সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৭.০ হাজার

নোন প্রফেশনাল লাইসেন্স

আবেদন করতে 3000 এবং12000দালাল নেয় আর2000 পরীক্ষ ক্ষেত্রে দিতে হয় আমাকে ফেল করাই দিছে পরে টাকা শোধ করার পর দেখি আমি পাস তাহলে গন হারে ফেল করানোর হয় কেন

ঢাকা এয়ারপোর্ট এর পাশে, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCHG8CS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

গাড়ি নাম্বার করা জন্য

প্রতি টা ফাইলে ৫শত থেকে ১০০০ টাকা নেওয়া হয়।এবং ডাইভিং লাইসেন্স পরিক্ষায় পাশ করা জন্য ১টা রোল ৩ হাজার করে নেওয়া হয়

দিনাজপুর, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNZRV3FQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নবায়ন

সকল কাগজপত্র নিয়ে প্রথম গেছি, তখন বলে আপনার পুরাতন ডাটা সার্ভারে নেই।এক সপ্তাহ পর আসেন,এক সপ্তাহ পর আসলাম কাজ হয়নি। পরে গেলাম যেখান থেকে আবেদন করেছি ওখানে, তখন দোকানদার বলল যাবেন আসবেন কিছুই হবে না ১৫০০ টাকা দেন সব হবে। ঠিকই ১৫০০ টাকা দিয়ে অফিসে গেলাম কাগজপত্র দিলাম,অফিসার কাগজপত্র না দেখেই ওকে লিখে দিলো।

বরিশাল, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRUDL2Y6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্মনিবন্ধন

2022 আমার জন্মনিবন্ধন করতে 2k নিচ্ছে। যেখানে এখন মাত্র 150t করে লাগে অনলাইন করতে।

4no মান্দা ইউনিয়ন নওগাঁ, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ29VA6D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট অফিসে হয়রানি ও দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে আমার অভিজ্ঞতা

পাসপোর্ট অফিসে সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরও বিভিন্ন ভুলত্রুটি দেখিয়ে আমাকে বারবার হয়রানি করা হয় এবং পুনরায় আবেদন করতে বলা হয়। পরে অফিসের বাইরে একজন দালাল ২,০০০ টাকার বিনিময়ে একই দিনের মধ্যে আমার কাগজপত্র ঠিক করে ছবি তোলার ব্যবস্থা করে দেয়। এতে আমার সন্দেহ হয়, আবেদনকারীদের ইচ্ছাকৃতভাবে হয়রানি করে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার একটি পরিকল্পিত ব্যবস্থা সেখানে থাকতে পারে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব আফতাব নগর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5J9M6N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন

এত ভালো চাকরি পেয়েছেন।মিষ্টি খাওয়ার টাকা দেন। জানেন তো সবাই দেয় কম- বেশি। এখনো বেকার যেহেতু ১০০০ দেন।উপরের অফিসারকেও দিতে হয়। আর রাজনৈতিক ঝামেলা এগুলো তো সবারই আছে। তাহলে কিন্তু চাকরি হবে না।

ময়মনসিংহ, ভালুকা, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY4PEUB5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট তৈরি করার সময় ৩০০০ টাকা ঘুষ দিয়েছি তাতে আমার কোন ডকুমেন্টের প্রয়োজন হয়নি অন্যথায় তারা অনেক হয়রানি করে

পটুয়াখালী, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRQ8X8UM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ জিডি

চাঁদা দাবির উড়ো চিঠি পাওয়ার পর আমার আত্মীয় থানায় গিয়েছিল জিডি করতে। পরে পুলিশ দোকান টা পরিদর্শন করতে আসে। তারা কিছুই করতে পারবে না এই ব্যাপারে, কিন্ত যাচ্ছিল না, শেষে বলল চা খাওয়ার টাকা দিতে। তা দিলে ওরা গেল।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNVE9K8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

জমির খারিজ করার জন্য ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিলো। না দিলে খারিজ করবে না। বাধ্য হয়ে দিতে হয়েছে

বগুড়া, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ3P6V9D
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি চাকরির শুরুতে বেতন চালু করনের জন্য ঘুষ দেওয়া

