সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ড্রাইভিং এর জন্য যে মেডিকেল সার্টিফিকেট লাগে সেটার জন্য।

আমি মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট(১০৳)কেটে সবকিছু জিজ্ঞেস করে, তারা আমাকে মেডিসিন ডাক্তারের কাছে পাঠায় এবং বলে সেখানে বললে তারা চেক করে সবকিছু তারপর আপনাকে সেটা দিয়ে দিব। কিন্তু যখন আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের বিষয়টি বলি তখন ডাক্তার কিছু শোনার আগেই সেটা করে দেবে না বলে প্রত্যাখ্যান করে ও পাশের রুমে পাঠিয়ে দেয় যেখানে তাদের সহকারি বা পিয়ন ছিল। পরে পিওনের সাথে কথা বলে (২০০ টাকা দিলে সে সার্টিফিকেট ব্যবস্থা করে দিবে) ঠিক করি! পরে কিছুক্ষণ পর সে ডাক্তারের কাছে ফরমটি নিয়ে যায় ও কাজটি সম্পন্ন হয়! সনদটি আমার অতি দ্রুত দরকার ছিল তাই আমি সে বিষয়ে কোনো প্রতিবাদ করিনি! ঘটনাটি: শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর!

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTWP3BV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ইউনিয়ন পরিষদের সেবা খাত

আমি শুভাঢ্যা ইউনিয়ন ৬নং ওয়ার্ড, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১ এর একজন বাসিন্দা। আমাদের এখানে বছরের পর বছর ধরে ইউনিয়ন পরিষধের কর্মকর্তা গন প্রকৃত ফি থেকে অতিরিক্ত অর্থআদায় করে। আমার দোকানের জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়েছি। সেখানে কর্মরত জিনি আছেন তিনি গত ১০ বছর যাবত ট্রেডলাইসেন্সে উল্লেখিত টাকার থেকে ১৫০/২০০ টাকা বা ট্রেড লাইসেন্সের ধরন অনুযায়ী ৩/৪ হাজার টাকা বেশি রাখে। আজ আমার কাছ থেকে ১২৭০ টাকা ফি ট্রে লাইসেন্স নিয়েছে ১৪০০ টাকা।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKXY46VS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police Clearance Certificate

Ami police clearence certificate er jonne file niye double mooring thana te dekechilo shob file check kore bole file reject kore dibe then file side e rekhe dey bole chole jete. Erpor room theke ber hoye jai then ekjon lok eshe bole sir ber hoite bolse ber hoi gesen j onake raji koraben na ? Ami bolsi ami to jani na eshob then bole onake cha nastar taka den hoye jabe kaaj. Ami bolsi koto dibo uni bolle 2000 tk ami bolsi ami 1000 ase only uni bole okay diye handshake er naam kore. erpore room e gelam bollam ekjon er sathe dekha holo then uni thamai bole boshen erpor shob docs dekhe bollo hoye jabe then ami handshake kore 1000 tk diye aschi.

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZMDR2E
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি পাসপোর্ট আবেদন করতে যাই। সকল ডকুমেন্টস সব ঠিক ঠাক নিয়ে। কিন্তু সকাল ১০:২০ থেকে দুপুর ১২:৩৫ পর্যন্ত ৪ বার এই কক্ষ ঐ কক্ষ এমন করে। এবং আমাকে দিয়ে তাদের নিজস্ব দেখিয়ে দেওয়া কম্পিউটার দোকান থেকে নতুন করে আইডি কার্ড প্রিন্ট এবং লেমিটিং করতে বাধ্য করে৷ পরে নানাবিধ কারন দেখিয়ে ঐ দোকানে ৩ বার পাঠায়। ৪ বারের সময় দোকানী নিজ থেকেই বলে কেন পাঠাচ্ছে এতবার জানেন না? পরে বললে আমার পাসপোর্ট আবেদন এর সাথে ২৫০০ টাকা এড করলেই আবেদন গ্রহন হবে। তার সত্যতার জন্য আরো কয়েকজনকে এমনটা করতে দেখি। যেহেতু আমার পাসপোর্ট করা প্রয়োজন তাই আমি ও রাজি হই এবং দোকানি শুধু আমার আবেদন কপির মধ্যে তাদের নিজস্ব একটা কোডওয়ার্ড লিখে দেয়৷ যা ছিল Km-21@mail-M এটা নিয়ে যাওয়ার পরে যেই অফিসার ৪ বার রিজেক্ট করে সে আগ্রহ নিয়েই গ্রহন করে

