সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

কলেজের বিভিন্ন প্রকার ফ্রম জনিত যেগুলো সরকারিভাবে ফ্রি

কলেজে কোন প্রকার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কোন কিছু উঠাতে গেলে সরকারিভাবে ফ্রি কিন্তু কলেজ থেকে ওই একটা নির্দিষ্ট লোক 100 টাকা করে দাবি করে যেটা আমাদের পক্ষে দেওয়া অতটা সহজ না কারণ আমরা ছাত্র। ওই ১০০ টাকাটাই কষ্টটর হয়ে ওঠে , বিশেষ করে যখন ফরম ফিলাপ করি এবং তারপরে যখন চায় তখন ফরম ফিলাপ করার জন্য যে টাকা নিয়ে যাই সেটা পরিশোধ করার পরে ওই ১০০ টাকাটা যেন গলার কাটা হয়ে দাঁড়ায়।

Ullapara, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJKZS7SF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি,খাজনা, হোল্ডিং

ভূমি অফিসে প্রতিটি কাজের জন্য fixed rate আছে৷ সবায়কে সেই রেট follow করতে হয়৷ নামজারিঃ ১০০০-২০০০ টাকা শুধু খসরা খতিয়ান প্রস্তুতের জন্য। খাজনাঃ online এ খাজনা approval দেয়ার জন্য ২০০ টাকা। হোল্ডিংঃ নামজারি করার পর হোল্ডিং খোলার জন্য ১০০ টাকা এবং আবার খাজনা approval এর জন্য 200 টাকা। আমার নিয়মিত এদের সাথে কাজ করতে হয়। কারো জন্য ভয় করেনা এরা। টাকা না দিলে নামজারি খসরা খতিয়ান দেয়না যায় ফলে cancel হয়ে যায়৷ টাকা না দিয়ে খাজনা approval দেয়না। টাকা লেনদেন হয় — নামে এক assistant এর দ্বারা৷ মেইন যেই মহিলা আছে তিনি আগে শুনে নেন টাকা দেয়া হয়েছে কিনা তারপর সব approval দেন।

নওগাঁ জেলা রানীনগর থানা, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJM372KK
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

সিজার অপারেশন

আমার মায়ের সিজার অপারেশন হয় তখন আয়া যে বাবু দিতে আসে সে বখসিস চায় তাকে ৫০০ টাকা দেওা হলে সে প্রত্যাখ্যান করে এবং আরো দাবি করে তখন তাকে আর ১০০ বাড়িয়ে দেওয়া হয় । সমস্যা এইখানে না সমস্যা যখন আমার মাকে অবজারভেশন রুমে রাখা হয়েছিল তখন আয়া বেচে যাওয়া অনেক ওষুধ সরায় ফেলে যেগুলার । জেগুলা আমাদের ফেরত দেওয়ার জন্য ডাক্তার বলেছিল । পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে উনি ২০০ টাকা দাবি করে ইহা দিতে অস্বীকৃতি জানালে সে আমার মায়ের ফ্যান বন্ধ করে রাখে । এবং অক্সিজেন মাস্ক ও বন্ধ করে রাখে । মা বার বার অভিযোগ করে এক পর্যায়ে গালাগালি শুরু করে । তখন বাধ্য হয়ে তাকে অক্সিজেন মাস্ক এর জন্য ২০০ এবং ফ্যান ছাড়ার জন্য আর ২০০ টাকা দেওয়া হয় । —

মাতুয়াইল, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK66HEWS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

সোহাগী ইউনিয়ন ভূমি অফিস, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, এই অফিসের অফিস সহকারী — ও পরিচ্ছন্নতা কর্মী —। কেউ নামজারি করতে গেলে টাকা ছাড়া নামজারি করে না। প্রতিটি খারিজ করতে ২০ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেয়। কোন সেবা নিতে গেলে ঘুষ ছাড়া করেনা।

সোহাগী ইউনিয়ন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYEN5D95
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

