সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্টের আবেদন

— সাবেক শিক্ষার্থী, বেরোবি। ঘটনাটি ২ বছর আগের।আব্বার ক্যান্সার চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাওয়ার প্রয়োজন ছিলো। সে জন্য ইমারজেন্সি পাসপোর্টের আবেদন করতে যায় পঞ্চগড় পাসপোর্ট অফিসে। সকল কাগজ রেডি করে জমা করতে যায়। এর পর সরাসরি ঘুস চাওয়া হলে দিতে অস্বীকৃতি জানাই। এজন্য বিভিন্ন অজুহাতে হয়রানির স্বীকার হই। এবং পরবর্তীতে ঘুস দিতে বাধ্য হই।এর পর পুলিশ ভেরিফিকেশনের জন্য NSI এর এক কর্মকর্তাকে ৫০০ টাকা ঘুস দিতে হয়েছে। ঘুস দিতে অনিচ্ছুক এক ব্যক্তিকে আমার সামনেই চড়ম ভাবে অপদস্ত হতে দেখেছি।

পঞ্চগড়, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNEZU6MB
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৭.০ হাজার

জমি রেজিস্ট্রি

হেবা দলিল রেজিস্ট্রি করার জন্য প্রতিটা টেবিলে টাকা দিতে হয়। সরাসরি টাকা নেয় না কেউ। সবার পকেটে দালালের মাধ্যমে টাকা যায়। আর দালাল ছাড়া কাজ ও হয়না। যে ছেলেটা টিপসই নেয় সরাসরি ও টাকা নেয় ২০০ করে প্রতিটা টিপসই এর জন্য। দালালকে দিসি ১৭০০০ টাকা সরকারি খরচ ৩-৫ হাজারের মত। বাকিটা প্রতিটা টেবিলে যায়। আর দালাল ৫ হাজারের মত খায়।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK622Y7V
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

ব্যবসার ধরন কনসালটেন্সি ক্যাটাগরিতে সরকারি নিয়ম অনুযায়ী টাকার পরিমাণ সর্বোচ্চ ৫৫০০ টাকা। আমার কাছে দাবি করা হয় ৭০০০ টাকা।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRJFDUY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়ানো ১২ টায় আমার সিরিয়াল আসলে বলে সার্ভার ডাউন তারপর কোন রকমে সিরিয়াল আসলে সব কাগজ থাকা স্বত্বেও আমার কাছে চায় কবিননামা আর ইলেক্ট্রিক বিল লাগবে, সাথেই ছিল কাগজ আমি সাথে সাথে বিয়ের কাবিন বের করে দেই পরে বলি আমার ইলেক্ট্রিক বিল অনলাইন পিডিএফ দিতে পারব পরে আথ কিছু না পেরে বলে নাগরিক সনদ দেন আরে আমার ঢাকায় নিজের বাড়ি নিজের ঘর আমি কিসের নাগরিক সনদ দিব। পরে বের করে দিল আর ঐ লোক ভিতরের আনসার কে আমার কাগজ দিয়ে কথা বলতে বলল তখনও বুঝতে পারি নি আনসারের সাথে কি কথা বলব! ও মা পরে দেখি আনসাররাও দালাল আমার কাছে বলে বুঝেন না কিছুই লাগবে না তাও ভাই আপনাদের ধরে ধরে শিখানো লাগে ঐখানে দাবি করল ২৫০০ পরে আমারও আর উপায় ছিল না টাকা দিলাম ১২ টা ১০ এ সব কাজ শেষ হতে ১ ঘন্টাও লাগে নি।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCRCZKT
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

হাতের ব্যান্ডেজ

আমার মায়ের হাতের হাড় সরে গিয়েছিল। তা জায়গামত এনে ব্যান্ডেজ করতে আমাকে বলে সরকারী ব্যন্ডেজ নাই, দোকান থেকে কিনতে হবে। আমি তাদের টাকা দিলাম, কয়েক সেকেণ্ডের মধ্যে দেখলাম তারা তাদের কাছে রাখা সরকারী ব্যন্ডেজ দিয়েই কাজ শেষ করলো। আমি পরে জেনেছিলাম যে, এখান থেকে ব্যন্ডেজ ফ্রি তে দেয়।

যশোর, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHTNQ3TX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০০০০ টাকা দাবি করেছিল, আমি সর্বশেষ ৫ হাজার টাকা দিয়ে কাজ৷ করালাম।

ফটিকছড়ি থানা, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTB8VZ5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২৫.০ হাজার

Passport বানানো

Brahmanbaria passport office দূর্ণিতির আখড়া, আমার ছোট ভাইয়ের পাসপোর্ট বামানোর জন্য গেলে বলে কাগজপত্রে সমস্যা আছে, আমি যায় সাথে আবার বলে যে সার্ভার প্রভলেম। পড়ে একজন বলে চ্যানেলের মাধ্যমে দেন। সেখানে অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করে দেন। চ্যানেলে দিয়েছে কিনা আবেদনের সাথে একটা কোড যুক্ত gmail দেয়া হয়। যেটা দেখে ওনারা ঘুষের দ্বারা দালালের মাধ্যমে আবেদন করা হয়েছে ধরে নেয়া হয়। এভাবেই চলছে সবকিছু, দেখার কেও নাই। Emergency তে কাজ করতে হয় বলে সে ঘুষ দিতে বাধ্য হয় আর ওনারা ঘুষ নিয়ে দালালের মাধ্যমে, দালালগুলো ওদের পালিত।

Brahmanbaria, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTF53P6S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পৌরসভায় বিল্ডিং এর নকশা অনুমোদন

