ একই কলেজের আরও কয়েকজন শিক্ষকের ফাইল সংশ্লিষ্ট এক শিক্ষা কর্মকর্তার কাছে আটকে ছিল। অভিযোগ অনুযায়ী, ফাইল চূড়ান্ত ক্লিয়ারেন্সের জন্য প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ۲۰,۰۰۰ টাকা করে ঘুষ দাবি করা হয়। ফাইল আটকে থাকার কারণে শেষ পর্যন্ত আমার মা ও তাঁর সহকর্মীরা বাধ্য হয়ে দাবিকৃত টাকা দিতে হয়। টাকা কম নেওয়ার অনুরোধ করা হলে ওই কর্মকর্তা জানান, “ওপরমহলেও টাকার ভাগ দিতে হয়।” এটি অত্যন্ত গুরুতর দুর্নীতির ঘটনা। আমার জানা মতে, অনেক এমপিওভুক্ত শিক্ষককেই পদোন্নতির ক্ষেত্রে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি এই অন্যায়ের অবসান চাই।

শরীয়তপুর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6C7SKH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

এম্পিও ভুক্ত স্কুল এন্ড কলেজে বেতন প্রাপ্তির জন্য দেয়া উতকোচ

স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তাদের মাসিক বেতন বিল করিয়ে দেবার জন্য টাকা দাবী করে প্রত্যেক এমপ্লি দের থেকে । প্রতিষ্ঠানের নামঃ পশ্চিম ছিটকি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের নামঃ — এ ছাড়াও কয়েক মাসের বেতন যাকে এরিয়ার বিল বলে সেই টাকা প্রাপ্তির জন্য ও উনি টাকা খেয়েছে । প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য অনেক বিল উনি মেরে দিয়েছেন । চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের জন্য ۲۰ লাখ টাকা উতকচ গ্রহন করেছেন + নিজে রাতের আধারে প্রিন্সিপাল হবার জন্য ۱۵ লাখ টাকা ঘুষ দিয়েছেন

কাঁঠালিয়া, ঝালকাঠি, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRNMYS5R
মন্তব্য