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিস রুম রং ৫০২, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTDYGR9B
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

চিকিৎসা সেবা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম থেকে যারা যায় তারা ভর্তি হতে গেলে হাজার হাজার টাকা ঘুষ দিতে হয় এবং বিভিন্ন সেবা পেতে ঘুষ দিতে হয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFP88FX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নাম জারিতে ভুল করা হয়েছিল আমার অংশ অন্যের অংশের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছিল

সেবাটি হলো আমি দুইটা দলিল দিয়েছি একটা দলিল আমার নিজের অন্যটা আমি এবং আমার ভাইয়ের উনারা কি করেছে দুইটা দল ঠিক মত চেক না করে অর্ধেক অর্ধেক উঠিয়ে দিয়েছে পরে মিস কেস করে অন্যান্য আরো কি কি ছিল এসব করে তখন কি করার জন্য আমার কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয় আমি প্রবাসী চলে আসি দুই বছর পরে যাওয়ার পরে দেখি ঠিক হয় নাই তখন আবার আমাকে পাঁচ হাজার টাকা হয়েছে আখাউড়া ভূমি অফিসে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা আখড়া ভূমি অফিস, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7DB667
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কাগজ সিগ্নেচার

বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কোন কাগজে সিগ্নেচার নিতে গেলে ৫০০ টাকা নেয়। বড়বাবু ৫০০ টাকা ঘুষ ছাড়া কাগজ উর্ধতনদের কাজ থেকে সিগ্নেচার করিয়ে দেন না। নিজের কাছে ফেলে রাখেন। ২০২৩ সালের ঘটনা ব্যাংক থেকে লোনের জন্য শিক্ষা অফিসারের সিগ্নেচার নেয়ার জন্য গেলে তিনি বলেন ৫০০ টাকা ছাড়া সিগ্নেচার দিতে চায় না শিক্ষা অফিসার। এটা তার নিজের কথা নাকি শিক্ষা অফিসারের চাওয়া যাচাই করা সম্ভব হয়নি কিন্তু নিরুপায় হয়ে ৫০০ টাকা দিতে হয়েছিল।

বীরগঞ্জ, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNSDHFG4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

মাতৃত্বেকালীন ছুটি মঞ্জুর

উপপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আমার মাতৃত্বকালীন ভূতাপেক্ষ ছুটি মঞ্জুরের জন্য প্রেরণ করেছিলাম।আবেদন পাঠাতে দেরী হওয়ার তারা বলে ()এখন মঞ্জুর হবেনা। আপনাকে এবং আপনার প্রধানশিক্ষকে শোকজ করা হবে।পরে আমি রিকুয়েষ্ট করলে আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। আমি ৪ হাজার দিলে শেষে মঞ্জুর করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTB4S4D4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