আইবাসে বেতন চালু করানোর ফাইল জমা নেয় পাশাপাশি টাকা রাখে এবং রেজিস্টার বইয়ে লিখে রাখে। আমি শুরুতে বুঝিনি। তারা একেক সময় একেক রকম কথা বলে। একবার বলে এই টেবিলে যান, ঐ টেবিলে যান, আজ আর হবে না। আগামীকাল আসুন। এভাবে কয়েক দিন ঘুরে ১০০০ টাকা জমা দিই। এই টাকায় সন্তুষ্ট না তাই আবার ঘুরায়। পরে আমি পাশের রুমে বড় অফিসার কে বলি ১০০০ টাকা জমা দিয়েছি কিন্তু কাজ করে দেয়না। পরে একজনকে ডেকে এনে করে দেয়।

ঢাকা এজি অফিস, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRNT79U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৫.০ হাজার

জমির নামজারি ও হেবা দলিল করন

আমি আমার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে একটি জমি পাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেই জমির নামজারি করার প্রয়োজনে ভূমি অফিসের দ্বারস্ত হতে হয়। আমার ভাইবোনেরা তাদের অংশটুকু আমার নামে হেবা করে দেন, তার দলিলও করা দরকার ছিল। ভূমি অফিসে অনেকদিন ধরনা দেয়ার পরেও কোনভাবেই কাজ উদ্ধার করতে না পারায় শেষ পর্যন্ত দালালের সাহায্য নিতে হয়, যে সরকারি ফি এর বাইরে মোট ৬৫০০০ টাকার বিনিময়ে হেবা দলিল ও নামজারি সম্পন্ন করে দেয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK6A8QHS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

হোলডিং ট্যাক্স

হোলডিং ট্যাক্স ফাইল তৈরি বাবদ ১৫০০ টাকা চেয়েছিল। আমি বাধ্যহয়ে ১২৫০০ টাকা দিয়েছি।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVRV5EN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

Dhaka WASA

Dhaka wasar line man proti mashe 500 taka extra nicche bill 2000 takr moddhe rakhar jonno. Nahole amr 2 tala barir bill 3500-3800 kore dey and commercial bill kore dey. Mohakhali TB gate Wasa office e giye 8000 tk diye residential kore ashci bill. 2 mash por abr same obbostha. Oi office er chairman er kacheo giyechi same somossa niye. No output.

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKU2XM7Y
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট তৈরির

আমার পাসপোর্ট তৈরি করতে প্রায় 21 হাজার টাকার মতো লাগছে কিন্তুক আমার সরকারের ফ্রি ৮ থেকে ৯ হাজার

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTK2YL2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুৎ সংযোগ

কয়েক মাস আগএ বিদ্যুত সংযোগের জন্য ডেমরা, সারুলিয়ার ডিপিডিসি অফিসে গিয়েছিলাম। সরকারি ২১০০ টাকা ফি এর জায়গায়, আরো ১০,০০০ টাকা ফি দিতে হয়েছে৷ এছাড়া নাকি হবে না। বাধ্য হয়ে দিতে হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKHVM79D
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড রিসিভ করার সময় আমার কাছ থেকে ১০০ টাকা দাবী করে ঘুষ। সেটা পরিষোধ করে তারপর লাইসেন্স রিসিভ করতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTFXUEG5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police Clearance

At shiddhirganj Thana, Duty officer asked for taka 1000 for police clearance related task. I had to pay. I have one officer known, after requesting him, the amount got doubled. Statting that, why I let the known officer know about this, thus I have to pay more else they will not process my file.

Narayanganj, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKY44VJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭০ লাখ

রেজিস্ট্রেশন ও রেকর্ড খতিয়ানের আবেদন

আমার বাবার একটি জমি রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত 150000 টাকা লেগেছে, এবং রেজিস্ট্রেশন পরে আবার যখন খতিয়ান করতে গিয়েছে তখন তার কাছ থেকে আরবিস হাজার টাকা নিয়েছে অথচ খতিয়ানের ফিল্ম মাত্র 1100 থেকে 1200 টাকার মতন,

বাঞ্ছারামপুর, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPGXT8M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

কল কারখানার লাইসেন্স নবায়ন ও কারখানার লে আউট করার জন্য, কারখানা পরিদর্শনে এলে

সর্বচ্চো কর্মকর্তা কারখানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে মোটা অংক দাবী করেন, না দিলে নবায়ন বন্ধ রাখে লে আউট দিতে বিভিন্ত তাল বাহানা করেন। কাংখিত টাকা পেলে দুই এক দিনের মধ্যে সব পাওয়া যায়।

নারায়নগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK2LJC6S
মন্তব্য