Road Permit

রোড পারমিট নবায়নের জন্য যাওয়ার বিভিন্ন কাগজ পত্রের বাহানায় তারা টালবাহানা করতে লাগলো, এই সুযোগে একজন ২৫০০ টাকা ঘোষ দাবি করে, আমি প্রত্যাখ্যান করার পর তারা কাগজপত্র চায়, যেটা সঠিকভাবে দেওয়ার পরও বলে, এটা না ওটা। তারপর না পেরে ৩৫০০ টাকা দিয়ে সেই কাগজ করিয়ে আনছি।

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPX9B8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

উপজাতি সনদ উত্তোলন

গ্রাম থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসা-যাওয়ার গাড়ি ভাড়া প্রায় ১২০ টাকা। উপজাতি সনদ আবেদনের পরে দায়িত্বশীল ব্যক্তি অনেকগুলো আবেদন কপি দেখিয়ে বলেন। ৩০০ টাকা না দিলে এভাবেই থাকবে। ৫ বার আসবেন ৬০০+ খরচ হবে। এর চেয়ে ৩০০ দিলে আরেকবার আসলেই নিতে পারবে। পরে অনুরোধ করে ২০০ টাকা দিয়েছি। কেননা, বারংবার যাতায়াত করার সামর্থ্য ছিলো না। ২০০৯ সালের ঘটনা।

মৌলভীবাজার, সিলেট ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYPKS44J
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪০০

Police Verification

In 2023, I submitted my passport application at the Cumilla Passport Office by myself. The 1st day, they didn't process my application, as this application was mine. After talking with the officer, they accepted my application and took a photo with a signature, but after 1 month of the submission, the status of my passport application was stuck in the initial phase, so I had to visit the passport office again, and then they sent my passport directly to the police verification phase in my local thana. After that, the police officer took 400 tk from my father and then processed it.

Cumilla, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTRCEU3U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি অফিস (জমা খারিজ )

আমাদের অনেক গুলো জমির জমা খারিজ করার জন্য ৫০০০০ টাকা চাইছে জমা খারিজ এর টাকার বাহিরে।না হলে কাজ করবে না বলছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSNFBKL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ট্রেড লাইসেন্স

ঢাকার বাইরে যেই কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তার লাইসেন্স ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নবায়ন বা রেনু করা হয় এ বছর রেনু করতে গিয়ে জানতে পারলাম উপজেলা জেলা পরিষদে আবেদন করতে হবে এখান থেকে ভেরিফিকেশনে যাবে দেন তারপরে উপজেলা সচিব যাচাই করে সিগনেচার করবে আবেদন করে চলে আসলাম সাত দিন পরে যোগাযোগ করলাম তারা কোন ভেরিফিকেশনে আসেনি আবার গেলাম গিয়ে বললাম যে আমাদের ট্রেড লাইসেন করা অনেক জরুরী একটি লোক বলল ১০০০০ টাকা দেন আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি আমরাও বিভিন্ন এ থেকে জানতে পারলাম টাকা ছাড়া এই কাজ সম্পূর্ণ হবে না তাই ওই লোকের মাধ্যমে বার্গেটিং করে ৮ হাজার টাকা ফিক্সড হয় ১০০০ টাকা advance করার পরে কাজ সম্পূর্ণ করে দেয় তারপরে আরো ৭ হাজার টাকা পরিশোধ করি একদিনের মধ্যেই আমার কাজ হয়ে যায়

কেরানীগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7A2XH5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খতিয়ান ও খারিজ

খারিজ করতে ১১৭০ টাকা লাগে সেখানে বগুড়া মালতিনগর বকসিবাজার তসিলদার ৭,০০০ টাকা নিয়েছে এবং বগুড়া জেলা প্রশাসক এর কার্যলয় জেলা রির্কড রুমে ১২০ টাকার খতিয়ান উওলনের জন্য ৫০০ টাকা করে নিয়েছে

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJGD93V4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২৪ লাখ