ভূমি সেবা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সির হাট ইউনিয়ন ভূমি অফিসের — (মোবা: —) ৫-৬ বছর যাবত অফিস সহায়ক পদে কর্মরত আছেন। তার মুন্সির হাট বাজারে টেকনিক কম্পিউটার নামে একটি কম্পিউটার দোকান রয়েছে। সেখানে বসে খাজনা রশিদ কাটেন, খারিজের আবেদন করান, পাবলিক এর সাথে খারিজের কাজ চুক্তিতে করেন বলে জানা গেছে, প্রতি খারিজে ৮০০০ থেকে ৯০০০ টাকা নেন। তিনি মুন্সির হাট এলাকার ভূমি অফিসের লোক হিসেবে স্থানীয় ভূমি ক্রয়/বিক্রয় দালাল ও লাঠিয়াল চক্রের সাথে জড়িত। দীর্ঘদিন এই অফিসে চাকরির সুবাদে তাকে ছাড়া এই অফিসে কাজ আদায় করে নেওয়া দুরহ ব্যাপার।

কুমিল্লা জেলা, চৌদ্দগ্রাম উপজেলা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT753T3R
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

Exam Related Fees

In govt. primary school it is prohibited to ask for the exam fees from students. But the Upazilla office ask for 200 tk for every 97 primary school for the purpose of exam. This is totally unfair. Even they charge tk for any official task when teachers go for usual task. We are bound to pay their unethical demand.

Agailjhara,Barishal, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR32DUTR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স

আমি একটা ফায়ার লাইসেন্স করার জন্য ফ্যাস অফিসে যাওয়া হয় আমার ইমারজেন্সি ফায়ার লাইসেন্স করা দরকার ছিল তখন আমাকে ফায়ার কর্মকর্তা । কেরানীগঞ্জ জোনের — আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ নেয় ৫০ হাজার টাকার বিনিময়ে সে আমাকে লাইসেন্স করবে টাকা ছাড়া সেই লাইসেন্স করে দিবে না ৮০০০ টাকা সে আমার থেকে জোরপূর্ব ৫০০০০ টাকা নিয়ে নিয়েছে না হলে আমাকে লাইসেন্স করে দিবে না এখন কিছু করার নাই টাকা দিয়ে লাইসেন্স করলাম ।

কেরানীগঞ্জ শুভড্যা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVL4Q52
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

General Dairy

সংশ্লিষ্ট থানায় ইনসুরেন্সের দূর্ঘটনা জনিত কারণে থানায় জিডি করতে ঘুস দিতে হয়েছে। ঘুস ছাড়া তারা কেন কাজ করতে চায় না; ঘুসের সেটেল্ড হলেই সব ঠিকঠাক।

হালি শহর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTJ8P3DX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

কলকারখানা লাইসেন্স

কলকারখানা লাইসেন্স নবায়ন করার জন্য DIG- DIFE Mymensingh সে আমাদের কাছে ১,০০,০০০/- টাকা দ্বাবী করে অনেকদিন তার অফিসে অফিসে ঘুরার পর অনেক অনুরোধ করে তাকে ৪০,০০০/- দিয়ে লাইসেন্স নবায়ন করে নিয়েছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYRPSTTL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

লাইসেন্স নবায়ন

Fire license renewal purpose Inspector আমার কাছ হতে ৩০০০০/- টাকা চাই। সে কোনভাবেই এর নিচে করবে না।অনেক বলার পর তাকে ২৫০০০/- দিয়ে লাইসেন্স নবায়ন করে নিয়েছি।

ভালুকা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYSS5X6P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

anonymous এবং anonymous

আমার পাসফোর্ট টি রিনিউ করা এবং নিজের নাম সহ বাবা মা এর নাম সংশোধন করতে দিয়েছিলাম তারা নানা রকম কোথা বলে এবং পাসফোর্ট আটকিয়ে রাখে পরে টাকা দিলে কাজ করে

পাবনা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJBPJZW6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০০ লাখ

জমি রেজিস্ট্রি করার সময় খরচ কমানোর জন্য সাব রেজিস্টার ঘুস চাইছে।

জমি রেজিস্ট্রি করার সময় খরচ কমানোর জন্য সাব রেজিস্টার ঘুস চাইছে। বাধ্য হয়ে ৫ লাখ টাকা দিতে হয়েছে।

বিয়ানীবাজার, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYGBAEQG
মন্তব্য