একজন কেনারি দাবি করে আর এটা সবাই জনে যারা পৌরসভায় বিল্ডিং এর নকশা অনুমোদন করান। নাহলে ফাইল আগায় না। মাসের পর মাস যায় কোন অগ্রগতি ছাড়া। বাধ্য হয়ে পরিশোধ করতে হয় ঘুষ

মানিকগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ7YFZT
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

ডায়াবেটিস এর বই

পটুয়াখালী সরকারি ডায়াবেটিস হসপিটালে ডায়াবেটিস রোগীদের বই করার জন্য ৫০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত দাবি করা হয় । আমার পরিবারের একজনের ডায়াবেটিস হয়েছে তাই ডায়াবেটিস হসপিটালে গিয়েছিল পরীক্ষা করতে ।তখন জানতে পারে ডায়াবেটিস হসপিটালের বই করলে কিছু সুযোগ সুবিধা আছে । তখন বই করতে গেলে প্রথমে ১১০০ টাকা চেয়েছেন পরে ৫০০ টাকা চাইলেন তারপর ৫০০ টাকা দিয়ে বই করা হয় ।

পটুয়াখালী, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRKHYT3D
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭০.০ হাজার

পেনশনের কাজ

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, চাকরিরত অবস্থায় এবছর মারা যান। তার পেনশনের দাবি করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাশিয়ানী বলেন পেনশনে পেতে হলে তাকে টাকা দিতে হবে না হলে সে কাজ করবে না। আমি প্রথমে ঘুষ দিতে সম্মত হই না। পরে এক মাস হয়ে যায় আমার বাবার পেনশনের কাগজ স্বাক্ষর করে না উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তখন সে আবারও ঘুষ দাবি করে ৫০০০০ টাকা। না দিলে কাজ করবে না। পরে বাধ্য হয়ে তাকে ৩ খাদে ৪০০০০ টাকা দেই এবং পেনশনের কাগজ স্বাক্ষর করে forward করে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেন ৮০০০ টাকা ঘুষ এই পেনশনের কাজের জন্য। এরপর পেনশনের কাগজ জেলা প্রাথমিক শিক্ষা অফিস গোপালগঞ্জ নিয়ে গেলে, সহকারী মনিটরিং অফিসার (AMO) আমার থেকে ৩০০০০ টাকা ঘুষ নেন পেনশনের কাজ করতে

কাশিয়ানী গোপালগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKZZUTK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

মালামাল পরিবহন

আমি টিভি নিয়ে সদর ঘাটে যেতে সেখানে এক লোক বলে, ৫০০/ টাকা লাগবে, লেবার খরচ হিসাবে। কিন্ত আমি কোন লেবার নেইনি। তারা বলে কোন লেবার না নিলেও ৫০০/ দিতে হবে। পরে ২০০/ টাকা দিয়ে আমার নিতে হয়। এটা টার্মিনাল এর বিতর হয়েছে। আর এখনো হয় আমার জানা মতে

সদর ঘাট, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCVBQX2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৬ হাজার

ড্রাইভিং লাইসেন্স করা

পরীক্ষা দিয়ে পাস করতে নূন্যতম ২৫০০ টাকা লাগে। ডোপ টেস্টে অতিরিক্ত ৬০০ টাকা ঘুশ না দিলে অনেক লেট করে যেটা ইচ্ছাকৃত। এমনকি থানায় ওসি পর্যায়ে আরও অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়।

টাঙ্গাইল, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYVLXXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ইউনিয়ন ট্রেড লাইসেন্স

পিরুজালী ইউনিয়ন পরিষদ সচিব নতুন ট্রেডলাইসেন্স আবেদন করলে আবেদনের সাথে বারতি ১০০০০.০০টাকা দাবি করেন। যাহার সরকারি ফি মাত্র ২০০০.০০টাকা এবং No Observation Certificate(NOC) জন্য ৫০০০০.০০ টাকা দাবি করেন। অথচ যার সরকারি ফি মাত্র ৫০০০.০০টাকা।

পিরুজালী ইউনিয়ন, গাজীপুর সদর,, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKW9ZJMB
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

Income tax return

কর অঞ্চল ১০ এ একজন করে কমিশনার আমার রিটার্নের বিলম্বের অজুহাতে ভয় দেখায়। তার রুমের সামনে আরেক কর কমিশনের নেতাও জড়িত ছিল (নাম ভুলে গেছি)। পরে টাকা দেওয়ার পর ব্যাক ডেটে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK87WV6Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

Official Transcript Send to Foreign University via email

I’m planning to pursue a master’s degree in North America. As part of the admission process, NU had to email my official transcript directly to the university. Unfortunately, I was asked to pay a 7,000 tk bribe for this mandatory service. Having already paid around BDT 270,000 in income tax in FY 2025-26, the experience was deeply frustrating and has left me seriously disillusioned about my future in this country.

National University, Gazipur, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXH22QV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি খারিজ করতে গিয়ে,

টাকা না দিলে খারিজ করে দিবে না এমনি এসিল্টেন অফিসেও দিতে হইছে টাকা, ইটনা থানা এসিল্টেন অফিস সবচেয়ে বেশি টাকা খায় মুক্তা নামি এক নাইট গাড এসিল্টেন, রায়টুটী ভুমি অফিসে এবং এসিল্টেন অফিস তাদের একটা কথা বলে টাকা দিলে কাজ হবে না দিলে হবে না, এটা আমি সবার পক্ষ থেকে বলছি প্রতিটা মানুষেকে বিপদে পড়তে হয় টাকা না দিলে, আর টাকা দিলে সব কিছু করে দেয়।

কিশোরগঞ্জ জেলা ইটনা থানা রায়টুটী ইউনিয়ন ভুমি অফিস, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVKUJQL
মন্তব্য