নির্বাচন কমিশন

আমার মায়ের Nid তে তার নাম ও তার বাবার নাম ভুল এসেছে , দীর্ঘ ৪ বছর চেষ্টা করেও আমার মা এটা ঠিক করতে পারেনি। এরপর আমি বললাম যে দালাল দিয়ে করাতে কিন্তু আমার মা বারন করলো, তো আমি তাকে না জানিয়ে ফেইসবুক এর একটি গ্রুপ থেকে একজনকে বের করলাম , উনি ছিলেন আগারগাঁও এর নির্বাচন কমিশন এর ডাটা অপারেটর ( অন্তত সেটাই পরিচয় দিলো) আমাদের কথা হলো ৮ হাজার টাকা, আমি টাকা দিলাম, এরপর উনি এটা অনলাইন , এটা এভিডেভিড , আইডি লক এভাবে বলে বলে দীর্ঘ ৪ মাসে আমার থেকে প্রায় ১ লক্ষ ২৪ হাজার টাকা বিকাশে নিয়েছে । প্রতিবার উনি কম কম এমাউন্টের টাকা চাইতো, তখন আমি ভাবতাম এভাবে যে, ৮ হাজার দিয়ে দিয়েছি, আরো ২ হাজার চেয়েছে ! দিয়ে দি, নতুবা এই ৮ হাজার লস। এভাবে করে এই সমপরিমাণ অর্থ নিয়েছে। যদিও পরিশেষে কাজটি হয়েছে আমার, যাইহোক ।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSET8CA
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী-অনলাইন কাবিন যাচাই মোটা অংকের ঘুষ ছাড়া হয় না ।

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী- কম্পিউটার অপারেটর এবং প্রধান সহকারীর চাহিদামত ঘুষ না দিলে প্রবাসীদের কাবিন অনলাইন যাচাই হয় না । সংশ্লিষ্ট কাজী, ভলিয়ম বই এবং সেবাপ্রত্যাশী হাজির হলে ও ঘুষ অব্শ্যই দিতে হয় । আমি এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেছি । স্কিনশট দেয়ার অপশন নাই তাই দেয়া যাচ্ছে না । স্থানীয় মিডিয়া অনেক নিউজ করছে তার পরে ও নোয়াখালী জেলা রেজিষ্টার অফিসে প্রবাসীদের হয়রানি বন্ধ হয় নাই । নতুন নতুন নিয়মের দোহাই দিয়ে ঘুষের অংক নির্ধারন করে থাকে । আমরা প্রবাসীরা অসহায় । অনেকের কাছে জানতে পারলাম শুধুা আমাদের নোয়াখালী জেলা নয় প্রত্যেক জেলায় ই রেজিষ্টার অফিস এবং কাজীদের চাহিদামত টাকা ছাড়া সেবা পাওয়া যায় না ।

নোয়াখালী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNXGESH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

Registry

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ভূমি অফিসে (এসি ল্যান্ড অফিস) নামজারির মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত কাগজপত্র ও রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যাই। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) / ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলে পরের দিন ফাইলটি সম্পন্ন করে দেওয়ার অনুরোধ জানাই। তিনি সরাসরি সরকারি প্রক্রিয়ায় না গিয়ে অফিসের পিয়নের মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেন। পরবর্তীতে উক্ত পিয়ন কাজটির জন্য ২০০০ টাকা অনানুষ্ঠানিক ফি (ঘুষ) হিসেবে দাবি করে। প্রয়োজনীয় কাগজপত্রের জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনানুষ্ঠানিক উক্ত ২০০০ টাকা পরিশোধ করতে হয়।

Kachua, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTQ4274K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

Financial Audit reporting

Took place in NHA financial audit office. Asked us to bring picture from Land Acquisition office, although it was his written instructed job from his higher ups to check the records. Initially, we paid him 15k, but he still didn't do the job. After paying the rest 15k, he gave the report as he should have. He asked the money through his peon, and money was given to his peon, as his room had surveillance camera.

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKWLY8LH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

X-Ray

I was in a pinch and I had to get my xray done at NITOR but since the ticket time was over I didnt get the ticket for the xray. I asked the help desk and they directed me through a back channel and asked for 400 (normal price 150). I paid as I needed the xray at the exact moment.

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVFMQ7C
মন্তব্য